Fama's World

Website

Fama's World “Fama’s World 💫 – খ্যাতির দুনিয়া, যেখানে ছোট বাজেটেও তুমি পাবে স্মার্ট আইটেম!”

✨ ঘরের সাজে যোগ করুন নান্দনিকতার নতুন ছোঁয়া! ✨আপনার ঘর, অফিস কিংবা নামাজের জায়গাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে নিয়ে ...
24/08/2026

✨ ঘরের সাজে যোগ করুন নান্দনিকতার নতুন ছোঁয়া! ✨
আপনার ঘর, অফিস কিংবা নামাজের জায়গাকে আরও সুন্দর ও আকর্ষণীয় করে তুলতে নিয়ে এলাম এই স্টাইলিশ LED Wall Lamp 💙
🌙 সুন্দর ইসলামিক ক্যালিগ্রাফি ডিজাইন
💡 আকর্ষণীয় নীল আলো
🏠 ঘরের পরিবেশকে করে তুলবে আরও নান্দনিক
🎁 নিজের জন্য কিংবা প্রিয়জনকে উপহার দেওয়ার জন্য দারুণ
রাতে আলো জ্বালালেই ঘরের পরিবেশ বদলে যাবে! 💙✨
📩 অর্ডার করতে 01836-592377
🚚 কুরিয়ার ডেলিভারি সুবিধা রয়েছে।

মারজুক রাসেলের বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেনীর কর্মচারী। জন্ম গোপালগঞ্জে হলেও থাকতেন দৌলতপুরে নির্ধারিত কোয়ার্টারে। অষ্...
18/08/2026

মারজুক রাসেলের বাবা ছিলেন পাটকলের তৃতীয় শ্রেনীর কর্মচারী। জন্ম গোপালগঞ্জে হলেও থাকতেন দৌলতপুরে নির্ধারিত কোয়ার্টারে। অষ্টম শ্রেনী পড়াকালীন ‘জনবার্তা’ পত্রিকায় তার প্রথম কবিতা ছাপা হয়। তখন তিনি একজন মাদ্রাসার ছাত্র।

১৯৯৩ সালে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুলনা থেকে ঢাকায় আসেন তিনি। কবি শামসুর রাহমানের বাড়িতে যান। ডোর বেল বাজাতে কবি নিজেই দরজা খোলেন।
তিনি কবিকে বলেন, ‘আমি অনাহারী’।

এই শব্দ দুটি কবির একটি বইয়ের শিরোনাম। টুঙ্গিপাড়ায় কেবল দু-একবার দেখা হওয়া তরুণটিকে কবি হয়ত ভালো করে চিনতেও পারেননি। কিন্তু তার মুখে নিজের বইয়ের নাম শুনে এবং তরুণের সত্যিকার অনাহারী চেহারা দেখে কবি শামসুর রাহমান তাকে ভেতরে নিয়ে যান। ছেলেটার জন্য তিনি খাবার টেবিলে সাজান অনেক রকমের খাবার।

বেঁচে থাকার জন্য সিনেমার টিকিট বিক্রি করেছেন, ফুটপাথে হকারগিরি করেছেন। তখন তিনি থাকতেন তোপখানা রোডের একটি গাড়ির গ্যারেজে। এর মধ্যে একটি কনস্ট্রাকশন হাউজে কাজ পেয়ে যান তিনি।

এরপরই যাওয়া শুরু করেন আজিজ মার্কেটে। পরিচিত হতে থাকেন নবীন-তরুণ লেখদের সঙ্গে। সে সময় কবিতা, গল্প লেখার পাশাপাশি শুরু করেন গান লেখা। গানের সংখ্যা যখন অনেক হলো তখন সেগুলো নিয়ে সে সময়ের বিখ্যাত সুরকারদের সঙ্গে দেখা করেন। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছিল না। সবাই শুধু আশ্বাসই দিয়েছে, এর বেশি কিছু না।

এর মাঝে ফারুক মামুনের সাথে সাক্ষাত হয় তার।
তিনি তাকে সংবাদমাধ্যমে চাকরির সুযোগ করে দেন। পত্রপত্রিকায় লিখা শুরু করেন। এরই মধ্যে সঞ্জীব চৌধুরীর সাথে দেখা করার সুযোগ মেলে। তিনি তার লেখা পড়ে নগরবাউল জেমসের সাথে দেখা করার জন্য বলেন। তখন জেমসের ‘লেইস ফিতা লেইস’ অ্যালবামের কাজ চলছিল। তিনি লেখা পড়ে তাঁর সাথে সার্বক্ষণিক রাখেন এবং গুরু জেমসের জন্য গান লিখতে শুরু করেন। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

গুরু জেমসের বেশকিছু জনপ্রিয় গান লিখেন যার মধ্যে মীরা বাঈ, পত্র দিও, শরাবে শরাব, হা ডু ডু, আমি ভাসব যে জলে তোমায় ভাসাবো সেই জলে, দে দুরে, বাইসকুপের খেলা, রাখে আল্লাহ মারে কে, হাউজি, তেরো নদী সাত সমুদ্র......

এছাড়াও আইয়ুব বাচ্চু স্যারের বিখ্যাত একটা গান আমিতো প্রেমে পড়িনি প্রেম আমার উপরে পড়েছে, ললনা, তোমার চোখে দেখলে বন্ধু, পান্থকানাই এর গোল্লা, ইশান কোণের বায়ু, আসিফ আকবরের ও আমার পাগলা ঘোড়া রে, সবার বাংলাদেশ, তুমি হারিয়ে যাওয়ার সময় আমায় সঙ্গে নিও, নারী, বদলে, মিল, মাইথ, জলকন্যা, ফুঁ….

হাবিব ওয়াহিদের সেই বিখ্যাত গান দ্বিধা (ভিতর বলে দূরে থাকুক বাহির বলে আসুক না)

আরেফিন রুমির দোলনা তার লেখা উল্লেখযোগ্য গানসমূহ। এখনো সমানতালে লিখে চলেছেন মারজুক রাসেল।

তার প্রথম কবিতার বই প্রকাশিত হয় ‘শান্টিং ছাড়া সংযোগ নিষিদ্ধ’(২০০০), এরপর আসে ‘চাঁদের বুড়ির বয়স যখন ষোলো’ (২০০১), তৃতীয় বইটি হলো, ‘বাঈজি বাড়ি রোড’(২০০২), চতুর্থ বইটি হলো ‘ছোট্ট কোথায় টেনিস বল’(২০০৫), মাঝখানে একটা দীর্ঘ বিরতি তারপর আসে দেহবণ্টনবিষয়ক দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর―মারজুক রাসেল (২০২০), হাওয়া দেখি, বাতাস খাই―মারজুক রাসেল (২০২২)

মোস্তফা সারওয়ার ফারুকীর ব্যাচেলর (২০০৪) চলচ্চিত্রের মাধ্যমে প্রথম অভিনয়ের সূচনা হয় তার। এছাড়াও মেইড ইন বাংলাদেশ (২০০৭), রাত্রীর যাত্রী (২০১৭), সাপলুডু( ২০১৯) চলচ্চিত্রে অভিনয় করেন।

এরপর তিনি বহু টেলিভিশন নাটক,বিজ্ঞপনেও অভিনয় করেন। তার অভিনীত প্রথম টেলিভিশন নাটক মোস্তফা সারওয়ার ফারুকীর 'আয়না মহল'।

এছাড়াও একাধিক মিউজিক ভিডিওতেও কাজ করেছেন তিনি ঘুড়ি তুমি কার আকাশে উড়ো (২০১২), স্মৃতিকথা (২০১৭) ইত্যাদি......

এতগুলো সময় কেটে গেলেও আজো ঠিক প্রথম সময়ের মতই পাগলাটে। খ্যাতির সাগরের দুর্বার ঢেউয়ে তিনি যে পথ হারিয়ে বদলে যাননি – সেটা তাঁর জীবন যাপন, স্যোশাল মিডিয়ায় তাঁর লেখালেখি দেখলেই পরিস্কার হয়ে যায়। হবে নাই বা কেন, তিনি তো ‘অনেক-কিছুই-ছাইড়া-আসা-লোক’!

তিনি একাধারে কবি, গীতিকার, মডেল এবং অভিনেতা। একজন 'মারজুক রাসেল'কে এ পর্যন্ত আসতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে।

আজ এই সব‍্যসাচী শিল্পীর জন্মদিবস।

জন্মদিবস কল্যাণময় হোক প্রিয় মারজুক রাসেল ভাই 🤍🙏👌👌👌

(সংগৃহিত)

অনেকে মনে করে পাইকারী দামে প্রোডাক্ট এনে আইফোন দিয়ে পটাপট ছবি তুলে অনলাইনে আপলোড করলেই পরের দিন থেকে  বিক্রি শুরু হয়ে যা...
18/08/2026

অনেকে মনে করে পাইকারী দামে প্রোডাক্ট এনে আইফোন দিয়ে পটাপট ছবি তুলে অনলাইনে আপলোড করলেই পরের দিন থেকে বিক্রি শুরু হয়ে যাবে অতঃপর প্রোডাক্ট নিয়ে আসার পরে বুঝতে পারে ব্যবসা কতটা ধৈর্যের খেলা আর যারা ধৈর্য ধরে ব্যবসা আঁকড়ে ধরেছে পরিশেষে সফল হয়েছে

11/08/2026

AirPods headphones বিশস্ততার সহিত
পৌছে দিচ্ছে সকলে প্রিয় প্রতিষ্ঠান Famas 🤗

আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটি রিভিউ এসেছে এটা শুধুই রিভিউ নয় বরং আমার জন্য ভালবাসার বহিঃপ্রকাশ, আ...
10/08/2026

আমাদের সম্মানিত কাস্টমার ভাইয়ের পক্ষ থেকে ছোট্ট একটি রিভিউ এসেছে এটা শুধুই রিভিউ নয় বরং আমার জন্য ভালবাসার বহিঃপ্রকাশ, আমি আমার সকল কাস্টমারের প্রতি কৃতজ্ঞ 💚

AirPods pro 2nd Generation প্রিয় কাস্টমারের হাতে তুলে দিলাম আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি, কাস্টমার কে বললাম যে ভাই একটা ...
07/08/2026

AirPods pro 2nd Generation প্রিয় কাস্টমারের হাতে তুলে দিলাম আলহামদুলিল্লাহ কাস্টমার খুশি
,
কাস্টমার কে বললাম যে ভাই একটা ছবি তুলি পোস্ট দেওয়ার জন্য তিনি বললেন ছবি তোলেন সমস্যা নাই তবে আমার চেহারাটা একটু ব্লার করে দিবেন

যাইহোক সকল প্রশংসা আল্লাহর জন্য ❤️💚

ফেসবুক এ্যাডের নামে ডলার সেলারদের দিন শেষ। বিকাশ দিয়ে ফেসবুক এ্যাড রান করা যাবে এখন থেকে।
06/08/2026

ফেসবুক এ্যাডের নামে ডলার সেলারদের দিন শেষ। বিকাশ দিয়ে ফেসবুক এ্যাড রান করা যাবে এখন থেকে।

06/08/2026

📦 Finally Unboxed!
Premium Look, Crystal Clear Sound.
Worth Every Moment! 🎶🎧 নতুন ইয়ারবাডস আনবক্সিং!
ছোট্ট ডিজাইন, দারুণ সাউন্ড।
এবার মিউজিক হবে অন্য লেভেলের! ✨

হট ডিল alert! 🚀​খুঁজছেন একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম নেকব্যান্ড? Flex B18 হলো আপনার সেরা পছন্দ!​💎 Flex B18 এর বিশেষত্...
03/08/2026

হট ডিল alert! 🚀
​খুঁজছেন একটি নির্ভরযোগ্য এবং প্রিমিয়াম নেকব্যান্ড? Flex B18 হলো আপনার সেরা পছন্দ!
​💎 Flex B18 এর বিশেষত্ব:
​🔋 50H ব্যাটারি লাইফ
​🔇 ENC কলিং
​🔊 Premium সাউন্ড কোয়ালিটি
​সীমিত সময়ের জন্য বিশেষ ছাড়ে! এখনই অর্ডার করুন!
​📦 স্টক সীমিত
​

Address

Comilla
Comilla
3500

Alerts

Be the first to know and let us send you an email when Fama's World posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share