CoU Bookshop

CoU Bookshop কম দামে, কম সময়ে বই কেনাকাটায় বিশ্বস্ত প্লাটফর্ম 📚

The place where I want to spend my whole life ✨
19/04/2026

The place where I want to spend my whole life ✨

19/04/2026

৬৫ ও ৯৯ টাকা অফারের বইসমূহ! শেষের দিকে তো আপনারা বই সংগ্রহ করে স্টল প্রায় খালি করে ফেলসিলেন। যাহোক, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও তার আশেপাশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা CoU Bookshop থেকে সরাসরি বই সংগ্রহ করে। তাদের জন্য একটু কমদামে বই সরবরাহ করতে পারলে আমার নিজের কাছেই তৃপ্তি অনুভব করি। কারণ তারা শিক্ষার্থী। নানা সংগ্রাম ও প্রতিকূলতার মাঝেও তারা বইয়ের পিছু ছাড়ে না।

আর হ্যাঁ, শীঘ্রই আবার স্টল দিব। বিস্তারিত পরে জানাবো।

স্টল বসেছে সবাই জলদি চলে আসুন৷ স্টক আউট হলে কিন্তু পরে আফসোস করবেন। যেকোনো বই মাত্র ৬৫ ও ৯৯ টাকা 🔥স্থান: কুমিল্লা বিশ্বব...
19/04/2026

স্টল বসেছে সবাই জলদি চলে আসুন৷ স্টক আউট হলে কিন্তু পরে আফসোস করবেন। যেকোনো বই মাত্র ৬৫ ও ৯৯ টাকা 🔥

স্থান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
স্টল থাকবে বিকেল ৩:৩০ পর্যন্ত

বয়স- ২৬বই সংখ্যা- ১৩০০+নোট: বউয়ের গুলা বাদে, সব নিজের–আপনাদের বই সংখ্যা কত?© We and our Books
18/04/2026

বয়স- ২৬
বই সংখ্যা- ১৩০০+
নোট: বউয়ের গুলা বাদে, সব নিজের–
আপনাদের বই সংখ্যা কত?

© We and our Books

প্রিয় পাঠক, আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইয়ের স্টল নিয়ে বসছে আপনাদের প্রিয় CoU Bookshop. স্পেশাল নিউজ এই ...
18/04/2026

প্রিয় পাঠক, আগামীকাল কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বইয়ের স্টল নিয়ে বসছে আপনাদের প্রিয় CoU Bookshop. স্পেশাল নিউজ এই যে, ২টা বেস্ট অফার থাকবে। সেগুলো হলো–

🍁 যেকোনো বই ৬৫ টাকা (৫৫টি বই)
🍁 যেকোনো বই ৯৯ টাকা (৯০টি বই)

পাশাপাশি অন্য বই তো থাকছেই। সকলে সবান্ধব চলে আসবেন।

স্থান: কুমিল্লা বিশ্ববিদ্যালয়
তারিখ: ১৯ই এপ্রিল (রবিবার)
সময়: সকাল ৯:৩০-বিকেল ৩:৩০ পর্যন্ত

~ বিভূতি-ভিন্টেজ ফুল সেট স্পেশাল অফার ~ বিভূতি-ভিন্টেজ সংস্করণের ২০টি বই ২৭০০ টাকা + সারাদেশে হোম ডেলিভারি অফার শুরু হচ্...
18/04/2026

~ বিভূতি-ভিন্টেজ ফুল সেট স্পেশাল অফার ~

বিভূতি-ভিন্টেজ সংস্করণের ২০টি বই ২৭০০ টাকা + সারাদেশে হোম ডেলিভারি অফার শুরু হচ্ছে। বিভূতি-ভিন্টেজ সংস্করণের ২০টি বই ও সাথের উপহারসমূহের দাম হিসেবে করলে মোট মুদ্রিত দাঁড়ায় ৮৬৭০ টাকা। বর্তমান অফারটি ছাড়ের হিসেবে প্রায় ৬৯% ছাড়ে পাচ্ছেন। পরবর্তীতে কিনলে পাঠকের খরচ পড়বে ৩৭৫০ টাকা, তাই যারা নিতে চান, তারা দ্রুত অর্ডার করে ফেলুন!

❌ এই অফার শেষে এই বইগুলো সেট আকারে এমন বাড়তি ছাড়ে বিক্রয় হবে না। ❌

🔥অর্ডার প্রসেস: ২৭০০ টাকার মাঝে ১৬০০ টাকা এখন পে করতে হবে ও বাকি ১১০০ টাকা বই হাতে পেয়ে ডেলিভারিম্যানকে দিতে হবে।

🔥অফারের সময়সীমা বা লিমিট: এই অফার কুবি বুকশপ থেকে মাত্র ৫০ জনকে দেওয়া হবে। ৫০ জন হয়ে গেলেই অফার শেষ হয়ে যাবে।

🔥ভিন্টেজ সংস্করণের ২০টি বইয়ের সাথে থাকছে ৪টি ছোট গল্প ও একসেট বুকমার্ক।

🔥বই ডেলিভারি শুরু হবে, বড় সংখ্যক অর্ডার কালেক্ট করে আনুমানিক ১লা মে এর পরে থেকে।

যারা অফারটি নিতে আগ্রহী তারা দ্রুত পেইজের ইনবক্সে মেসেজ করুন এবং পরিচিতদের এই অফার সম্পর্কে জানাতে এই পোস্ট মেনশন করতে পারেন।

বন্ধুত্ব হোক বইয়ের সাথে...

(ছবিতে যা যা দেখছেন সবই পাবেন অফারে)

থ্রিলার প্রেমীদের জন্য বেস্ট একটা প্যাকেজ মাত্র ৯৯৯৳ 💥
18/04/2026

থ্রিলার প্রেমীদের জন্য বেস্ট একটা প্যাকেজ মাত্র ৯৯৯৳ 💥

কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের একজন পাঠককে বই উপহার দেওয়া হবে। কমেন্টে আপনার ব্যাচ এবং ক্লাসমেট ২ জনকে ম্যানশন করুন 🍁বি.দ্র. ...
17/04/2026

কুমিল্লা বিশ্বিবদ্যালয়ের একজন পাঠককে বই উপহার দেওয়া হবে। কমেন্টে আপনার ব্যাচ এবং ক্লাসমেট ২ জনকে ম্যানশন করুন 🍁

বি.দ্র. শুধু কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবেন। আমাদের প্রায় সবগুলো গিভওয়ের পোস্ট সবার জন্য উন্মুক্ত থাকে। এই বৈশাখে এটা স্পেশালি কুবিয়ানদের জন্য।

অংশগ্রহণের শেষ সময়: ১৯ই এপ্রিল পর্যন্ত।

‘কেউ কথা রাখেনি’ কবিতায় ভালোবাসার জন্য ‘বিশ্ব সংসার তন্ন তন্ন করে’ ১০৮টি নীলপদ্ম খুঁজে আনার কথা বলেছিলেন কবি সুনীল গঙ্গো...
17/04/2026

‘কেউ কথা রাখেনি’ কবিতায় ভালোবাসার জন্য ‘বিশ্ব সংসার তন্ন তন্ন করে’ ১০৮টি নীলপদ্ম খুঁজে আনার কথা বলেছিলেন কবি সুনীল গঙ্গোপাধ্যায়। বগুড়ার তরুণ কবি নিখিল নওশাদকে নীলপদ্ম খুঁজতে হচ্ছে না, তবে ভালোবাসার মানুষের জন্য তিনি খুঁজছেন ১০১টি বই।

আজ শুক্রবার ভালোবাসার মানুষকে বিয়ে করতে যাচ্ছেন নিখিল নওশাদ। বিয়ের দেনমোহর হিসেবে টাকা বা সোনাদানা নয়; দিতে হবে ১০১টি বই। হবু স্ত্রী এই ‘প্রিয় বই’–এর একটি তালিকাও ধরিয়ে দিয়েছেন তাঁকে। সেই তালিকা অনুযায়ী এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন বইয়ের দোকান তন্ন তন্ন করে খুঁজে ৭০টি বই সংগ্রহ করতে পেরেছেন নিখিল।

আজ বিয়ের দিনক্ষণ আগে থেকে ঠিক থাকায় দেনমোহরের কিছু বই বাকি রাখতে হচ্ছে। তবে নিখিল বলেছেন, বিয়ের পর দুই বাংলার জনপ্রিয় লেখকদের আরও ৩১টি বই কিনে স্ত্রীর হাতে তুলে দিয়ে মোহরানা শোধ করার ইচ্ছা আছে।

“সোনাদানা, টাকাকড়ি আমার কাছে মূল্যহীন। বই আমার কাছে অমূল্য সম্পদ। এ কারণে বিয়ের দেনমোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছি।”

সান্ত্বনা খাতুন, কনে

নিখিল নওশাদ ‘বিরোধ’ নামের একটি ছোট কাগজের সম্পাদক। এক দশক ধরে কবিতা লেখালেখি করছেন। পাশাপাশি বেসরকারি একটি কোম্পানির বিক্রয় কর্মকর্তা হিসেবে কর্মরত। তিনি বিয়ে করতে যাচ্ছেন শহরের উত্তর চেলোপাড়া দাখিল মাদ্রাসার ইংরেজির শিক্ষক সান্ত্বনা খাতুনকে। দুজনেই পড়াশোনা করেছেন বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে। সান্ত্বনা সোনাতলা উপজেলার কামালেরপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের মেয়ে। নিখিলের বাড়ি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের সাতরাস্তা গ্রামে।

বগুড়ার কবি-সাহিত্যিকদের আড্ডার স্থল শহরের টেম্পল সড়কের বইয়ের দোকান ‘পড়ুয়া’। সেখানেই সম্প্রতি হবু স্ত্রী সান্ত্বনা খাতুনকে নিয়ে দেনমোহরের বই কিনতে আসেন নিখিল নওশাদ। তালিকা ধরে খুঁজে খুঁজে দুই বাংলার বিখ্যাত লেখকদের বেশ কিছু বই কেনেন। হবু দম্পতির এমন বই কেনার ছবি ফেসবুকে দেয় ‘পড়ুয়া’ কর্তৃপক্ষ। আর তাতেই সাড়া পড়ে যায় ভার্চ্যুয়াল অঙ্গণে। অনেকেই বিয়েতে মোহরানা হিসেবে বই উপহার দেওয়া–নেওয়ার এ উদ্যোগকে সাধুবাদ জানান।

কবি নিখিল নওশাদ প্রথম আলোকে বলেন, ‘কবিতার সূত্র ধরেই ইংরেজি সাহিত্যের ছাত্রী সান্ত্বনা খাতুনের সঙ্গে পরিচয়। পরিচয় থেকে ভালোলাগা, ভালোবাসা। শেষে দুজনই বিয়ের সিদ্ধান্ত নিই। সান্ত্বনা শর্ত দেন, সোনাদানা নয়, বিয়ের দেনমোহর হিসেবে উপহার দিতে হবে ১০১টি প্রিয় বই। প্রিয় বইয়ের তালিকাও দিয়েছেন।’

নিখিল জানান, এক সপ্তাহ ধরে ঢাকা ও বগুড়ার বিভিন্ন দোকান ঘুরে তালিকার ৭০টি বই কেনা সম্ভব হয়েছে। বাকি ৩১টি বই এখনো মেলাতে পারেননি তিনি। এর মধ্যে কিছু বিদেশি লেখকের বইও আছে। আজ বাদ জুমা ধুনট উপজেলার বড়িয়া গ্রামে বোনের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে। কাবিননামায় দেনমোহরের ৩১টি বই বাকি লিখতে হবে।

সান্ত্বনা খাতুন বলেন, ‘নিখিলের কবিতা পড়ে ওর প্রেমে পড়েছি। ওর কবিতা খুব ভালো লাগে। সোনাদানা, টাকাকড়ি আমার কাছে মূল্যহীন। বই আমার কাছে অমূল্য সম্পদ। এ কারণে বিয়ের দেনমোহরানা হিসেবে ১০১টি বই চেয়েছি।’

বিয়ের পর পারিবারিক একটা গ্রন্থাগার গড়ার স্বপ্নের কথাও জানান সান্ত্বনা খাতুন। তিনি বলেন, সেখানে দেনমোহরের প্রিয় ১০১টি বই সাজিয়ে রাখবেন। প্রিয় বইয়ের তালিকায় রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সুনীল গঙ্গোপাধ্যায়, হাসান আজিজুল হক, সৈয়দ মুজতবা আলী ছাড়াও দুই বাংলার জনপ্রিয় ও বিদেশি লেখকের বই আছে।

© প্রথম আলো

যারা পাকিস্তানি উপন্যাস পড়তে বসলে উঠেন না...
17/04/2026

যারা পাকিস্তানি উপন্যাস পড়তে বসলে উঠেন না...

তোমার সাথে এভাবেই কেটে যাক শত সহস্র বছর 👑©
16/04/2026

তোমার সাথে এভাবেই কেটে যাক শত সহস্র বছর 👑

©

16/04/2026

নিয়ন ক্লাসিক প্যাকেজে চলছে আকর্ষণীয় ছাড় 🎉

Address

Comilla University
Comilla

Website

Alerts

Be the first to know and let us send you an email when CoU Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category