22/12/2024
১৪ বছরের অসমাপ্ত প্রেম,,,,
শেষ পর্যন্ত পড়ার জন্য বিশেষ অনুরোধ ।
কয়েকদিন আগে আমি কোথাও যাওয়ার উদ্দেশে বাসা থেকে বের হই।
একটি রিকশা ওয়ালা মামাকে ডাক দিলাম।
🫅 মামা যাবেন?
তার রিকশায় উঠি যাওয়ার উদ্দেশে।
যাওয়ার পথে মামার সাথে কথা বলতে ছিলাম ।
হটাৎ, মামা কথার প্রেক্ষিতে বলে উঠে 'আবেগ দিয়ে দুনিয়া চলে না।
🫅আমি বললাম ঠিক বলেছেন মামা।
মামা এবার বলছে: মেয়েরা আবেগ দিয়ে কাজ করে তাদের বিবেক বোধ টা কম ।
আমি এবার মজা সহকারে বলে উঠলাম একদম ঠিক কথা কইছেন।
তখন তার সাথে এবিষয়ে কথা বলতে বলতে তার যুবক কালীন প্রেম নিয়ে কথা উঠলো ।
তখন মামা মন ভার করে বলছে: ১৪ বছর সম্পর্ক রাখার পরো তাকে পাই নাই।
তখন আমি প্রবল আগ্রহ নিয়ে জানার ইচ্ছা পোষণ করলাম।
মামা তখন সবকিছু বলা শুরু করলো:
🧑🦳। আমি আর সে একসাথে পড়াশোনা করতাম।
তার সাথে আমি শৈশব কাল থেকেই সম্পর্কে জড়িত ছিলাম।
এভাবে চলতে চলতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ও এক সাথে পড়াশোনা করি ।
আমার পরিবার অসচ্ছল থাকায় আমার কোনো ভালো গতি হয় না।
আর আমাদের দেশে তো যোগ্যতা দিয়ে কিছু হয় না সেটা তো জানেনি।
এমত অবস্থায় তার পরিবারের সাথেও কথা বলার কোনো সুযোগ ছিলো না।
তার পরিবার তার জন্য খুব ভালো একজন পাত্র পায় এরপর প্রিয়তমাও এতো বছরের সম্পর্ক টা শেষ করে চলে যায় ।
এটা সত্যি তার সামি এখন যে অবস্থানে আছে আমি তার ধারেকাছেও নাই।
তার সামির কোনাপাড়ার একটা পাঁচ তলা বাড়ি আছে, সামি প্রবাসী, ভালো ব্যবসা করে।
আর এদিকে প্রিয়তমা ২ টা সন্তানে মা।
কিন্তু এখনো তার সাথে আমার মাঝে মাঝে কথা হয় , আর সে এখন বলে আমি তোমার সাথে ফিরে যেতে চাই।
সে আবেগ এর বশে ভুলে যাচ্ছে তার সংসার আছে, দুইটা সন্তান আছে।
এই জন্যই তো বললাম মেয়েরা আবেগ দিয়ে কাজ করে।
সব কিছু শোনার পর আমি মামাকে কী বলবো বুঝতে পারছিলাম না।
এর মধ্যে আমি আমার গন্তব্য স্থান পৌঁছে গেলাম।
আমাকে নামিয়ে যাওয়ার সময় আমি বললাম:
🫅 জিও মামা জিও ১৪ বছর কম না ।
মামা কষ্ট মনে মুখে সুন্দর একটা হাসি দিয়ে চলে গেল।
যেন মনে হচ্ছে হাসির পিছনে হাজার কষ্টের সমাবেশ।
আমার একটা প্রশ্ন ১৪ বছর পরো যেখানে পূর্ণতা পাওয়ার আসা করা যায় না, সেখানে ভালোবাসা জিনিসটা কী?
আসলে মেয়েদের ভালোবাসা কী?🤔
ধন্যবাদ।