WAM SHOP

WAM SHOP Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from WAM SHOP, Colonel Zones Street, North Kattali-4217, Chittagong.

আমরা সবাই হাদি।
19/12/2025

আমরা সবাই হাদি।

22/12/2024

বুদ্ধিবৃত্তিতে নিরেট গোলামির প্রবণতার পর আসে তার থেকে কিছুটা ভালো পর্যায়। এই পর্যায়ে চিন্তার দুনিয়ায় মুসলমানদের মাঝে দেখা দেয় ‘অজুহাতি গোলামি বা গোলামি বৈধ করার প্রবণতা’।

এই প্রবণতার অনুসারীরা বলতে শুরু করে-আমরা মুসলিম, নিঃসন্দেহে আমরা মুসলিম। তাই অতি অবশ্যই আমাদের ইসলামকে আঁকড়ে ধরতে হবে।’ কিন্তু তাদের মাঝে বিরাজ করত পাশ্চাত্যের কাছ থেকে যেকোনো চিন্তা ধার করে তার ওপর কেবলই ইসলামি জোব্বা বা ইসলামি পাগড়ি পরিয়ে দেওয়ার প্রবণতা। আর এতটুকু করেই তারা মনে করত, এতেই সবকিছু ‘ইসলামি’ হয়ে গেছে। অর্থাৎ, তারা পাশ্চাত্যের চিন্তাগত, আইনগত, আখলাকি ও সামাজিক সকল আদর্শ ও প্রস্তাবনাই মেনে নিতে আগ্রহী থাকত। মেনে নেওয়ার পর তারা ইসলামি শরিয়ত থেকে তালাশ করত এর সপক্ষে বৈধতার দলিল। এমনকি ইসলামি শরিয়তের সুদ ও মদের মতো অকাট্য অবৈধ বিষয়গুলোর ব্যাপারেও তাদের এই প্রবণতা লক্ষ করা যেত।একসময় কিছু লোক চেষ্টা করেছিল সুদকে বৈধতা দিতে। তারা বলতে চায়-ইসলাম যে সুদকে হারাম করেছে, তা হচ্ছে জাহিলিয়াতের সুদ। ওটা বর্তমানের প্রচলিত সুদ নয়। ওটা ছিল চক্রবৃদ্ধির সুদ; ৫% বা ১০% হারের প্রচলিত সুদ নয়।

মূলত পাশ্চাত্য সভ্যতার বিরাটাকায় বুদ্ধিবৃত্তির সামনে মুসলিম বুদ্ধিবৃত্তির আপাত দৃশ্যমান পরাজয় দেখে তাদের মননে বাসা বাঁধে অজুহাতি গোলামি বা গোলামি বৈধতার এই প্রবণতা।

বই : ইসলামি পুনর্জাগরণ আন্দোলন : আকাঙক্ষা ও আশঙ্কা
লেখক : ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : মু. সাজ্জাদ হোসাইন খাঁন

20/12/2024
18/12/2024

১. পরিকল্পনা করুন

বইয়ের সংখ্যা ভাগ করুন: বছরে ১০০টি বই মানে সপ্তাহে প্রায় ২টি বই পড়তে হবে।

প্রগতি ট্র্যাক করুন: "গুডরিডস" অ্যাপ বা একটি রিডিং জার্নাল ব্যবহার করে পড়া বইগুলোর তালিকা রাখুন।

২. বই বেছে নিন কৌশলগতভাবে

বিভিন্ন ধরণের বই: বড় বইয়ের সাথে ছোট গল্পের বই বা প্রবন্ধ মিশিয়ে পড়ুন।

বইয়ের দৈর্ঘ্য বিবেচনা করুন: সব বই ৫০০ পৃষ্ঠার হতে হবে এমন নয়। সহজ ও আকর্ষণীয় বই পড়লে গতি বাড়বে।

৩. পড়ার অভ্যাস গড়ে তুলুন

প্রতিদিন পড়ুন: দিনে কমপক্ষে ১-২ ঘন্টা পড়ার সময় নির্ধারণ করুন। উদাহরণস্বরূপ, সকালে ৩০ মিনিট, দুপুরে একটু সময়, এবং ঘুমানোর আগে।

ফাঁকা সময় কাজে লাগান: বাসে, লাইনে দাঁড়িয়ে কিংবা অবসরে বই পড়ুন। মোবাইলে পিডিএফ বা ইবুক রাখুন।

বিকল্প বিনোদন কমান: সোশ্যাল মিডিয়া বা টিভি দেখার সময় কমিয়ে দিন।

৪. অডিওবুক ব্যবহার করুন

হাঁটতে, ব্যায়াম করতে বা গাড়ি চালাতে চালাতে অডিওবুক শুনুন। সময় বাঁচাতে এটি খুব কার্যকর।

৫. গতি বাড়ান, কিন্তু অর্থবহভাবে

দ্রুত পড়ার কৌশল শিখুন: প্রতিটি শব্দ না পড়ে মূল ভাব ও গুরুত্বপূর্ণ অংশগুলোর উপর নজর দিন।

সংক্ষিপ্ত বই পড়ুন: কিছু বইয়ের সারাংশ জানার জন্য ব্লিঙ্কিস্ট বা অনুরূপ অ্যাপ ব্যবহার করতে পারেন।

৬. উদ্দীপনা ধরে রাখুন

পড়া শেষ হলে নোট নিন বা বন্ধুদের সাথে আলোচনায় যুক্ত হন।

নিজেকে পুরস্কার দিন: একটি মাইলস্টোন (যেমন ১০টি বই পড়া) অর্জনের পর ছোট উপহার দিন।

এভাবে অভ্যাস গড়ে তুললে বছরে ১০০টি বই পড়া কঠিন হবে না। পড়ার আনন্দ উপভোগ করুন এবং প্রতিদিন নতুন কিছু শিখুন।

সংগৃহীত

হয়তো আজ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, গতকাল সে এই ব্যাপারে চিন্তা করছিল। এক মাস আগে পড়েছে। বছরখানেক আগে শুনেছে আর ইসলা...
17/12/2024

হয়তো আজ যে ব্যক্তি ইসলাম গ্রহণ করেছে, গতকাল সে এই ব্যাপারে চিন্তা করছিল। এক মাস আগে পড়েছে।
বছরখানেক আগে শুনেছে আর ইসলামকে। জানতে চেষ্টা চালিয়েছে। সে দীর্ঘ পথ পাড়ি দিয়েছে।
তারপর আলোর এই দিগন্তে এসে শামিল হয়েছে। আলোর কাফেলায় সমবেত হয়েছে।
হতে পারে, আপনি যে অমুসলিমের মুখোমুখি হচ্ছেন, সে এই দ্বীনের পথে অনেক দূর হেঁটেছে।
এজন্য আমাদের উচিত হলো আল্লাহর পথে অন্তরায় না হওয়া বরং আমরা এমন মানুষ হব—যাদের উত্তম আচরণ ও উন্নত আদর্শে মানুষ এই দ্বীনের প্রতি আগ্রহী হবে।
আর এ কথাও মনে রাখা উচিত, কাফিররাই দাওয়াতের ক্ষেত্র, উর্বর ভূমি ।

মাআল মুস্তফা (পৃ : ২৮)
[ সিরাতে রাসূলের সুরভিত পাঠ ]

17/12/2024

“ When a social structure visibly threatens to topple down, ruler's try to prevent it from falling by preventing it from moving. The whole Roman society was fixed in a system of castes; no one was to change his avocation, the son must continue in the calling of his father. ”

« Robert Briflte »

Source: مـاذا خسـر الـعـالـم بـانـحـطـاط الـمـسلـميـن

Human brain 🧠 VS Super Computer→ বিশ্বের একটি সুপার কম্পিউটার হচ্ছে ক্রে১ কম্পিউটার ; এর ওজন ৭ টন ।পক্ষান্তরে , মস্তিষ্ক...
17/12/2024

Human brain 🧠 VS Super Computer

→ বিশ্বের একটি সুপার কম্পিউটার হচ্ছে ক্রে১ কম্পিউটার ; এর ওজন ৭ টন ।
পক্ষান্তরে , মস্তিষ্কের ওজন ১.৫ কেজি ।
→ ক্রে১ প্রতি সেকেন্ডে ৪০০ মিলিয়ন ক্যালকুলেশন করতে পারে ।
আর, মস্তিষ্ক পারে ২০ হাজার বিলিয়ন ।
→ ক্রে১ কম্পিউটার প্রতি সেকেন্ডে ৪০০ মিলিয়ন ক্যালকুলেশন হিসেবে একশত বছর কাজ করলে মস্তিষ্কের মাত্র ১ মিনিটের কার্যক্ষমতা ব্যবহার করতে পারবে ।

••• এছাড়াও Human brain এর নিউরনের যোগাযোগ ব্যবস্থার সাথে বিশ্ব টেলিযোগাযোগ ব্যবস্থাকে তুলনা করলে মস্তিষ্কের সামনে এটির তুলনামূলক অবস্থান হবে একটি চীনা বাদামের সমান ।

সুত্র : ক্যারিয়ার বিকশিত জীবনের দ্বার (মুনলাইট পাবলিকেশন)।

06/11/2024

মানুষ কেন হালাল ব্যবসায় বিনিয়োগ করবে?

হালাল ব্যবসার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এর সততা ও নির্ভরযোগ্যতা। এতে কোনো প্রতারণা বা অসততা থাকে না; সুদ, মিথ্যা, কিংবা হারাম উপাদানের কোনো স্থান নেই। একজন বিনিয়োগকারী যখন হালাল ব্যবসায় অর্থ প্রদান করেন, তিনি নিশ্চিত থাকেন যে তার পুঁজি সৎ কাজে ব্যবহৃত হচ্ছে। ফলে তার আয় বরকতময় এবং স্থায়ী হয়। এতে ব্যবসায় আস্থা ও নিরাপত্তা যুক্ত হয়, যা বিনিয়োগকারীর জন্য মানসিক শান্তির কারণ। দুনিয়ার লাভের পাশাপাশি আখিরাতেও পুরস্কার ও সওয়াব অর্জনের সুযোগ থাকে, যা একজন মুমিনের জীবনে পরিপূর্ণ সফলতার প্রতীক।

হালাল ব্যবসায় বিনিয়োগ করুন। ওয়ান উম্মাহ বিডি এই মুহুর্তে বিনিয়োগে প্রফিটের ৫০% শেয়ার করছে। বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে কমেন্টে দেয়া লিংকে আবেদন করুন। আমরা কল করে আপনাকে বিস্তারিত জানাবো ইনশাআল্লাহ।

06/11/2024

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের সময় আয়িশা রাদিয়াল্লাহু আনহার বয়স ছিলো ১৯ বছর। এরপর তিনি আরো ৪৬ বছর বেঁচেছিলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর তাঁর বেশিরভাগ স্ত্রী কয়েক দশক জীবিত ছিলেন।
উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর জীবিত ছিলেন প্রায় ৫০ বছর।
সাওদা বিনতে জাম’আ রাদিয়াল্লাহু আনহা প্রায় ৪২ বছর।
উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা প্রায় ৩৪ বছর।
হাফসা বিনতে উমর রাদিয়াল্লাহু আনহা প্রায় ৩৩ বছর।
আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনী পড়া শেষে এটা অনেকসময় মনে করি না। আমরা ভুলে যাই তিনি ইন্তেকালের পরও তাঁর স্ত্রীগণ জীবিত ছিলেন কয়েক দশক।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ছাড়া কেমন ছিলো তাঁদের সেইসময়গুলো?
কীভাবে তারা এতো বছর কাটিয়েছেন?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইন্তেকালের পর তাঁর স্ত্রীগণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
তারা শিক্ষাক্ষেত্রে যেমন অবদান রাখেন, তেমনি অবদান রাখেন রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের সময়ও।
বিভিন্ন সময় জটিল সমস্যা দেখা দিলে সাহাবীরা লোক পাঠিয়ে উম্মুল মুমিনীনদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করতেন।
সাহাবীরা সিদ্ধান্ত গ্রহণে কোনো ভুল করলে উম্মুল মুমিনীন সেই ভুল সংশোধন করে দিতেন।
খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুকে দাফন করার জন্য খলিফা আয়িশা রাদিয়াল্লাহু আনহার কাছে অনুরোধপত্র পাঠান তাঁকে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে দাফন করা হয়।
আয়িশা রাদিয়াল্লাহু আনহার ইচ্ছে ছিলো এখানে তাঁর দাফন হবে। কিন্তু, তিনি খলিফার অনুরোধ রাখেন।
এভাবে বিভিন্ন সময় রাষ্ট্রীয়, সামাজিক, ধর্মীয় ইস্যুতে উম্মুল মুমিনীনগণের সরব ভূমিকা ছিলো।
উম্মুল মুমিনীনদের বিস্তারিত জীবনী নিয়ে গার্ডিয়ান পাবলিকেশন্স থেকে প্রকাশিত হয়েছে ‘বিশ্বাসীদের মা’।
আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের স্ত্রীগণের বিস্তারিত ইতিহাস জানতে চান, এই বইটি আপনার জন্য।
বিশ্বাসীদের মা
লেখক : ড. ইয়াসির ক্বাদি
প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স
অর্ডার করতে ভিজিট করুন: https://www.wafilife.com/?p=224710

Address

Colonel Zones Street, North Kattali-4217
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when WAM SHOP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to WAM SHOP:

Share