12/08/2026
◾স্কিনকেয়ার নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথাঃ
স্কিনকেয়ার প্রোডাক্ট কেনার আগে কম-বেশি সবাই স্কিনটাইপ অনুযায়ীই কিনেন। কোনো উপাদানে এলার্জি আছে কিনা সেটা দেখেন। এতো যাচাই-বাছাই করে কেনার পরও অভিযোগ আসে,প্রোডাক্ট স্যুট করছে না।
স্কিনকেয়ার প্রোডাক্ট স্যুট না করা নিয়ে কিছু কথা বলবো,যা অনেকের কাছে কিছুটা উদ্ভট ঠেকতে পারে। বা এই কথাগুলো আগে না শুনতে পারেন৷
লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ্!
▪️ প্রোডাক্ট কেনার আগে ইস্তেখারা করুন। আল্লাহর কাছে দুআ করুন, ' ইয়া আল্লাহ! যে প্রোডাক্ট আমার স্কিনের জন্য ভালো হবে, কল্যাণকর হবে, তা আমাকে আফিয়াতের সাথে মিলিয়ে দাও। প্রোডাক্টটির মাধ্যমে যতটুকু কল্যাণ হাসিল হয়,তারচেয়ে বহুগুণ বেশি কল্যাণ আমায় দাও। অঢেল বারাকাহ্ দাও। প্রোডাক্টটিতে আমার স্কিনের জন্য শেফা দাও।'
▪️ আল্লাহর কাছে দুআ করার পর আপনি যে প্রোডাক্টটি কিনবেন,ধরে নিবেন তা আল্লাহর পক্ষ থেকেই এসেছে।
▪️প্রতিবার প্রোডাক্ট এপ্লাইয়ের সময় বাসমালাহ পড়বেন। দুরুদ পড়ে আল্লাহর কাছে দুআ করবেন।প্রোডাক্টে কোনো খারাপ উপাদান থাকলে তার ক্ষতি থেকে পানাহ চাইবেন।
(বিসমিল্লাহির রহমানির রহীমকে বাসমালাহ বলে)
▪️প্রোডাক্ট কেনার পর তাতে সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে পারেন। সূরা ফাতিহাতে শিফা আছে।
▪️কখনোই আসবাবের উপর ভরসা করবেন না। কেবলমাত্র আল্লাহর উপর ভরসা রাখবেন। নিজেকে বুঝাবেন, প্রোডাক্ট ইউস করছেন সুন্নাহ হিসেবে। কিন্তু এই প্রোডাক্ট আপনার কোনো উপকারই করতে পারছে না। যেটুকু কল্যাণ আসছে,তা আল্লাহর পক্ষ থেকেই আসছে। এই বিশ্বাসটা নিজের মধ্যে ধারণ করে দেখুন,ওয়াল্লাহি আপনি এর মিরাকল দেখবেন।
▪️প্রথমবার প্রোডাক্ট ইউসের পর রিয়াকশন হতে পারে। এতে ঘাবড়ে যাবেন না। কিছুদিন গ্যাপ রাখুন। তারপর আবার ইউস করুন। আবার গ্যাপ রাখুন। এটাকে স্যান্ডউইচ মেথড বলে।
▪️স্যান্ডউইচ মেথডে প্রোডাক্ট ইউস করেও যদি ফল না পান,তবে দুআ বাড়িয়ে দিন। আরো দুআ করুন। আরো বেশি বেশি দুআ করুন।
অনেক অনেক বেশি দুআ করার পরও যদি ওই প্রোডাক্ট স্যুট না করে, তবে ধরে নিন ওই প্রোডাক্টে আপনার জন্য আসলেই কল্যাণ নেই।
আল্লাহর কাছে দুআ করার পর যা কিছু আপনি পাবেন,নিঃসন্দেহে তাতে অঢেল বারাকাহ্ আছে। আর আল্লাহ ব্যতীত আসবাব কিছুই করতে পারে না। এই দুই বিশ্বাস যদি নিজের মধ্যে কেউ ধারণ করে, আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ্,লো-বাজেটের প্রোডাক্টও নামি-দামি ব্র্যান্ডকে টেক্কা দিতে পারবে৷