AFHAM Bookshop

AFHAM Bookshop Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from AFHAM Bookshop, Book shop, Chittagong, Chittagong.

09/05/2025

সবাইকে ফজর মোবারক।
ফজরের পর সুরা ইয়াসিন তেলাওয়াত করা সুন্নাত।

একজন মুসলিম হিসেবে আমরা সকলেই চাই পুরো বিশ্বে ইসলামি শাসনব্যবস্থা কায়েম হোক। কিন্তু ইসলামি রাষ্ট্রের মূলনীতি কী কী, কীভা...
28/01/2025

একজন মুসলিম হিসেবে আমরা সকলেই চাই পুরো বিশ্বে ইসলামি শাসনব্যবস্থা কায়েম হোক। কিন্তু ইসলামি রাষ্ট্রের মূলনীতি কী কী, কীভাবে গড়ে ওঠে শরিয়ার শাসন, ইসলামি অর্থব্যবস্থার বিস্তারিত রূপরেখা কী—এ বিষয়ে আমাদের জানাশোনা বা পড়াশোনা বলা যায় খুবই সীমিত।

পাঠকদের সম্মুখে আমরা এমন দুটি বই হাজির করেছি, যে বই দুটি বিষয়ের গুরুত্বের পাশাপাশি এর লেখকদের গ্রহণযোগ্যতাও বিশাল। 'ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূলনীতি' বইটির মূল লেখক হলেন, বর্তমান বিশ্বে শরিয়া আইন প্রতিষ্ঠিত হওয়া সদ্য ইসলামি রাষ্ট্রের প্রধান বিচারপতি। যিনি তার সুদীর্ঘ অধ্যয়ন দ্বারা একমলাটে একটি ইসলামি রাষ্ট্রব্যবস্থা গঠনের মূলনীতিগুলো তুলে এনেছেন।

অপরদিকে 'ইসলামি অর্থব্যবস্থার মূলনীতি' বইটি লিখেছেন বাংলাদেশের সাবেক গ্র্যান্ড মুফতি মাওলানা মুফতি আবদুস সালাম চাটগামী রাহিমাহুল্লাহ। শুধু বাংলাদেশ নন, তিনি পাকিস্তানেরও সুদীর্ঘকাল গ্র্যান্ড মুফতি ছিলেন। তিনি ইসলামি অর্থব্যবস্থার একেবারে শেকড় থেকে শিখর পর্যন্ত আলোচনা রেখেছেন। যা একটি থিসিসের সমতুল্য।

পাঠক বই দুটি পড়ার দ্বারা এমন এক জ্ঞানের মালিকানা পাবেন, যার ওপর ভিত্তি করে দাঁড়িয়ে ছিল আমাদের অতীতের ইসলামি শাসনব্যবস্থা।

______বই পরিচিতি______
বই : ইসলামি রাষ্ট্রব্যবস্থার মূলনীতি
মূল : শায়খ আবদুল হাকিম হক্কানি
অনুবাদ : আবদুর রশীদ তারাপাশী
পৃষ্ঠা সংখ্যা : ৩৩৬
মুদ্রিত মূল্য : ৫৭০/-
বাঁধাই : হার্ডকাভার

বই : ইসলামি অর্থব্যবস্থার মূলনীতি
মূল : মুফতি আজম আবদুস সালাম চাটগামী রহ.
অনুবাদ : মুফতি হুমায়ূন কবীর, মুফতি আরিফ ফয়সাল
পৃষ্ঠা সংখ্যা : ২৪০
মুদ্রিত মূল্য : ৪০০/-
বাঁধাই : হার্ডকাভার

বই দুটি একত্রে অফারমূল্যে পাচ্ছেন, মাত্র ৪৮৫ টাকা। (ডেলিভারি চার্জ প্রযোজ্য।)

অর্ডার করতে পেইজের ইনবক্সে নক করুন অথবা নিম্নের নাম্বারে কল করুন :
📱01822821687

একজন আদর্শিক নেতার ভেতর দূরদর্শিতার গুণ সবচেয়ে বেশি থাকতে হয়। যে কিনা সূর্যের উপস্থিতিতেই ঝড়ের পূর্বাভাস দেখতে পায়। বাতা...
05/01/2025

একজন আদর্শিক নেতার ভেতর দূরদর্শিতার গুণ সবচেয়ে বেশি থাকতে হয়। যে কিনা সূর্যের উপস্থিতিতেই ঝড়ের পূর্বাভাস দেখতে পায়। বাতাসের গতি দেখেই যে বিপদের জন্য প্রস্তুতির আহ্বান জানায়। আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা দূরদর্শী চিন্তার অধিকারী ছিলেন, তা নতুন করে বলার প্রয়োজন নেই। শুধু মুসলিম বুদ্ধিজীবী নন, অনেক অমুসলিম দার্শনিক-বুদ্ধিজীবীরাও অকপটে বিশ্বনবীর এই সুমহান গুণকে স্বীকার করেছে।

পাঠকের জন্য আমরা 'কিতাবুল মাগাজি' বইয়ের প্রথম খণ্ডের উহুদযুদ্ধের সেরকমই একটি অংশ তুলে ধরছি।

কুরাইশগণ সত্যিই মক্কায় ফিরে যাচ্ছে কি না, এই সংবাদ সংগ্রহের জন্য রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রা.-কে প্রেরণ করলেন এবং বলে দিলেন, 'যদি দেখো তারা উটের পিঠে আরোহণ করেছে, তা হলে বুঝবে, তারা মক্কার দিকে ফিরে যাচ্ছে। আর যদি দেখো, তারা ঘোড়ায় সওয়ার হচ্ছে, তবে ধরে নেবে, তারা মদিনা আক্রমণে আসছে। তারা যদি মদিনার দিকে আসে, তবে সেই সত্তার কসম করে বলছি যার হাতে আমার প্রাণ! শেষ রক্তবিন্দু দিয়েও তাদের সাথে যুদ্ধ করব।' সাদ রা. ফিরে এসে জানালেন, 'কুরাইশরা মক্কার দিকে চলে যাচ্ছে।'
Collected

ছবি : জাভেদ হুসাইন ভাই

05/01/2025

কমেন্টে কিছু বইয়ের লিস্ট দিলাম। পছন্দ হলেই অর্ডার করুন। বিশেষ ছাড় অবশ্যই থাকবে ইনশাআল্লাহ। আর হ্যাঁ 1000 টাকার অর্ডারে গিফট থাকছেই।

ইসলামি প্রকাশনা জগতে যখন প্রথমবারের মতো ধীরে ধীরে একটি জোয়ার আরম্ভ হচ্ছিলো, সেই তখনকার সময়ে প্রকাশিত হয় রাহনুমা'র অন্যতম...
04/01/2025

ইসলামি প্রকাশনা জগতে যখন প্রথমবারের মতো ধীরে ধীরে একটি জোয়ার আরম্ভ হচ্ছিলো, সেই তখনকার সময়ে প্রকাশিত হয় রাহনুমা'র অন্যতম সিগনেচার গ্রন্থ—সাহাবায়ে কেরামের ঈমানদীপ্ত জীবন।
বইদুটো এখন পর্যন্ত কত হাজার পাঠক যে পড়েছেন, তার কোনো হিসেবই নেই। সাধারণ মানুষ, শিক্ষক, চাকরিজীবি, ব্যবসায়ী ও ছাত্রসহ নানান পেশাজীবি মানুষের পড়ার টেবিল আলোকিত করেছে এই বেস্টসেলার গ্রন্থ।

এমনকি বাংলাভাষায় অনূদিত সাহাবায়ে কেরাম নিয়ে বহুল পঠিত ও বেস্টসেলার বইগুলোর একটা শর্ট তালিকা করে হলেও এই বইটি একদম উপরের সারিতেই থাকবে।
সিরিয়ার বিখ্যাত লেখক ড. আবদুর রহমান রাফাত পাশা রাহি. রচিত এই বইয়ের পূর্ণ হক আদায় করে আরবি থেকে বাংলায় রূপান্তর করেছিলেন মাওলানা মাসউদুর রহমান রাহি.।

সেই বিখ্যাত অনুবাদক মাসউদুর রহমান রাহি.-কে আজও শ্রদ্ধাভরে স্মরণ করেন বর্তমান সময়ের অন্যতম বড় বড় আলেম ও লেখকগণ।
এই বইয়ের অন্যতম বিশেষত্ব হলো, গতানুগতিক জীবনীর বাইরে গিয়ে সাহাবায়ে কেরামের জীবনকে একটু ডিফ্রেন্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে।

তাদের জীবনের আনোখা আনোখা গল্পগুলো একটু ভিন্ন ফ্রেমে এবং একটু ভিন্ন এঙ্গেল থেকে পাঠককে এমনভাবে দেখানো হয়েছে যে, যেন পাঠক খুব সহজেই সাহাবায়ে কেরামের সেই হাজার বছর আগেকার জীবনের সাথেও নিজেকে এখন এঙ্গেইজ করতে পারেন সহজভাবে।
সাহাবায়ে কেরামকে জানতে ও তাদের জীবনের চমৎকার সব গল্পগুলো পড়তে রাহনুমা'র এই সিগনেচার গ্রন্থটি আপনারা সংগ্রহ করতে পারেন। এটি এমনই এক অসামান্য বই, যার প্রয়োজনীয়তা ও রেশ হাজার বছরেও ফুরিয়ে যাবে না।

"আমার নাম রেইলা। পুরো নাম রেইলা আবু লাইতি। আপনাদের সামনে নিজের করুণ ভাগ্যদশার উপাখ্যান আজ আমি তুলে ধরতে চাই। আমার একমাত্...
04/01/2025

"আমার নাম রেইলা। পুরো নাম রেইলা আবু লাইতি। আপনাদের সামনে নিজের করুণ ভাগ্যদশার উপাখ্যান আজ আমি তুলে ধরতে চাই। আমার একমাত্র অপরাধ, আমি উইঘুর জাতিতে জন্ম নিয়েছি। পৃথিবীতে এ ধরনের কোনো জাতিতে জন্মলাভ করাটা যে পাপ, এটা আমার জানা ছিল না। এমনটা যদি জানতাম এবং আমার ক্ষমতা থাকত, তাহলে আজ আমি পৃথিবীতেই আসতে চাইতাম না।"
একজন উইঘুর নারীর জবানে এটুকু শোনার পর পুরো হল থমকে যায়। কনফারেন্স রুমে নেমে আসে পিনপতন নীরবতা। এক বিহ্বল সুর সবাইকে গ্রাস করে ফেলতে শুরু করে। এরপর সেই নারী একে একে বলতে থাকেন তার ভাগ্যদশার উপাখ্যান। তার উইঘুর জীবনের গল্প...
একদিন প্রিয় বাবার সাথে নিজেদের মাংসের দোকানে যান রেইলা। আর তারপর, সেখান থেকেই ছোট্ট এক ঘটনায় কীভাবে যে তার জীবনে নেমে আসে আঁধারের কালো মেঘ─আর সেখান থেকেই তার জীবন, জীবনের ইতিহাস, ট্র্যাজেডি মিলেমিশে একাকার হয়ে যায় তারই বেদনাবিমূর্ত বয়ান এই বই। পড়তে পড়তে আপনার চোখ জলে ভিজে উঠবে। মনে হবে─ইশ, এই বইটা যদি আমার কখনো না পড়তে হতো! মনে হবে─আপনিও উইঘুরের কোনো এক আপনজন; যাদের হাসিতে আপনার হাসি, যাদের কান্নাই আপনার কান্না।
প্রিয় পাঠক, পৃথিবীতে অনেক কিছু নিয়ে কথা বলার লােক আছে। কিন্তু চীনের ভাগ্যাহত মুসলিমদের পক্ষে বলার মতাে কেউ নেই। সুসমৃদ্ধ ইতিহাসের অধিকারী একটা জাতি এভাবে তিলে তিলে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, এ নিয়ে খােদ মুসলিমদেরও মাথাব্যথা নেই। অথচ খেয়েদেয়ে পরিবার নিয়ে জানে টিকে থাকতে পারাকেই সেখানে জীবন মনে করা হয়। মাথাব্যথা হবে কি তখন, যখন নিজেরা আক্রান্ত হব! কিন্তু তখন আমাদের নিয়ে ভাববার অন্য কেউ থাকবে না। এভাবে পরস্পর বিচ্ছিন্ন হতে হতে আজ আমরা ভেড়ার পালে পরিণত হয়েছি।
মূলত চীন থেকে পালিয়ে আসা এমন দুজন নারীর কাহিনিকে উপজীব্য করেই বইয়ের এ উপাখ্যান। এদের একজন হচ্ছেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসকারী মিহিরগুল তুরসুন, অপরজন লন্ডনের বাসিন্দা রেইলা আবু লাইতি।
মিহিরগুল তুরসুনের গল্পটা আরও অদ্ভুত। পড়াশোনা আর ভবিষ্যত সুখের স্বপ্ন নিয়ে দেশ ছেড়েছিলেন। তারপর বিদেশে পড়তে এসে একের পর এক স্বপ্নগুলা পূরণ হতে থাকে। প্রথতে আসে প্রিয়তম শাতির, তারপর তিন-তিনটে সন্তান। কিন্তু দুর্ভাগ্য যাকে পেছন থেকে টানে তিনি কী আর করতে পারেন! আম্মার অসুস্থতার খবর শুনে চীন যেতে চান, শাতির বাধা দেয়। কিন্তু তার আম্মাকে শেষবারের মতো দেখতে চাওয়ার অদম্য বাসনাকে কেউ ঠেকাতে পারেনি! তুরসুন সেই যে চীনে যান—এরপর থেকেই জীবনে নেমে আসে উইঘুর-জীবনে জন্ম নেয়ার ট্র্যাজেডি। বেদনার এই গল্পের ভিতরেও এসে জমে যায় আরো অনেক গল্প...
পড়তে পড়তে আপনি এরকম হাজারও তুরসুন, লেইলার দেখা আপনারা পাবেন! যারা কেবল বাঁচতে চেয়েছিল, এই পৃথিবীর মুক্ত আলো বাতাসে আমাদেরই মতো। কিন্ত তারা পারেনি, পারতে দেয়া হয়নি। ইতিহাসের নির্মোহ একটা বয়ান গল্পের ভিতর দিয়ে পড়তে—আপনাকে উইঘুরের মেয়ে বইতে স্বাগতম।
উইঘুরের জীবনকে গল্পের মোড়কে জানতে, সর্বোপরি তাদের হাসি কান্না, প্রাত্যহিক বাস্তব জীবনকে ভালোভাবে বুঝতে উইঘুরের মেয়ে বইটি সংগ্রহ করুন।
বই : উইঘুরের মেয়ে
লেখক : শাহ মুহাম্মাদ খালিদ
প্রকাশক : রাহনুমা প্রকাশনী
পৃষ্ঠাসংখ্যা : ১৮৯
মুদ্রিত মূল্য : ২৬০

এক ঘরে যদি রুমি, হাল্লাজ আর ইবনে খালদুন, আবার এ দিকে বড় পির জিলানি, আহমাদ আমিন বা নুরসি কথা বলে ওঠেন—কেমন লাগবে! জাওজি, ...
04/01/2025

এক ঘরে যদি রুমি, হাল্লাজ আর ইবনে খালদুন, আবার এ দিকে বড় পির জিলানি, আহমাদ আমিন বা নুরসি কথা বলে ওঠেন—কেমন লাগবে! জাওজি, ইবনে তাইমিয়া আর রমজান বুতিও ধরুন পাঁচ কথা বলল—ইন্টারেস্টিং না! কথার বিষয়—‘তাজকিয়া’। না না ‘ইহসান ইহসান’! আসলে ইহসানও না, ‘তাসাউফ’! এবার সত্যি কথা বলি, এগুলোর কিছুই না—এগুলোর সবগুলো নিয়েই কথা!

‘সুফি চৈতন্যের বিচিত্র কথকতা’ এক বইয়ে অজস্র অতল সমুদ্রের গর্জন—এই গর্জন হৃদয়ের। তাই পড়তে বসলেই হৃদয় ছুঁয়ে যাবে। এক নাগাড়ে পেয়ে যাওয়া যাবে কয়েকশ শতাব্দীর দূরত্বের মানুষের কণ্ঠস্বর—একই বিষয়ে। সবাই যেন আল্লাহর দিকে রুজু হয়ে নিজেদের হৃদয় মেলে বসে আছেন!

বইয়ের ইন্তেখাব ও তর্জমা এত সুন্দর—সবার এই কণ্ঠস্বর ধরে এগোতে-এগোতে আপনার উপলব্ধিতে একইসাথে তাসাউফ বিষয়ে পরিষ্কার একটা ধারণা যেমন হবে—তেমনি বুক ফুলে উঠবে আল্লাহপ্রেমের অনিবার্য ঢেউয়ে। আবার সুফিবাদের প্রান্তিকতা বিষয়েও স্বচ্ছ উপলব্ধি তৈরি হবে। এই বই, বইয়ের রচনা নির্বাচন, অনুবাদ—সবই বিস্ময়কর!

রচনার স্বাদ চান বা বিষয়ের—এই বই আপনার কাছে থাকুক। পড়ে আবদুর রহমান রাফির আরেকটি রচনা আপনি খুঁজবেন মাস্ট, কিন্তু পাবেন না! এটা লেখকের প্রথম বই।
সুফি চৈতন্যের বিচিত্র কথকতা
আব্দুর রহমান রাফি
মুদ্রিত মূল্য : ৩৫০৳

প্রয়োজনে ইনবক্স।
29/12/2024

প্রয়োজনে ইনবক্স।

বর্তমান মুসলিম উম্মাহ যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের পথ চেনার জন্য শাইখ হারুন ইজহার (হাফিজাহুল্লাহ) এই...
29/12/2024

বর্তমান মুসলিম উম্মাহ যে ক্রাইসিসের মধ্য দিয়ে যাচ্ছে, তা থেকে উত্তরণের পথ চেনার জন্য শাইখ হারুন ইজহার (হাফিজাহুল্লাহ) এই পাঁচটি বই সবাইকে পড়তে বলেছেন।

📖 বইঃ ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা
বর্তমান বিশ্বব্যবস্থাকে সামগ্রিকভাবে বিশ্লেষণ করে মুসলিম উম্মাহর কাছে স্বচ্ছ আয়নার মতো করে উপস্থাপন করার এক সুন্দর প্রয়াস হলো ‘ইতিহাসের আয়নায় বর্তমান বিশ্বব্যবস্থা’ বইটি। লেখক খুবই নিপুণতার সাথে ইহুদি জাতির সূচনা থেকে বিশ্বব্যবস্থার পুরো ইতিহাসকে তুলে নিয়ে এসেছেন একই মলাটে। লেখক বিশ্বব্যবস্থার প্রতিটি দিককে আলাদাভাবে বিশ্লেষণ না করে সকল বিষয়কে একই ফ্রেমে নিয়ে এসেছেন, যাতে একজন মানুষ সহজেই সামগ্রিক ধারণা লাভ করতে পারে।

📖 বইঃ চিন্তার পরিশুদ্ধি
অনন্যসাধারণ এ গ্রন্থটি বর্তমান মুসলিম পাঠকদের মাঝে খুলে দেবে সঠিক চিন্তাভাবনার দুয়ার। তারা বুঝতে পারবে, শ্রেষ্ঠ প্রজন্মের গৌরবোজ্জ্বল ইতিহাসের সাথে তাদের বর্তমান অবস্থার এত বিশাল ব্যবধানের মূল কারণ। আর নিজেদের শুধরে নিয়ে গ্রহণ করতে পারবে সঠিক প্রয়াস।

📖 বইঃ জাহিলিয়াতের ইতিবৃত্ত
‘জাহিলিয়াতের ইতিবৃত্ত’ বইটিতে জাহিলিয়াতের চিন্তাগত ভিত্তি, জাহিলিয়াতের ঐতিহাসিক ও ধারাবাহিক বিবর্তন এবং চিন্তা, রাষ্ট্র, অর্থনীতি, রাজনীতি, সমাজ, পরিবার, নৈতিকতা, শিল্প-সংস্কৃতি, নারী-পুরুষের সম্পর্কসহ গোটা মানবজীবনে এর ভয়াবহ কালো থাবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

📖 বইঃ অবাধ্যতার ইতিহাস
যেভাবে আর যে কারণে ধ্বংস হয়েছে পূর্বের অনেক সভ্যতা, যেভাবে মানুষকে বরণ করতে হয়েছিলো আল্লাহর অনিবার্য আযাব—তার আদ্যোপান্ত জানতেই ‘অবাধ্যতার ইতিহাস’ বইটি। মোটকথা, কীভাবে আমরা ইউরোপীয় চিন্তাগুলোকে গ্রহণ করে আমাদের দ্বীন ছেড়ে দিয়েছি, তার ইতিহাস তুলে ধরা হয়েছে এই বইতে।

📖 বইঃ ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত
পশ্চিমা সভ্যতা আজ বিজয়ী শক্তি। তাদের ক্ষমতার দাপটে ইসলামি তমদ্দুন কালের স্রোতে হারিয়ে যেতে বসেছে। মুসলিম তরুণ-তরুণীদের মধ্যে ফিরিঙ্গিপনার প্রবল আগ্রহ লক্ষ করা যাচ্ছে। এহেন পরিস্থিতিতে আমাদের করণীয় কী? আমরা কি পশ্চিমাদের দাপুটে সভ্যতার কাছে সবকিছু সঁপে দেব? আত্মসমর্পণ করে নেব পশ্চিমা সংস্কৃতির সামনে? এসব দিকই খোলাসা করা হয়েছে ‘ইসলাম ও পাশ্চাত্য সভ্যতার সংঘাত’ বইটিতে। মুহাম্মাদ আসাদ (রহিমাহুল্লাহ) খুব স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন ইসলামি কর্মধারা। বইটিকে বলা যায় ইসলামি সভ্যতার ইশতেহার।

⚫ সবগুলো বইয়ে ৩০% নিশ্চিত ছাড়!
⚫ প্রয়োজনে ইনবক্স করুন অথবা হোয়াটসঅ্যাপ 01822-821687

বই : ইমাম শামিল ও চেচনিয়া-ককেশাসের ইতিহাসলেখক : মাওলানা আবদুর রশীদ তারাপাশীপ্রকাশনী : কালান্তর প্রকাশনীএখানে গল্প রয়েছে...
29/12/2024

বই : ইমাম শামিল ও চেচনিয়া-ককেশাসের ইতিহাস
লেখক : মাওলানা আবদুর রশীদ তারাপাশী
প্রকাশনী : কালান্তর প্রকাশনী

এখানে গল্প রয়েছে আকাশছোঁয়া দুর্ভেদ্য পর্বতমালা ও দুর্গম প্রকৃতির। গল্প রয়েছে একটি চির অদম্য জাতির। যাঁদের নাম এখনো রুশদের অন্তরে ধরায় ভূমিকম্পের কাঁপন। যাঁদের ইতিহাস সোনায় মোড়ানো। যাঁরা কোনোদিন নিজেদের ভূখণ্ডে সহ্য করেনি কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে। চোখে চোখ রেখে কথা বলেছে সকল অপশক্তির বিরুদ্ধে। যাঁরা বার বার পর্যুদস্ত হয়েছে; কিন্তু ফিনিক্স পাখির মতো ফের জেগে উঠেছে ধ্বংসের ছাই থেকে। যাঁদের ইতিহাস লেখা রয়েছে র*ক্ত ও আ*গুনের জ্বলজ্বলে অক্ষরে।
যে ইতিহাস হ*তাশায় নিমজ্জিত উম্মাহর জন্য পথের দিশা। যে ইতিহাসের কয়েকজন মহানায়ক হলেন শায়খ মানসুর, ইমাম শামিল, শহিদ জেনারেল জওহর দুদায়েভ, আসলান মাসখাদভ, শামিল বাসায়েভ আর আমির খাত্তাবের মতো অ*গ্নিপুরুষ। তাঁদেরই সোনালি ইতিহাস নিয়ে রচিত গ্রন্থটি।

C

📚 বইটি অর্ডার করতে ইনবক্স করুন/01822821687 হোয়াটসঅ্যাপ

◾ পার্সোনাল রেটিং: ৯.৮ (১০ এর মধ্যে)বইটি মোট তিনটি পর্বে বিভক্ত। • প্রথম পর্বে আলোচনা করা হয়েছে আমেরিকার ভৌগলিক ও মানসি...
25/12/2024

◾ পার্সোনাল রেটিং: ৯.৮ (১০ এর মধ্যে)
বইটি মোট তিনটি পর্বে বিভক্ত।
• প্রথম পর্বে আলোচনা করা হয়েছে আমেরিকার ভৌগলিক ও মানসিক মনস্তত্ত্ব, ইতিহাস এবং নৈতিক সংকীর্ণতা নিয়ে।
• দ্বিতীয় পর্বে আলোচনা করা হয়েছে আমেরিকার সমাজব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে।
• তৃতীয় পর্বে আলোচনা করা হয়েছে আমেরিকার সংস্কৃতি, শিল্প এবং গুণ নিয়ে।
সাইয়িদ কুতুব রহ. ১৯৪৮ সালে মিসরীয় শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমেরিকা যান আমেরিকার শিক্ষা কার্যক্রম ও এর পদ্ধতি নিয়ে পড়াশোনা করতে। নিজের কাজ শেষ করে তিনি মিসরে ফিরে আসেন ১৯৫০ সালে। এরপর "আমার দেখা আমেরিকা" নামে দীর্ঘ প্রবন্ধ প্রকাশ করেন মিসরীয় 'আর-রিসালাহ' পত্রিকায়। সেই প্রবন্ধের অনুবাদই বক্ষমান এই বই।
বইটি এক বসায় পড়ার মতো সাবলীল। সাইয়িদ কুতুব রহ. অনেক সংক্ষিপ্তাকারে বিভিন্ন বিষয়ে আলোচনা করে গিয়েছেন। যার পুরোটাই তাঁর স্বচক্ষে পরিদর্শন করা ও গবেষণার উপর ভিত্তি করে। বইটির লেখা যদিও ৭৪ বছর পূর্বের এরপরও আমরা দেখতে পাই উনার কথার সত্যতা এবং অনুধাবনের গভীরতা। আমেরিকার দার্শনিক ও মানসিক দৃষ্টিভঙ্গি নিয়ে তাঁর আলোচনার নির্ভুলতা আজ আমাদের সামনে সুস্পষ্ট।
লেখার ক্ষেত্রে সাইয়িদ কুতুব রহ. নিরপেক্ষতা বজায় রেখেছেন। এজন্য দেখা যায় বক্ষমান বইতে সমালোচনার সাথে আমেরিকার বৈজ্ঞানিক বস্তুগত উন্নতির প্রশংসা এবং তাদের গুণ নিয়ে আলোচনা করতে।
সর্বশেষ, বইটি সকলের জন্য অবশ্য পাঠ্য একটি বই। লেখকের নিরপেক্ষ দৃষ্টিকোণ এবং গবেষণার লক্ষ্যে আমেরিকায় সরকারী ভ্রমণ একে গুরুত্বের দিক থেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। বইটি আমাদের সামনে স্পষ্ট করে দেয় আমেরিকার থেকে কোন বিষয়গুলো আমাদের নেওয়া উচিত আর কোনগুলো নয়।

◾বই পরিচিতি:
▪️ বইয়ের নাম: আমার দেখা আমেরিকা
▪️ লেখকের নাম: সাইয়িদ কুতুব রহ.
▪️ অনুবাদকের নাম: জাবির মুহাম্মাদ

©

নববি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত গাইরে মাহরামদের সামনে মুখ খোলা কখনোই মুসলিম নারীদের সংস্কৃতি ছিল না। মুখ খোলার ব্যাপারে...
25/12/2024

নববি যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত গাইরে মাহরামদের সামনে মুখ খোলা কখনোই মুসলিম নারীদের সংস্কৃতি ছিল না। মুখ খোলার ব্যাপারে দায়িত্বশীল পুরুষ ও মুখ আবৃতকারী নারীর মাঝে এতটাই আত্মমর্যাদাবোধ ছিল যে, তারা এটার কল্পনাই করতে পারত না। এই ব্যাপারে ইবনুল জাওযি খুব সুন্দর একটি ঘটনা বর্ণনা করেছেন।

২৮৬ হিজরিতে কাজি মুসা ইবনে ইসহাকের দরবারে একজন নারী তার অভিভাবকসহ একটা মুকাদ্দামা নিয়ে আসল। তিনি মুকাদ্দামা পেশ করতে বললে নারীর পিতা বলল, তার মেয়ে স্বামীর কাছ থেকে মহর বাবদ ৫০০ দিনার পায়। স্বামী তা অস্বীকার করল। এরপর কাজি নারীপক্ষকে বলল, তোমাদের সাক্ষী আছে? মেয়ের অভিভাবক বলল, হ্যাঁ, আমরা সাক্ষী নিয়ে এসেছি। তখন কোনো এক সাক্ষী মেয়েটাকে দেখতে চাইল, যেন সে নিজের সাক্ষীর ব্যাপারে পরিষ্কার হতে পারে। এরপর ওই সাক্ষী মেয়েটাকে দাঁড়াতে বলল। তখন তার স্বামী দাঁড়িয়ে গিয়ে বলল, তোমরা এসব কী করছ? তখন উকিল বলল, তারা তোমার স্ত্রীকে মুখ খোলা অবস্থায় দেখতে চায়, যেন তারা তাকে চিনতে পারে। স্বামী বলল, আমি কাজি সাহেবকে সাক্ষী রেখে বলছি যে, আমার স্ত্রী যেই মহর আমার ওপর দাবি করেছে, সে আমার থেকে তা প্রাপ্য। তার চেহারা খোলার কোনো প্রয়োজন নেই। স্বামীর এই গায়রতপূর্ণ আচরণ দেখে স্ত্রী বলে উঠল, আমিও কাজি সাহেবকে সাক্ষী রেখে বলছি, এই মহর আমি তাকে হাদিয়া দিয়ে দিলাম এবং দুনিয়া ও আখেরাতে এর দায় থেকে তাকে মুক্ত করে দিলাম।

মূলত প্রজন্ম পরম্পরায় সতরের প্রতি এটাই ছিল মুসলিম উম্মাহর গাইরাত। মুখ খোলার প্রশ্ন কিংবা মুসলিম নারীদের সৌন্দর্য প্রদর্শন ও ফ্রি-মিক্সিংয়ের যেই সংস্কৃতি, এটা শুরুই হয়েছে ঊনবিংশ শতাব্দীতে মুসলিম দেশগুলোতে ইউরোপীয় উপনিবেশবাদ প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে। মুসলিম দেশগুলোতে উপনিবেশ আমলের শুরু পর্যায়ের প্রামাণ্যচিত্রগুলোও আমরা যদি ঘেটে দেখি, তখন আমাদের সামনে বিভিন্ন দেশের মুসলিম নারীদের আপাদমস্তক আবৃত চিত্রই নজরে আসবে। রাস্তাঘাট, বাজার সর্বত্র মুসলিম নারীদের আমরা এই পোশাকেই দেখতে পাব।

Address

Chittagong
Chittagong

Telephone

+8801822821687

Website

Alerts

Be the first to know and let us send you an email when AFHAM Bookshop posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AFHAM Bookshop:

Share

Category