Nee Bonita

Nee Bonita Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nee Bonita, Mohammadpur, Dhaka.

Welcome to my little corner of the internet! � This is where I share moments from my daily life, thoughts, adventures, and the simple joys that make life beautiful.

Shout out to my newest followers! Excited to have you onboard! Methew Enock Jeremia, Itz Kowsik Mondal
10/10/2025

Shout out to my newest followers! Excited to have you onboard! Methew Enock Jeremia, Itz Kowsik Mondal

Love yourself — make time just for you. Step away from the noise of the world, and give yourself the attention you truly...
09/10/2025

Love yourself — make time just for you. Step away from the noise of the world, and give yourself the attention you truly deserve. Spend time doing things that make you feel calm, happy, and fulfilled. When you learn to enjoy your own company, you grow stronger, more confident, and more at peace with who you are.

🖊️nee_bonita

👇👇👇
09/10/2025

👇👇👇

বাইরে বৃষ্টি পড়ছে, বাতাসে শীতের আগমনের ঘ্রাণ।মনে হলো, এবার সময় এসেছে শীতের কাপড়গুলো বের করার।আলমারির দরজা খুলতেই চোখে ভা...
08/10/2025

বাইরে বৃষ্টি পড়ছে, বাতাসে শীতের আগমনের ঘ্রাণ।
মনে হলো, এবার সময় এসেছে শীতের কাপড়গুলো বের করার।
আলমারির দরজা খুলতেই চোখে ভাসলো বাবার ব্লেজার সোয়েটার, টুপি—
যেগুলো একসময় উনি নিজেই যত্ন করে রোদে দিতেন,
কিছু পাঠাতেন লন্ড্রিতে, যেন শীত এলেই সব নতুনের মতো ঝলমল করে।

বাবা এই ঋতুটাকে কতটা ভালোবাসতেন!
সকালবেলা কুয়াশার মধ্যে চা হাতে দাঁড়িয়ে থাকতেন বারান্দায়,
বলতেন— “এই সময়টায় পৃথিবী যেন একটু শান্ত হয়।”
আমরা সবাই ব্যস্ত থাকতাম, কিন্তু বাবার চোখে ছিল এক অন্যরকম আনন্দ,
যেন শীত তার পুরোনো কোনো বন্ধুর মতো ফিরে এসেছে আবার।

সন্ধ্যা নামলে প্রায় প্রতিদিনই চলতো উইন্টার শপিং।
নতুন সোয়েটার, মাংকিকেপ, মাফলার, কোট—
সব কিছু নিয়েই এক রকম উৎসব হতো আমাদের ঘরে।
বাবা বলতেন, “শীত মানেই উষ্ণতার আয়োজন।”
আর সত্যিই তাই ছিল—
তাঁর হাসি, তাঁর উপস্থিতিই ঘরটাকে উষ্ণ করে রাখত।

আজও যখন বৃষ্টি নামে, বাতাসে শীতের হালকা ছোঁয়া আসে,
মনে পড়ে যায় সেই দিনগুলো…
মনে পড়ে যায়, বাবা।
তাঁর হাসি, তাঁর যত্ন, আর শীতের সেই মধুর সকালগুলো—
যেগুলো এখন শুধু স্মৃতির জানালায় এসে টোকা দেয়,
নরম বৃষ্টির মতোই শান্ত, আর একটু ব্যথায় ভরা।

🖊️nee_bonita

゚viralシfypシ゚viral

06/10/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মানুষ আসলে একটি বাড়ি গড়ে তোলে নিজের স্বপ্ন, শ্রম, ভালোবাসা দিয়ে। প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ, প্রতিটি ইট তার জীবনের গল্প ...
01/10/2025

মানুষ আসলে একটি বাড়ি গড়ে তোলে নিজের স্বপ্ন, শ্রম, ভালোবাসা দিয়ে। প্রতিটি দেয়াল, প্রতিটি কোণ, প্রতিটি ইট তার জীবনের গল্প বলে। কিন্তু সময়ের নিয়মে একসময় মানুষ চলে যায়, বাড়িটি রয়ে যায় নীরব সাক্ষী হয়ে। পরে আরেকজন আসে, তার স্বপ্ন যোগ হয় সেই দেয়ালে।

আসলে কোনো ঘরই কারো স্থায়ী সম্পদ নয়—
এগুলো কেবল প্রজন্ম থেকে প্রজন্মে অস্থায়ী আশ্রয়।
মানুষ বদলায়, মালিক বদলায়, কিন্তু বাড়ি থেকে যায়, জীবনের মতোই—
চলমান, পরিক্রমাময়, কখনোই স্থায়ী নয়।
🖊️nee_bonita

#জীবন #বাস্তবতা #সময়

28/09/2025




“যখন মানুষের অন্তরে পশু জন্ম নেয়, তখন তার হিংস্রতা শুধু নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকে না। প্রথমে সে নিজের মনকে পুড়িয়ে দেয়, ...
28/09/2025

“যখন মানুষের অন্তরে পশু জন্ম নেয়, তখন তার হিংস্রতা শুধু নিজের ভেতরেই সীমাবদ্ধ থাকে না। প্রথমে সে নিজের মনকে পুড়িয়ে দেয়, বিবেককে নিঃশেষ করে ফেলে, তারপর ছড়িয়ে পড়ে চারদিকে। সাজানো-গোছানো পৃথিবী মুহূর্তেই তছনছ হয়ে যায়, সুন্দরকে কলুষে ঢেকে দেয়।

মানুষ তখন ভুলে যায় তার মানবিক সত্তা; ভুলে যায় ভালোবাসা, মমতা, শান্তির মানে। তার অন্তরের পশু ক্ষুধার্ত—লোভ, হিংসা আর ক্রোধে অন্ধ হয়ে চারপাশের সবকিছু ধ্বংস করতে উদ্যত হয়। অথচ সে বোঝে না, এই আগুনে শুধু অন্যরা নয়, সেও নিজেই ধীরে ধীরে ভস্মে পরিণত হয়।

Address

Mohammadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nee Bonita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share