Rιтα’ѕ Sнσρ

Rιтα’ѕ Sнσρ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Rιтα’ѕ Sнσρ, Religious Bookstore, Chittagong.

""বিশুদ্ধ ইসলামী জ্ঞানের প্রচার ও প্রসারে একটি বিশ্বস্ত অনলাইন বুকশপ। আমরা সুলভ মূল্যে প্রামাণ্য সালাফি আকিদাভিত্তিক গ্রন্থসমূহ সরবরাহ করি। এখানে পাবেন কুরআন ও সুন্নাহর আলোকে বিশুদ্ধ জ্ঞানচর্চার জন্য প্রয়োজনীয় সকল বই""

শাইখ ইবনু বায  রহিমাহুল্লাহ বলেন,তালিবুল ইলমদের জন্য হাদিসের অন্তত দুটি কিতাব মুখস্থ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত...
25/05/2026

শাইখ ইবনু বায রহিমাহুল্লাহ বলেন,
তালিবুল ইলমদের জন্য হাদিসের অন্তত দুটি কিতাব মুখস্থ করার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত—
📘 ১.উমদাতুল আহকাম
📗 ২.বুলুগুল মারাম

কারণ, এ দুটি কিতাবে আহকামসংক্রান্ত বহু গুরুত্বপূর্ণ হাদিস সংকলিত হয়েছে, যা একজন ইলম অন্বেষণকারীর জন্য অত্যন্ত উপকারী।©

কাস্টমারের ক্লিজ করা পিক 🌻আলহামদুলিল্লাহ।
25/05/2026

কাস্টমারের ক্লিজ করা পিক 🌻
আলহামদুলিল্লাহ।

25/05/2026

আরাফার রোযা কি নিজ দেশের চাঁদ দেখার ভিত্তিতে রাখা হবে, না মক্কার চাঁদ দেখার ভিত্তিতে?

🎙️শায়েখ ড. সুলাইমান আর রুহাইলি (হাফি:)

Stok available তাফসিরুল মুইয়াসসার  তিন খন্ড। মুদ্রিত মূল্য ৩১০০৳অফার মূল্য ১৭০০৳বাঁচলো ১৪০০৳
23/05/2026

Stok available
তাফসিরুল মুইয়াসসার তিন খন্ড।

মুদ্রিত মূল্য ৩১০০৳
অফার মূল্য ১৭০০৳
বাঁচলো ১৪০০৳

অবশেষে ঈদের পরেই হাতে পাবেন, ইনশাআল্লাহঈদ সালামি দিয়ে প্রি-অর্ডার করার প্রস্তুতি নিন!
23/05/2026

অবশেষে ঈদের পরেই হাতে পাবেন, ইনশাআল্লাহ
ঈদ সালামি দিয়ে প্রি-অর্ডার করার প্রস্তুতি নিন!

মুসলিমরা বিশ্বের বিভিন্ন স্থানে আজ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। তার একটি অন্যতম কারণ হলো, মুসলিমরা ইসলামের সৌন্দর্যকে অন্য...
23/05/2026

মুসলিমরা বিশ্বের বিভিন্ন স্থানে আজ নির্যাতিত ও নিপীড়িত হচ্ছে। তার একটি অন্যতম কারণ হলো, মুসলিমরা ইসলামের সৌন্দর্যকে অন্যদের কাছে তুলে ধরতে পারেনি। কেননা সেসব অমুসলিম তাদের জন্মলগ্ন থেকে শুনে আসছে, ইসলাম তরবারির মাধ্যমে প্রসার লাভ করেছে। আবার তারা মহানবী (সা.)-এর সম্পর্কে যা জেনেছে তা প্রোপাগান্ডা ও মিথ্যাচারে ভরা, যা প্রাচ্যবিদরা অসংখ্য গ্রন্থ রচনার মাধ্যমে প্রচার করেছে।
পশ্চিমা বিশ্বের তাবৎ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপকহারে তা পড়ানো হচ্ছে। শিক্ষার্থীরা প্রাচ্যবিদদের সেসব মিথ্যাচারকে বিশ্বাস করে চলেছে।
কখনও কখনও তা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যেও খারাপ প্রভাব ফেলছে।
বিখ্যাত মুসলিম ইতিহাসবিদ ড. রাগেব সারজানি ‘অমুসলিমদের সাথে যেমন ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম’ শিরোনামে একটি অনবদ্য গ্রন্থ রচনা করেছেন। এতে তিনি অমুসলিম সম্প্রদায়ের সঙ্গে আমাদের প্রিয়নবী (সা.)-এর উদারতা, ক্ষমা ও অনন্য চারিত্রিক বৈশিষ্ট্য নিপুণভাবে তুলে ধরতে সমর্থ্য হয়েছেন।
মুসলিম উম্মাহর নৈতিক মূল্যবোধ জাগ্রত করা ও চারিত্রিক উৎকর্ষ সাধনের জন্য বইটির গুরুত্ব অপরিসীম। এ বিষয়ে বাংলা ভাষায় কোনো বই আমার দৃষ্টিগোচর হয়নি। বইটিকে অত্যন্ত যত্নের সঙ্গে অনুবাদ করেছেন, ‘ইসলাম হাউজ’র নিয়মিত লেখক ও অনুবাদক মুফতি সাইফুল ইসলাম।
বইটি সাজানো হয়েছে যথারীতি সম্পাদকীয় কলাম, অনুবাদকের কথা, লেখকের ভূমিকা ও ছয়টি অধ্যায়ে।
প্রথম অধ্যায় : ইসলামের দৃষ্টিতে মানুষ। এ অধ্যায়ে লেখক শাশ্বত দ্বীন ইসলামের বিরোধীদের বিরোধিতার কারণ ও মুখোশের আড়ালে লুকিয়ে থাকা স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন। পাশাপাশি ধর্ম-বর্ণ নির্বিশেষে শুধুমাত্র মহান আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি একজন মানুষকে ইসলাম কীভাবে মূল্যায়ন করেছে, তার দালিলিক তথ্য উপস্থাপন করেছেন।
দ্বিতীয় অধ্যায় : অমুসলিমদের স্বীকৃতি। এখানে সব রকম সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে অভূতপূর্ব ও অভাবনীয়ভাবে বিভিন্ন শ্রেণির অমুসলিমদের সামাজিক স্বীকৃতি দানের প্রমাণভিত্তিক তথ্য উপস্থাপন করেছেন।
তৃতীয় অধ্যায় : অমুসলিমদের প্রতি রাসুল (সা.)-এর সম্মান প্রদর্শন।

আলহামদুলিল্লাহ "আল কুরআনুল হাকিম" পেয়ে যাচ্ছেন অফার মূল্যে মাত্র ১৬৮ টাকায়। [শুধু বাংলা অর্থানুবাদ]
23/05/2026

আলহামদুলিল্লাহ "আল কুরআনুল হাকিম" পেয়ে যাচ্ছেন অফার মূল্যে মাত্র ১৬৮ টাকায়।
[শুধু বাংলা অর্থানুবাদ]

নারী—মায়ের রূপে যার পদতলে জান্নাত, স্ত্রীর রূপে যে অর্ধাঙ্গিনী এবং কন্যার রূপে যে রহমতের বারিধারা। কিন্তু আধুনিক সভ্যতার...
22/05/2026

নারী—মায়ের রূপে যার পদতলে জান্নাত, স্ত্রীর রূপে যে অর্ধাঙ্গিনী এবং কন্যার রূপে যে রহমতের বারিধারা। কিন্তু আধুনিক সভ্যতার চাকচিক্য আর বিভ্রান্তিকর মতবাদের ভিড়ে আজ প্রশ্ন জাগে—একজন মুসলিম নারীর প্রকৃত পরিচয় কী? তার সলাত, তার হিজাব, তার আমল এবং তার যাপিত জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর রসূল ﷺ-এর নির্দেশনা ঠিক কী ছিল?

'হাদীসের আলোয় নারী জীবন' কোনো সাধারণ বই নয়; বরং এটি স্বনামধন্য দাঈ ও শিক্ষক শাইখ মুখলিসুর রহমান মাদানী হাফিযাহুল্লাহর গবেষণালব্ধ তথ্যের ভিত্তিতে সংকলিত একটি পূর্ণাঙ্গ জীবনবিধান। কুরআনুল কারীম এবং সহীহ সুন্নাহর ছায়াতলে একজন মুসলিম নারী কীভাবে নিজের জীবনকে সজ্জিত করবেন, তা-ই এখানে অত্যন্ত সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে।

হাদীসের আলোয় নারী জীবন
লেখক: শাইখ মুখলিসুর রহমান মাদানী
পৃষ্ঠা সংখ্যা: ২২৪ পৃষ্ঠা
প্রকাশনায়: আত-তাওহীদ প্রকাশনী

🛒 সংগ্রহ করতে ইনবক্সে যোগাযোগ করুন ইনশাআল্লাহ©

শায়েখ ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.লিখিত সকল বই একেকটা মাস্টার পিচ🥹
22/05/2026

শায়েখ ড.খোন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহ.
লিখিত সকল বই একেকটা মাস্টার পিচ🥹

মুসলিম বোনদের জন্য উপকারী ও হৃদয়ছোঁয়া কিছু বই।পর্দা, নারীর মর্যাদা, দ্বীনি শিক্ষা ও সুন্দর জীবন গঠনের জন্য প্রতিটি বই হত...
21/05/2026

মুসলিম বোনদের জন্য উপকারী ও হৃদয়ছোঁয়া কিছু বই।

পর্দা, নারীর মর্যাদা, দ্বীনি শিক্ষা ও সুন্দর জীবন গঠনের জন্য প্রতিটি বই হতে পারে আপনার জীবনের অনুপ্রেরণার সঙ্গী। ইসলামকে জানুন, হৃদয়কে আলোকিত করুন এবং নিজেকে গড়ে তুলুন দ্বীনের সৌন্দর্যে।

এই বইগুলো শুধু পড়ার জন্য নয়,
বরং আমল, আখলাক ও জীবনের পরিবর্তনের জন্যও গুরুত্বপূর্ণ।

নিজেকে দ্বীনের পথে আরো সুন্দরভাবে গড়ে তুলতে দ্রুত সংগ্রহ করুন বইগুলো।

📌অর্ডার করতে আমাদের পেজে মেসেজ করুন ইনশাআল্লাহ।

মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালামূল: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন (রহ.)অনুবাদক: মুহাম্মাদ শামসুল হক সিদ্...
21/05/2026

মহান আল্লাহর নান্দনিক নাম ও গুণসমূহের নীতিমালা

মূল: মুহাম্মাদ ইবন সালেহ আল-উসাইমীন (রহ.)
অনুবাদক: মুহাম্মাদ শামসুল হক সিদ্দিক
সম্পাদনা: প্রফেসর ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া
প্রকাশনায়: দারুল কারার পাবলিকেশন্স ও কমিউনিটি ওয়েলফেয়ার ইনিশিয়াটিভ (CWI)
পৃষ্ঠা সংখ্যা: ২০৮
কাগজের ধরণ: ৭০ গ্রাম অফহোয়াট
কভার: পেপারব্যাক

Address

Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Rιтα’ѕ Sнσρ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share