22/04/2023
* ঈদের দিন রয়েছে ১৩ টি সুন্নত। জেনে নিন বিষয়গুলো *
০১/- অন্যদিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া।
*-[বায়হাকী, হাদীস নং-৬১২৬]*
০২/- মিসওয়াক করা।
*-[তাবয়ীনুল হাকায়েক-১/৫৩৮]*
০৩/- গোসল করা।
*-[ইবনে মাজাহ, হাদীস নং-১৩১৫]*
০৪/- শরীয়তসম্মত সাজসজ্জা করা।
*-[বুখারী, হাদীস নং-৯৪৮]*
০৫/- সামর্থ্য অনুপাতে উত্তম পোশাক পরিধান করা।
*-[বুখারী, হাদীস নং-৯৪৮, মুস্তাদরাকে হাকেম, হাদীস নং -৭৫৬০]*
০৬/- সুগন্ধি ব্যবহার করা।
*-[মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-৭৫৬০]*
০৭/- ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া। তবে ঈদুল আযহাতে কিছু না খেয়ে ঈদের নামাযের পর নিজের কুরবানীর গোশত আহার করা উত্তম।
*-[বুখারী, হাদীস নং-৯৫৩, তিরমিজী, হাদীস নং-৫৪২, সুনানে দারেমী, হাদীস নং-১৬০৩]*
০৮/- সকাল সকাল ঈদগাহে যাওয়া।
*-[আবু দাউদ, হাদীস নং-১১৫৭]*
০৯/- ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা।
*-[দারাকুতনী, হাদীস নং-১৬৯৪]*
১০/- ঈদের নামায ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা।
*-[বুখারী, হাদীস নং-৯৫৬, আবু দাউদ, হাদীস নং-১১৫৮]*
১১/- যে রাস্তায় ঈদগাহে যাবে, সম্ভব হলে ফিরার সময় অন্য রাস্তা দিয়ে ফিরা।
*-[বুখারী, হাদীস নং-৯৮৬]*
১২/- পায়ে হেঁটে যাওয়া।
*-[আবু দাউদ, হাদীস নং-১১৪৩]*
১৩/- ঈদুল ফিতরে ঈদগাহে যাবার সময় আস্তে আস্তে এই তাকবীর পড়তে থাকাঃ
اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَاللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ
*❇️বাংলায়: আল্লাহু আকবার আল্লাহু আকবর লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ।❇️*
তবে ঈদুল আযহায় যাবার সময় পথে এ তাকবীর আওয়াজ করে পড়তে থাকবেন।
*-[মুস্তাদরাকে হাকেম, হাদীস নং-১১০৫]*
*আল্লাহ তায়ালা আমাদের উক্ত সুন্নতগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। (আমীন)*