Muslim Vibes. BD

Muslim Vibes. BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Muslim Vibes. BD, Religious Bookstore, Chittagong.

06/06/2026

আল্লাহ পাক আমাদের অবশ্যই মাফ করতে পারেন ইন শা আল্লাহ। 🌻

🎙️ আবু ত্বহা মুহাম্মদ আদনান (হাফিঃ)।

05/06/2026

𝖭𝗈𝗍𝗁𝗂𝗇𝗀 𝖿𝖾𝖾𝗅𝗌 𝗅𝗂𝗄𝖾 𝗍𝗁𝖾 𝗉𝖾𝖺𝖼𝖾 𝖺𝖿𝗍𝖾𝗋 𝖥𝖺𝗃𝗋...

05/06/2026

বিষণ্ণ জুমার দিনে তোমার নামের দরুদ আমার বিপন্ন বুকে এক ফোঁটা আবেহায়াত। ✨🧡

সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম...
আল্লাহুম্মা সাল্লি ওয়াসাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ।

না দ্বীনদার পরিবার পেলাম, না নিজেকে প্রকৃত অর্থে দ্বীনদার বানাতে পারলাম। জানি না, কখনো দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাব কি ন...
01/06/2026

না দ্বীনদার পরিবার পেলাম, না নিজেকে প্রকৃত অর্থে দ্বীনদার বানাতে পারলাম। জানি না, কখনো দ্বীনদার জীবনসঙ্গী খুঁজে পাব কি না। মাঝে মাঝে দুনিয়ার জীবনে নিজেকে খুবই ক্ষতিগ্রস্ত মনে হয়।

তবুও আশা হারাই না। কারণ ভরসা একমাত্র আল্লাহর উপর। তিনি আমার অবস্থা জানেন, আমার চাওয়া জানেন, আমার অন্তরের কথাও জানেন। নিশ্চয়ই তিনি উত্তম ফয়সালাকারী। তাঁর সময়ই সর্বোত্তম সময়। তাই অপেক্ষায় আছি তাঁর রহমত ও সাহায্যের। ইন শা আল্লাহ। 🤍

— Mohammad Riaz Uddin Nur

31/05/2026

আপনার জীবন, যৌব|ন, সম্পদ, স্বাস্থ্য খুবই ক্ষণস্থায়ী। তাই পা|পের জায়গা থেকে দ্রুত ফিরে আসুন।

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ 🌙🫂“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”অর্থ: আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো ক...
27/05/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ 🌙🫂
“তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।”
অর্থ: আল্লাহ আমাদের এবং আপনাদের নেক আমলগুলো কবুল করুন।

ঈদ মুবারাক 🌙
খুশির এই দিনে সবাইকে নিয়ে আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করুন। পাশাপাশি ফিলি|স্তিনসহ সারা বিশ্বের মাজলু|ম মুসলিম ভাই-বোনদের জন্য দোয়া করতে ভুলবেন না। আল্লাহ তা’আলা তাদের হেফাজত করুন, তাদের কষ্ট দূর করুন এবং তাদের প্রতি রহম করুন। আমীন।

Team Muslim Vibes. ♡

27/05/2026

হে আল্লাহ,
তুমি আসমান-জমিনের মালিক, পরম করুণাময়, অসীম দয়ালু।
আরাফার এই মহিমান্বিত দিনে আমরা তোমার দরবারে বিনীতভাবে হাত তুলেছি। তোমার রহমত ছাড়া আমাদের কোনো আশ্রয় নেই, তোমার ক্ষমা ছাড়া আমাদের কোনো মুক্তি নেই। হে রব, তুমি আমাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাও এবং আমাদের সমস্ত গুনাহ মাফ করে দাও।

হে আল্লাহ,
আমাদের জীবনের সকল ভুলত্রুটি, প্রকাশ্য ও গোপন সব পাপ ক্ষমা করে দাও। যে গুনাহের কথা আমরা ভুলে গেছি, যেগুলো কাউকে বলিনি, সেগুলোও তুমি জানো। আমাদের অন্তরকে পবিত্র করে দাও। অহংকার, হিংসা, রাগ, লোভ ও কপটতা দূর করে আমাদের হৃদয়ে তাকওয়া ও তোমার ভালোবাসা দান করো।

হে দয়াময় আল্লাহ,
আমাদের নামাজকে সুন্দর করে দাও। কুরআনের সাথে আমাদের সম্পর্ক দৃঢ় করে দাও। আমাদের এমন বান্দা বানাও, যারা গোপনেও তোমার অবাধ্য হয় না। আমাদের জীবনকে নেক আমলে ভরে দাও এবং শেষ পরিণতি উত্তম করে দাও।

হে রব্বুল আলামিন,
আমাদের মা-বাবার প্রতি রহম করো। যারা জীবিত আছেন তাদের সুস্থতা, শান্তি ও বরকত দাও। যারা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের কবরকে নূরে ভরে দাও, কবরের আজাব মাফ করে দাও এবং জান্নাতের উচ্চ মর্যাদা দান করো। আমাদেরকে মা-বাবার জন্য উত্তম সন্তান বানিয়ে দাও।

হে আল্লাহ,
আমাদের পরিবারে শান্তি, ভালোবাসা ও দীনদারির পরিবেশ দান করো। স্বামী-স্ত্রীর মাঝে রহমত দাও, ভাই-বোনের মাঝে ভালোবাসা দাও, আত্মীয়তার সম্পর্ক দৃঢ় করে দাও। শয়তানের অনিষ্ট ও সকল অশান্তি থেকে আমাদের পরিবারকে হেফাজত করো।

হে আল্লাহ,
যারা অসুস্থ তাদের শিফা দাও। যারা মানসিক কষ্টে আছে তাদের অন্তরে শান্তি দাও। যারা হতাশায় আছে তাদের আশা দাও। যারা ঋণে জর্জরিত তাদের জন্য সহজ রাস্তা খুলে দাও। যারা রিজিকের সংকটে আছে তাদের হালাল ও প্রশস্ত রিজিক দান করো।

হে রব,
আমাদের পড়াশোনায় বরকত দাও, জ্ঞানকে উপকারী করে দাও। আমাদের কর্মজীবনে সফলতা দাও এবং হারাম থেকে বাঁচিয়ে রাখো। আমাদের চোখ, কান, জিহ্বা ও অন্তরকে সব খারাপ কাজ থেকে হেফাজত করো। সত্য কথা বলার, সত্য পথে চলার এবং মানুষের উপকার করার তাওফিক দান করো।

হে আল্লাহ,
আমাদের তরুণ সমাজকে হেফাজত করো। তাদের ঈমানকে শক্তিশালী করো, খারাপ সঙ্গ ও বিভ্রান্তি থেকে রক্ষা করো। আমাদের সবাইকে পর্দা, লজ্জাশীলতা ও উত্তম চরিত্র দান করো। অন্তরে দয়া, ক্ষমা ও মানবতার গুণ সৃষ্টি করো।

হে দয়াময়,
আমরা দুনিয়ার পেছনে ছুটতে গিয়ে বহুবার তোমাকে ভুলে যাই। তুমি আমাদের ক্ষমা করে দাও। আমাদের অন্তরকে দুনিয়ার মোহ থেকে মুক্ত করে আখিরাতমুখী বানিয়ে দাও। আমাদের মৃত্যু যেন ঈমানের সাথে হয় এবং শেষ কথা যেন কালিমা হয়।

হে আল্লাহ,
কিয়ামতের কঠিন দিনে আমাদের সহজ হিসাব দিও। পুলসিরাত সহজ করে দিও। হাশরের ময়দানে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শাফাআত নসিব করো। তোমার আরশের ছায়ায় আমাদের স্থান দিও। জাহান্নামের আগুন থেকে আমাদের, আমাদের পরিবারকে এবং সমগ্র উম্মাহকে রক্ষা করো।

হে রব্বুল আলামিন,
ফিলিস্তিনসহ পৃথিবীর সকল নির্যাতিত মানুষের সাহায্যকারী হও। যেখানে যুদ্ধ, ক্ষুধা, ভয় ও অশান্তি রয়েছে সেখানে শান্তি নাজিল করো। মুসলিম উম্মাহর মাঝে ঐক্য, ভালোবাসা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করো।

হে আল্লাহ,
আমাদের এমন জীবন দাও যা তোমার সন্তুষ্টির জন্য ব্যয় হয়। এমন মৃত্যু দাও যা ঈমানের সৌন্দর্যে পূর্ণ। আর আখিরাতে আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে একত্রিত করো।

আমীন ইয়া রব্বাল আলামিন।

আরাফার রোজা সম্পর্কে রাসূল (ﷺ) বলেছেন,
আরাফার রোজার বিষয়ে আমি আল্লাহর নিকট আশা করি যে, তিঁনি এর দ্বারা বিগত এক বছর এবং আগামী এক বছরের গুনাহ মাফ করে দেবেন।

— ইমাম মুসলিম, আস-সহিহ : ২৬৩৬]।

26/05/2026

হে আমার রব, আমি হাজির। 🕋

24/05/2026

আল্লাহ ৩টি উপায়ে পরীক্ষা করবেন। 🌷

24/05/2026

𝖯𝗈𝗏 : 𝖬𝗒 𝖤𝗂𝖽 𝗈𝗎𝗍𝖿𝗂𝗍 𝗍𝗁𝗂𝗌 𝗒𝖾𝖺𝗋.

Address

Chittagong

Opening Hours

Monday 10:30 - 17:00
Tuesday 10:30 - 17:00
Wednesday 10:30 - 17:00
Thursday 10:30 - 17:00
Friday 10:30 - 17:00
Saturday 10:30 - 17:00
Sunday 10:30 - 17:00

Telephone

+8801312773984

Website

Alerts

Be the first to know and let us send you an email when Muslim Vibes. BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Muslim Vibes. BD:

Share