Zakir Hossain

Zakir Hossain Home Delivery Service Available

আমি তেজগাঁও এর অন্তর্ভুক্ত ২৬ নং ওয়ার্ড এর তেজতুরী বাজারের সন্তান। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর আদর্শ ধারণ করি ও বিএনপি এর একনিষ্ঠ কর্মী।
#সবারআগেবাংলাদেশ

16/05/2026
16/05/2026
হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে ডা. জুবাইদা রহমান।চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলায় চিকিৎসা বন্ধ হতে যাওয়া...
15/05/2026

হামে আক্রান্ত ৬ মাসের শিশু নূর নাহারের পাশে ডা. জুবাইদা রহমান।
চরম আর্থিক সংকট ও পারিবারিক অবহেলায় চিকিৎসা বন্ধ হতে যাওয়া শিশু নূরনাহারের পাশে ‘আমরা বিএনপি পরিবার’।
জিয়াউর রহমান ফাউন্ডেশন এর বোর্ড অব ডিরেক্টরস কমিটির সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের নির্দেশনায় হাম আক্রান্ত শিশুটির প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেবে সংগঠনটি।

১ হাজার ৫৫০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছে সরকার। -ড. রাশেদ আল মাহমুদ তিতুমীরপ্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টাNati...
15/05/2026

১ হাজার ৫৫০ কোটি টাকা কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।

-ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর
প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা

Nationalist Cyber Party-NCP
www.ncp-bnp.org

#বিএনপি_সরকার #জনগনের_সরকার #সবারআগেবাংলাদেশ #বিএনপি #ধানেরশীষ

অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য।অটোমেশনের ফলে জনগণকে ভূমি সেবার পেতে এখন আর সরাসরি ভূমি অ...
15/05/2026

অটোমেশন সিস্টেমে বদলে যাচ্ছে ভূমি সেবা, কমছে দালালের দৌরাত্ম্য।

অটোমেশনের ফলে জনগণকে ভূমি সেবার পেতে এখন আর সরাসরি ভূমি অফিসে যেতে হয় না। ঘরে বসে বা অনলাইনেই এই সেবা পাওয়া যাচ্ছে। এতে দুর্নীতি যেমন কমেছে, সেবা প্রাপ্তিও সহজতর হচ্ছে।

বাসস/১১ মে, ২০২৬।
www.ncp-bnp.org
Nationalist Cyber Party-NCP

ঢাকার সড়কে এআই ক্যামেরাপ্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা🚦 সরকারের অভাবনীয় উদ্যোগে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন ক...
15/05/2026

ঢাকার সড়কে এআই ক্যামেরা
প্রযুক্তিনির্ভর নজরদারিতে ফিরছে শৃঙ্খলা

🚦 সরকারের অভাবনীয় উদ্যোগে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কে স্থাপন করা হয়েছে আধুনিক এআই ক্যামেরা।
স্মার্ট প্রযুক্তির ব্যবহারে বাড়ছে আইন মানার প্রবণতা, কমছে বিশৃঙ্খলা।

সড়কগুলোতে যানবাহনের আইন লঙ্ঘন শনাক্ত করতে এআই-প্রযুক্তির ক্যামেরা তদারকি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। নতুন এ ব্যবস্থা চালুর পর সড়কগুলোতে চালকদের আচরণের পরিবর্তন ধরা পড়ছে।

রাজধানীর প্রধান মোড়গুলোতে গাড়ি ও মোটরসাইকেল চালকদের জন্য সতর্ক থাকা এখন আর ইচ্ছার বিষয় নেই। সিগন্যাল লাল হওয়ার সঙ্গে সঙ্গে থেমে যাচ্ছে মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিচালিত অটোরিকশা। অনেকক্ষেত্রে জেব্রা ক্রসিংয়ের আগেই গাড়ি থামিয়ে দিচ্ছেন চালকরা।

কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউয়ের ইন্টারকন্টিনেন্টাল হোটেল ফার্মগেট সড়কে আগে যেখানে তীব্র যানজট, চালকদের অস্থিরতা ও সিগন্যাল পার হওয়ার জন্য যে তাড়াহুড়ো দেখা যেত, সেখানে আর আগের চিত্র নেই।

সম্প্রতি এআই-প্রযুক্তির সিসিটিভি ক্যামেরা চালুর পর সরেজমিনে দেখা গেছে, গাড়িগুলো বিভিন্ন মোড়ের জেব্রা ক্রসিং পর্যন্ত যাচ্ছে না কিংবা পথচারীদের রাস্তা পার হওয়ার জায়গা দখল করছে না। অন্তত আগের চেয়ে এই প্রবণতা এখন কম দেখা যাচ্ছে।

আরও অবাক করা বিষয় হলো, গাড়িগুলো সিগন্যাল সবুজ হলেই চলতে শুরু করে, এর আগে না। ঢাকার বাসিন্দাদের জন্য এটা নতুন এক চিত্র।

যারা প্রতিদিন এই সড়কে যাতায়াত করেন, তাদের কাছে কয়েকদিন আগেও বিশৃঙ্খলা ছিল প্রতিদিনের অভিজ্ঞতা, সেখানে এখন দেখা যাচ্ছে বিরল সব দৃশ্য।

চলতি মাসের শুরুতে চালু হওয়া এই স্মার্ট সিসিটিভি ক্যামেরার মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে লাল বাতি অমান্য, বন্ধ থাকা বাম লেনে প্রবেশ, লেন ভঙ্গ, উল্টো পথে চলাচল ও অবৈধ পার্কিং শনাক্ত করা যায়।

ট্রাফিক কর্মকর্তারা বলছেন, ভিডিও প্রমাণ থাকায় মামলার ভয়ে চালকদের আচরণগত পরিবর্তন এসেছে। নতুন সিস্টেমে গাড়ির মালিকদের কাছে স্বয়ংক্রিয়ভাবে মামলার নোটিশ পাঠানো হচ্ছে।

ডিএমপি জানিয়েছে, নোটিশ উপেক্ষা করলে বিদ্যমান আইনে তলব, এমনকি গ্রেপ্তারি পরোয়ানাও জারি হতে পারে।


#সবারআগেবাংলাদেশ #বিএনপির_সরকার #গণমানুষের_সরকার
#তারেকরহমান #বিএনপি

ফার্মগেট টু গীর্জা, গীর্জা স্টেশন রোড। এর মাঝে কতগুলো স্কুল ,শতশত বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়, বটোমলী, হলিক্রস ,সেন্ট ল...
15/05/2026

ফার্মগেট টু গীর্জা, গীর্জা স্টেশন রোড। এর মাঝে কতগুলো স্কুল ,শতশত বাচ্চারা প্রতিদিন স্কুলে যায়, বটোমলী, হলিক্রস ,সেন্ট লরেটো আশেপাশে এত বাচ্চা। এছাড়াও এটা একটা অতিপ্রয়োজনীয় রাস্তা ,গত ৭দিনের বেশি ম্যানহোল এর ঢাকনা নেই , এটা নিয়ে যেন কারো কোন মাথা ব্যাথা ও নেই। কোন মায়ের বুক খালি হলে হয়তো এটার কাজ হবে। সবাই সাবধানে চলাচল করবেন।রাতে যখন রোড লাইট থাকে না তখন দেখাও যায় না কিছু। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
(Collected)

Address

Pacific Assembly, West Tejturi Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Zakir Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Zakir Hossain:

Share