Neon Library

Neon Library কেন নিয়ন?
* কোন অগ্রীম পেমেন্ট ছাড়া ৩ দিনে সারাদেশে হোম ডেলিভারি।
* নিরাপদ বাবল র‍্যাপ প্যাকেজিং।

*** প্রি-অর্ডার করুন **** নিয়ন ক্লাসিক সিরিজ* ৯টি বই একত্রে ৫০% ছাড়ে ১২৫০ টাকা* অগ্রিম পেমেন্ট করলে ১০০০ টাকা* প্রি-অর্ড...
02/12/2025

*** প্রি-অর্ডার করুন ***
* নিয়ন ক্লাসিক সিরিজ
* ৯টি বই একত্রে ৫০% ছাড়ে ১২৫০ টাকা
* অগ্রিম পেমেন্ট করলে ১০০০ টাকা
* প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি
এবং ১সেট বুকমার্ক ফ্রি

** ১৫ ডিসেম্বর ডেলিভারি শুরু হবে।

আলাদা করেও অর্ডার করতে পারবেন-

৫০% ছাড়ে মূল্য তালিকা-

১। দি প্রফেট - ৳ ১২০
২। লেটার টু এ চাইল্ড নেভার বর্ণ - ৳ ১৫০
৩। অ্যা শর্ট হিস্ট্রি অব মিথ - ৳ ১৫০
৪। সিদ্ধার্থ - ৳ ১৭৫
৫। দি অ্যালকেমিস্ট - ৳ ১৭৫
৬। অ্যানিম্যাল ফার্ম - ৳ ১২০
৭। দি প্রিন্স - ৳ ১৭৫
৮। মেটামরফোসিস - ৳ ১০০
৯। দি আর্ট অব ওয়ার - ৳ ১০০

সরদার ফজলুল করিম স্যার এর টারটি বইএকত্রে ১৫৯০ টাকা** অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর দিন।** ডেলিভারি চার্জ ঢাকায়...
01/12/2025

সরদার ফজলুল করিম স্যার এর টারটি বই
একত্রে ১৫৯০ টাকা

** অর্ডার করতে আপনার ঠিকানা ও মোবাইল নম্বর দিন।
** ডেলিভারি চার্জ ঢাকায় ৮০ টাকা, বাইরে ১২০ টাকা।

দর্শনকোষ :
বাংলা ভাষায় রচিত বাংলাদেশের প্রথম কোষগ্রন্থ এই দর্শনকোষ। এতে রয়েছে দর্শন, সমাজতত্ত্ব, রাষ্ট্রচিন্তা, ইতিহাস ইত্যাদি অঙ্গনের বিভিন্ন ঘটনা, বিষয়, ধারণা, ব্যক্তি, মতামত, ভাবাদর্শ সম্পর্কে পাঁচ শতাধিক ভুক্তি৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবদুর রাজ্জাকসহ অনেক গুণী ও বিদ্বজন গ্রন্থটির ভূয়শী প্রশংসা করেছিলেন; ফলে বইটি ছাত্রশিক্ষক মহলে বেশ সাড়া জাগিয়েছিল।
প্লেটোর রিপাবলিক:
মনীষী লেখক সরদার ফজলুল করিম কৃত প্লেটোর রিপাবলিক-এর বর্তমান অনুবাদ জোয়েট, কর্নফোর্ড এবং লী র ইংরেজি অনুবাদের ভিত্তিতে পূর্ণাঙ্গ বাংলা অনুবাদ। প্রাচীন দর্শন, রাষ্ট্রতত্ত্ব, সাহিত্য এবং সমাজতত্ত্বের অতুলনীয় গ্রন্থ রিপাবলিক-এর এরূপ পূর্ণাঙ্গ অনুবাদ বাংলাদেশ ও পশ্চিমবাংলায় এই প্রথম। অনুবাদক অনুবাদের সাবলীলতার ওপর সর্বাধিক গুরুত্ব আরোপ করেছেন। এসব কারণে সরদার ফজলুল করিমের ‘প্লেটোর রিপাবলিক' অনুবাদ এবং প্লেটোর দর্শন আলোচনার ক্ষেত্রে বাংলা সাহিত্যে একটি মূল্যবান সংযোজন বলে ইতিমধ্যে সমাদৃত হয়েছে।
এ্যারিস্টটল-এর পলিটিক্‌স :
সরদার ফজলুল করিমের এ্যারিস্টটল-এর পলিটিক্‌স’ বিশ্বজ্ঞান ভাণ্ডারের চিরায়ত এই সৃষ্টির বাংলা রূপান্তর। বাংলাদেশে পলিটিক্‌স এর এরূপ পূর্ণাঙ্গ অনুবাদ এই প্রথম। সরদার ফজলুল করিমের দীর্ঘ ছয় বছরের একনিষ্ঠ পরিশ্রমের ফসল এই বই। অনুবাদক এ গ্রন্থের মর্ম সাধারণ পাঠকের পক্ষে সহজবোধ্য করার জন্য যেমন নিজস্ব বিশ্লেষণসহ একটি বিশদ ভূমিকা লিখেছেন, তেমনি গ্রন্থের পরিশিষ্টে সমগ্র গ্রন্থের আলোচিত বিষয়ের একটি সংক্ষিপ্ত বিবরণও পেশ করেছেন।
প্লেটোর সংলাপ:
ইংরেজ অধ্যাপক বেনজামিন জোয়েট-এর DIALOGUES OF PLATO গ্রন্থটি সরদার ফজলুল করিম প্লেটোর সংলাপ নামে বাংলায় অনুবাদ করেছেন। প্লেটো বর্ণিত সক্রেটিসের বিচার এবং মৃত্যুর কাহিনি সংবলিত এই গ্রন্থটি বাংলা একাডেমি থেকে প্রথম প্রকাশিত হয় ১৯৬৪ সালে। প্রকাশিত হওয়ার পর গ্রন্থটি পাঠকসমাজে ব্যাপকভাবে সমাদৃত হয়। ছাত্র, সাধারণ পাঠক ও সাহিত্যমোদীগণ-এ গ্রন্থ পাঠ করে প্লেটোর চিন্তাধারা ও সাহিত্যকীর্তির যথার্থ পরিচয় পাবেন।

মাদার মেরি কামস টু মি অরুন্ধতী রায়ের এক অসাধারণ আত্মজৈবনিক রচনা। রায় এখানে যেমন লিখেছেন কেরালার শৈশবস্মৃতি, তেমনি তুলে ধ...
13/10/2025

মাদার মেরি কামস টু মি অরুন্ধতী রায়ের এক অসাধারণ আত্মজৈবনিক রচনা। রায় এখানে যেমন লিখেছেন কেরালার শৈশবস্মৃতি, তেমনি তুলে ধরেছেন দিল্লিতে স্থাপত্যবিদ্যার পড়াশোনা, চলচ্চিত্রের অভিজ্ঞতা, প্রেম ও সম্পর্কের জটিলতা, পরিবারের টানাপোড়েন, লেখালিখির প্রস্তুতি এবং এক অনন্য সাহিত্যিক হয়ে ওঠার গল্প।

বইয়ের একটা বড়ো অংশ জুড়ে আছে তাঁর মা মেরি রায়ের সংগ্রামী জীবন, একক মাতৃত্বের লড়াই, সমাজের বাঁধাধরা রীতির বিরুদ্ধে দাঁড়িয়ে সন্তানকে মানুষ করার দৃঢ়তা, এবং তারই ভেতর দিয়ে অরুন্ধতীর নিজস্ব ব্যক্তিত্ব গড়ে ওঠার গল্প।

বইটি কেবল একজন লেখকের জীবনের বিবরণ নয়, বরং এক নারীর ব্যক্তিগত ইতিহাস ও এক সমাজ-সংস্কৃতির প্রতিফলন।

তাঁর গদ্য এখানে যেমন ব্যক্তিগত, তেমনি গভীর রাজনৈতিকও। তিনি স্মৃতির মধ্যে খুঁজেছেন সেই প্রশ্নগুলো, যা তাঁর সাহিত্যে ও প্রবন্ধে বারবার ফিরে আসে-অন্যায়, অবিচার, প্রেম, ভাঙন ও পুনর্গঠনের গল্প।

বইটিতে পাঠক যেমন লেখক-অরুন্ধতীকে পাবেন, তেমনি মানুষ-অরুন্ধতীকেও-দুর্বলতা, দুঃখ, শক্তি ও স্বপ্ন মিলিয়ে এক পরিপূর্ণ মানুষ।

দামঃ ৬০০ টাকা। BDT.

চিপ ওয়ার: আধুনিক প্রযুক্তির ছায়াযুদ্ধচোখের আড়ালে থাকা এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত আজকের বিশ্ব। যুদ্ধটি কোনো মিসাইল, ট্যাংক বা...
31/08/2025

চিপ ওয়ার: আধুনিক প্রযুক্তির ছায়াযুদ্ধ

চোখের আড়ালে থাকা এক অদৃশ্য যুদ্ধে লিপ্ত আজকের বিশ্ব। যুদ্ধটি কোনো মিসাইল, ট্যাংক বা সৈন্যের নয়; এটি সেমিকন্ডাক্টর চিপকে ঘিরে, যা আধুনিক প্রযুক্তির মেরুদণ্ড।

ক্রিস মিলার তাঁর বৈপ্লবিক গবেষণায় দেখিয়েছেন কীভাবে ছোট্ট এই সিলিকন চিপ নিয়ন্ত্রণ করছে বিশ্ব রাজনীতি, অর্থনীতি, সামরিক শক্তি ও আধুনিক জীবনের প্রতিটি বিষয়।

মোবাইল ফোন থেকে শুরু করে এফ-৩৫ যুদ্ধবিমান, হাসপাতালের যন্ত্রপাতি থেকে এআই অ্যালগরিদম — সবকিছুই নির্ভর করছে এই চিপের উপর। কিন্তু এর উৎপাদন এবং সরবরাহ নিয়ন্ত্রণ করছে হাতে গোনা কয়েকটি দেশ ও কর্পোরেশন।

এই বইয়ে পাঠক আবিষ্কার করবেন, আমেরিকা-চীনের প্রযুক্তি প্রতিযোগিতার পেছনের বাস্তবতা। তাইওয়ানের TSMC-এর অপ্রতিরোধ্য আধিপত্য ও ঠাণ্ডা যুদ্ধ পরবর্তী সময়ের ভূরাজনৈতিক সমীকরণ

“চিপ ওয়ার” শুধু একটি প্রযুক্তি ইতিহাস নয়; এটি ভবিষ্যতের দিকনির্দেশনাও। তথ্যনির্ভর, সহজবোধ্য ও টানটান উত্তেজনায় ভরপুর এই বইটি এমন এক বাস্তবতা উন্মোচন করে, যা ভবিষ্যতের শক্তির ভারসাম্য নির্ধারণ করতে যাচ্ছে।

“চিপ ওয়ার”— এক নিঃশব্দ যুদ্ধের দলিল।

বইয়ের নাম: চিপ ওয়ার
মূল লেখক: ক্রিস মিলার, অনুবাদ: আনজুম বিনতি
পৃষ্ঠা: ৪০০ (৭০ গ্রাম অফসেট কাগজ)
বাধাই: হার্ডকাভার
৪০% ছাড়ে বিক্রয় মূল্য: ৪২০ টাকা

নিচের প্রতিটি কম্বো মাত্র ৯৯৯ টাকাঅর্ডার করতে ইনবক্সে আপনার ঠিকানা দিন
29/08/2025

নিচের প্রতিটি কম্বো মাত্র ৯৯৯ টাকা

অর্ডার করতে ইনবক্সে আপনার ঠিকানা দিন

কম্বো অফারে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি‘দ্য ন্যরো করিডর’ ও ‘চিপ ওয়ার’একত্রে ৫০% ছাড়ে ৯৫০ টাকাকে নিয়ন্ত্রণ করছে...
17/08/2025

কম্বো অফারে প্রি-অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি
‘দ্য ন্যরো করিডর’ ও ‘চিপ ওয়ার’
একত্রে ৫০% ছাড়ে ৯৫০ টাকা

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি, ক্ষমতা ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শুরুতে প্রযুক্তিগতভাবে এগিয়ে ছিল, আর কীভাবে চীন বিপুল বিনিয়োগ আর রাষ্ট্রীয় কৌশল দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইছে?
ইতিহাস, ভূরাজনীতি ও প্রযুক্তির সমন্বয়ে ক্রিস মিলার “চিপ ওয়ার” বইটিতে তুলে ধরেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ যুদ্ধের গল্প—চিপের দখল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, তাইওয়ানসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতা।
যারা প্রযুক্তি, আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনীতি নিয়ে আগ্রহী, তারা বইটি প্রি-অর্ডার করতে পারেন।

বইয়ের নাম: চিপ ওয়ার
মূল লেখক: ক্রিস মিলার
অনুবাদ: আনজুম বিনতি
পৃষ্ঠা: ৩৯৬
কাগজ: ৭০ গ্রাম ক্রিম কালার অফসেট
বাধাই: হার্ডকাভার
মুদ্রিত মূল্য: ৭০০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ৩৫০ টাকা
প্রকাশনী: নিয়ন প্রকাশন
প্রকাশকাল: ৩১ আগস্ট’২৫

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"
এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ একটি "সংকীর্ণ করিডর" বা সীমিত গলি। এখানে রাষ্ট্র এবং সমাজ—দুই পক্ষেরই শক্তিশালী হতে হয়, কিন্তু সেই শক্তি যেন একে অপরকে ভারসাম্য রাখতে বাধ্য করে।
- যদি রাষ্ট্র দুর্বল হয়, তাহলে সমাজ বিশৃঙ্খলায় ডুবে যায়।
- আবার যদি রাষ্ট্র খুব শক্তিশালী হয়, তবে তা নিপীড়নে পরিণত হয়।
- স্বাধীনতা থাকে কেবল সেই সংকীর্ণ পথের মাঝে—যেখানে রাষ্ট্র এবং সমাজ দুটোই সক্রিয়, জবাবদিহিমূলক এবং একে অপরের উপর নজরদারিতে থাকে।
বইটিতে নানা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করে দেখিয়েছে, কেন কিছু রাষ্ট্র মুক্ত সমাজ গঠন করতে পেরেছে, আবার অন্যরা পরিণত হয়েছে স্বৈরতন্ত্রে বা বিশৃঙ্খলায়।
যারা রাজনীতি, ইতিহাস আর স্বাধীনতার দর্শন নিয়ে আগ্রহী, তাদের জন্য এই বইটি চিন্তার দরজা খুলে দিবে।
দ্য ন্যারো করিডর
মূল : দারোন আজেমগ্লু ও জেমস এ. রবিনসন
অনুবাদ: হাসান গালিব
পৃষ্ঠা : ৭৩৬
মুদ্রিত মূল্য: ৳১২০০
প্রি-অর্ডার মূল্য: ৳৬০০

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শ...
11/08/2025

কে নিয়ন্ত্রণ করছে চিপ? এবং এই নিয়ন্ত্রণ আগামী বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে কিভাবে প্রভাবিত করবে? কীভাবে যুক্তরাষ্ট্র শুরুতে প্রযুক্তিগতভাবে এগিয়ে ছিল, আর কীভাবে চীন বিপুল বিনিয়োগ আর রাষ্ট্রীয় কৌশল দিয়ে সেই শূন্যতা পূরণ করতে চাইছে, ।

ইতিহাস, ভূরাজনীতি ও প্রযুক্তির সমন্বয়ে ক্রিস মিলার “চিপ ওয়ার” বইটিতে তুলে ধরেছেন আধুনিক বিশ্বের সবচেয়ে সূক্ষ্ম ও গুরুত্বপূর্ণ যুদ্ধের গল্প—চিপের দখল নিয়ে চীন, যুক্তরাষ্ট্র, তাইওয়ানসহ বিশ্বের প্রধান শক্তিগুলোর প্রতিযোগিতা।

যারা প্রযুক্তি, আন্তর্জাতিক ভূ-রাজনীতি ও অর্থনীতি নিয়ে আগ্রহী, তাদের জন্য নিয়ন প্রকাশন থেকে খুব শীঘ্রই প্রকাশিত হবে ‘চিপ ওয়ার’ বইয়ের বাংলা অনুবাদ।

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ...
11/08/2025

"স্বাধীনতা কি প্রাকৃতিক? নাকি এটি অর্জন করতে হয়?"

এই বইয়ে লেখকদ্বয় দেখিয়েছেন—সত্যিকারের স্বাধীনতা অর্জন ও টিকিয়ে রাখার পথ একটি "সংকীর্ণ করিডর" বা সীমিত গলি। এখানে রাষ্ট্র এবং সমাজ—দুই পক্ষেরই শক্তিশালী হতে হয়, কিন্তু সেই শক্তি যেন একে অপরকে ভারসাম্য রাখতে বাধ্য করে।

- যদি রাষ্ট্র দুর্বল হয়, তাহলে সমাজ বিশৃঙ্খলায় ডুবে যায়।
- আবার যদি রাষ্ট্র খুব শক্তিশালী হয়, তবে তা নিপীড়নে পরিণত হয়।
- স্বাধীনতা থাকে কেবল সেই সংকীর্ণ পথের মাঝে—যেখানে রাষ্ট্র এবং সমাজ দুটোই সক্রিয়, জবাবদিহিমূলক এবং একে অপরের উপর নজরদারিতে থাকে।

বইটিতে নানা ঐতিহাসিক উদাহরণ ব্যবহার করে দেখিয়েছে, কেন কিছু রাষ্ট্র মুক্ত সমাজ গঠন করতে পেরেছে, আবার অন্যরা পরিণত হয়েছে স্বৈরতন্ত্রে বা বিশৃঙ্খলায়।

যারা রাজনীতি, ইতিহাস আর স্বাধীনতার দর্শন নিয়ে আগ্রহী, তাদের জন্য এই বইটি চিন্তার দরজা খুলে দিবে।

দ্য ন্যারো করিডর
মূল : দারোন আজেমগ্লু ও জেমস এ. রবিনসন
অনুবাদ: হাসান গালিব
পৃষ্ঠা : ৭৩৬
মুদ্রিত মূল্য: ৳১২০০
প্রি-অর্ডার মূল্য: ৳৬০০

** অগ্রিম পেমেন্ট করলে কুরিয়অর চার্জ ফ্রি

** বর্ষা অফারে ভারতবর্ষ সিরিজ **➡ ১০টি বই একত্রে ৪৬% ছাড়ে ২০০০ টাকা➡ সারাদেশে কুরিয়ার চার্জ ফ্রি➡ অফার চলবে পুরো জুলাই ম...
02/07/2025

** বর্ষা অফারে ভারতবর্ষ সিরিজ **
➡ ১০টি বই একত্রে ৪৬% ছাড়ে ২০০০ টাকা
➡ সারাদেশে কুরিয়ার চার্জ ফ্রি
➡ অফার চলবে পুরো জুলাই মাস

প্রাচীন পর্যটকদের কাছে কেমন ছিল আমাদের এই ভূখণ্ড? এই সিরিজের নয়টা বইতে তাই লেখা আছে। বাইরে থেকে একজন পরিব্রাজক এসে কিভাবে দেখেছিল এই ভূখণ্ডকে, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ইতিহাস, দলিল। এগুলো আমাদের জানা জরুরি, পড়া জরুরি।

➡ বইয়ের তালিকা⤵️
১। এল এইচ নিবলেটের দেখা ভারত
২। ইবনে বাতুতার দেখা ভারত
৩। অল বেরুনীর দেখা ভারত
৪। ফা_ হিয়ানের দেখা ভারত
৫। তিব্বতি পরিব্রাজকদের দেখা ভারত
৬। হিউয়ান সাংয়ের দেখা ভারত
৭। লিনসকোটেনের দেখা ভারত
৮। সীদী আলী রঈসের দেখা ভারত
৯। মেগাস্থেনীসের ভারতবিবরণ
১০। ভারতবর্ষের ইতিহাস

★ হার্ডবাইন্ডিং (ডাস্টকাভারসহ)
★ ১০টি বই
★ মোট ১৬৫০ পৃষ্ঠা
★ ৮০ গ্রাম অফসেট কাগজ

দীর্ঘদিন প্রিন্ট আউট থাকার পর আগামী সপ্তাহে বইটির চতুর্থ মুদ্রন প্রকাশিত হবে।অগ্রীম পেমেন্ট করলে বিশেষ ছাড় পাবেন।ভারতবর্...
20/06/2025

দীর্ঘদিন প্রিন্ট আউট থাকার পর আগামী সপ্তাহে বইটির চতুর্থ মুদ্রন প্রকাশিত হবে।
অগ্রীম পেমেন্ট করলে বিশেষ ছাড় পাবেন।

ভারতবর্ষের ইতিহাস
মূল : কোকা আন্তোনভা, গ্রিগোরি বোন্‌গার্দ-লেভিন ও গ্রিগোরি কতোভ্‌স্কি
অনুবাদ: মঙ্গলাচরণ চট্টোপাধ্যায় ও দ্বিজেন শর্মা
মুদ্রিত মূল্য : ১২০০ টাকা

প্রাচীনকাল থেকেই ভারত সমগ্র পৃথিবীর অসীম আগ্রহের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে আসছে। অসীম প্রাকৃতিক সম্পদ আর অপার সম্ভাবনায় পরিপূর্ণ ভারতবর্ষে ভাগ্যান্বেষণ করতে যুগে যুগে এসেছে নানান দেশের মানুষ। তারা নানানভাবে নিজেদের ভাগ্যের চাকা পরিবর্তনের সাথে সাথে ভারতের ভাগ্যেরও পরিবর্তন সাধন করেছেন। প্রাচীনকাল থেকে আজ পর্যন্ত ভারত বিভিন্ন ভাঙ্গাগড়ার খেলার মধ্য দিয়ে এসেছে। ভারতবর্ষের এই সুবিশাল ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়েই রচিত এই গ্রন্থটি। রাশিয়ান গ্রন্থ থেকে চমৎকার বাংলায় অনুবাদ করা হয়েছে বইটি।
এই বইতে ভারতবর্ষের ইতিহাসকে মোটা দাগে চার ভাগে ভাগ করা হয়েছে - প্রাচীন ভারত, মধ্যযুগীয় ভারত, আধুনিক ভারত, সাম্প্রতিক ইতিহাস। প্রাচীন ভারত অধ্যায় শুরু করা হয়েছে ভারতে সর্বপ্রথম সভ্যতার বিকাশের সময় থেকে। একেবারে প্রস্তরযুগ থেকে শুরু করে কুশান ও গুপ্তযুগ পর্যন্ত বিস্তারিত আলোচনা করা হয়েছে। এরপর মধ্যযুগীয় ভারত অধ্যায় শুরু করা হয়েছে ষষ্ঠ খ্রিস্টাব্দ থেকে, ষোড়শ ও সপ্তদশ শতক পর্যন্ত বিশদ আলোচনা করা হয়েছে। আধুনিক ভারত অধ্যায় শুরু হয়েছে আঠারো শতকের ব্রিটিশ শাসনাধীন সময়কাল থেকে, প্রথম বিশ্বযুদ্ধের সময়কাল পর্যন্ত ঘটনাপঞ্জির আলোচনা রয়েছে।
সর্বশেষ সাম্প্রতিক ইতিহাস অধ্যায়ে প্রথম বিশ্বযুদ্ধ-উত্তর সময় থেকে শুরু করে সত্তরের দশকের শেষভাগ পর্যন্ত আলোচনা করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ হিসেবে এসেছে '৪৭ সালের স্বাধীনতা লাভ, '৬৫ এর ভারত-পাকিস্তান যুদ্ধ এবং '৭১ এ বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

আন্তর্জাতিক বেস্ট সেলার ৪টি বইএকত্রে ৫০% ছাড়ে মাত্র ১৩০০ টাকাঅফার চলবে ২৫ মে পর্যন্তনেক্সাসইয়ুভাল নোয়াহ হারারির স্যাপিয়...
20/05/2025

আন্তর্জাতিক বেস্ট সেলার ৪টি বই
একত্রে ৫০% ছাড়ে মাত্র ১৩০০ টাকা
অফার চলবে ২৫ মে পর্যন্ত

নেক্সাস
ইয়ুভাল নোয়াহ হারারির স্যাপিয়েন্স বিশ্বজুড়ে আলোড়ন তুলেছিল। এমন ননফিকশন বই এ শতাব্দীতে খুব একটা আসেনি। বইটিতে পৃথিবীর ইতিহাসে আদি থেকে বর্তমানে কী ঘটেছিল তার নির্মোহ বর্ণনা রয়েছে যা আমাদের জীবনকে বুঝতে সহায়তা করে। ২০১৬ সালে প্রকাশিত হোমো ডিউস আবারো আলোড়ন তুলে। এ বইতে তিনি মানবজাতির সামনে উপস্থিত কিছু বিপদের কথা বলেছিলেন। আমরা জেনেছিলাম, ইতিহাসের প্রকৃত নায়ক হোমোস্যাপিয়েন্স নয়, বরাবরই তথ্য। তিনি বইটিতে সতর্ক করেছিলেন, 'উন্নত তথ্যপ্রযুক্তি আমাদের সুস্থতা, সুখ ও শক্তি এনে দিবে, তবে বাস্তবে এটি আমাদের কাছ থেকে ক্ষমতা কেড়ে নিতে পারে এবং আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য উভয়ই ধ্বংস করে দিতে পারে।' ২০২৪ সালের সেপ্টেম্বরে নেক্সাস প্রকাশিত হলে আবারো ঝড় ওঠে। হারারির বইগুলো নিয়ে আপনি ভিন্নমত পোষণ করতে পারেন কিন্তু তার যুক্তিগুলো আপনাকে আগ্রহী করবে এবং যুক্তিগুলোর সমর্থনে তিনি যে তথ্যের অবতারণা করেছেন তা আপনাকে চমৎকৃত করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা ভবিষ্যতে কী ঘটিয়ে ফেলতে পারে তার একটি আকর্ষণীয় দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছেন। লোকরঞ্জনবাদী কর্তৃত্ববাদী শাসকদের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার উত্থান যে সম্ভাব্য হুমকি তৈরি করবে তা মানবজাতি কীভাবে মোকাবেলা করবে, সেই পাঠই রয়েছে বইটিতে। সাথে অসংখ্য ঐতিহাসিক ও পৌরণিক গল্প আমাদের বিষয়টি বুঝতে সহায়তা করে।

পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাস
জীবনের ব্যস্ততার মধ্যে যাদের খুঁটিয়ে চিত্র ও মানচিত্র দেখে ইতিহাস পড়ার সময় নেই অথচ মানুষের উৎপত্তি, বিকাশ ও দুঃসাহসিক অভিযান সম্বন্ধে জানার আগ্রহ আছে এবং তাদের বিস্মৃত ও বিক্ষিপ্ত ধারণাকে ঝালিয়ে নিতে চান তাদের জন্যই মূলত এ বই। বইটিতে পৃথিবী এবং জীবনের ইতিহাস সংক্ষেপে বর্ণনা করা হয়েছে। লেখক মহাকাশ থেকে শুরু করে সরীসৃপ যুগ, নিওলিথিক সভ্যতা, ইহুদি ধর্মের উত্থান, এথেন্সের স্বর্ণযুগ, খ্রিষ্টের জীবন, ইসলামের উত্থান, আমেরিকা আবিষ্কার ও শিল্পবিপ্লবের মতো বিষয়গুলোকে এত সহজ কিন্তু শ্বাসরুদ্ধকরভাবে বর্ণনা করেছেন যে, পাঠক বইটিকে উপন্যাসের মতো পড়ে যেতে পারবেন। এইচ জি ওয়েলস বিগব্যাং থেকে শুরু করে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত পৃথিবী এবং মানুষের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনা, স্থান ও বিভিন্ন সাম্রাজ্যকে ছবি ও মানচিত্রের সাহায্যে স্পষ্টভাবে তুলে ধরেছেন। ইতিহাসবিদেরা বইটি পড়বেন, পৃথিবী ও মানুষের অতীত নিয়ে ধারণা পেতে যে-কোনও পাঠকের জন্যও এ বই অবশ্যপাঠ্য।

দ্য ইনটিমেট বন্ড: প্রাণীদের সঙ্গে আমাদের হাজার বছরের সহযাত্রা
আধুনিক প্রত্নতত্ত্ব ও মানব ইতিহাসের বিশিষ্ট গবেষক ব্রায়ান ফাগান তাঁর দ্য ইনটিমেট বন্ড বইতে—মানুষ আর প্রাণীর সহাবস্থানের, পারস্পরিক নির্ভরতার, আর সেই বন্ধনের যে গভীর ছায়া আমাদের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতির প্রতিটি স্তরে ছড়িয়ে রয়েছে তার গল্প বলেছেন।
প্রাগৈতিহাসিক যুগে নেকড়ে ও মানুষের সম্পর্ক থেকে শুরু করে কৃষিবিপ্লবের সময় গৃহপালিত পশুর আবির্ভাব, এবং আধুনিক বিশ্বের ঘোড়া, গাধা, উট, গরু ও কুকুরদের সঙ্গে মানুষের জটিল সম্পর্কের গল্প বলতে বলতে ফাগান আমাদের নিয়ে যান এক রোমাঞ্চকর অভিযানে। প্রতিটি অধ্যায়ে তিনি দেখিয়েছেন, এই প্রাণীগুলো শুধু শ্রমশক্তি বা খাদ্য সরবরাহ করেনি, বরং তারা গড়ে দিয়েছে আমাদের সমাজের কাঠামো, ধর্মীয় বিশ্বাস, ভ্রমণের পথ এবং যুদ্ধের ধরন।
বইটি ইতিহাসপ্রেমী, প্রাণীপ্রেমী ও মানব-প্রকৃতি সম্পর্ক নিয়ে ভাবতে আগ্রহী প্রত্যেক পাঠকের জন্য।

ব্লুপ্রিন্ট: ডিএনএ-ই আমাদের গড়ে তোলে
বিখ্যাত আচরণগত জেনেটিসিস্ট রবার্ট প্লোমিন তাঁর ব্লুপ্রিন্ট বইতে তুলে ধরেছেন এক গভীর ভাবনা—আমাদের ব্যক্তিত্ব, বুদ্ধিমত্তা, আচরণ, এমনকি জীবনের লক্ষ্য বেছে নেওয়ার প্রবণতা— এসবকিছুর মূল ভিত্তি গড়ে দেয় আমাদের জিন, আমাদের ডিএনএ।
প্লোমিনের ভাষায়, পরিবেশ যতই গুরুত্বপূর্ণ হোক না কেন, শেষ পর্যন্ত ব্যক্তিগত পার্থক্যের সবচেয়ে বড় ব্যাখ্যা নিহিত থাকে জেনেটিক কোডেই। আধুনিক জেনেটিক গবেষণার আলোকে তিনি দেখিয়েছেন, মানুষ আসলে জন্মলগ্ন থেকেই আচরণগত ও মানসিক বৈশিষ্ট্যের একটি ব্লুপ্রিন্ট মস্তিষ্কে বহন করে চলে।
স্পষ্ট ভাষায় লেখা, গবেষণাসমৃদ্ধ এই বইটিতে প্লোমিন ব্যাখ্যা করেছেন কীভাবে ডিএনএ-ভিত্তিক ভবিষ্যদ্বাণী একদিন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমাজ গঠনের পদ্ধতিতেও আমূল পরিবর্তন আনতে পারে। এটি একাধারে এক বৈজ্ঞানিক যাত্রাপথ, ব্যক্তিগত অনুধাবন এবং ভবিষ্যতের প্রতি এক নির্মোহ দৃষ্টিপাত।
ব্লুপ্রিন্ট শুধু বিজ্ঞান অনুরাগীদের জন্যই নয়, এটি আত্ম-অন্বেষণকারী প্রতিটি পাঠকের জন্য এক নতুন দরজা খুলে দেয়—প্রশ্ন তোলে,
আমি আসলে কে? আমি কেন এমন?

Address

47, Rasulpur
Dania

Alerts

Be the first to know and let us send you an email when Neon Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category