12/06/2021
#আসসালামুন_আলাইকুম_ওয়া_রহমতুল্লাহ
#উদ্দ্যোক্তা_উন্নয়ন_ও_দারিদ্র্য_বিমোচন_যুব_সংস্থা (উদাস) একটি ব্যতিক্রম ধর্মী ইসলামী শরিয়া ভিত্তিক সংগঠন যার মূল লক্ষ্য ইসলামী অর্থনীতি ও সংস্কৃতিক সমাজ ব্যবস্থা গড়ার পাশাপাশি কর্মসংস্হান তৈরি ও কর্মহীন বেকার যুব সমাজকে প্রশিক্ষনের মাধ্যমে দক্ষ জনশক্তিতে রুপান্তর করা।
১০.১০.২০২০ খৃষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকে এই সংগঠনটি সামাজিক অবক্ষয় রোধ ও সচেতন মূলক বিভিন্ন সভা সেমিনার করে আসছে। সাম্য, অধিকার, ন্যয়বিচার ও জবাবদিহীতা মূলক কর্মকান্ড সামনে রেখে এই সংগঠনের পথ চলা।
গত ৯ জুন ২০২১ ইং তারিখে সংগঠনটি প্রথম বেকারত্ব মোকাবিলায় একটি ব্যাটারি চালিত অটো রিক্সা সহজ শর্তে হস্তান্তর করে।
সংগঠনের সভাপতি এম. এ. সালাম এর সভাপতিত্বে ঘোড়াধাপ হাট বন্দরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মো: আলমগীর হোসেন রুবেল, জনাব মো: মুকুল হোসেন, খ্যাতনামা সাংবাদিক মো: নজরুল ইসলাম মিন্টু, কলামিস্ট, সাংবাদিক, লেখক, কবি জনাব মো: আ: রাজ্জাক বকুল ও ই-হাট মোটরস্ এর জেনারেল ম্যানেজার জনাব মো: মেহেদি হাসান সম্মিলিত ভাবে লিটন মিঞা, গ্রাম-কুকরুল এর হাতে গাড়ির চাবি তুলে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য জনাব মো: এনামুল হক, মো: রেজওয়ান, মো: মেহেদী হাসান, মো: মাহামুদুর রহমান বাপ্পি, মো: আলি-হাসান প্রমূখ।
সকলের সহযোগীতা ও সক্রিয় অংশগ্রহনের মধ্য দিয়ে সংগঠনকে গতিশীল ও মানুষের নিকটবর্তী করার আশা ব্যক্ত করেন সংগঠনের সভাপতি।
বগুড়া সদর, বগুড়া।