Nmas Books

Nmas Books All about books and good reads�

এত এত টুইস্টে ভরা বই এর আগে আমার কখনো পড়া হয়নি। যে বিষয়টা বেশি ভালো লাগে তা হলো প্রচুর পরিমাণে নতুন কিছু জানতে পারা। যদি...
17/01/2023

এত এত টুইস্টে ভরা বই এর আগে আমার কখনো পড়া হয়নি। যে বিষয়টা বেশি ভালো লাগে তা হলো প্রচুর পরিমাণে নতুন কিছু জানতে পারা। যদিও তথ্যের মাঝে ভাসতে ভাসতেই আমরা সব বিষয়ে দ্বিধায় পড়ে যাই। তবে কেন যেন আমার এ-ই ভালো লাগে। ভেবেছিলাম, সমাপ্তি টা মন খারাপ করে দেবে। নাহ! সমাপ্তিতে সন্তুষ্টি পেলাম🤭

29/10/2022

Received new lovieeeesss!💝

ডোপামিন ডিটক্স বই টা অনেক আগেই পড়া শেষ। আসলে পরীক্ষার মাঝেই ফাঁকে ফাঁকে পড়ে ফেলেছি বই টা। বেশি কিছু বলার নেই, তবে এই বই ...
18/10/2022

ডোপামিন ডিটক্স বই টা অনেক আগেই পড়া শেষ। আসলে পরীক্ষার মাঝেই ফাঁকে ফাঁকে পড়ে ফেলেছি বই টা। বেশি কিছু বলার নেই, তবে এই বই টা আপনার ফোকাস বাড়ানোর জন্যে কিছু টিপস সাজেস্ট করবে। আর প্রধানত (আবারও বলছি, প্রধানত) আপনাকে ইলেক্ট্রিক ডিভাইস, মোবাইল থেকে দূরে থাকতে বলবে। একেবারেই ফেলে দেয়া না, জাস্ট ব্রেক নেয়ার বিষয়টাকে গুরুত্ব দিতে বলবে। যাই হোক, আগেও বলেছি সম্ভবত, ডোপামিন ডিটক্স বই টা অবশ্যই পড়বেন।

বর্তমানে যে বই টা নিয়ে সময় কাটাচ্ছি, সেটা হলো "Kaizen"। অনেকটা ইকিগাই বই এর সম্প্রসারিত সংস্করণ মনে হচ্ছে বই টা কে।
এসব বইগুলোর সাথে নিজেকে যত বেশি যুক্ত রাখা যায়, তত বেশি অনুপ্রেরণা কাজ করে নিজেকে প্রোডাকটিভ রাখার জন্যে। এটাই স্বাভাবিক, আপনি যে বিষয়ের সংস্পর্শে থাকবেন, সে বিষয়ই আপনার উপর প্রভাব ফেলতে থাকবে।
তাই নিজেকে ভালো কিছুর সাথে যুক্ত রাখুন, সবসময় ❣️

ফাইনাল পরীক্ষা চলছে বিধায় আমার নন একাডেমিক বই পড়া-ই হচ্ছে না বলতে গেলে। তবুও এই বই টা নিয়ে বসি ফাঁকে ফাঁকে। এই বই টা না,...
27/09/2022

ফাইনাল পরীক্ষা চলছে বিধায় আমার নন একাডেমিক বই পড়া-ই হচ্ছে না বলতে গেলে। তবুও এই বই টা নিয়ে বসি ফাঁকে ফাঁকে। এই বই টা না, ফোকাস গেইন করতে অনেক হেল্পফুল। গত কয়েকদিন আমার মোবাইলের "ডু নট ডিস্টার্ব" অপশন অনেকবার ব্যবহার করা হয়েছে। এক্সাম চলছে মোটামুটি, আলহামদুলিল্লাহ। দু'আ রাখবেন আমার জন্যে।
আর এই বই আমি গিফট পেয়েছিলাম। আপনারা গিফট না পেলে, কিনে হলেও এটা পড়বেন।
Highly Recommended! 👍

অনেক বিখ্যাত একটা বই। আমার ই বই টা পড়তেও অনেক সময় লেগেছিলো। যদিও অনেক আগের সমাজের একটা চিত্র তুলে ধরা হয়েছে, আমার বিরক্ত...
11/09/2022

অনেক বিখ্যাত একটা বই। আমার ই বই টা পড়তেও অনেক সময় লেগেছিলো। যদিও অনেক আগের সমাজের একটা চিত্র তুলে ধরা হয়েছে, আমার বিরক্ত লেগেছে কাহিনী টা (নন ফিকশন পড়া দরকার)। কারণ, আমি নিজের সাথে রিলেট করতে পারিনি আর এভাবে আমার আবেগও কাজ করে না। 🙄
তবে এই বই পড়ে একটা জিনিস বুঝতে পেরেছি, " আমার আবেগ নিয়ন্ত্রণ ক্ষমতা অনেক বেশি, আলহামদুলিল্লাহ ।" 😁
আরেকটা বিষয়ও উপলব্ধি করেছি, ইসলাম কতটা সুন্দর, ইসলাম মানুষকে অধঃপতনের দিকে কখনই যেতে দেয় না।❤️

যখন ছোট ছিলাম তখন এই ধরনের কার্টুন স্টিকার খোজার চেষ্টা করতাম। ভালো লাগতো। এই কভার টা দেখে হঠাৎ কেমন যেন ছোটবেলার কথা মন...
23/08/2022

যখন ছোট ছিলাম তখন এই ধরনের কার্টুন স্টিকার খোজার চেষ্টা করতাম। ভালো লাগতো। এই কভার টা দেখে হঠাৎ কেমন যেন ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিলো।
যাই হোক, বই টা পড়েছি এবং এর সমাপ্তিটা যে এমন হবে তা কল্পনাও করিনি। কনফিউজিং কিন্তু মজার। এই বইয়ের সমাপ্তি টা নিয়ে লেখক নিজেই কনফিউজড তাই আমার আর এখানে কিছু বলার নেই। তবে লেখকের জায়গায় আমি হলে একে সায়েন্স ফিকশন এর পরিবর্তে রোমান্টিক জনরায় ফেলে দিতাম🫣

বই টা পড়ে যত ভালো লেগেছে, তার চেয়ে বেশি সুন্দর লেগেছে বই এর কভার টা। কিউট!
16/08/2022

বই টা পড়ে যত ভালো লেগেছে, তার চেয়ে বেশি সুন্দর লেগেছে বই এর কভার টা। কিউট!

যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন তাদের জন্যে খুব মজার একটা বই হচ্ছে " ক্রুসিফিক্স কিলার"। ক্রিমিনালদের খুজে বের করার জন্য...
15/08/2022

যারা থ্রিলার বই পড়তে পছন্দ করেন তাদের জন্যে খুব মজার একটা বই হচ্ছে " ক্রুসিফিক্স কিলার"। ক্রিমিনালদের খুজে বের করার জন্যে ডিটেকটিভ এর কাজের প্রত্যেকটা প্রসেসই আমার ভালো লাগে। তাদের চিন্তা করার ধরণ, কথার সময় সঠিক শব্দসমূহ বুঝেশুনে ব্যবহার করা, বিশেষ করে সিরিয়াল কিলারদের ক্ষেত্রে (বুদ্ধির খেলায় সহজে পেরে ওঠা যায় না) কিভাবে ডিল করতে হয় ইত্যাদি ইত্যাদি। আমার ডিটেকটিভ/গোয়েন্দা গল্প পড়তে মজা লাগে।👀

(অনুবাদ বই তো, তাদের সংস্কৃতি টা ভালো লাগবে না হয়ত। এটা সমস্যা না হলে পড়তে পারেন)💁‍♀️

সায়েন্স ফিকশন পড়ে কখনো কান্না করেছেন? আমি কখনো করিনি। এই বই টা যে সায়েন্স ফিকশন তা তো ছবিতেই দেখা যাচ্ছে। যাই হোক, এটা প...
11/08/2022

সায়েন্স ফিকশন পড়ে কখনো কান্না করেছেন? আমি কখনো করিনি। এই বই টা যে সায়েন্স ফিকশন তা তো ছবিতেই দেখা যাচ্ছে। যাই হোক, এটা পড়েও আমি কান্না করিনি, তবে কান্না করার ঠিক আগের মুহূর্তে পৌছে গিয়েছিলাম। মোশতাক আহমেদের রোমান্টিক উপন্যাস পড়ে বিরক্ত হয়েছিলাম একটু, এর পরপরই আবার উনার সায়েন্স ফিকশন টা পড়ে ভালো লাগছে।
এই বই টা পড়তে পারেন, খারাপ লাগবে না🐢

এখন পড়ছি একটা প্যারাসাইকোলজি বই, একই লেখকের। দেখি কতটুকু কেমন লাগে, পড়ে জানাবো😁

এই বইটার রিভিউ হিসেবে কিছুই লেখার ইচ্ছে নেই আমার। কারণ ব্যক্তিগতভাবে বইটির কোন অংশই আমার পছন্দ হয়নি। রোমান্টিক উপন্যাস ব...
09/08/2022

এই বইটার রিভিউ হিসেবে কিছুই লেখার ইচ্ছে নেই আমার। কারণ ব্যক্তিগতভাবে বইটির কোন অংশই আমার পছন্দ হয়নি। রোমান্টিক উপন্যাস বলতে হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যােপাধ্যায় প্রমূখ এর লেখাই আমার ভালো লাগে। জানিনা, এই বই টা আর কে কে পড়েছেন বা কার কাছে কেমন লেগেছে, তবে আমি কাউকে এটা রেকমেন্ড করবো না।🙂

Who read it?
25/07/2022

Who read it?

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nmas Books posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nmas Books:

Share

Category