09/03/2026
Style Heaven by Moni
স্কয়ার মার্কেট, ৩য় তলা, উত্তরা ১৩
আমি ০৭/০৩/২০২৬ তারিখ সন্ধ্যায় উনাদের দোকান থেকে ৭৫৫০ টাকা দিয়ে এই ড্রেসটি কিনেছিলাম। দোকানে টাকা দেওয়ার পর পাজামায় একটি ছিঁড়া দেখতে পাই। তখন দেখানোর পর তারা পাজামাটি পরিবর্তন করে দেয়।
বাসায় গিয়ে দেখি সেটাতেও সামান্য ছিঁড়া ছিল। অল্প ছিঁড়া দেখে ভাবলাম এতটুকু বিষয় নিয়ে রিটার্ন করবো না, তাই দরজির কাছ থেকে সেই জায়গাটা সেলাই করে নিই। পরে ওড়না হাতে নিয়ে দেখি ওড়নাতেও ছিঁড়া, এমনকি জামার এক পাশেও ছিঁড়া ছিল।
এত টাকা দিয়ে জামা কিনে এতগুলো ছিঁড়া দেখে মেনে নিতে না পেরে আবার তাদের দোকানে যাই। তখন তারা বলে, “আপনি কেন আগে দেখে নেননি? এখন রিটার্ন হবে না।”
জামা বিক্রি করার সময় তারা একটি দাগকে বলেছিল যে সুতা ভিতরে আছে। যখন আমি বললাম এটা ময়লা, তখন তারা সেটি ধোয়ার চেষ্টা করছিল। আমি বললাম, “রিটার্ন করেন, না হলে আমি কমপ্লেইন করবো।” তখন তারা বলে, “যা ইচ্ছা করেন।”
আমি যখন কমপ্লেইন করার জন্য ভিডিও প্রমাণ নিচ্ছিলাম, তখন তারা রেগে গিয়ে বলে, “ভিডিও করলেন কেন? এখন যেভাবে আছে সেভাবেই নেন, পারলে যা করার করেন!” এমনকি একজন ফোনে অন্যদের বলছিল, “আমার ৩০ মিনিট লাগবে, ততক্ষণ ওদের আটকে রাখো, যেতে দিও না। কত বড় সাহস, রিটার্ন করতে এসেছে!”
বি.দ্র.: পরে যখন আমি কমপ্লেইনের ফরম পূরণ করে দেখাই, তখন তারা একই দামের অন্য একটি ড্রেস দেয়। তারা কোনো রিফান্ড দেয়নি, আবার অন্য দামের জামাও দেয়নি। কিন্তু একই দামের সব জামা তো সবার পছন্দ হবে না। বাধ্য হয়ে একটি নিয়ে আসি। তাদের শপে অনেকগুলো জামাতেই ছিঁড়া ছিল।
তাই সবাইকে বলছি, এই প্রতারকদের কাছ থেকে কেউ কিছু কিনবেন না।