QCoom Offer Help & Review

QCoom Offer Help & Review Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from QCoom Offer Help & Review, Shopping & retail, Lutfun Tower(4th Floor), House No. E-13, Middle Badda, Pragati Sarani, Badda, PO : 1212, Dhaka.

28/09/2025

খুব দ্রুত ইন শা আল্লাহ

🚨🚨 এই কুলাঙ্গার প্রতারক'কে খুঁজছি; সাহায্য করুন! 🚨🚨🔴 নাম: সাজ্জাদুল আলম সুমন🏠 বাড়ি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা 🏃‍♂️...
20/08/2025

🚨🚨 এই কুলাঙ্গার প্রতারক'কে খুঁজছি; সাহায্য করুন! 🚨🚨

🔴 নাম: সাজ্জাদুল আলম সুমন
🏠 বাড়ি: চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানা
🏃‍♂️ বর্তমানে: উত্তরা/গাজীপুর/টঙ্গি এলাকায় পলাতক

🛑 যদি কেউ এই প্রতারকের অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানেন, অনুগ্রহ করে ইনবক্সে যোগাযোগ করুন।

এই প্রতারক সুমন দীর্ঘদিন ধরে প্রতারণার মাধ্যমে অসংখ্য মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। একে এখনি না থামালে আরও অসংখ্য মানুষ এর প্রতারণার ফাদে পা দিবে।

সে ভূয়া শিপিং ব্যবসার নামে প্রতারণা করে আসছে দীর্ঘদিন ধরে। আমার ব্যবসার কিছু মেশিনের জন্য তার সাথে চুক্তিবদ্ধ হয়। এবং সে প্রথম কয়েক মাস সুন্দরভাবে ডেলিভারি করছে। এবং এই বিশ্বাসে তার সাথে ২৮ লাখ টাকার চুক্তি হয় এবং এবং সে ডেলিভারি দিতে পারেনা, প্রথম দিকে সে সময় চাই আমি টাকা ফেরত দিব বাট ২ বছর হয়ে গেলেও সে টাকা দেয় না। এবং আমার সাথে যোগাযোগ বন্ধ করে দিছে আমার নাম্বার ব্লক লিস্ট করে রাখছে। এর ফলে আমার ব্যাবসা হুমকির মুখে পড়েছে এবং বর্তমানে আমি প্রচণ্ড চাপের মধ্যে আছি।

⚠️ দয়া করে পোস্টটি Share করুন যেন আর কেউ এই প্রতারকের শিকার না হয়!

Good deal
16/08/2025

Good deal

আপনি প্রস্তুত তো?Qcoom-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব রিপন মিয়া আগামী৫ আগস্ট রাত ১০.৩০ টায় লাইভ...
03/08/2025

আপনি প্রস্তুত তো?

Qcoom-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহি কর্মকর্তা জনাব রিপন মিয়া আগামী
৫ আগস্ট রাত ১০.৩০ টায় লাইভে আসছেন আপনাদের জন্য!

দেখা হবে কথা হবে কিউকমের ভালোবাসার মানুষদের সাথে।

মিস করবেন না! সময় ৫ আগস্ট রাত ১০.৩০ টায় !

06/07/2025

ধামাকা চেয়ারম্যান

05/07/2025

ই-কমার্স (Dhamaka) শপিংয়ের চেয়ারম্যান এম আলীকে যেভাবে ধরে থানায় দিল প্র'তা'রিতরা!

ই-অরেঞ্জ সিওও ও যুবলীগ নেতা আমান উল্লাহ রিমান্ডে
28/06/2025

ই-অরেঞ্জ সিওও ও যুবলীগ নেতা আমান উল্লাহ রিমান্ডে

শনিবার শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়া উদ্দিন আহমেদ এ আদেশ দেন। এদিন তাকে আদালতে হাজির করে বিমানবন্দর থানার এসআই মাজেদুল ইসলাম দশ দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষের আইনজীবী তার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আদেশ দেন।

এর আগে শুক্রবার বিকালে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় গত ২২ জুন বিমানবন্দর থানায় একটি হত্যাচেষ্টা মামলা হয়। ওই মামলার ৮৩ নাম্বার এজাহারভুক্ত আসামি আমান উল্লাহ।

এর আগে ই-অরেঞ্জের প্রতারণার মামলায় ২০২১ সালে ১৮ আগস্ট গুলশান থানা পুলিশ আমান উল্লাহকে গ্রেফতার করে। তখন ই-অরেঞ্জের মালিক গুলশান থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) সোহেল রানা ভারতে পালিয়ে যান। সোহেল রানার বোন সোনিয়া মেহজাবিন ও তার স্বামী মাসুকুর রহমানসহ পাঁচ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছিলেন আদালত। সেই সময় সোনিয়া মেহজাবিন ও মাসুকুর রহমানের বিরুদ্ধে ই কমার্সের নামে ১ হাজার ১০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক গ্রাহক বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় পুলিশ তাদেরকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। সেই মামলারও আসামি আমান উল্লাহ।

27/06/2025

ই-অরেঞ্জ (E-commerce) কেলেঙ্কারির মূলহোতা আমান উল্লাহ গ্রেফতার!

সূত্রে জানা গেছে, আমানুল্লাহ চৌধুরী ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প...
27/06/2025

সূত্রে জানা গেছে, আমানুল্লাহ চৌধুরী ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ হাজার ১শ’ কোটি টাকার বেশি আত্মসাৎ করেন।

ই-কমার্স প্রতারণার অন্যতম আলোচিত নাম ‘ই-অরেঞ্জ’ এর সিইও এবং ঢাকা জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমানুল্লাহ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। ৫ অগস্টের ছাত্রজনতার গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক থাকা আওয়ামী লীগের অর্থ যোগানদাতা ও আ.লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠজন ছাড়াও দেশজুড়ে আলোচিত ই-অরেঞ্জ প্রতারণা মামলার মূলহোতা হিসেবে পরিচিত।

আজ শুক্রবার বিমানবন্দর থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। বিমানবন্দর থানার ওসি তাসলিমা গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে জানা গেছে, আমানুল্লাহ চৌধুরী ই-অরেঞ্জ নামের একটি ই-কমার্স প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের সাধারণ গ্রাহকদের কাছ থেকে প্রায় ১ হাজার ১শ’ কোটি টাকার বেশি আত্মসাৎ করেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ৫৪টি মামলা রয়েছে। প্রতারণা মামলায় একাধিকবার জেল খাটলেও বর্তমানে তিনি জামিনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিলেন।

বিশ্বস্ত সূত্র বলছে, শুধু প্রতারণা নয়, তিনি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসর হিসেবেও পরিচিত। ২০২৪ সালের জুলাই মাস জুড়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলন চলাকালীন সময় এই আমানুল্লাহ চৌধুরী ঢাকা মহানগর ও ঢাকা জেলার আওয়ামী যুবলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের অর্থ সরবরাহ করেছেন বলে অভিযোগ রয়েছে।

শুধু তাই নয়, আইটিতে এক্সপার্ট আমানুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র অন্দোলনের বিরুদ্ধে প্রচার-প্রচারণায়ও সক্রিয়ভাবে যুক্ত ছিলো।

সূত্র জানায়, তার এ্যালিফেন্ট রোডের অফিসে তৎকালীন আইএস পিআর এর আওয়ামী সরকার ঘনিষ্ঠ একদল অফিসারের সহযোগিতায় 'শেখ হাসিনাতেই আস্থা' নামক একটি প্রচার সেল গঠন করা হয়, যাদের ২৪ ঘন্টার কাজ ছিলো ছাত্রজনতার আন্দোলন বিরোধী প্রচার প্রচারণা চালানো।

তদন্তে উঠে এসেছে, ই-অরেঞ্জের ১,১০০ কোটি টাকা আত্মসাৎ পরিকল্পনার অংশ হিসেবে আমান উল্লাহ তৎকালীন আওয়ামী ফ্যাসিবাদী সরকারের ছত্রছায়ায় পরিকল্পিতভাবে জেলে থাকার নাটক করেন। উদ্দেশ্য ছিল, জনসচেতনতা ও তদন্তকে বিভ্রান্ত করে আত্মসাৎকৃত অর্থ গোপন করা।

জানা যায়, আমান উল্লাহর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় বৈষম্য বিরোধী মামলা রয়েছে।

এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি তাসলিমা জানান, আমান উল্লাহকে গ্রেফতার করা হয়েছে। প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ শেষে তাকে কোর্টে প্রেরণ করা হবে।

ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড
22/06/2025

ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড

ইভ্যালির রাসেলের ৩ মাসের কারাদণ্ড

চেক প্রতারণার মামলায় এবার ইভ্যালির সিইও মোহাম্মাদ রাসেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন সাতক্ষীরার যুগ্ম জেলা জজ প্রথম আদালত। একই সাথে তাকে চেকে লেখা টাকার সমপরিমাণ টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার বিকেলে সাতক্ষীরা যুগ্ম জেলা জজ প্রথম আদালতের বিচারক মো. হাবিবুর রহমান এই রায় দেন। সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট এ বিএম ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন।

21/06/2025

কিউকম সবার সেরা ♥

Address

Lutfun Tower(4th Floor), House No. E-13, Middle Badda, Pragati Sarani, Badda, PO : 1212
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when QCoom Offer Help & Review posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to QCoom Offer Help & Review:

Share