Garden Fresh

Garden Fresh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Garden Fresh, Shopping & retail, Middle badda , gulsan, Dhaka.

দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি পুষ্টিগুণেও অনন্য বিটরুট। প্রায় এক কাপ বিটরুটে রয়েছে ৪৩ ক্যালোরি, ৮৮ শতাংশ পানি, ১.৬ গ্রাম প্...
01/08/2021

দেখতে যেমন আকর্ষণীয়, তেমনি পুষ্টিগুণেও অনন্য বিটরুট। প্রায় এক কাপ বিটরুটে রয়েছে ৪৩ ক্যালোরি, ৮৮ শতাংশ পানি, ১.৬ গ্রাম প্রোটিন, ৯.৬ গ্রাম কার্বোহাইড্রেট, ৬.৮ গ্রাম চিনি, ২.৮ গ্রাম ফাইবার ও ০.২ গ্রাম ফ্যাট। এছাড়া আয়রন, ম্যাগনেসিয়াম, কপারের মতো প্রয়োজনীয় বেশকিছু উপাদানে ভরপুর এই সবজি। জেনে নিন বিটরুট নিয়মিত খেলে কী কী উপকার পাবেন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে বিটরুট। আমেরিকার এক জার্নালে প্রকাশিত গবেষণা মতে, ১০০ গ্রাম বিট কয়েক ঘণ্টার মধ্যেই আপনার রক্তচাপ স্বাভাবিক করে তুলতে পারে।
ডায়াটারি ফাইবার রয়েছে বিটে যা খাবার দ্রুত হজমে সাহায্য করে।
বিটরুটে প্রচুর পরিমাণে ম্যাগেনেসিয়াম ও কপার রয়েছে। এসব উপাদান হাড় মজবুত রাখে।
মস্তিষ্কের সুরক্ষায় এই সবজির জুড়ি নেই। অ্যালঝেইমার বা স্মৃতিশক্তি লোপ পাওয়া রোধ করতে নিয়মিত খান বিট।
ক্যানসার ও ডায়াবেটিসের মতো রোগের ঝুঁকি কমায় বিটরুট।
প্রচুর পরিমাণে পানি ও খুবই স্বল্প পরিমাণে ক্যালোরি ও ফ্যাট রয়েছে বিটে। ফলে ওজন কমাতে চাইলে ডায়েট লিস্টে রাখতে পারেন রঙিন এই সবজি।
প্রচুর পরিমাণে আয়রন মেলে বিট থেকে। নিয়মিত এটি খেলে তাই রক্তশূন্যতা দূর হয়।
বিটরুটে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি ভালো রাখে।
বিটে থাকা ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের ফ্রি র‍্যাডিক্যালসের সঙ্গে লড়াই করতে সক্ষম। তাই নিয়মিত বিট খেলে ত্বকে বলিরেখা পড়ে না সহজে।

06/05/2021
11/04/2021
আমরা সবাই জানি আমরা প্রতিদিন যেসব সকসব্জী খায় তার মধ্যে অনেক এমন গুণ আছে  যা আমাদের শরীর সুস্থ রাখতে ও শরীরে রোগ প্রতিরো...
07/04/2021

আমরা সবাই জানি আমরা প্রতিদিন যেসব সকসব্জী খায় তার মধ্যে অনেক এমন গুণ আছে যা আমাদের শরীর সুস্থ রাখতে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলতে সাহায্য করে। সুস্থ থাকতে খাওয়া দাওয়ায় শাক-সব্জীর ভূমিকা অসীম। সুলভ ও সস্তা শাক সব্জী শরীর কে সুস্থ রাখে সেই সঙ্গে যদি কোনো কারণে শারীরিক অসুবিধা বা অসুস্থতা দেখা দেয় , তাহলে নির্দেশ অনুসারে এগুলোর প্রয়োগেও রোগ সারে । তবে আমার অনেকে জানি না কোন সব্জীর কোন গুণ আছে ।

"পটোল এর উপকারিতা "

পটল ভাজা হোক কিংবা পটলের দোরমা অথবা দই পটল। এসব খেতে তো দারুণ লাগে। কিন্তু এই পটল খাওয়া শরীরের পক্ষে কতটা ভালো সেই ব্যাপারে কতটা জানেন। আমাদের আজকের এই পোস্ট থেকে জেনে নিন পটল সম্পর্কে বিস্তারিত...

সুস্থ থাকতে পটোল

সাধারণ পটল সহজে হজম হয় এবং অন্য খাবার হজমে সাহায্য করে । পটল হার্টের পক্ষে ভাল লঘুপাক খিদে বাড়ায় শরীর স্নিগ্ধ করে অথচ গরম। কাশি, রক্তবিকার, শ্লেষ্মা বাত ও পিত্ত জ্বর ও কৃমি সারিয়ে তোলে ।

1) পটলে ভালো পরিমাণে ফাইবার থাকে যা খাদ্য হজমে সাহায্য করে। এছাড়াও এটি গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা সমাধানে এবং লিভারের সাথে সম্পর্কিত সমস্যা সমাধানেও সাহায্য করে।

2) পটলের বীজ এমন একটি স্বাস্থ্যকর বীজ যা কোষ্ঠকাঠিন্য নিরাময়ে এবং মল নির্গমনে সাহায্য করে।

3) পটলে ক্যালরির পরিমাণ কম থাকে। তাই ওজন কমানোর জন্য নিশ্চিন্তে পটলের তরকারি খেতে পারেন। এটি পেট ভরা রাখতে ও খিদে কমাতে সাহায্য করে।

4) পটলের আরেকটি স্বাস্থ্য উপকারিতা হচ্ছে এটি রক্তকে পরিশোধিত করে। এর ফলে ত্বকের যত্নেও এই সবুজ সবজিটি ভালো কাজ করে।

5) পটলের ছোট গোলাকার বীচিগুলো কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা প্রাকৃতিকভাবে কমাতে সাহায্য করে।

6) আয়ুর্বেদ চিকিত্‍সায় ঠাণ্ডা, জ্বর ও গলা ব্যথা কমতে ঔষধ হিসেবে ব্যবহার হয় পটল।

7) পটলে ভিটামিন এ ও সি থাকে এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বলে ত্বকের জন্য উপকারী। ফ্রি র‍্যাডিকেলের বিস্তার রোধ করে বয়সের ছাপ প্রতিরোধে সাহায্য করে পটল।
সরাসরি নিজস্ব জমি সংগ্রহ করে আমরা পোঁছে দিবো আপনার দ্বারপ্রান্তে। সর্বনিম্ন অর্ডার ৫ কেজি।

লাল শাক শাকের মধ্যে অন্যতম জনপ্রিয় শাক। এই শাক আগে শুধুমাত্র শীতকালে পাওয়া গেলেও বর্তমানে এটি সারাবছরই পাওয়া যায়।আসুন...
18/01/2021

লাল শাক শাকের মধ্যে অন্যতম জনপ্রিয় শাক। এই শাক আগে শুধুমাত্র শীতকালে পাওয়া গেলেও বর্তমানে এটি সারাবছরই পাওয়া যায়।
আসুন জেনে নেই লাল শাকের উপকারিতা এবং পুষ্টিগুন সম্পর্কে:
ক্যালসিয়ামের ভালো উৎস:
লালশাকে ক্যালসিয়ামের পরিমাণ অন্য শাকের তুলনায় সবচেয়ে বেশি। ক্যালসিয়াম দেহের জন্য অত্যন্ত দরকারি উপাদান বিশেষ করে দাঁত এবং হাঁড় গঠনে। তাই দাঁতের সুস্থতা, হাঁড় গঠন, গর্ভবতী এবং প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে এই শাক উপকারী।
দৃষ্টি শক্তি বৃদ্ধি করে:
লাল শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন এ যা চোখের দৃষ্টি শক্তি বৃদ্ধির জন্য খুব উপকারী।
হজম শক্তি বাড়ে:
লালশাকে প্রচুর পরিমাণ ফাইবার বা আঁশ থাকে, যা হজমে সাহায্য করে ফলে স্বাভাবিকভাবেই বদ-হজমের আশঙ্কা কমে।
এই অভাবনীয় উপকারী শাক টি আমরা আপনার হাতে পৌছে দিতে পারি শুধুমাত্র আমরাই।তাই দেরি না করে আজি যোগাযোগ করুন আমাদের সাথে।
বিঃদ্রঃ- আমরা পাইকারি বিক্রেতা। সরবরাহ করি সরাসরি নিজেদের মাঠ থেকে।

ইতিহাস ঘাঁটলে জানা যায় প্রাচীন গ্রিক দেশে একাধিক রোগের চিকিৎসায় কাজে লাগানো হত বাঁধাকপির রসকে।আধুনিক চিকিৎসায় এই সবুজ ...
18/01/2021

ইতিহাস ঘাঁটলে জানা যায় প্রাচীন গ্রিক দেশে একাধিক রোগের চিকিৎসায় কাজে লাগানো হত বাঁধাকপির রসকে।আধুনিক চিকিৎসায় এই সবুজ গোলাকার সবজিটির প্রবেশ ঘটে ইংরেজদের হাত ধরে।
১ রোগের সঙ্গে লড়াইয়ের বিপুল ক্ষমতা রয়েছে এই সবজিতে বাঁধাকপিতে উপস্থিত ফোটোনিউট্রিয়েন্টস, যেমন পলিফেনল এবং গ্লকোসিনোলেট শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট।
২.. ডায়াবেটিসের প্রকোপ কমায় ২০০৮ সালে এভিডেন্স বেসড কমপ্লিমেনটারি অ্যান্ড অলটারনেটিভ মেডিসিনে প্রকাশিত এক রিপোর্ট অনুসারে টানা ৬০ দিন বাঁধাকপি খেয়ে গেলে রক্তে শর্করার মাত্রা স্বাভাবিক লেভেলে চলে আসে।

৩.ভিটামিন সি এবং কে-তে ঠাসা হাফ কাপ সেদ্ধ বাঁধাকপিতে যে পরিমাণ ভিটামিন সি থাকে, তা সারা দিনের চাহিদার প্রায় ৪৭ শতাংশ পূরণ করে দেয়।

৪.ওজন কমায় বাঁধাকপিতে কী কী রয়েছে সেদিকে একবার নজর ফেরালেই বুঝতে পারবেন।

এই উপকারী জিনিসটি অবশ্যই আপনি চাইবেন জেন সেটা বিষ মুক্ত হোক।
তাই দেরি না করে আজ ই যোগাযোগ করুন আমাদের সাথে।

শীতের মৌসুমে ফুলকপি খাবেন না, তা কি হয়? ফুলকপির যে মেলা গুণ! ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধ...
14/01/2021

শীতের মৌসুমে ফুলকপি খাবেন না, তা কি হয়? ফুলকপির যে মেলা গুণ! ফুলকপি শুধু স্বাদের জন্যই নয়, এতে থাকা সালফার সুস্বাস্থ্য ধরে রাখার জন্য উপকারী। যকৃৎ থেকে ক্ষতিকর বিষাক্ত উপাদান দূর করে এটি সুস্থ রাখতে পারে ফুলকপি। ফুলকপির বিশেষ কিছু গুণ আছে, যা সবার জেনে রাখা ভালো:
১. কোলস্টেরল কমায়: এতে প্রচুর ফাইবার আছে, যা শরীরে কোলস্টেরলের মাত্রা ঠিক রাখতে সাহায্য করে।

২. ওজন কমাতে: গবেষণায় দেখা গেছে, ফুলকপি মস্তিষ্ক ভালো রাখে, ওজন কমায় এবং সর্দি-কাশিসহ নানা রোগ প্রতিরোধ করে।

৩. হাড় ও দাঁত শক্ত করে: ফুলকপিতে রয়েছে দাঁত ও মাড়ির উপকারী ক্যালসিয়াম ও ফ্লোরাইড। এর ক্যালসিয়াম হাড় শক্ত করে।

৪. ক্যানসার প্রতিরোধ করে: মারাত্মক ক্যানসার প্রতিরোধ করতে পারে ফুলকপি। এতে আছে সালফোরাপেন, যা ক্যানসার কোষকে মেরে টিউমার বাড়তে দেয় না। স্তন ক্যানসার, কোলন ও মূত্রথলির ক্যানসারের জীবাণুর বিরুদ্ধে লড়ার ক্ষমতাও আছে ফুলকপির।

৫. হৃদ্‌যন্ত্রের জন্য উপকারী: ফুলকপি হৃদ্‌যন্ত্রের জন্য ভালো। এতে যে সালফোরাপেন আছে, তা হৃদ্‌রোগের বিরুদ্ধে লড়তে পারে।

৬. রোগ প্রতিরোধ করে: ফুলকপিতে আছে ভিটামিন ‘বি’, ‘সি’ ও ‘কে’, যা এ সময়ের সর্দি, ঠান্ডা, কাশি জ্বর ভাব, নাক বন্ধ হয়ে যাওয়া, গা-ব্যথা দূর করতে সাহায্য করে। এ ছাড়া ফুলকপির আরও সব প্রয়োজনীয় উপাদান রোগ প্রতিরোধেও অংশ নেয়।

৭. শক্তি জোগায়: এই সবজিতে আছে প্রচুর আয়রন। রক্ত তৈরিতে আয়রন রাখে গুরুত্বপূর্ণ অবদান। গর্ভবতী মা ও অতিরিক্ত শারীরিক পরিশ্রম করা মানুষের জন্য ফুলকপি অত্যন্ত জরুরি।

৮. চুল ও ত্বকের জন্য উপকারী: কম ক্যালরিযুক্ত ও উচ্চমাত্রার আঁশসমৃদ্ধ ফুলকপি চুল ভালো
সব চেয়ে কম দামে এবং বেস্ট কোয়ালিটি ফুলকপি পাবনার ঈশ্বরদী থেকে নিজেদের জমি থেকে সংগ্রহ করে আমরা পৌছে দিব আপনার কাছে।
এত টুকু গ্যারান্টি দিতে পারি যেটা পাবেন সেটাতে ভেজাল পাবেন না।
বিঃদ- শরীরের জ়ন্ন ক্ষতিকর কোন কিটনাশক আমরা ব্যাবহার করি না।
তাই অসাধু ব্যাবসায়ীগন আমাদের সাথে যোগাযোগ না করলে খুশি হব।
আমারা পাইকারি ওরডার নিয়ে থাকি। সর্বনিম্ন ওরডার Quantity - ৫ কেজি থেকে ১০ কেজি।
📞০১৭২৫-০২৩৬৭৮
📞০১৭৮৯-১০৯৩৩১
📞০১৭৫০-২৫০৮০২

13/01/2021
বেগুন আমাদের কাছে অতিপরিচিত একটি সবজি । বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা অথবা সাদা ভাতের সঙ্গে ঝাল ঝাল বেগুন ভর্তা ...
12/01/2021

বেগুন আমাদের কাছে অতিপরিচিত একটি সবজি । বর্ষার দিনে খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা অথবা সাদা ভাতের সঙ্গে ঝাল ঝাল বেগুন ভর্তা খেতে পছন্দ করেন না এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। তরকারি হিসেবেও বেগুন খুবই উপকারী। পুষ্টিগুণের দিক থেকেও বেগুন অনন্য। বেগুনে রয়েছে উচ্চমাত্রার আঁশ-জাতীয় খাদ্য উপাদান। যা বদ হজম দূর করে। বেগুন আরো রয়েছে ভিটামিন এ, বি, সি, শর্করা, চর্বি, আমিষ, আয়রন। বেগুন এর উদ্ভিজ্জ আমিষ শরীরের হাড়কে শক্তিশালী করে। তাহলে চলুন জেনে নেই বেগুনের গুনাগুন ও স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে....
• হৃদপিন্ড ভাল রাখে:- বেগুন ফাইবার, ভিটামিন বি ১, বি ৬, বি ৩, সি, কে তে ভরপুর থাকে। এতে ফাইটোনিউট্রিয়েন্ট রয়েছে যা, হৃদপিন্ডের জন্য উপকারী একটি খাবার। হৃদপিন্ডের জন্য অপরিহার্য ফ্ল্যাভোনয়েড যা বেগুনেই বিদ্যমান থাকে। তাই নিয়মিত বেগুন খেলে হৃদরোগের ঝুঁকি কমে যায় অনেক ক্ষেত্রে।
• ডায়বেটিস প্রতিরোধ:- বেগুনে উচ্চ মাত্রার ফাইবার ও কম দ্রবণীয় কার্বোহাইড্রেট থাকে বলে রক্তের গ্লুকোজ ও ইনসুলিনের মাত্রার সমস্যা আছে যাদের তাদের জন্য উপকারী খাবার। বেগুনে উচ্চ মাত্রায় আঁশ এবং কম পরিমাণে দ্রবণীয় শর্করা থাকে ফলে ডায়বেটিস প্রতিরোধের কাজেও বেগুন ভূমিকা রাখতে পারে।
• মস্তিষ্কের উন্নতি ঘটায়:- বেগুনের ফাইটোনিউট্রিয়েন্ট জ্ঞানীয় দক্ষতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং সর্বদা মানসিক স্বাস্থ্যের জন্যই উপকারী। এই উপাদানটি মস্তিষ্ককে রোগ ও টক্সিন থেকে মুক্ত থাকতেও সহায়ক এবং মস্তিষ্কে রক্ত প্রবাহ বৃদ্ধি করতে সাহায্য করে।
• ত্বক ও চুল ভাল রাখে:- বেগুন ভিটামিন এ, সি, ই এবং কে সমৃদ্ধ সবজি। ভিটামিন এ চোখের পুষ্টি জোগায়, চোখের যাবতীয় রোগের বিরুদ্ধে যুদ্ধ করে। আর ভিটামিন সি ত্বক, চুল, নখকে করে মজবুত। দেহে রক্ত জমাট বাঁধার বিরুদ্ধে কাজ করে ভিটামিন ই ও কে। এই ভিটামিন চারটি শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতাকে করে বহুগুণে কার্যকর।
•রক্ত বাড়াতে সাহায্য করে:- বেগুনে আয়রনও রয়েছে অনেক মাত্রায়, যা রক্ত বাড়াতে সাহায্য করে। তাই রক্তশূন্যতার রোগীরাও খেতে পারে এই সবজি। এতে চিনির পরিমাণ খুবই সামান্য। তাই ডায়াবেটিসের রোগী, হৃদরোগী ও অধিক ওজন সম্পন্ন ব্যক্তিরা নিশ্চিন্তে খেতে পারে বেগুনের তরকারি।
জেনে নিন সুস্থ থাকার জন্য বেগুন জরুরি কেন...
 বেগুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট দেহের কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে।
 বেগুনের খোসায় এমন এক ধরনের উপাদান থাকে যা মস্তিষ্কের কোষের জন্য প্রয়োজনীয়। বয়সের সঙ্গে সঙ্গে স্মৃতি কমে যাওয়ার সমস্যা দূর করতেও নিয়মিত খেতে পারেন বেগুন।
 পেটে মেদ জমতে দেয় না উপকারী এই সবজি। তাই ডায়েট চার্টে নিশ্চিন্তে রাখতে পারেন বেগুন।
 বেগুনে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন ও বিভিন্ন দরকারি পুষ্টি উপাদান। এগুলো হাড় সুস্থ রাখে ও জয়েন্টের ব্যথা দূর করে।
 হৃদযন্ত্র ও লিভারের সুস্থতায় নিয়মিত বেগুন খান।

পাবনার ঈশ্বরদী থেকে নিজেদের জমি থেকে সংগ্রহ করা বেগুন আমরা পৌছে দিব আপনার কাছে।
এত টুকু গ্যারান্টি দিতে পারি যেটা পাবেন সেটাতে ভেজাল পাবেন না।
বিঃদ- শরীরের জ়ন্ন ক্ষতিকর কোন কিটনাশক আমরা ব্যাবহার করি না।
তাই অসাধু ব্যাবসায়ীগন আমাদের সাথে যোগাযোগ না করলে খুশি হব।
আমারা পাইকারি ওরডার নিয়ে থাকি। সর্বনিম্ন ওরডার Quantity - ৫ কেজি থেকে ১০ কেজি।
📞০১৭২৫-০২৩৬৭৮
📞০১৭৮৯-১০৯৩৩১
📞০১৭৫০-২৫০৮০২

ব্রোকলির নাম শুনলে অনেকেই হয়তো নাক কুঁচকাবেন। কিন্তু আপনি কি জানেন, এর মধ্যে রয়েছে বিশেষ খাদ্যগুণ। যা অন্যান্য সবজির মধ্...
12/01/2021

ব্রোকলির নাম শুনলে অনেকেই হয়তো নাক কুঁচকাবেন। কিন্তু আপনি কি জানেন, এর মধ্যে রয়েছে বিশেষ খাদ্যগুণ। যা অন্যান্য সবজির মধ্যে থাকে না।

আসুন জেনে নেওয়া যাক ব্রোকলির খাদ্যগুণ।

রোগ প্রতিরোধে সাহায্য করে:
ব্রোকলির অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য অন্য সবজির তুলনায় অনেক বেশি| ব্রকলিতে প্রচুর পরিমাণে ফ্ল্যাভোনয়েড রয়েছে। এ ছাড়া এর মধ্যে বিটা-ক্যারোটিন এবং জিক্সানথিন রয়েছে। যা রোগ প্রতিরোধে সাহায্য করে।

পাচনতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে:
পাচনতন্ত্র পরিষ্কার রাখতে সাহায্য করে ব্রোকলি। এর মধ্যে ডেটক্স থাকে যা পেট এবং পাচনতন্ত্র সাফ রাখতে সাহায্য করে।

হাড়ের শক্তি যোগায়:
ক্যালসিয়াম হাড়ের স্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান| ব্রোকোলিতে ক্যালসিয়ামের মাত্রা অনেক বেশি থাকে যা অন্যান্য সবজিতে বেশি মাত্রায় পাওয়া যায় না| তাই হাড়ের শক্তি যোগাতে ব্রোকলির ভূমিকা অপরিসীম।

পাবনার ঈশ্বরদী থেকে নিজেদের জমি থেকে সংগ্রহ করা ব্রোকলি আমরা পৌছে দিব আপনার কাছে।

এত টুকু গ্যারান্টি দিতে পারি যেটা পাবেন সেটাতে ভেজাল পাবেন না।

বিঃদ- শরীরের জ়ন্ন ক্ষতিকর কোন কিটনাশক আমরা ব্যাবহার করি না।
তাই অসাধু ব্যাবসায়ীগন আমাদের সাথে যোগাযোগ না করলে খুশি হব।

আমারা পাইকারি ওরডার নিয়ে থাকি। সর্বনিম্ন ওরডার Quantity - ৫ কেজি থেকে ১০ কেজি।

📞০১৭২৫-০২৩৬৭৮
📞 ০১৭৮৯-১০৯৩৩১
📞০১৭৫০-২৫০৮০২

গাজর এর নিউট্রেশন ভ্যালু  বলে শেষ করা যাই না। গাজর ওয়াল্ডের অন্নতম এক্টি শবজ়ি যার জনপ্রিয়তা  অনেক।গাজরকে বলা হয় সুপার ...
10/01/2021

গাজর এর নিউট্রেশন ভ্যালু বলে শেষ করা যাই না। গাজর ওয়াল্ডের অন্নতম এক্টি শবজ়ি যার জনপ্রিয়তা অনেক।
গাজরকে বলা হয় সুপার ফুড। বিশেষ করে শীতকালীন এই সকল সাধারণ রোগ থেকে মুক্তি পাওয়ার সব চাইতে ভালো সবজি হচ্ছে এই গাজর। গাজরের ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যার ফলে সর্দি-ঠাণ্ডা ও কাশি থেকে মুক্তির জন্য আমাদের দেহই কাজ করে থাকে। এছাড়াও নিম্নে এর কিছু গুরুত্বপূর্ণ উপকার সম্পর্কে আলোচনা করা হল

ভিটামিনের যোগানঃ
গাজরে প্রচুর পরিমাণ ভিটামিন ‘এ’ রয়েছে। গাজরের মধ্যে থাকা বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। চোখের অন্যান্য সমস্যা, দৃষ্টিশক্তি হ্রাস ইত্যাদির মতো সমস্যায় বাধা দেয়। এতো বিজ্ঞানের বইতেও আমরা পড়েছি। তাই বাড়ির লোক কিন্তু ভুল বলতেন না।

অ্যান্টিঅক্সিডেন্ট সহায়কঃ
গাজরের মধ্যে ক্যারটিনয়েড অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। ক্যান্সার প্রতিরোধে এবং রক্ত শুদ্ধিকরণের সাহায্য করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও মুখের থেকে দাগ ছোপ দূর করে, বয়সের ছাপ দূর করতে সাহায্য করে গাজরের জুস।

ক্যানসার প্রতিরোধেঃ
হজমের পর খাদ্যের কিছু উচ্ছিষ্ট আমাদের শরীরে থেকে যায়। যাকে ফ্রি র‍্যাডিকেলস বা মৌল বলে, এই ফ্রি র‍্যাডিকেলস শরীরের কিছু কোষ নষ্ট করে। অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার এই ধরনের মৌলের বিরুদ্ধে লড়াই করে। শরীরে ক্যানসারের কোষ উৎপাদন কম হয়।

উজ্জ্বল ত্বকঃ
অ্যান্টিঅক্সিডেন্ট এবং পটাশিয়ামের মতো খনিজের উপস্থিতি আছে গাজরে। এই উপাদানগুলো ত্বককে রাখে সুস্থ এবং সতেজ, এসব পুষ্টি উপাদান ত্বক শুকিয়ে যাওয়া, স্কিন টোনকে উন্নত করা এবং ত্বকে দাগ পড়া থেকে রক্ষা করে।

কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণঃ
কোলেস্টেরল এবং ব্লাড সুগার নিয়ন্ত্রণের ক্ষেত্রে গাজর ভীষণভাবে সাহায্য করে। গাজরের মধ্যে থাকা পটাশিয়ামই এর মূল কারণ। গাজরে ক্যালরি এবং সুগারের উপাদান খুবই কম। এ ছাড়া ডায়াবেটিস প্রতিরোধে সাহায্য করে, ফলে ওজন কমে।

পাবনার ঈশ্বরদী থেকে নিজেদের জমি থেকে সংগ্রহ করা গাজর আমরা পৌছে দিব আপনার কাছে।
এত টুকু গ্যারান্টি দিতে পারি যেটা পাবেন সেটাতে ভেজাল পাবেন না।

বিঃদ- শরীরের জ়ন্ন ক্ষতিকর কোন কিটনাশক আমরা ব্যাবহার করি না।
তাই অসাধু ব্যাবসায়ীগন আমাদের সাথে যোগাযোগ না করলে খুশি হব।
আমারা পাইকারি ওরডার নিয়ে থাকি। সর্বনিম্ন ওরডার Quantity - ৫ কেজি থেকে ১০ কেজি।

📞০১৭২৫-০২৩৬৭৮
📞০১৭৮৯-১০৯৩৩১
📞০১৭৫০-২৫০৮০২

Address

Middle Badda , Gulsan
Dhaka
1212

Opening Hours

Monday 06:00 - 22:00
Tuesday 06:00 - 22:00
Wednesday 06:00 - 22:00
Thursday 06:00 - 22:00
Friday 06:00 - 22:00
Saturday 06:00 - 22:00
Sunday 06:00 - 22:00

Telephone

+8801725023678

Website

Alerts

Be the first to know and let us send you an email when Garden Fresh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Garden Fresh:

Share