14/03/2022
লেখাটি পড়ে অনেক ভাল লাগলো, আবার কষ্টও লাগলো।
শ্রীল প্রভুপাদের মহিমা কিছুটা হলেও অনুভব করতে পারছি। বুঝতে পারছি, উনার শিষ্যরা উনার প্রতি কতটা নিবেদিতপ্রাণ ছিল!
তো যাই হোক, নিচের লেখাটি হ্লাদিনী দেবী দাসী মাতাজিকে নিয়ে লেখা, যিনি শ্রীল প্রভুপাদের কৃপাধন্য শিষ্যা ছিলেন। ১৯৭০ সালে দীক্ষা গ্রহন করার পর তিনি নব বৃন্দাবনে প্রচার করতে থাকেন। তিনি সেখানকার সবচেয়ে জনপ্রিয় ভক্তদের অন্যতম ছিলেন, একপর্যায়ে তিনি রিজিওনাল সেক্রেটারি নির্বাচিত হন যার বদৌলতে তিনি বিভিন্ন কেন্দ্রসমূহে প্রচার করতে থাকেন।
১৯৯০ সালের ডিসেম্বর মাসে হ্লাদিনী মাতাজি প্রচারের জন্য পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় চলে আসেন, যদিও সেখানকার পরিস্থিতি খুব অস্থিতিশীল ছিল। ক্ষমতার লোভে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হওয়া সংঘর্ষ অবশেষে গৃহযুদ্ধে রুপ নেয়। তখন মাতাজি লাইবেরিয়ার রাজধানী মনরোভিয়া থেকে Food for Life কার্যক্রমের মাধ্যমে অসহায় ও ক্ষুধার্তদের সাহায্য করতে থাকেন। এক পর্যায়ে মার্কিন সরকার সকল আমেরিকান নাগরিকদের লাইবেরিয়া থেকে সরিয়ে নেয়। হ্লাদিনী মাতাজিও সেখান থেকে চলে যেতে পারতেন কিন্তু স্থানীয় ভক্তদের (যাদের অন্য কোথাও যাওয়ার ব্যবস্থা ছিলোনা) কথা চিন্তা করে তিনি সেখানেই থেকে যান।
এক পর্যায়ে একদিন, সন্ত্রাসীদের একটি গ্রুপ মন্দিরে এসে সেখানে অবস্থানরত সাতজন ভক্তকে তুলে নিয়ে যায়, যাদের মাঝে দুইজন মাতাজিও (হ্লাদিনী মাতাজিসহ) ছিলেন। সন্ত্রাসীদের গ্রুপ লীডার শুধুমাত্র পুরুষ ভক্তদের হত্যা করার নির্দেশ দিলে যখন অন্য ভক্তদের উপর গুলি করা শুরু হবে সেই মুহূর্তে তিনি খালি হাতে সন্ত্রাসীদের উপর চড়াও হন। তিনি বলতে থাকেন, "তোমাদের কত বড় সাহস তোমরা কৃষ্ণের ভক্তদের হত্যা করতে চাইছ? এর চেয়ে তোমরা আমাকে হত্যা কর।"
মাতাজিকে প্রথম গুলি করা হয় যিনি ভক্তদের রক্ষা করতে চেয়েছিলেন। তিনি শ্রীমদ্ভগবদ্গীতা এবং তাঁর পরমারাধ্য গুরুদেব শ্রীল প্রভুপাদের এই শিক্ষা হৃদয়ে ধারণ করেছিলেন যে, 'শুধুমাত্র এই জড় দেহের মৃত্যু হবে কিন্তু আত্মা - যেটি আমাদের প্রকৃত স্বরুপ তাঁর কোন মৃত্যু নাই, যেটি চিন্ময়।'
-----------------------------------------
-----------------------------------------
সবশেষে চলুন আমরা অনুভব করি যে, শ্রীল প্রভুপাদ এবং উনার শিষ্যদের কত ত্যাগের ফলে আজকের এই ইসকন। মাতাজি যেভাবে প্রভুপাদের শিক্ষা হৃদয়ে ধারণ করেছিলেন, আমরাও যেন সেভাবে প্রভুপাদের শিক্ষা হৃদয়ে ধারণ করে অগ্রসর হই।
--হরে কৃষ্ণ জয় শ্রীল প্রভুপাদ 😍