Mowla Brothers

Mowla Brothers Mowla Brothers is a prestigious book publishing house from Bangladesh. Bookshop, Publisher

Since its inception in 1954, it has been spreading the light of knowledge at home and beyond.

বাংলা সাহিত্যের অন্যতম লেখক শহীদুল জহিরের জনপ্রিয় ৬ টি বই:১। ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প( আজকের কাগজ পুরস্কারপ্রাপ্ত)...
21/05/2026

বাংলা সাহিত্যের অন্যতম লেখক শহীদুল জহিরের জনপ্রিয় ৬ টি বই:

১। ডলু নদীর হাওয়া ও অন্যান্য গল্প( আজকের কাগজ পুরস্কারপ্রাপ্ত)।
২। জীবন ও রাজনৈতিক বাস্তবতা।
৩। সে রাতে পূর্ণিমা ছিল।
৪। পারাপার।
৫। আবু ইব্রাহীমের মৃত্যু (প্রথম আলো বর্ষসেরা বই) ।
৬। মুখের দিকে দেখি।

বইগুলো সংগ্রহ করতে ক্লিক করুন :
https://mowlabrothers.com/writer/শহীদুল-জহির-

অর্ডার করতে কল করুন
02-226640179
01810061533
ভিজিট করুন
www.mowlabrothers.com
৬ টি বই একত্রে ১০৯৫ টাকা (২৫% ছাড়ে

21/05/2026
বাংলাদেশের নদী-অভিধানআবু দায়েনপদ্মা-মেঘনা-যমুনা- ব্রহ্মপুত্র-বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-মধুমতি-ঘাগট-তিস্তা-আগুনমুখো-বলেশ্বর-ধা...
17/05/2026

বাংলাদেশের নদী-অভিধান
আবু দায়েন

পদ্মা-মেঘনা-যমুনা- ব্রহ্মপুত্র-বুড়িগঙ্গা-শীতলক্ষ্যা-মধুমতি-ঘাগট-তিস্তা-আগুনমুখো-বলেশ্বর-ধানসিঁড়ি - বিচিত্র নামের অসংখ্য নদ-নদী বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে-ছিটিয়ে আছে। এসব নদীর সঙ্গে কূলবিধৌত মানুষের নিবিড় সম্পর্ক। মানুষের সুখ-দুঃখ, ভাগ্য-দুর্ভাগ্যের সক্রিয় উপাদান এসব নদী। সুখ-দুঃখ বা ভাগ্যের চড়াই-উৎড়াই-সূত্রে নদীকে নিয়ে মানুষের বিচিত্র সব কথা । জীবনের অপরিহার্য উপাদান জলের উৎস-সূত্রে নদীর ওপর মানুষ অসীম নির্ভরশীল।সে নির্ভশীলতা-সূত্রে নদী তাদের আপনজন। সাধারণ মানুষের বিশ্বাসে নদী কেবল জলপ্রবাহের ভৌগোলিক ধারা নয়। বরং তাদের জীবনের অনুষঙ্গী সৃষ্টিকর্তাপ্রদত্ত এক জীবন্ত সত্তা।

দুঃখজনক হলেও সত্যি যে, বাংলাদেশ নদীমাতৃক হলেও নদ-নদীর সঠিক পরিসংখ্যান পাওয়া যায় না।তবে সাম্প্রতিককালে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান নদী সম্পর্কিত বেশ কিছু তথ্য-উপাত্ত-পরিসংখ্যান প্রকাশ করেছে,যা আশাব্যঞ্জক। প্রকাশিত তথ্য থেকে জানা যায়, দৈর্ঘ্য, ও গভীরতায় দেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা। এ নদীর মোট দৈর্ঘ্য ৩৩০ কিলোমিটার, ভৈরবের কাছে প্রস্থ দেড় কিলোমিটার ও গভীরতা ২৫ মিটার। চাঁদপুরের কাছে প্রস্থ ১৩ কিলোমিটার, গভীরতা ২৭ মিটার। সে জরিপে দেশের ক্ষুদ্রতম নদী হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ার গোবরা। দৈর্ঘ্য মাত্র ৪ কিলোমিটার, প্রস্থ ১৫ মিটার। পলি জমে এ নদীর গভীরতা হ্রাস পেয়ে ৩০ সেন্টিমিটারে উপনীত হয়েছে। অবশ্য সর্বশেষ জরিপে আরও ছোট নদীর অস্তিত্ব পাওয়া গেছে। যেমন, সুনামগঞ্জ সদরের জালু নদী, যার দৈর্ঘ্য মাত্র ১ কিলোমিটার।
এই জরিপে ১ কিলোমিটারের কম বেশকিছু জলপ্রবাহের পরিচয়ও নির্দিষ্ট করা হয়েছে।
এসব জলপ্রবাহকে অনেকে নদী বলতে চান না , খাল বা ভাড়ানি হিসেবে এসবের পরিচয়।
তবে ,পরিচয় যাই থাকুক,প্রবাহিত জলপ্রবাহই মুখ্য।

বাংলাদেশের নদ- নদীর উৎপত্তি, গতিপথ, নামকরণে অন্যবিধ তথ্য, অববাহিকা ও সন্নিহিত অঞ্চলের ঐতিহ্যিক অনুষঙ্গ, সামাজিক-রাজনৈতিক ও পরিবেশ-সংক্রান্ত বিবেচনায় নদীর গুরুত্ব ইত্যাদি বাংলাদেশ নদী অভিধান- এ সন্নিবেশিত হয়েছে, যা এ যাবৎকালে বাংলাদেশের নদ-নদীর সর্বোচ্চ সংখ্যক বিবরণ।

মূল্য: ২৫% ছাড়ে ৭৩৫ টাকা।
বইগুলো সংগ্রহ করতে ভিজিট করুন: t.ly/JQo9C
সরাসরি কল করুন: 01810061533
02226640179
mowlabrothers.com

অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডুশিশুদের মৃগী রোগ ও করণীয়শিশুদের মৃগী রোগ সাধারণত একটি দীর্ঘস্থায়ী জটিল রোগ ।বিশ্ব স্বাস্...
17/05/2026

অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু
শিশুদের মৃগী রোগ ও করণীয়

শিশুদের মৃগী রোগ সাধারণত একটি দীর্ঘস্থায়ী জটিল রোগ ।বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বাংলাদেশে ১৫ থেকে ২০ লাখ মানুষ মৃগী বা খিঁচুনি রোগে ভুগছে । এশিয়ার দেশগুলোতে সাধারণত এ রোগের সংখা বেশি।মেয়ে শিশুদের তুলনায় ছেলে শিশুরা এ রোগে বেশি আক্রান্ত হয়।মৃগী রোগের বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে,কিন্তু আমাদের দেশে মৃগী রোগীদের প্রায় এক-তৃতীয়াংশ বিজ্ঞানসম্মত চিকিৎসার পরিবর্তে ফকির-কবিরাজদের অবৈজ্ঞানিক চিকিৎসা নিয়ে থাকে । ফলে তাদের রোগ সেরে ওঠার পরিবর্তে বরং আরও জটিল হতে থাকে।এই বইতে শিশুদের মৃগী রোগ,তার চিকিৎসা ও প্রতিকার নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে ।কতটা সময় ধরে চিকিৎসা পেলে মৃগীতে আক্রান্ত একটি শিশু খিঁচুনিমুক্ত স্বাভাবিক জীবনে ফিরতে পারে সে বিষয়সহ এই রোগের আরও নানা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কেও বইটিতে আলোকপাত করা হয়েছে ।

শিশুদের অটিজম ও স্নায়ু বিকাশজনিত সমস্যা
অধ্যাপক ডা. গোপেন কুমার কুণ্ডু

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। শিশুর প্রথম ৫ বছরের মানসিক বিকাশের উপরই নির্ভর করে শিশুটি ভবিষ্যতে কেমন নাগরিক হবে। তাই প্রথম ৫ বছর শিশুর জীবনের জন্য অত্যন্ত গুরু ত্বপূর্ণ সময়। এই প্রথম ৫ বছরে শিশুর বিকাশের কোথাও ব্যত্যয় ঘটলে শিশুটির স্নায়ু বিকাশজনিত সমস্যার সম্ভাবনা থাকে। শিশুদের সাধারণ স্নায়ুবিকাশ জনিত সমস্যাগুলো হলো অটিজম, সেরিব্রাল পালসি, কথা বলার সমস্যা, অতি চঞ্চলতা ইত্যাদি।বইটিতে শিশুদের এই স্নায়ু বিকাশজনিত সমস্যা নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়েছে। এছাড়া একটি স্বাভাবিক শিশুর মানসিক বিকাশ কেমন হয় এবং কিভাবে শিশু নবজাতক থেকে ধাপে ধাপে শৈশব- কৌশোর পার করে পূর্ণাঙ্গ মানুষে পরিণত হয় তা নিযেও আলোচনা করা হয়েছে।

মাওলা ব্রাদার্স হতে প্রকাশিত ২টি বই ২৫% ছাড়ে একত্রে ৩৫৫ টাকা।
অর্ডার করতে ক্লিক করুন: https://mowlabrothers.com/writer/অধ্যাপক-ডা-গোপেন-কুমার-কু/
যোগাযোগ করুন:
02226640179, 01810061533
mowlabrothers.com

গোয়েন্দা কাহিনি, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন, অতিপ্রাকৃত রহস্যকাহিনি নিয়ে দুইটি বই:১। ফকির ফয়জুল্লাহ২। অমানবএ...
10/05/2026

গোয়েন্দা কাহিনি, সাইকোলজিক্যাল থ্রিলার, সায়েন্স ফিকশন, অতিপ্রাকৃত রহস্যকাহিনি নিয়ে দুইটি বই:

১। ফকির ফয়জুল্লাহ
২। অমানব

এই সমস্ত সাহিত্যধারার সব বৈশিষ্ট্য ও উপাদান একই কাহিনির মধ্যে যুক্ত হয়ে পাঠককে টেনে নিয়ে দাঁড় করিয়ে দেয় একেবারেই অপ্রত্যাশিত, অভাবিত,অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি।
প্রতিটা গল্পেই রয়েছে লেখকের প্রখর বুদ্ধিমত্তা,দার্শনিক দৃষ্টিভঙ্গি ও গভীর জীবনবোধের স্বাক্ষর।ইতিহাসের অন্ধকার ও রহস্যময় অলিগলি চষে বেড়িয়ে সুদূর অতীতের কিংবদন্তি, মিথ কিংবা বাস্তব ঘটনা ও প্রপঞ্চের সঙ্গে আজকের বাস্তবতার যোগসূত্র রচনায় লেখকের মুনশিয়ানা চমকপ্রদ। আর সবচেয়ে লক্ষনীয় বিষয় হলো, প্রায়-অবিশ্বাস্য নানা ঘটনা ও কাহিনি এমন নিপুণ কৌশলে সাজানো হয়েছে যে সেগুলোর সম্ভবপরতা বা সত্যতা সম্পর্কে পাঠকের মনে কোনো সন্দেহ জাগে না।


মাওলা ব্রাদার্স হতে প্রকাশিত বই দুটি (২৫%ছাড়ে)৫৯৩ টাকা।
বইটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://mowlabrothers.com/writer/মুরাদুল-ইসলাম/

সরাসরি কল করুন :
02226640179,01810061533

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক হাসান আজিজুল হকের গল্পসমগ্র: #গল্পসমগ্র ১সূচিপত্র: শকুন, তৃষ্ণা, মন তাঁর শঙ্খিনী, একট...
07/05/2026

বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখক হাসান আজিজুল হকের গল্পসমগ্র:

#গল্পসমগ্র ১
সূচিপত্র: শকুন, তৃষ্ণা, মন তাঁর শঙ্খিনী, একটি আত্মরক্ষার কাহিনী, গুনিন, একজন চরিত্রহীনের স্বপক্ষে উত্তরবসন্তে, বিমর্ষরাত্রি : প্রথম প্রহর, সীমানা, আবর্তের, সম্মুখে, আত্মজা ও একটি করবী, গাছ, পরবাসী, সারাদুপুর, উটপাখি, আমৃত্যু আজীবন, অন্তর্গত নিষাদ, মারী, সুখের সন্ধানে, শোণিত সেতু, খাঁচা , জীবন ঘষে আগুন, ভূষণের একদিন, নামহীন গোত্রহীন, কৃষ্ণপক্ষের দিন, আটক, কেউ আসে নি, ফেরা, ঘরগেরস্থি।
লেখক: হাসান আজিজুল হক।
পৃষ্ঠা: ৩১০

#গল্পসমগ্র ২
সূচিপত্র : সাক্ষাৎকার, পাতালে হাসপাতালে, মধ্যরাতের কাব্যি, সরল হিংসা, খনন, সমুখে শান্তি পারাবার, অচিন পাখি, আমরা অপেক্ষা করছি, মিনি মাগনার চুমকুড়ি, হাওয়া নেই, মাটির তলার মাটি, পাবলিক সার্ভেন্ট, মাটি-পাষাণের বৃত্তান্ত, মা-মেয়ের সংসার, সম্মেলন, মানুষটা খুন হয়ে যাচ্ছে, বিলি ব্যবস্থা, ঘের, জননী, বিধবাদের কথা, রোদে যাবো, বাইরে, খুব ছোট্ট নিরাপদ নির্জন, ঝড়, নবজাতক, নিশীথ ঘোটকী, ভূতের কষ্ট, কোথায় ছোবল, শত্রু, দিবাস্বপ্ন, একটি অনুল্লেখ্য কাহিনী, স্বপ্নেরা দারুণ হিংস্র
লেখক: হাসান আজিজুল হক।
পৃষ্ঠা: ২৮৮

#উপন্যাসসমগ্র
হাসান আজিজুল হকের পূর্ণাঙ্গ উপন্যাস রচনায় প্রথম প্রয়াসেই তাঁর হাতে ফলেছে এক অপূর্ব উপন্যাস আগুনপাখি। ত্রিকালদর্শী এক গ্রাম্য প্রৌঢ়ার প্রত্যক্ষ বয়ানে রচিত এই উপন্যাসে বিধৃত হয়েছে অখণ্ড ভারতবর্ষের চূড়ান্ত ক্রান্তিকালের চলচ্ছবি । বাংলাদেশে এই উপন্যাস পেয়েছে প্রথম আলো বর্ষসেরা বই-এর স্বীকৃতি, পশ্চিমবঙ্গে ভূষিত হয়েছে আনন্দ সাহিত্য পুরস্কারে ।
আগুনপাখির পরে তাঁর হাতে সৃষ্টি হয়েছে সাবিত্রী উপাখ্যান - মর্মস্পর্শী এক মানবিক আখ্যান গত শতকের ৩০ দশকের এক চাঞ্চল্যকর নারী নিগ্রহের সত্য ঘটনা অবলম্বনে রচিত এই উপন্যাস এক শ্বাসরুদ্ধকর কাহিনি ; সমাজ - সভ্যতার মর্মে কথাশিল্পীর সুতীব্র কষাঘাত ।
এই সমগ্রে আরও রয়েছে বৃত্তায়ন নামে হাসানের সেই বহুবিশ্রুত উপন্যাস, যা তিনি লিখেছিলেন কিছু দার্শনিক ভাবনার নান্দনিক নিরীক্ষার প্রয়াসে । আরও আছে শিউলি , বিধবাদের কথা ।
১। সাবিত্রী উপাখ্যান, ২। বিধবাদের কথা, ৩। আগুনপাখি, ৪। শিউলি, ৫।বৃত্তায়ন, ৬। শামুক
মোট ৬টি উপন্যাস নিয়ে একটি বই
উপন্যাসসমগ্র
লেখকঃ হাসান আজিজুল হক
পৃষ্ঠাঃ ৫২৮

৩ টি বই একত্রে ১২০০ টাকা (২৫% ছাড়ে)
অর্ডার করতে ভিজিট করুন: https://mowlabrothers.com/writer/হাসান-আজিজুল-হক/

কল করুন: 02226640179, 01810061533
www.mowlabrothers.com

বাংলাদেশের তারিখ (১-৩) খণ্ডলেখকঃ বিচারপতি হাবিবুর রহমানবাংলাদেশের কোনো উল্লেখযোগ্য ঘটনার দিন-তারিখ বের করা প্রায়শই বেশ ক...
07/05/2026

বাংলাদেশের তারিখ (১-৩) খণ্ড
লেখকঃ বিচারপতি হাবিবুর রহমান

বাংলাদেশের কোনো উল্লেখযোগ্য ঘটনার দিন-তারিখ বের করা প্রায়শই বেশ কষ্টসাধ্য। ঘটনাটি যদি হয় সমসাময়িক বা নিকট অতীতের পত্রিকার ফাইল ঘাঁটা যেতে পারে, যা অনেক সময়ই সহজলভ্য নয়,সবার পক্ষে তো নয়ই। ইংরেজিতে আলমানাক বা ইয়ারবুক বলতে যা বোঝায় বাংলাদেশের তারিখ অনেকটা সে-জাতীয় পুস্তক হলেও, পাঠককে এ-বই আরও বেশি কিছু দেবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগেও বাংলাদেশ ছিল। সেই আদিকাল থেকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাপঞ্জি এতে সংকলিত হয়েছে।

মূল্যঃ ১২৪০ টাকা (২৫% ছাড়ে)
বইটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://mowlabrothers.com/product/bangladesher-tarikh-1-2-3/
সরাসরি কল করুন
02226640179
01810-061533
www.mowlabrothers.com

একাত্তরের ইতিকথাওয়ালিউল ইসলামবাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির উপর ভিত্তি করে অনেক বই লেখা হয়েছে, ওয়ালিউল ইসলামের একাত্তর...
07/05/2026

একাত্তরের ইতিকথা
ওয়ালিউল ইসলাম

বাংলাদেশের মুক্তিযুদ্ধের স্মৃতির উপর ভিত্তি করে অনেক বই লেখা হয়েছে, ওয়ালিউল ইসলামের একাত্তরের ইতিকথা অল্প সংখ্যক ব্যতিক্রমী বইগুলোর অন্যতম এই অর্থে যে, তৎকালীন পাকিস্তান সরকারের অন্দরমহল ও প্রবাসী মুজিবনগর সরকারের অনেক কথা তাঁর স্মৃতিচারণের মধ্যে দিয়ে উঠে এসেছে। তবে একই সঙ্গে এটি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাসেরও অবিচ্ছেদ্য অংশ।

মাওলা ব্রাদার্স হতে প্রকাশিত বইটি ২৫% ছাড়ে ৫৬৫ টাকা
অর্ডার করতে ক্লিক করুন : https://mowlabrothers.com/product/একাত্তরের-ইতিকথা
সরাসরি কল করুন
01810061533
02226640179
www.mowlabrothers.com

আন্তর্জাতিক বাণিজ্য বৈদেশিক বিনিময় ও অর্থায়নএম এ মাসুমবৈশ্বিক আর্থিক ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।পৃথিবী ‘গ্লোব...
01/05/2026

আন্তর্জাতিক বাণিজ্য বৈদেশিক বিনিময় ও অর্থায়ন
এম এ মাসুম

বৈশ্বিক আর্থিক ব্যবস্থা প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।পৃথিবী ‘গ্লোবাল ভিলেজ'-এ রপান্তরিত হওয়ায় বৈশ্বিক পরিবর্তনের প্রভাব অন্যান্য দেশেও অনুভূত হয়। বিগত দুই দশকে বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যের পরিধি যেমন বৃদ্ধি পেয়েছে, তেমনি এর কার্যক্রমেও ব্যাপক পরিবর্তন ও আধুনিকায়ন হয়েছে। সময় ও প্রয়োজনের সঙ্গে তাল মিলিয়ে বৈদেশিক বাণিজ্য কার্যক্রমে নতুন নতুন পণ্য প্রবর্তন ও ব্যবহৃত হচ্ছে। বৈদেশিক বাণিজ্য ব্যাংকিংয়ের সকল প্রোডাক্ট ও অন্যান্য খুঁটিনাটি বিষয় বিশ্লেষণসহ উপস্থাপিত হয়েছে এ বইতে। সংশ্লিষ্ট ক্ষেত্রের পেশাজীবী, শিক্ষার্থী ও শিক্ষক-গবেষকদের জন্য একটি প্রয়োজনীয় বই ।

পৃষ্ঠা:৫২৬
মূল্য: ৬৩৮ টাকা (২৫% ছাড়ে)
বইটি সংগ্রহ করতে ভিজিট করুন: https://mowlabrothers.com/product/আন্তর্জাতিক-বাণিজ্য-বৈদে/
সরাসরি কল করুন
02226640179,
01810-061533
www.mowlabrothers.com

Address

৩৯, ১ Bangla Bazar Road
Dhaka
1100

Alerts

Be the first to know and let us send you an email when Mowla Brothers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mowla Brothers:

Share

Category