09/03/2026
*কুরআনে সিজদাহর আয়াত এলে কী করবেন?*
কুরআন তিলাওয়াত করার সময় কিছু আয়াত আছে, যেগুলো পড়লে বা শুনলে সিজদা করা সুন্নত।
এটাকে বলা হয় “সিজদায়ে তিলাওয়াত”।
📌 কুরআনে মোট ১৪ বা ১৫টি সিজদার আয়াত আছে।
*কীভাবে সিজদায়ে তিলাওয়াত করবেন?*
১ সিজদার আয়াত পড়া বা শোনার পর ধারিয়ে তাকবীর (আল্লাহু আকবার) বলে সিজদায় যাবেন।
২ সিজদায় গিয়ে দো‘আ পড়বেন।
৩ তারপর আবার তাকবীর বলে মাথা উঠাবেন।
*সিজদা হবে মাত্র একটি। এতে তাশাহহুদ নেই এবং সালামও নেই।*
সিজদায় যা বলবেন
سُبْحَانَ رَبِّيَ الأَعْلَى
সুবহানা রব্বিয়াল আ‘লা
(৩ বার বা তার বেশি)
*তিলাওয়াতের সিজদার দোয়া*
سَجَدَ وَجْهِيَ لِلَّذِي خَلَقَهُ وَشَقَّ سَمْعَهُ وَبَصَرَهُ بِحَوْلِهِ وَقُوَّتِهِ
উচ্চারণ:
সাজাদা ওয়াজহিয়া লিল্লাজি খালাকাহু,
ওয়া শাক্কা সাম‘আহু ওয়া বাসারাহু,
বি-হাওলিহি ওয়া কুওয়াতিহি।
• এরপর উঠে দাঁড়াবেন (তাশাহহুদ পড়তে হবে না)।
• অজু থাকলে উত্তম।
• নামাজের ভিতরে হলে সরাসরি সিজদা করবেন।
রাসূলুল্লাহ ﷺ যখন সিজদার আয়াত তিলাওয়াত করতেন, তখন তিনি সিজদা করতেন।
— সহিহ বুখারি
*আল্লাহ আমাদের কুরআন বুঝে পড়ার এবং তার হুকুম অনুযায়ী আমল করার তাওফিক দান করুন। আমিন।*