Alaqsabooks.com

Alaqsabooks.com শুধু কাগজ নয়, পৌঁছে দেই প্রেরণার বার্তা। আল আকসা বুকস ডট কম দিচ্ছে ঘরে বসেই যে কোন বই কেনার সুযোগ। পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করুন।

আবু হানিফা দরস শুরু করার পর একটি অদ্ভূত স্বপ্ন দেখেন। তিনি দেখেন, তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর খনন ...
27/02/2026

আবু হানিফা দরস শুরু করার পর একটি অদ্ভূত স্বপ্ন দেখেন। তিনি দেখেন, তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর খনন করছেন। এই স্বপ্ন দেখে তিনি খুব অস্থির হয়ে যান। অজানা আশঙ্কায় কেঁপে ওঠেন বারবার। সে সময় জীবিত ছিলেন মুহাম্মাদ ইবনু সিরীন। বিখ্যাত স্বপ্নবিশারদ। আবু হানিফা একজনকে পাঠালেন বসরায় স্বপ্নের ব্যাখ্যা জেনে আসার জন্য। মুহাম্মাদ ইবনু সিরীন স্বপ্ন শুনে বললেন, এই ব্যক্তির মাধ্যমে আল্লাহ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদীসগুলো প্রকাশ করবেন। ব্যাখ্যা শুনে আবু হানিফার মন প্রশান্ত হয়।
বই : সালাফের জীবন থেকে
লেখক : ইমরান রাইহান
প্রকাশনী : উমেদ প্রকাশ
মূল্য : ২১০৳ (৩০% ছাড়ে)
(পৃষ্ঠা নং ৯০ থেকে)

আচ্ছা, আপনি কি কখনো কুরআনে কারিম পুরোপুরি বুঝে পাঠ করেছেন? ধরে নিলাম আপনি করেছেন। আচ্ছা, আপনি কি কখনো পুরো কুরআন পাঠ করে...
25/02/2026

আচ্ছা, আপনি কি কখনো কুরআনে কারিম পুরোপুরি বুঝে পাঠ করেছেন? ধরে নিলাম আপনি করেছেন। আচ্ছা, আপনি কি কখনো পুরো কুরআন পাঠ করে এর সমঝ (অর্থাৎ এর সকল মূল বক্তব্য অনুধাবন ও বুঝ) এক জায়গা করে দেখেছেন? প্রতিটি আয়াত, প্রতিটি সুরা আপনাকে কী বলছে, এটি কি আপনি চিন্তা করেছেন?

এটা একটা কঠিন ব্যাপার, তাই না?

হ্যাঁ, অনেকের কাছেই তা কঠিন মনে হয়।
তো এই কঠিন ব্যাপারটাকেই সহজ করতেই রুহামা পাবলিকেশন আপনার সামনে নিয়ে আসছে অনন্যসাধারণ এই বইটি। এই একটি বই পাঠ করে আপনি পুরো কুরআনকে সমঝসহ ধারণ করতে পারেন অনায়াসে। কারণ এই বইটি রচনার সময় মোট ৮টি পয়েন্ট সামনে রেখে রচনা করা হয়ছে।

পয়েন্টগুলো দেখে নিতে পারেন—

০১. প্রতিটি সুরার আয়াতসংখ্যা কত এবং এটি মাক্কি নাকি মাদানি; প্রতিটি সুরার আকার ও ধরন।
০২. সুরার মূল নাম, মোট কয়টি নাম ও কী কী?
০৩. সুরাগুলোর নামকরণের কারণ। এই দুটি পয়েন্ট আপনার সঙ্গে সুরাটির একটি মোটামুটি পরিচয় গড়ে তুলবে এবং বিষয়বস্তু সম্পর্কেও আপনাকে কিঞ্চিৎ ধারণা দেবে।
০৪. প্রতিটি সুরার ফজিলত ও গুরুত্ব। এই পয়েন্টটি আপনার মনে সুরাগুলো সম্পর্কে আগ্রহ ও ব্যাকুলতা বাড়িয়ে দেবে। আপনি সুরাগুলো আরও ভালোভাবে জানতে চাইবেন।
০৫. কুরআনে কারিমের একটি সুরার শুরুর সঙ্গে শেষের মিল কী? এটা জানার মাধ্যমে সুরাটি আরম্ভ করার পূর্বেই এর আপাদমস্তক আপনার একনজর দেখা হয়ে যাবে এবং সুরার সঙ্গে আপনার পরিচয় আরও একটু গাঢ় হবে।
০৬. সুরাগুলোর কেন্দ্রীয় বিষয়বস্তু, যা অবলম্বন করে সুরাগুলোর আলোচনা আবর্তিত হয়েছে।
০৭. আয়াত নাম্বার উল্লেখ করে প্রতিটি সুরার আলোচ্যবিষয়াদির ধারাবাহিক বিবরণ। এতে পুরো সুরাটির সবগুলো বিষয়বস্তু পয়েন্ট আকারে আপনার স্মৃতিতে ভাঁজে ভাঁজে বসে যাবে।
০৮. একেবারে শেষে অষ্টম পয়েন্টে আসবে প্রতিটি সুরা সম্পর্কে বিচিত্র সব তথ্য, তত্ত্ব, বিভিন্ন আয়াতের তাদাব্বুর, সূক্ষ্ম পর্যবেক্ষণ, শিক্ষা ও উপদেশ ইত্যাদি। এই পয়েন্টটি আপনার হৃদয়ে প্রতিটি সুরা সম্পর্কে আপনার ধারণাই বদলে দেবে।

বই : তাদাব্বুরে কুরআন (কুরআন বোঝার রাজপথে আপনার প্রথম স্বপ্নযাত্রা)
লেখক : আদিল মুহাম্মাদ খলিল
অনুবাদ : ইফতেখার সিফাত
প্রকাশনী : রুহামা পাবলিকেশন
বিষয় : কুরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা : ৫২০, কভার : হার্ড কভার
প্রচ্ছদ মূল্য : ৭০৭ টাকা
অফার মূল্য : ৩৫% ছাড়ে মূল্য ৪৬০ টাকা

27/08/2025

এই বিরতিতে ফটোগ্রাফি স্কিল আরো ডেভেলপ হয়েছে; পাশাপাশি ভিডিওর দিকেও। বইয়ের সুন্দর ছবি এবং ভিডিওর জন্য অপেক্ষা করুন। এইবার সত্যিই শুরু করছি ইনশাল্লাহ্।

জরুরি ঘোষণা..দেড় বছরেরও বেশি সময় ধরে আমাদের বুকশপের কার্যক্রম বন্ধ। তবে এরমধ্যে আমাদের সাথে কেউ যোগাযোগ করে কোনো বই চাই...
20/08/2025

জরুরি ঘোষণা..

দেড় বছরেরও বেশি সময় ধরে আমাদের বুকশপের কার্যক্রম বন্ধ। তবে এরমধ্যে আমাদের সাথে কেউ যোগাযোগ করে কোনো বই চাইলে, সেই বই আমাদের স্টকে থাকলে, আমরা তা পৌঁছে দিয়েছি।

তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, আমাদের থাকা সকল বই অতিরিক্ত ডিসকাউন্টে বিক্রি করে দিবো। বইগুলো পুরনো মুদ্রণের হওয়ায় মুদ্রিত মূল্যও কম এবং ডিসকাউন্টের কারণে মূল্য আরো খানিকটা কমবে।

স্টকে থাকা বইগুলোর মধ্যে থেকে বেশিরভাগ বই বিক্রি হয়ে যাওয়ার পর আমরা নতুন করে আবার বই ওঠাবো এবং সবকিছু আগের মতো করে শুরু করবো ইনশাল্লাহ্।

আগের মতো কী? আগের চেয়েও আরো দারুন ভাবে শুরু করবো..

05/08/2025

আসসালামু আলাইকুম

22/05/2025

খুব শীঘ্রই ইনশাল্লাহ..

22/05/2025

শুধু কাগজ নয়, পৌঁছে দেই প্রেরণার বার্তা।

26/10/2024

শুরু করবো করবো করেও শুরু করা হচ্ছে না!

বই, বই, এবং বই...
18/09/2024

বই, বই, এবং বই...

16/09/2024

সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

Address

Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Alaqsabooks.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Alaqsabooks.com:

Share