Mazeda Yeasmin Lipi

Mazeda Yeasmin Lipi Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mazeda Yeasmin Lipi, Chadpur, Dhaka.

"পৃথিবীর সবচেয়ে বড় আফসোসের বিষয় কী জানেন? এই মহাবিশ্বে আমরা সবকিছুই মাপতে শিখেছি, কিন্তু মানুষের ভেতরের শূন্যতা মাপার কো...
28/04/2026

"পৃথিবীর সবচেয়ে বড় আফসোসের বিষয় কী জানেন? এই মহাবিশ্বে আমরা সবকিছুই মাপতে শিখেছি, কিন্তু মানুষের ভেতরের শূন্যতা মাপার কোনো যন্ত্র আজ পর্যন্ত তৈরি হয়নি।

আমরা যখন পথে চলি, তখন কারো জীর্ণ পোশাক দেখে খুব সহজেই বলে দিতে পারি মানুষটি অভাবী। কারো মলিন মুখ কিংবা শুষ্ক ঠোঁট দেখলে আমাদের বুঝতে দেরি হয় না যে জঠরের জ্বালা তাকে কতটা দগ্ধ করছে। অভাব আর ক্ষুধা—এই দুটোই দৃশ্যমান; চাইলেই চোখে দেখা যায়, অনুভব করা যায়। কিন্তু এই জাঁকজমকপূর্ণ পৃথিবীর আড়ালে একদল মানুষ আছে যারা প্রতিনিয়ত নিঃশব্দে এক ভয়ংকর সংকটে ভোগে—সেটা হলো ভালোবাসার অভাব।

কেউ হয়তো দামি পারফিউম মেখে ফিটফাট হয়ে আপনার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু তার বুকের ভেতরটা হয়তো মরুভূমির চেয়েও খাঁ খাঁ করছে। কেউ হয়তো উচ্চস্বরে হাসছে, অথচ সেই হাসির আড়ালে লুকিয়ে আছে এক চিলতে মায়া পাওয়ার তীব্র আকুতি। আমরা ক্ষুধার্তকে অন্ন দিতে পারি, অভাবীকে বস্ত্র দিতে পারি, কিন্তু যার হৃদয়টা একটুখানি শুদ্ধ ভালোবাসার জন্য হাহাকার করছে, তার সেই তৃষ্ণা মেটানোর সামর্থ্য আমাদের ক'জনের আছে?

আফসোস এটাই যে, আমরা চোখের পর্দা দিয়ে চামড়া দেখি, মন দেখার চেষ্টা করি না। অথচ এই পৃথিবীতে ভাতের অভাবের চেয়েও ভালোবাসার অভাব আজ বেশি প্রকট। মানুষ একটু মায়ার কাঙাল হয়ে দ্বারে দ্বারে ঘোরে, অথচ চারপাশের যান্ত্রিকতায় আমরা এতটাই অন্ধ যে, সেই হাহাকারটুকু আমাদের কানে পৌঁছায় না। দিনশেষে অভাবী আর ক্ষুধার্তরা হয়তো কোনোভাবে টিকে যায়, কিন্তু ভালোবাসার কাঙাল মানুষগুলো ধীরে ধীরে ভেতরে মরে শেষ হয়ে যায়—কেউ তা জানতেও পারে না।"

ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল।তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।ওই রূপের মাধবী মোর সঞ্চয়ে রেখেছি।
28/04/2026

ছিলো ভাবে ভরা দুটি আঁখি চঞ্চল।
তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল।
ওই রূপের মাধবী মোর সঞ্চয়ে রেখেছি।

সেন্ট ভ্যালেন্টাইন বা সান ভালেন্তিনো ইতিহাস: প্রেম, পুরাণ, পৌত্তলিক রীতি ও সংস্কারের মিশেলপ্রাচীন রোমের লুপারকালিয়া: রক্...
14/02/2026

সেন্ট ভ্যালেন্টাইন বা সান ভালেন্তিনো
ইতিহাস: প্রেম, পুরাণ, পৌত্তলিক রীতি ও সংস্কারের মিশেল

প্রাচীন রোমের লুপারকালিয়া: রক্ত, উর্বরতা ও উৎসবের আগুন

কালের অতল গহ্বরে, যখন রোম ছিল দেবতা ও রাজাদের নগরী, তখনই জন্ম নিয়েছিল এক অদ্ভুত উৎসব— লুপারকালিয়া। প্রতি বছর ১৩ থেকে ১৫ ফেব্রুয়ারি, রোমান তরুণেরা ছুটে বেরোত নগরের পথে, হাতে থাকত বলিদান দেওয়া ছাগলের চামড়া। সেই চামড়া দিয়ে তারা ছুঁয়ে দিত নারীদের, বিশ্বাস করত— এ ছোঁয়া নারীর গর্ভকে করবে উর্বর, মাতৃত্ব দেবে আশীর্বাদের ছোঁয়া।

লাল রঙে রাঙানো ছিল এই উৎসবের প্রতীক।
লাল মানে রক্ত— প্রাণের প্রতিশ্রুতি, উর্বরতার অগ্নিশিখা, বন্য উন্মাদনার রং। দেবতা লুপারকাস বা ফাউনাস, যিনি ছিলেন প্রকৃতির রক্ষক, তিনিই ছিলেন এই উৎসবের কেন্দ্রে। বলিদানের ছাগল ও কুকুরের রক্ত দিয়ে আঁকা হতো তরুণদের কপাল, আর নগরী বয়ে যেত বাঁধভাঙা উল্লাসে।

কিন্তু এই উৎসবের পেছনে ছিল এক সুপ্ত ছন্দ, যা কালের স্রোতে এক নতুন রূপ নিতে যাচ্ছিল।

ভ্যালেন্টাইনের শহীদত্ব: প্রেমের জন্য প্রাণদান

রোম যখন শাসিত হচ্ছিল সম্রাট ক্লডিয়াস II-এর কঠোর শাসনে, তখন প্রেমের মন্দিরে জমছিল কালো মেঘ। তিনি ঘোষণা দিলেন— যুবকেরা যদি বিবাহবন্ধনে আবদ্ধ হয়, তবে তারা যুদ্ধে দুর্বল হয়ে পড়বে। তাই ভালোবাসার শপথ, মিলনের প্রতিশ্রুতি সবই হয়ে গেল নিষিদ্ধ।

কিন্তু এক ব্যক্তি এ আদেশ মানতে নারাজ। তিনি ছিলেন ভ্যালেন্টাইন, এক খ্রিস্টান পুরোহিত। প্রেমের শপথের সামনে শাসকের নিষেধাজ্ঞা তাঁর কাছে ছিল তুচ্ছ। তিনি গোপনে বিবাহ দিতেন প্রেমিকযুগলকে, প্রেমের পবিত্র বন্ধনে বাঁধতেন তাদের।

কিন্তু সত্য চিরকাল গোপন থাকে না। ভ্যালেন্টাইন বন্দি হলেন, শাস্তি হলো মৃত্যু।
২৬৯ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি, ভালোবাসার সেই যাজক রক্ত দিয়ে লিখলেন প্রেমের শেষ কবিতা।

একটি কিংবদন্তি বলে, মৃত্যুর আগে তিনি তাঁর প্রিয়াকে লিখেছিলেন এক চিঠি, যার শেষে ছিল— "তোমার ভ্যালেন্টাইন"।

পৌরাণিক উৎসব থেকে খ্রিস্টীয় পবিত্রতায়

কিন্তু ভালোবাসার শপথ কি কখনো হারিয়ে যায়?

সময় এগিয়ে এলো ৪৯৬ খ্রিস্টাব্দ।
পোপ গেলাসিয়াস I ঘোষণা দিলেন— "লুপারকালিয়া পাপাচার, অনৈতিক। একে বিলুপ্ত করতে হবে!"
তিনি স্থাপন করলেন ১৪ ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসেবে, যেন ভালোবাসার নামে উৎসর্গিত হয় এই দিন, কিন্তু উন্মত্ততার নামে নয়।

তবে কি রোমানদের রক্তাক্ত উৎসব মুছে গেল?
না, মুছে গেল না, বরং রূপ নিল প্রেমের এক নতুন কাব্যে।

মধ্যযুগ ও প্রেমের কবিতা

সময় গড়ালো, ইতিহাস লিখল নতুন অধ্যায়।
১৪শ শতকের কবি জিওফ্রে চসার তাঁর কাব্যে বললেন—
"১৪ ফেব্রুয়ারি, এই দিনে পাখিরা জোড়া বাঁধে, হৃদয়ে প্রেম জাগে।"
এভাবেই সেন্ট ভ্যালেন্টাইনের নাম হয়ে গেল প্রেমের কবিতার প্রতিচ্ছবি।

শুভেচ্ছা বিনিময়ের রীতি শুরু হলো, ভালোবাসার মানুষকে লেখা হলো প্রথম "ভ্যালেন্টাইন কার্ড"।

বাণিজ্যের ছোঁয়া: প্রেম কি শুধুই ভালোবাসা?

প্রেম কি শুধুই হৃদয়ের বিষয়, নাকি এতে বাণিজ্যের গন্ধ লেগেছে?

১৮শ-১৯শ শতকে, হাতে লেখা ভালোবাসার চিঠির জায়গা নিল ছাপানো কার্ড।
২০শ শতকে, ভালোবাসার প্রতীক হয়ে উঠল চকোলেট, গোলাপ, হীরার আংটি।
"হলমার্ক" কোম্পানি শুরু করল বাণিজ্যের নতুন খেলা— "ভালোবাসা প্রকাশ করতে চাইলে উপহার দাও!"

এখন?
ভ্যালেন্টাইনস ডে মানে বিশ্বজুড়ে কোটি কোটি গোলাপ বিক্রি, চকোলেটের পাহাড়, দামি উপহার আর বিলাসবহুল রেস্তোরাঁয় রাতের খাবার।

সংস্কারের রাজনীতি: কেন খ্রিস্টধর্ম গ্রহণ করল পৌরাণিক উৎসব?

খ্রিস্টধর্ম কি কেবল ভালোবাসার জন্যই এই দিনকে গ্রহণ করেছিল?

না, এর পেছনে ছিল রাজনৈতিক চাল খাটিয়ে মানুষকে বোকা বানিয়ে অর্থনৈতিক উদ্দেশ্য সাধন। রোমান সাম্রাজ্য ছিল বহু সংস্কৃতির মিশ্রণ, যেখানে বহু দেবতা, বহু উৎসব। যদি এই উৎসবগুলো নিষিদ্ধ করা হতো, তবে বিদ্রোহ বাঁধতে পারত।
তাই খ্রিস্টধর্ম এক চতুর পন্থা নিল— পুরোনো উৎসবগুলোর রূপ বদলে তাদের খ্রিস্টীয় রঙে রাঙিয়ে দিল।

ঠিক যেমন—
সাতুরনালিয়া থেকে হলো ক্রিসমাস,
সামহেইন থেকে হলো হ্যালোইন,
লুপারকালিয়া থেকে হলো ভ্যালেন্টাইনস ডে।

শেষ কথা: প্রেম, ইতিহাস ও পরিবর্তনের কাব্য

ভ্যালেন্টাইনস ডে কি কেবল প্রেমের? নাকি এর মাঝে মিশে আছে ইতিহাস, ধর্ম, রাজনীতি ও বাণিজ্যের সূক্ষ্ম খেলা?

প্রেম কি শুধুই হৃদয়ের, নাকি এটি এক বহুমাত্রিক রঙিন ছায়া, যেখানে একদিকে ভ্যালেন্টাইনের আত্মত্যাগ, অন্যদিকে বাণিজ্যের হাতছানি?

যাই হোক, যুগে যুগে ভালোবাসা নতুন রূপ নেয়, নতুন ভাষায় কবিতা লেখে।।

ভালোবাসা দিবসের ইতিহাসে প্রাচীন রোমের লুপারকালিয়া উৎসব থেকে শুরু করে সেন্ট ভ্যালেন্টাইনের আত্মত্যাগ, সবই মিশে আছে।

লুপারকালিয়া ছিল রোমের এক প্রাচীন উর্বরতা উৎসব, যা ১৫ ফেব্রুয়ারি পালিত হতো। এই উৎসবে পুরোহিতরা পশু বলি দিয়ে তাদের চামড়া দিয়ে নারীদের স্পর্শ করতেন, যা উর্বরতার প্রতীক হিসেবে বিবেচিত হতো। লাল রঙ, যা রক্ত ও উর্বরতার প্রতীক, এই উৎসবে বিশেষ গুরুত্ব পেত।

তবে খ্রিস্টধর্মের প্রসারের সাথে সাথে এই পৌত্তলিক রীতির পরিবর্তন ঘটে। ২৬৯ খ্রিস্টাব্দে সেন্ট ভ্যালেন্টাইন নামের এক খ্রিস্টান পাদ্রী রোম সম্রাট ক্লডিয়াসের আদেশ অমান্য করে গোপনে বিবাহ সম্পন্ন করতেন। ফলস্বরূপ, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় ১৪ ফেব্রুয়ারি। তার এই আত্মত্যাগের স্মরণে পোপ জেলাসিয়াস ৪৯৬ খ্রিস্টাব্দে ১৪ ফেব্রুয়ারিকে সেন্ট ভ্যালেন্টাইন দিবস হিসেবে ঘোষণা করেন।

মধ্যযুগে কবি জিওফ্রে চসারের লেখায় ১৪ ফেব্রুয়ারি প্রেমের দিন হিসেবে উল্লেখ পাওয়া যায়, যা এই দিবসকে প্রেমের সাথে আরও গভীরভাবে যুক্ত করে। পরবর্তীতে, ১৯শ শতাব্দীতে বাণিজ্যিকীকরণের ফলে কার্ড, ফুল, চকলেট ইত্যাদি উপহার দেওয়ার প্রচলন শুরু হয়, যা আজকের ভ্যালেন্টাইনস ডে উদযাপনের রূপ নিয়েছে।

যে মানুষটা আমাকে সারাজীবনের জন্য চাওয়ার অনুষদে প্রার্থনায় ভিক্ষা চেয়েছিল একদিন,বিশ্বাসের বড়ি খাইয়ে সেই মানুষটার প্রার্থন...
05/08/2025

যে মানুষটা আমাকে সারাজীবনের জন্য
চাওয়ার অনুষদে প্রার্থনায় ভিক্ষা চেয়েছিল একদিন,
বিশ্বাসের বড়ি খাইয়ে সেই মানুষটার প্রার্থনারত হাত
আজ আমার জন্য উঠে না।
তার ভিক্ষার বুলিতে আজ আমার নাম নেই।

ভালো থাকার জন্য যে মানুষটা ভালো থেকো অভিশাপে, আমাকে রোবটটিক আত্মা প্রমাণ করে,
প্রামাণ্য দলিল বুঝিয়ে দিয়ে চিরতরে হারালো।
আমার প্রার্থনারত হাত তার জীবনে জন্য উৎস্বর্গ করলাম।
সুখী হোক বিশ্বাস চুরি করে বদলে যাওয়া মানুষটা।

যে আমায় ছেড়ে একা করে গেছে,
নিঃস্ব করে গেছে,
নীরব নিঃসঙ্গতার বড়ি খাইয়ে গেছে,
একা থাকার পথ দেখিয়ে গেছে,
তার জীবনে যেন একাকিত্ব ছুয়ে না দেয়।
তার জীবন যেন ভরাট কন্ঠে ভয়ংকর সুন্দর হয়ে উঠে।

যে আমাকে দুঃখ দিলো,
আসমান সমান, সুখ তার হৃদয়ে নেমে আসুক।
এতো ভালো থাকুক সে,
আমি বলে কেউ ছিলাম কখনো তার জীবনে
যেন ভুল করেও সেটা না মনে পড়ে তার।
অভিশাপ দিলাম এজীবনে সুখের লাটাই তার হাত ছাড়া না হোক।

যে আমাকে বিশ্রী ভাবে হারিয়ে দিয়ে গেছে,
সে যেন আমার অভাব কখনোই বোধ না করে।
যেন এমনটা না হয় যে কাকে হারিয়ে কাকে ধরেছিলাম।
আমার অভাবে আফসোস যেন
তার সময়ের চাকায় ঘুরপাক না খায়।
যেখানে আমি কষ্টটা পেয়েই গেছি,
সে যেন আর কষ্টে নিজেকে না দেখে।
সুখী হোক,
সুখের খোঁজ করা আমার হতে চেয়ে আমার না হওয়া মানুষটা।
প্রার্থনা

কখনো কখনো আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে হয় ইচ্ছে করে নিজের একটা মানুষ থাকুক একেবারে অকারনেই কেউ আমাকেও ভালোবাসুকঘরের কাজে, ব...
19/07/2025

কখনো কখনো আমার ভীষণ ভালোবাসতে ইচ্ছে হয়
ইচ্ছে করে নিজের একটা মানুষ থাকুক
একেবারে অকারনেই কেউ আমাকেও ভালোবাসুক

ঘরের কাজে, বইয়ের ভাজে একজন বিশেষ কেউ উঁকি দিক
ভীষণ ব্যস্ত কাজের দিনে কেউ আমার খবর নিক

এমন কেউ যার কথায় আমার মন ভালো হয়ে যায়,
তেমন কারো ব্যস্ততায় এক চিলতে হাসি হয়ে হঠাত উপস্থিত হতে আমারও ইচ্ছে হয়।

ইচ্ছে করে কয়েক মুহূর্তে জন্যে জাগতিক সব ফেলে,
হারিয়ে যাই তার সাথে
সশরীরে না হোক কল্পনায়

কেউ একজন থাকুক যার কাধে মাথা রেখে আমি দুদণ্ড চুপ করে বসে থাকতে পারি
যার হাতে আমি আমার যাবতীয় দুঃখ জমা রাখতে পারি
এমন একটা কাঁধ, এমন একটা হাতের জন্য,
চিরকাল খুব লোভ হয়।

হঠাত ঝুম বৃষ্টিতে রিক্সার হুড ফেলে ঘুরতে মন চাইলে
যাকে ডাকা যায় কোনরকম জড়তা ছাড়াই
পড়ন্ত বিকেলে কোন কফিশপ এ বসে
আলো আঁধারিতে ক্যাপুচিনোর সৌরভে মাতোয়ারা হতে ইচ্ছে করে বিশেষ কারো সাথে
ইচ্ছে করে ইচ্ছে হলেই কারো হাত ধরে রাতের শহরের নিয়ন আলোতে হারাই

এমন একজন মানুষের জন্যে খুব অভাব বোধ হয় আমার
যে কোন শর্ত ছাড়াই পাশে থাকবে
অদৃশ্য আলিঙ্গনে সারাদিন জড়িয়ে রাখবে
আমার খুব একটা কারো হতে ইচ্ছা করে

এমন একটা কাউকে দলিল করে লিখে দিতে ইচ্ছে হয় নিজেকে

অথচ কি অদ্ভুত বৈপরীত্য

আমাকে যে উজার করে চায় তাকে আমি চাইনা
আমি যাকে চাই তাকে কোথাও খুঁজেই পাইনা....

 #একশত ষাট বছরের পুরোনো  #গৌরনদী জমিদার বাড়ি —  #বরিশালের এক বিস্মৃত ঐতিহ্য!📍 অবস্থান:  #আশোকাঠী গ্রাম,  #গৌরনদী উপজেলা,...
09/07/2025

#একশত ষাট বছরের পুরোনো #গৌরনদী জমিদার বাড়ি — #বরিশালের এক বিস্মৃত ঐতিহ্য!
📍 অবস্থান: #আশোকাঠী গ্রাম, #গৌরনদী উপজেলা, #বরিশাল
⛩️ স্থাপনাকারী: #জমিদার মোহন লাল সাহা

আজকে আপনাকে নিয়ে যাচ্ছি দক্ষিণ বাংলার এক ইতিহাসের গভীরে। যেখানে দাড়িয়ে থাকা একটি বাড়ি শুধু ইট-পাথরের তৈরি নয় — বরং একসময়কার প্রতাপ, ধর্মীয় ঐতিহ্য আর বেদনার ইতিহাস লুকিয়ে রেখেছে নিজের ভাঙা দেওয়ালে।

১৮৬০ সালের আশেপাশে গড়ে উঠেছিল এই জমিদার বাড়ি। প্রতিষ্ঠাতা জমিদার মোহন লাল সাহা ছিলেন তৎকালীন গৌরনদীর অন্যতম ক্ষমতাধর ব্যক্তি। কিন্তু এই বাড়িকে খ্যাতি এনে দেয় তার বিশাল হিন্দু মন্দিরটি, যা সে সময়কার ভারতবর্ষের অন্যতম বড় মন্দির ছিল বলে কথিত রয়েছে। এখানেই পূজা হতো, শঙ্খ বাজতো, ঢাক-ঢোলের শব্দে মুখর হতো চারপাশ — আজও কিছুটা সেই ধ্বনি যেন বাতাসে ভেসে আসে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি বাহিনী এই জমিদার বাড়িতে হামলা চালায়। বাড়ির ঘরবাড়ি জ্বালিয়ে দেয়, ভেঙে ফেলে মন্দির — যেন #ইতিহাস মুছে দিতে চেয়েছিল তারা! কিন্তু ইতিহাস কি কখনো আগুনে পুড়ে শেষ হয়?

আজও জমিদার সাহার উত্তরসূরিরা সেই ধ্বংসস্তূপের ভেতর বসবাস করছেন — কিছু স্মৃতি ধরে রাখার জন্য। আর দাঁড়িয়ে আছে এই জমিদার বাড়ি, নিঃশব্দ সাক্ষী হয়ে, কালের সাক্ষ্য বহন করে।

🎓 শুধু ইতিহাস নয়, শিক্ষায়ও রেখেছে অবদান।
পালরদী মাধ্যমিক বিদ্যালয়, আজকের দিনে বরিশাল বোর্ডের অন্যতম নামকরা শিক্ষা প্রতিষ্ঠান — সেই জমিদার পরিবারের হাত ধরেই প্রতিষ্ঠিত হয়েছিল।

🔍 তাহলে প্রশ্ন হলো:
এই বাড়িটি সংরক্ষণ করছে কে?
এই ঐতিহাসিক স্থাপনার অবস্থা কী হবে ২০ বছর পর?
আমরা কি পারি না এই ধরনের ঐতিহ্যকে রক্ষা করতে — ভবিষ্যৎ প্রজন্মের জন্য?

👇 কমেন্টে জানান, আপনি গিয়েছেন কি এই জমিদার বাড়িতে? আপনি কেমন সংরক্ষণ দেখতে চান আমাদের ইতিহাসে?

🇧🇩 লোহাগড় মঠ.......🔱চাঁদপুর।📍 লোহাগড় মঠ হল চাঁদপুর জেলায় অবস্থিত একমাত্র মঠ। প্রায় 200 বছরের পুরাতন প্রাচীন এই মঠ চা...
08/07/2025

🇧🇩 লোহাগড় মঠ.......🔱
চাঁদপুর।

📍 লোহাগড় মঠ হল চাঁদপুর জেলায় অবস্থিত একমাত্র মঠ। প্রায় 200 বছরের পুরাতন প্রাচীন এই মঠ চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার লোহাগড় গ্রামে ডাকাতিয়া নদীর পাশে অবস্থিত। ৫টি মঠের মধ্যে বর্তমানে ৩টি মঠ টিকে আছে। বাকি ২টি অনেক আগেই ধ্বংস হয়ে গেছে। মানিক সাহা (লৌহ) ও রূপক সাহা (গহড়) নামের দুই সহদোর ভাই এটি নির্মাণ করেন। জমিদারদের নামানুসারে গ্রামের সাথে মিল রেখেই তাদের স্থাপত্যশৈলির নামও রাখা হয় লোহাগড় মঠ।

লোহাগড় জমিদার বাড়ি শুধু একটি পুরনো প্রাসাদ নয়—এটি একটি জীবন্ত ইতিহাস, যেখানে আধিপত্য, প্রতিপত্তি ও মানুষের সাহসের কাহিনি মিশে আছে। নদীর তীরবর্তী মঠ ও আকর্ষণীয় মাউলিক কাঠামোগুলো একটি সময়ের ঐশ্বর্য ও আধুনিক কব্জার মাঝে সেতুবন্ধন সৃষ্টি করে।

কথিত আছে, নদীর তীর হতে জমিদার বাড়ি পর্যন্ত সিকি ও আধুলি মুদ্রা দিয়ে রাস্তা তৈরী করা হয়। যার প্রস্থ ছিল ২ হাত, উচ্চতা ১ হাত ও দৈর্ঘ্য ২০০ হাত। জমিদারী আমলে সাধারণ মানুষ এদের বাড়ির সামনে দিয়ে চলাফেরা করতে পারতো না। বাড়ির সামনে দিয়ে বয়ে যাওয়া ডাকাতিয়া নদীতে নৌকা চলাচল করতো নিঃশব্দে। ডাকাতিয়া নদীর কুলে তাদের বাড়ির অবস্থানের নির্দেশিকাস্বরূপ সুউচ্চ মঠটি নির্মাণ করেন। তাদের আর্থিক প্রতিপত্তির নিদর্শনস্বরূপ তারা মঠের শিখরে একটি স্বর্ণদ­ণ্ড স্থাপন করেন। পরবর্তীতে কোন এক প্রাকৃতিক দুর্যোগের ফলে স্বর্ণদ­ণ্ডটি মঠ থেকে বিচ্ছিন্ন হয়ে নদীতে পড়ে যায়।

🏰 তের জমিদারের রাজপ্রাসাদ — বরিশালের কলসকাঠী জমিদার বাড়ির লুকানো ইতিহাস 🌾প্রায় ৩০০ বছর আগে...বরিশালের নিভৃত গ্রাম কলসকাঠ...
08/07/2025

🏰 তের জমিদারের রাজপ্রাসাদ — বরিশালের কলসকাঠী জমিদার বাড়ির লুকানো ইতিহাস 🌾

প্রায় ৩০০ বছর আগে...
বরিশালের নিভৃত গ্রাম কলসকাঠীতে জন্ম নিয়েছিল এক জমিদার বংশ,
যার ইতিহাসে আছে ভাইয়ের হাত থেকে ভাইয়ের প্রাণ বাঁচানোর জন্য মুর্শিদাবাদ পর্যন্ত পাড়ি দেওয়া,
আছে রাজ্যভাগ, ষড়যন্ত্র, আবার নবাবি স্বীকৃতিতে নতুন জমিদারির সূচনা।

📜 কলসকাঠী জমিদার বাড়ি — বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি বিস্মৃত প্রাসাদ,
যার প্রাচীন দেয়াল আজও ফিসফিস করে বলে সেই হারিয়ে যাওয়া অতীতের কথা।

এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জানকী বল্লভ রায় চৌধুরী,
গারুড়িয়ার জমিদার রামাকান্তের পুত্র।
তাঁর বড় ভাই রাম বল্লভ তাঁকে হত্যা করতে চেয়েছিলেন জমিদারির লোভে।
এই ষড়যন্ত্র জানতে পেরে জানকী বল্লভ পালিয়ে যান মুর্শিদাবাদে,
সেখানে নবাবের কাছ থেকে তিনি অরংপুর পরগনার জমিদারি লাভ করেন এবং
কলসকাঠীতে এসে নতুনভাবে বংশের গোড়াপত্তন করেন।

📍 এখানেই জন্ম নেয় ‘তের জমিদার’ কাহিনি —
১৩ জন জমিদারের নিজস্ব প্রাসাদ ছিল এই অঞ্চলে,
যারা সকলেই জানকী বল্লভের বংশধর।
তাদের প্রতাপে একসময় কেঁপে উঠত গোটা অঞ্চল!

কিন্তু ইতিহাস সবসময় গৌরব ধরে রাখতে পারে না...

আজ কলসকাঠী জমিদার বাড়ির সেই অট্টালিকা রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসপ্রাপ্ত।
প্রাচীন মন্দিরগুলো ভেঙে পড়ছে,
ধুলো জমে গেছে সভা-কক্ষের নিস্তব্ধতায়।
গৌরব হারিয়েছে, শুধু স্মৃতি রয়ে গেছে...

🥀 কত রাজ্য, কত গল্প — ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গেল যেগুলো...

যদি বাংলার হারিয়ে যাওয়া জমিদারি ইতিহাস ভালোবাসেন,
তবে এই গল্পটি ছড়িয়ে দিন সকলের মাঝে...

📍 The Beating Heart of Chattogram: CRB – A Living Symbol of History, Heritage & Identity 🌿Standing tall in the heart of ...
07/07/2025

📍 The Beating Heart of Chattogram: CRB – A Living Symbol of History, Heritage & Identity 🌿

Standing tall in the heart of Chattogram, the Central Railway Building (CRB) is more than just an old colonial structure—it is a living witness to our history, a landmark, and a unique architectural gem that embodies the soul of the city.

Built around 1872 or 1897 by the British as the headquarters of the Assam-Bengal Railway, CRB reflects the vision and control of an era that shaped our region’s infrastructure and economy. Its red brick walls, domes, arches, and octagonal towers tell stories of power, ambition, and timeless design.

⚙️ CRB represents the legacy of our railway system.
🌱 Its green surroundings act as the “lungs” of Chattogram.

Due to its undeniable historical, architectural, and social importance, CRB could be officially protected under Bangladesh’s Antiquities Act.

🚆 Kalurghat Bridge – Where History Meets Renewal📍 Standing tall over the Karnaphuli River since 1931, the Kalurghat Brid...
07/07/2025

🚆 Kalurghat Bridge – Where History Meets Renewal

📍 Standing tall over the Karnaphuli River since 1931, the Kalurghat Bridge is more than just steel and rivets - it is a living monument to Bangladesh’s engineering heritage. Originally built during the British colonial era, this iconic steel truss bridge once served as a lifeline connecting Chattogram to the southern regions and played a critical role during the Liberation War of 1971, when the first radio declaration of independence was aired from its vicinity.

For over nine decades, the bridge has withstood the test of time - carrying both rail and road traffic across one of the country’s most important rivers. But like all aging structures, it needed care.

🔧 A New Chapter Begins (2023 - 2024 Renovation by BUET)

After being closed for over a year, the Kalurghat Bridge has now reopened following a major renovation that preserves its legacy while enhancing its service:
• ✅ Rail tracks reinforced to accommodate the new Dhaka-Chattogram-Cox’s Bazar railway service
• ✅ Road deck upgraded for safer light-vehicle passage
• ✅ A pedestrian walkway added-for the first time ever, people can now cross the bridge on foot safely

The bridge reopened in October 2024, restoring a critical transport link for thousands of commuters, students, workers, and tourists heading to Cox’s Bazar.

🌉 Looking Forward

While the bridge continues to serve, its structural limitations remain-especially for heavy vehicles. To address this, the government has already laid the foundation for a new 4-lane rail-cum-road bridge in May 2025, with hopes to complete it by 2030.



Kalurghat Bridge reminds us that infrastructure is not just about utility-it’s about memory, resilience, and connection. Let’s cherish our heritage as we move toward a safer and smarter future.

Address

Chadpur
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mazeda Yeasmin Lipi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share