JN Jannat

JN Jannat Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from JN Jannat, Shopping & retail, Dhaka.
(1)

27/05/2026

তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। বন্ধু, সুহৃদ, শুভাকাঙ্ক্ষী, প্রিয়জন, আপনজন, কাছের আর দূরের, এমনকি আমাকে পছন্দ করেন না এমন মানুষদেরও জানাচ্ছি পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা৷

রাব্বে কারীম আমাদের সকলের জীবনকে আনন্দময় রাখুন। আমাদের আমলগুলোকে কবুল করুন। আমাদের হৃদয়কে সর্বদা রবের স্মরণে ব্যাকুল রাখুন।

Eid Mubarak

🌿 আরাফার দিন — দু'আর দিন, ক্ষমা লাভের দিন, রবের নিকটবর্তী হওয়ার দিন আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আ...
25/05/2026

🌿 আরাফার দিন — দু'আর দিন, ক্ষমা লাভের দিন, রবের নিকটবর্তী হওয়ার দিন

আরাফার দিন বছরের অন্যতম শ্রেষ্ঠ দিন। এই দিনটি আবার আসতে প্রায় ৩৫৯/৩৬০ দিন অপেক্ষা করতে হবে। তাই এই মহামূল্যবান দিনটিকে কোনোভাবেই অবহেলা করা উচিত নয়।

রাসূল ﷺ বলেছেন:

“আরাফার দিনের চেয়ে এমন কোনো দিন নেই, যেদিন আল্লাহ তাআলা সবচেয়ে বেশি বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দেন।”
— সহিহ মুসলিম

এই দিন বেশি বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন, তাওবা করুন। চোখের পানি ফেলে আল্লাহর কাছে চান। চোখে পানি না এলে অন্তত ভাঙা হৃদয়ে, বিনয়ের সাথে নিজের অসহায়ত্ব প্রকাশ করুন।

🌷 আরাফার দিনের সর্বোত্তম দোয়া

لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ:
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া 'আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

অর্থ:
“আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্য নেই। তিনি এক, তাঁর কোনো অংশীদার নেই। সমস্ত রাজত্ব তাঁর, সমস্ত প্রশংসাও তাঁর, আর তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান।”

রাসূল ﷺ বলেছেন:

“আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ আরাফার দিনে যে দোয়া সবচেয়ে বেশি করেছি, তার মধ্যে সর্বোত্তম হলো এই দোয়া।”
— জামে আত-তিরমিযি

এই দোয়াটি অর্থসহ মুখস্থ করে নিন এবং বারবার পড়ুন।

📖 কুরআনের নির্দেশ

আল্লাহ তাআলা বলেন:

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

“তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব।”
— সূরা গাফির: ৬০

আল্লাহ তাআলা আরও বলেন:

“আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে, তখন আমি তো নিকটেই আছি। আহ্বানকারী যখন আমাকে ডাকে, আমি তার ডাকে সাড়া দিই।”
— সূরা আল-বাকারাহ: ১৮৬

🤲 কী কী দোয়া করবেন?

🌿 নিজের গুনাহ ও হিদায়াতের জন্য

▫️ হে আল্লাহ, আমার প্রকাশ্য ও গোপন সকল গুনাহ ক্ষমা করে দিন।

▫️ হে আল্লাহ, আমার অন্তরকে শুদ্ধ করে দিন। রিয়া, হিংসা, অহংকার ও সকল মন্দ স্বভাব থেকে আমাকে রক্ষা করুন।

▫️ হে আল্লাহ, আমাকে হিদায়াত দান করুন এবং হিদায়াতের উপরই মৃত্যু দান করুন।

▫️ হে আল্লাহ, আপনাকে সন্তুষ্ট করে এমন জীবন আমাকে দান করুন।

▫️ হে আল্লাহ, আমাকে সর্বাবস্থায় আপনার মুখাপেক্ষী বানিয়ে দিন।

🌿 দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য

▫️ হে আল্লাহ, আমার দুনিয়াও সুন্দর করে দিন, আখিরাতও সুন্দর করে দিন।

▫️ হে আল্লাহ, আমাকে কষ্টের স্থান থেকে শান্তির স্থানে নিয়ে যান।

▫️ হে আল্লাহ, কিয়ামতের দিন আমার মুখমণ্ডল উজ্জ্বল করুন এবং আমার আমলনামা ডান হাতে দিন।

▫️ হে আল্লাহ, আমাকে এমন জীবন দিন, যা আপনার সন্তুষ্টির কারণ হয়।

🌿 জান্নাত ও জাহান্নাম থেকে মুক্তির জন্য

▫️ হে আল্লাহ, আমাকে জান্নাতুল ফিরদাউস দান করুন।

▫️ হে আল্লাহ, আমাকে জাহান্নাম, কবরের আযাব ও কিয়ামতের ভয়াবহতা থেকে রক্ষা করুন।

▫️ হে আল্লাহ, পুলসিরাত সহজ করে দিন এবং আপনার রহমতের ছায়ায় স্থান দিন।

🌿 মা-বাবা ও পরিবারের জন্য

▫️ হে আল্লাহ, আমার মা-বাবাকে ক্ষমা করুন এবং তাদের উপর রহম করুন।

▫️ হে আল্লাহ, আমার পরিবারকে দ্বীনের উপর অটল রাখুন।

▫️ হে আল্লাহ, আমাদের ঘরে বরকত, শান্তি ও রহমত নাজিল করুন।

▫️ হে আল্লাহ, আমাদেরকে নেককার সন্তান দান করুন এবং তাদেরকে দ্বীনের খাদেম বানান।

🌿 স্বামী-স্ত্রীর সম্পর্কের জন্য

▫️ হে আল্লাহ, আমাদের স্বামী-স্ত্রীকে একে অপরের জন্য চক্ষুশীতলকারী বানিয়ে দিন।

▫️ হে আল্লাহ, আমাদের ভালোবাসা যেন আপনার সন্তুষ্টিকে কেন্দ্র করে হয়।

▫️ হে আল্লাহ, আমাদের অন্তরে পারস্পরিক রহমত, ভালোবাসা ও ক্ষমাশীলতা দান করুন।

▫️ হে আল্লাহ, শয়তান ও সকল অনিষ্ট থেকে আমাদের দাম্পত্য জীবনকে হেফাজত করুন।

🌿 রিজিক ও জীবিকার জন্য

▫️ হে আল্লাহ, আমাকে হালাল ও প্রশস্ত রিজিক দান করুন এবং তাতে বরকত দিন।

▫️ হে আল্লাহ, অভাবে যেন ঈমান না হারাই এবং প্রাচুর্যে যেন অহংকারী না হই।

▫️ হে আল্লাহ, আমাকে মানুষের মুখাপেক্ষী করবেন না।

🌿 ইলম ও ইবাদতের জন্য

▫️ হে আল্লাহ, আমাকে কুরআনের সাথী বানান।

▫️ হে আল্লাহ, সালাতের মাধুর্য ও খুশু-খুযু দান করুন।

▫️ হে আল্লাহ, আমার সময়ের মধ্যে বরকত দিন।

▫️ হে আল্লাহ, আমাকে সহিহ ইলম দান করুন এবং সেই ইলম অনুযায়ী আমল করার তাওফিক দিন।

🤍 হৃদয়ের গভীর থেকে বলুন

▫️ হে আল্লাহ, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান; আমাকে পথ দেখান।

▫️ হে আল্লাহ, আমি বারবার ভুল করি, কিন্তু আপনার কাছেই ফিরে আসি।

▫️ হে আল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো আশ্রয় নেই।

▫️ হে আল্লাহ, আমি জানি না আমি জান্নাতের উপযুক্ত কি না, তবুও আপনার রহমতে জান্নাত চাই।

▫️ হে আল্লাহ, আপনার কাছে আমি আপনাকেই চাই।

▫️ হে রব, আমি অযোগ্য হতে পারি, কিন্তু আপনি তো পরম দয়ালু।

🌸 দোয়ার কিছু আদব

▫️ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করুন।

▫️ রাসূল ﷺ-এর উপর দরুদ পাঠ করুন।

▫️ নিজের গুনাহ স্বীকার করুন।

▫️ বিনয়ের সাথে বারবার দোয়া করুন।

▫️ একই দোয়া বারবার করতে সংকোচ করবেন না।

▫️ দোয়ার শেষে আবার দরুদ পাঠ করুন।

🤲 বারবার বলুন—

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

হে আল্লাহ, আপনি কবুল করে নিন।

কোনো শর্ত নেই। নিজের ভাষায়, নিজের কষ্ট, স্বপ্ন, ভয়, আশা— সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। তিনি আপনার অন্তরের কথাও জানেন।

আল্লাহ তাআলা আমাদের সকলের তাওবা, ইবাদত, দোয়া ও আশা-আকাঙ্ক্ষা কবুল করুন। আমীন। 🤍

এবং অবশ্যই আপনার এই ভাইটিকেও দোয়ার মধ্যে স্মরণ রাখবেন। 🤲

সওয়াবের নিয়তে শেয়ার করুন, যেন আরও মানুষ এই মহামূল্যবান দিনের ফজিলত ও দোয়ার গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং উপকৃত হতে পারে। 🌿

Raqi Rahat Al Ahnaf

25/05/2026

বৃষ্টি বিলাস

05/05/2026

হে আল্লাহ আমাদের অন্তরসমূহ হতে কুমন্ত্রণা দূর করে দিন এবং আমাদের অন্তর সমূহকে আলোধারা পরিপূর্ণ করে দিন, মিথ্যাকে সত্যধারা ধ্বংস করে দিন এবং শয়তানের কুচক্রকে আপনার ফেরেশতা বাহিনী দিয়ে দুমড়ে- মুচরে দিন।হে আল্লাহ আমাদের থেকে দারিদ্রতা,ক্ল্যাশ ও উদ্যোগ চিরতরে দূর করে দিন।

আপনাকে ব্যতীত অন্যকে ভয় করা,আপনাকে ছাড়া অন্যের উপর ভরসা করা, আপনাকে বাদ দিয়ে অন্যের প্রতি আমাদের পূর্ণ আস্থা স্থাপন করা এবং আপনি ছাড়া অন্যের নিকট সাহায্য প্রার্থনা করা থেকে আমরা আপনার নিকট আশ্রয় চাই।
আপনি হলেন আমাদের পৃষ্ঠপোষক ও পরমোৎকৃষ্ট পালনকর্তা ও রক্ষাকর্তা।

মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক আমার কলিজার টুকরা কে বলেছিলাম আমার বৃষ্টি পছন্দ তার জন্য আমার মেয়ে আমার জন্য এটাই একে এনেছ...
27/04/2026

মাশাআল্লাহ আল্লাহুম্মা বারিক
আমার কলিজার টুকরা কে বলেছিলাম আমার বৃষ্টি পছন্দ তার জন্য আমার মেয়ে আমার জন্য এটাই একে এনেছে

24/04/2026

আমি হাসতে হাসতে শেষ

24/04/2026

আমার মেয়ে 😂

নিজেকে ভালোবাসুন ক্ষ**তি করার জন্য কুটনিরা আছে
23/04/2026

নিজেকে ভালোবাসুন ক্ষ**তি করার জন্য কুটনিরা আছে

জীবন আর কখনো সহজ হবে না
11/04/2026

জীবন আর কখনো সহজ হবে না

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when JN Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share