29/08/2024
আমার কাছে শিক্ষাগুরু আর মা,বাবার এই শাসন গুলো হচ্ছে আর্শীবাদ ❤️।একটা সময় আমার মা আর বাবা প্রাইভেট টিউটরকে বলতেন পড়াশোনা জন্য কোনো কম্প্রোমাইজ নাই শুধু নিঃশ্বাস টা রাখলে হবে!! তাই বলে এমন না যে মরে গেছি বেঁচে আছি।তবে হ্যাঁ সঠিক শিক্ষাটা অর্জন করতে পেরেছি। আর এখন দেখছি স্কুল, কলেজের ছাত্র ছাত্রী রা কি ভাবে অসম্মানজনক কাজ করছে শিক্ষাগুরুদের সাথে আসলে লজ্জিত। আমি আমার বিবেক বুদ্ধি দিয়ে মনে করি কোন ছাত্র ছাত্রী অধিকার নাই একজন শিক্ষককে এইভাবে অসম্মান করার।যদি শিক্ষক কোনো অন্যায় করে খুব খারপ ভাবে তাহলে আইনের আওতায় আনেন প্রতিবাদ করেন তাই বলে এইভাবে শিক্ষকদের গায়ে হাত তুলে নয়!!আর হে আপনারা যারা অভিভাবকরা আপনাদের ছেলে মেয়েদের এইসবের জন্য প্রশ্রয় দেন,এবং শিক্ষক কড়াভাবে শাসন করলে উল্টো অভিযোগ করেন তারা একটু ভেবে দেখবেন আপনারা আপনাদের সন্তানদের কতটুকু প্রশ্রয় দিয়ে সাহস টা এমন এক পর্যায়ে নিয়ে গেছেন সন্তানরা এগ্রেসিভ হয়ে আপনাদের সাথেও খারাপ ভাবে এবং চোখ উঁচু করে কথা বলে এবং এমনোও হয়ে যাচ্ছে গায়ে হাত তুলতে এগিয়ে আসে। আর এসবের পিছনে কিন্তু আপনারা অভিভাবকরা আছেন।আমার কথা গুলো শুনতে তেতো লাগলেও কিন্তু এইটাই সত্যি।আর এই যেসব ছাত্র ছাত্রী রা এইসব করছেন তার প্রস্তুত থাকেন জীবনে খারাপ পরিস্থিতি জন্য। কারণ আমরা অনেকে জানি যে শিক্ষকের হাত ধরে তুমি একটা অক্ষর শিখে তোমার বিদ্যা ভান্ডারে জমা করেছে ওই একটা অক্ষরের জন্য তিনি তোমার শিক্ষা গুরু।একদিনের জন্য হলে ও তিনি তোমার শিক্ষাগুরু। আর এই শিক্ষা গুরুর অভিশাপ তো তোমার একদিন না একদিন লাগবেই।তার জন্য এখন থেকে প্রস্তুত থাকো।