DorkariBoi.com

DorkariBoi.com ‘প্রাপ্তমনস্ক পাঠকের বইয়ের ঠিকানা’

চলে রিচার্ড ডকিন্স এর বই -দ্য গড ডিল্যুশন - কাজী মাহবুব হাসান
02/05/2026

চলে রিচার্ড ডকিন্স এর বই -
দ্য গড ডিল্যুশন
- কাজী মাহবুব হাসান

দরকারী বই থেকে সংগ্রহ করুন মুক্তচিন্তা, বিজ্ঞান, ইতিহাস ও রাজনৈতিক বই...
09/09/2025

দরকারী বই থেকে সংগ্রহ করুন মুক্তচিন্তা, বিজ্ঞান, ইতিহাস ও রাজনৈতিক বই...

এইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী বই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্...
28/08/2025

এইচ জি ওয়েলসের একটি যুগান্তকারী বই পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস। মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে লেখক সহজ ও আকর্ষণীয় ভাষায় বর্ণনা করেছেন। পাঠক বইটি উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন।

পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস
এইচ জি ওয়েলস
অনুবাদক: সুনীলকুমার গঙ্গোপাধ্যায়

কেন আমি ধর্মবিশ্বাসী নই- বাট্রান্ড রাসেল।  সংগ্রহ করতে ইনবক্সে আসুন।
06/04/2025

কেন আমি ধর্মবিশ্বাসী নই- বাট্রান্ড রাসেল।

সংগ্রহ করতে ইনবক্সে আসুন।

ঈদের কেনাকাটায় যুক্ত করুন মস্তিষ্কের খাদ্য। দেখুনতো এই বইগুলো আপনার প্রয়োজন কী না..রয়েছে বিশেষ ছাড়🍁১ সোফির জগৎ ২।গড ডিল্...
06/04/2025

ঈদের কেনাকাটায় যুক্ত করুন মস্তিষ্কের খাদ্য। দেখুনতো এই বইগুলো আপনার প্রয়োজন কী না..
রয়েছে বিশেষ ছাড়🍁

১ সোফির জগৎ
২।গড ডিল্যুশন (রিচার্ড ডকিন্স)
৩।তসলিমা নাসরিনের কবিতা সমগ্র -৮০০৳
৪।ক (তসলিমা নাসরিন)
৫।ভিক্টোরিয়া ওকাম্পো (অভিজিৎ রায়)
৬।জন্ম ও যোনির ইতিহাস (জান্নাতুল নাঈম প্রিতী)
৭।ধর্ম যুক্তি ও বিজ্ঞান
৮।আমি কেন ঈশ্বরে বিশ্বাস করি না (প্রবীর ঘোষ)
৯।অলৌকিক নয় লৌকিক(প্রবীর ঘোষ)
১০।বিষফোঁড়া (সাইফুল বাতেন টিটো)
১১।সেপিয়েন্স
১২।শিখন্ডী-৭০০৳
১৩।সতীদাহ (গোড়াচাঁদ মিত্র)
১৪।ফাউন্ডেশন অব ইসলাম (সাদ উল্লাহ)
১৫।আর্যগণ ও সিন্ধু সভ্যতা
১৬।স্বতন্ত্র ভাবনা (অভিজিৎ রায়)
১৭।ভালোবাসা কারে কর(অভিজিৎ রায়)
১৮।সমকামিতা (অভিজিৎ রায়)
১৯।অবিশ্বাসের দর্শন (অভিজিৎ রায়)
২০।বিজ্ঞান ও ধর্ম সংঘাত নাকি সমন্বয় (অভিজিৎ রায়)
২১।দি সেলফিশ জিন (রিচার্ড ডকিন্স)
২২।প্রজাতির উৎপত্তি (চার্লস ডারউন)
২৩।আরব জাতির ইতিহাস (পি কে হিট্টি)
২৪।বিবর্তনের পথ ধরে (বন্যা আহমেদ)
২৫।ইসলামের অজানা অধ্যায় ১-৭ খন্ড ( গোলাপ মাহমুদ)

ধন্যবাদ 🍁

আবারও চলে এলো —কোরানের বৈপরীত্য কুরানের  #বৈপরীত্য - নর সুন্দর মানুষ। তারা কি লক্ষ্য করে না কোরানের প্রতি? এটা যদি আল্লা...
31/03/2025

আবারও চলে এলো —
কোরানের বৈপরীত্য
কুরানের #বৈপরীত্য
- নর সুন্দর মানুষ।

তারা কি লক্ষ্য করে না কোরানের প্রতি? এটা যদি আল্লাহ ব্যতীত অপর কারও পক্ষ থেকে হত, তবে এতে অবশ্যই বহু বৈপরীত্য দেখতে পেত ; (৪ঃ৮২)

মূল্য -৯০০৳

একান্ত আগ্রহীগণ পাঠক ম্যাসেজ করবেন।

রিচার্ড ডকিন্সের সেলফিশ জিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। মাল্টি-মিলিয়ন কপি বেস্ট সেলার বই এটি। কিন্তু এ বইটিক...
31/03/2025

রিচার্ড ডকিন্সের সেলফিশ জিন বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বইগুলোর একটি। মাল্টি-মিলিয়ন কপি বেস্ট সেলার বই এটি। কিন্তু এ বইটিকে বেশিরভাগ মানুষই নিরবিচ্ছিন্নভাবে ভুল বুঝেছে!বাংলাদেশে এই মিস-আন্ডারেস্টেন্ডিং ব্যাপক! বিশেষ করে জেনেটিক্যাল স্বার্থপরতা বিষয়টি বেশিরভাগ মানুষই ঠিকঠাক বুঝে উঠতে পারেনি। তারা স্বার্থপরতা শব্দটিকে নিয়েছিল আক্ষরিকার্থে। যৌক্তিক ও গাণিতিক দৃষ্টিকোণ থেকে নয়। তারা এ স্বার্থপরতাকে দেখেছিলেন বায়োলজিক্যাল দেহের স্বার্থপরতা হিসেবে জিনের স্বার্থপরতা হিসেবে নয়।

ক্যানিভাল মাকড়সা যখন সেক্স করে তখন স্ত্রী মাকড়সা এক কামড়ে তার মাথাটি খেয়ে ফেলে। জিন তাকে প্রেমিকার খাদ্যে পরিণত হওয়ার জন্য এভাবেই প্রোগ্রাম করেছে। ক্যানিভালের দেহ ও মন কোনোটাই জিনের কাছে গুরুত্বপূর্ণ নয়! কিন্তু কেন? কারণ সন্তান গর্ভে থাকাকালীন স্ত্রীর পক্ষে পর্যাপ্ত নিউট্র‍্যাশন যোগাড় করা সম্ভব নয়। আর যদি সন্তানের মৃত্যু হয় তবে তার জিন ফিউচারে প্রবেশ করতে পারবে না। এজন্য স্বার্থপর জিন পুরুষ কেনিভালকে এমনভাবে প্রোগ্রাম করেছে যেন সে মৃত্যু নিশ্চিত জেনেও সেক্সের মাধ্যমে সন্তান উৎপাদন করে! সন্তানের লালন-পালনের জন্য মায়ের জীবন পিতার থেকে গুরুত্বপূর্ণ আর তাই সে তার প্রেমিকাকে ভবিষ্যৎ জিনের জন্য একা রেখে হারিয়ে যায়!

এই দৃশ্যকল্পে, স্বার্থপর জিন যে পদ্ধতিতে নিজের ভবিষ্যতের জন্য পুরুষ কেনিভালকে হত্যা করেছে, একই পদ্ধতিতে সামগ্রিক মানব সভ্যতার ভবিষ্যতের জন্য সে নিউটন ও আইনস্টাইনকেও হত্যা করে। পৃথিবীর বেশিরভাগ শিল্পি, বিজ্ঞানী এবং ক্রিয়েটিভ পারসনরা মানসিক রোগাক্রান্ত হয়। কেউ সিজোফ্রেনিয়া আক্রান্ত তো, কেউ অটিজম এসপার্গার ডিজিজে আক্রান্ত। তারা পরিবারের সাথে সংযুক্ত হতে পারে না, তারা সমাজিক ইমোশনের সাথে সংযুক্ত হতে পারে না, তারা বর্তমান জীবনের প্রয়োজনীয়তার সাথে সংযুক্ত হতে পারে না। কারণ তাদের মস্তিষ্কে সেন্স অভ প্রেজেন্টের সাথে সম্পৃক্ত ব্রেইন সার্কিট স্বার্থপর জিন দূর্বল করে দেয়( Here and Now Circuit)।
তারা মানুষের সাথে ইমোশনাল বন্ধন তৈরি করতে পারে না। তাদের ব্রেন সবসময় সেন্স অভ ফিউচারে ডুবে থাকে( Future Anticipation Circuit)। তারা ইউনিভার্সের ফিউচার নিয়ে ভাবে, ভাবে মহাবিশ্বের শেষ তিন মিনিট নিয়ে কিন্তু তারা এই মুহূর্তে তাদের সামনে অবস্থানরত নিজের পরিবার ও বন্ধুর কথা ভাবে না! এ পদ্ধতিতে স্বার্থপর জিন কেনিভাল মাকড়সার মতো জিনিয়াসদের ব্রেনকে মানব সভ্যতার ভবিষ্যতের জন্য হত্যা করে!

আইনস্টাইন বলেছিলেন, আমি হিউম্যানিটিকে ভালোবাসি, হিউম্যানকে নয়! আলফ্রেড নোবেল বলেছিলেন, "আমি একজন মিসেন্থোপ। আমি মানবতার সেবা করার স্বপ্ন দেখি কিন্তু আমি একজন মানুষের সাথে দু-দিনের বেশি টিকতে পারব না! মানুষ যতই কাছে আসে তাদের প্রতি আমি ততই বিরূপ হয়ে উঠি!" এভাবে এডনা সেন্ট ভিনসেন্ট, ফিওদর দস্তয়েভস্কি, চার্লস শুলজ অথবা পল ডিরাক এদের প্রত্যেকেই একই কথার পুনরাবৃত্তি করেছিলেন!ন্যাশনাল একাডেমি অভ সায়েন্স, রয়েল সোসাইটির সদস্য এবং টপ লেভেলের নোবেল প্রাইজ উইনারদের মধ্যে আমরা এই প্রবণতা দেখতে পাই।( বিস্তারিত আমার বই "ডোপামিন: দ্যা মলিকিউল অভ মোর" এ পাবেন)

আইনস্টাইন যে শুধু সামাজিক যোগাযোগের ক্ষেত্রে দূর্বল ছিলেন তাই নয়। তিনি কখনোই একজন প্রেমিকার মধ্যে সীমাবদ্ধ ছিলেন না। কারণ যাদের মস্তিষ্কে সবসময় সেন্স অভ ফিউচার কাজ করে তাদের মস্তিষ্ক ডোপামিন ড্রাইভ, আর ডোপামিন তাদেরকে এক প্রেমিকার উপর সন্তুষ্ট হতে দেয় না। ডোপামিন সব সময় তাকে অবাস্তব, অসম্ভব ও অজানা বাস্তবতার দিকে চালিত করে, তারা বাস করে সেখানে যা নেই আর এভাবেই ডোপামিন তাদের মস্তিষ্কে বর্তমান অর্জনের প্রতি অসন্তোষ তৈরি করে, ভয়াবহ দুঃখ, যন্ত্রণা আর একাকীত্ব দিয়ে নতুন নতুন সৃষ্টিশীলতার উদ্ভব ঘটায়, তাদের ব্রেন থেকে বেরিয়ে আসে বাস, ট্রাক, বিমান, রোবট, স্প্যাসশিপ ও কোয়ান্টাম কম্পিউটার! যে ডোপামিন আইনস্টাইনের ব্রেন থেকে পদার্থবিদ্যার সমীকরণ বের করেছিল , ব্ল্যাকহোল, ওয়ার্মহোল, হোয়াইটহোল ও বিগব্যাং বের করেছিল, একই ডোপামিন আইনস্টাইনকে বের করে দিয়েছিল পারিবারিক সুখ, শান্তি ও সামাজিক বন্ধন থেকে, তিনি সারাজীবন ছিলেন সিঙ্গুলারিটি পয়েন্টের মতোই একা ! যে ডোপামিনের প্রভাবে তার এক সন্তান ইন্টারন্যাশনাল হাইড্রোলিক ইঞ্জিনিয়ার হয়েছিলেন, একই ডোপামিনের প্রভাবে আইনস্টাইনের এক সন্তান সিজোফ্রেনিয়া আক্রান্ত অবস্থায় একটি আশ্রমে মৃত্যুবরণ করেছিলেন। তারা জীবিত থেকেও কেনিভাল মাকড়সার মতোই মৃত ছিলেন! আর সমাজ ও পরিবার তাদের জেনেছিলেন চরিত্রহীন, উদাস, নির্লিপ্ত ও স্বার্থপর হিসেবে! ভেতর অথবা বাহির কোথাও তারা সুখ খুঁজে পান নি!

সেলফিশ জিন খুবই ভয়াবহ একটি বই! এ বইটি পড়লে আপনি আবেগীয়ভাবে প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হবেন কিন্তু এই বইটি একটি আশাবাদী বই কারণ এ বইটি আপনাকে শেখাবে কেন দলবদ্ধ হতে হয়, কেন পরার্থপর হতে হয় এবং কেন আমাদের নৈতিক হতে হয়।
ডায়নোসরের জিন সেলফিশ, তার জিন সেলফিশ বলেই মিলিয়ন মিলিয়ন বছর পরও সে আধুনিক পাখির দেহে টিকে আছে! আজ থেকে ৬৫ মিলিয়ন বছর পূর্বের পুরগাতারউসের জিন সেলফিশ, তার জিন এতটাই সেলফিশ যে ৬৫ মিলিয়ন বছর পরও তার উত্তরসূরী আমি টিকে আছি, যে এ মুহূর্তে এ লেখাটি লিখছে! তার জিন যদি সেলফিশ না হত তবে এ মুহূর্তে লিহন অস্তিত্বশীল থাকতে পারত না! মানব সভ্যতা উদ্ভবের পূর্বেই বিলুপ্ত হয়ে যেত ৬৫ মিলিয়ন বছর পূর্বে!

যে স্বার্থপর জিন মানব নামক একটি রোবট তৈরি করে বিশ্বের মিলিয়ন মিলিয়ন জীবকে হত্যা করছে আজ। একই স্বার্থপর জিন আর্কিওপটেরিক্স থেকে ১০,০০০ প্রজাতির পাখির বিবর্তন ঘটিয়েছে পৃথিবীতে! আর্কিওপটেরিক্সের জিন যদি স্বার্থপর না হত তবে আমরা আজ ডায়নোসরের আধুনিক রূপ মুরগির মাংসের গ্রিল খেতে পারতাম না!
এ বইটি জটিল গাণিতিক প্রক্রিয়ার শাব্দিক প্রকাশ! প্যারাডক্স আর থ্রিলে পরিপূর্ণ! এ বই আপনাকে আবেগীয়ভাবে অত্যাচার করার জন্য নয়, আপনার মনকে জীবনের প্রতি ভীতসন্ত্রস্ত করে তোলার জন্যও নয়, এ বইটি আপনাকে শেখাবে কোন পদ্ধতিতে চিন্তা করতে হয়, কোন পদ্ধতিতে চিন্তা করলে জীব বৈচিত্র্য ও জীবদের আচরণ বোঝা সম্ভব! যারা বিবর্তন তত্ত্বকে বুঝতে চান এবং সামগ্রিকভাবে এ বই হল তাদের জন্য চিন্তার সমীকরণ, দ্য থট বাইবেল!

বিবর্তনবাদ যে শুধুই একটা বৈজ্ঞানিক তত্ত্ব তা কিন্তু নয়, এটা আমাদের চিরায়ত চিন্তাভাবনা, দর্শন থেকে শুরু করে রাজনৈতিক, স...
16/03/2025

বিবর্তনবাদ যে শুধুই একটা বৈজ্ঞানিক তত্ত্ব তা কিন্তু নয়, এটা আমাদের চিরায়ত চিন্তাভাবনা, দর্শন থেকে শুরু করে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক অঙ্গনকেও প্রবলভাবে নাড়া দিয়েছে। ঘুণ ধরা পুরনো সব মূল্যবোধে তীব্রভাবে আঘাত হেনেছে সে, পুরনো ধ্যানধারণাকে ভেংগে চুরমার করে দিয়েছে! পৃথিবীতে যে গুটিকয়েক তত্ত্ব মানব সভ্যতার ভিত ধরে নাড়া দিয়েছে তার মধ্যে এটি একটি। কোপার্নিকাসের সূর্যকেন্দ্রিক তত্ত্ব প্রচার করার জন্য যদি ব্রুনোকে পুড়ে মরতে হয়, গ্যালিলিওর মত বিজ্ঞানীকে চার্চ নামক নিপীড়ক প্রতিষ্ঠানটির কাছে হাঁটু ভেঙে ক্ষমা ভিক্ষা করতে হয়, তাহলে বিবর্তনবাদের মত তত্ত্বকে আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে কি প্রবল বাধার সম্মুখীন হতে হবে তা তো বোঝা দুঃসাধ্য নয়।

তাই আজ দেড়শ’ বছর পরেও আমরা এই প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্বটির বিরুদ্ধে প্রতিরোধের কোন অন্ত দেখি না। ইউরোপের বিভিন্ন দেশের জনমানুষের মধ্যে বিবর্তনবাদ বৈজ্ঞানিক তত্ত্ব হিসেবে গৃহীত হয়ে গেলেও আমেরিকার মত উন্নত দেশটিতে কিন্তু এ নিয়ে বিরোধিতার কোন সীমা পরিসীমা নেই। আমেরিকা যে আজকের দুনিয়ার অন্যান্য উন্নত দেশের তুলনায় অনেক বেশী রক্ষণশীল এটা আর কোন নতুন খবর নয়, তবে বিবর্তনের মত একটা সুপ্রতিষ্ঠিত বৈজ্ঞানিক তত্ত্ব নিয়ে এখানকার প্রভাবশালী ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠীগুলোর হৈ চৈ এর নমুনা দেখলে অবাক হয়ে যেতে হয়। আজকে আমেরিকার এই অংশটি ক্ষমতাবান রাজনৈতিক ও সামাজিক মহলগুলোর মদদপুষ্ট হয়ে এতই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা এখন স্কুলের পাঠ্যসুচী থেকে বিবর্তন পড়ানো বন্ধ করার দাবী তুলছেন, বিবর্তন সংক্রান্ত গবেষণার জন্য অর্থবরাদ্দ পর্যন্ত কমিয়ে দেওয়ার চেষ্টা করছেন। শুধু তো তাই নয়, বিবর্তনের পাশাপাশি ইন্টেলিজেন্ট ডিজাইন (আইডি) নামে নতুন এক চাকচিক্যময় মোড়কে পোড়া সেই প্রাচীণ সৃষ্টতত্ত্বকে স্কুল কলেজের বিজ্ঞান পাঠ্যসুচীর অন্তর্ভুক্ত করার প্রচেষ্টাও চালিয়ে যাচ্ছেন তারা।

বিবর্তনবাদ সম্পর্কে জানতে অর্ডার করে ফেলুন চমৎকার এ বইগুলো, জ্ঞানের বিকাশ ঘটান সমস্ত কুসংস্কারকে পিছনে ফেলে। শুদ্ধস্বরে পাচ্ছেন-
⭐ বিবর্তনের পথ ধরে
⭐সেপিয়েন্স
⭐প্রজাতির উৎপত্তি
⭐গড ডিলুশন
⭐ সেলফিশ জিন সহ গুরুত্বপূর্ণ আরোও অনেক বই।

♟️গড ডিল্যুশন- রিচার্ড ডকিন্স অনুবাদ - কাজী মাহাবুব হাসান দেবতার ভ্রান্তি” ধর্ম এবং আধুনিক সমাজে এর স্থান সম্পর্কে চলমান...
14/03/2025

♟️গড ডিল্যুশন- রিচার্ড ডকিন্স
অনুবাদ - কাজী মাহাবুব হাসান

দেবতার ভ্রান্তি” ধর্ম এবং আধুনিক সমাজে এর স্থান সম্পর্কে চলমান কথোপকথনে একটি মূল্যবান অবদান। ডকিন্স পাঠকদের তাদের নিজস্ব বিশ্বাস পরীক্ষা করতে এবং তাদের চারপাশের বিশ্ব সম্পর্কে সমালোচনামূলক চিন্তাভাবনায় জড়িত হওয়ার জন্য চ্যালেঞ্জ জানায়। সামগ্রিকভাবে, “দ্য গড ডিলিউশন” একটি সুলিখিত এবং চিন্তা-উদ্দীপক বই যা পাঠকদের মধ্যে বিতর্ক এবং আলোচনাকে অনুপ্রাণিত করবে।

♟️দ্যা সেলফিশ জিন - রিচার্ড ডকিন্স
অনুবাদ - কাজী মাহাবুব হাসান

রিচার্ড ডকিন্স রচিত, কাজী মাহবুব হাসান অনূদিত বেস্ট সেলিং বই ‘দ্য সেলফিশ জিন’। বইটির প্রস্তাবিত যুক্তি হচ্ছে যে, মানুষ এবং অন্য সকল জীবরা, আসলে যন্ত্র, যাদের তৈরি করেছে মানুষের বহন করা জিনগুলো। অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পৃথিবীতে সফল শিকাগো গ্যাঙ্গস্টারদের মতো মানুষের জিনগুলো টিকে গেছে, কোনো কোনো ক্ষেত্রে বহু মিলিয়ন বছর। এ জিনগুলোর সুনির্দিষ্ট কিছু বৈশিষ্ট্য প্রত্যাশা করার জন্য এটি মানুষের অধিকার দেয়। একটি সফল জিনের প্রধানতম যে গুণটি আশা করা যায়, সেটি হচ্ছে এর নিষ্ঠুর স্বার্থপরতা। এই জিনগত স্বার্থপরতা সাধারণত একক সদস্যের আচরণেও স্বার্থপরতার জন্ম দেয়।

♟️সেপিয়েন্স - ইউভাল নোয়া হারারি
অনুবাদ - শুভ্র সরকার, রাগিব আহসান, সুফিয়ান লতিফ।
প্রকাশ - নট ফর সেল ক্লাব

ইসরায়েলি ইতিহাসবিদ " ইউভাল নোয়া হারারি " একজন গল্পকার , বিজ্ঞান গল্পকার ; ২০১৪ সালে তাঁর লেখা Sapiens : A Brief History of Humankind " হচ্ছে আমাদের জীবনকালে পাওয়া সেই বই , যে বইটি ১০০ বছর পরেও আলোচিত - পঠিত - চর্চিত হবার যোগ্যতা রাখে !

বইগুলো পেতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে..

Address

211/1 Nur Fattha Lane, Lalbag
Dhaka-1211

Alerts

Be the first to know and let us send you an email when DorkariBoi.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DorkariBoi.com:

Share

Category