21/10/2023
আজ আপনার যা করা দরকার, আপনি শুধু তা করতে থাকুন। একটা নির্দিষ্ট সময় পর দেখবেন, আপনার যা পাওয়া দরকার আপনি তা পেয়ে গেছেন। যত বড় আত্মবিশ্বাসী আপনি হোন না কেন, যত বড় দক্ষ কিংবা যোগ্য আপনি হোন না কেন; যেটা করা দরকার সেটা যদি আপনি করতে না পারেন, তবে যেটা পাওয়া দরকার সেটা আপনি কখনোই পাবেন না।
ভাগ্যের কারণে বড়জোড় লটারি জেতা যায়। কিন্তু সেখানেও অন্তত লটারি বিক্রেতার কাছে গিয়ে লটারিটা কিনতে হয়। এতটুকু তো সেখানেও করা লাগে। অর্থাৎ কিছুই না করে কিছুই পাওয়া যায় না। বড় কোনো স্বপ্ন দেখার আগে নিশ্চিত করুন, বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য বড় ইফোর্ট দেয়ার স্ট্রং মেন্টালিটি আপনার আছে কিনা! জীবনটা একদম সহজ। চিন্তাকে সহজ করুন, জীবনকে উপভোগ করুন। একটা ছোট্ট প্রশ্নের উত্তর দিন-
এই জীবনে যা হতে চান, যা করতে চান তার জন্য সর্বোচ্চ সেক্রিফাইজ করতে প্রস্তুত আছেন?
সর্বোচ্চ ইফোর্ট কি আপনি আসলেই দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছেন?
এই ছোট্ট প্রশ্নের উত্তরই বলে দিবে আপনার ভবিষ্যৎ কেমন হবে? এটুকুর জন্য রকেট সায়েন্স জানা লাগে না।
©