Tasmia's Stuffs

Tasmia's Stuffs কিছু কথা জমা থাক খাতার শেষ পাতায়,জল রঙের নেশায়, আর? আর ভোরের প্রথম কবিতায়...✨

কাকে বলবো, আমি ভালো নেই?কোথায় রাখবো এই ভারী হয়ে ওঠা নিঃশ্বাসগুলো?কার কাঁধে মাথা রাখলে একটু হালকা হবে বুকের চাপা কান্না?দ...
30/12/2025

কাকে বলবো, আমি ভালো নেই?
কোথায় রাখবো এই ভারী হয়ে ওঠা নিঃশ্বাসগুলো?
কার কাঁধে মাথা রাখলে একটু হালকা হবে বুকের চাপা কান্না?

দুঃখের পাহাড় বয়ে বয়ে আমি আজ বড় ক্লান্ত, ভীষণ অবসন্ন। কিন্তু বলবার মতো কেউ নেই-শুনবার মতোও নেই।

হৃদয়ের গভীরে গড়ে ওঠা শূন্যতার এই বিস্তীর্ণ মরুভূমি কতটা জ্বালায়, কতটা পুড়িয়ে দেয়, তা কি বোঝাতে পারি?

একাকিত্বের স্রোতে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ি, যেন নিজের ভেতরেই ডুবে যাওয়া এক নীরব মানুষ।

কার কাছে বলবো, আমি ভালো নেই?

পৃথিবীর এত মানুষের ভীড়েও কেন যেন নিজেকে লাগে পরিত্যক্ত, একেবারে নিঃস্ব-হাত বাড়ালেও ধরার মতো কেউ নেই! এই বেদনা নীরব, তবু কাঁদায়-এই যন্ত্রণা বোবা, তবুও ছিঁড়ে ফেলে ভেতরটা।

আমাকে কে দেখে?

এই মলিন মুখ, ক্লান্ত চোখ, ভেঙে পড়া মানুষটাকে?
যার ভালোবাসা পাওয়ার অধিকার ছিলো, সেই এড়িয়ে যায়। যার কাছে একটু যত্ন চাই, সেই দূরে সরে দাঁড়ায়।

অবহেলায় ঝরে পড়া ফুলের মতো আমি একসময় উড়ে যেতে থাকি-প্রতিদিন, ধীরে ধীরে, নিঃশব্দে। এই পৃথিবীর সাথে আমার যেন কোনো বোঝাপড়া নেই।

আমি রাজনীতি বুঝি না-আমি বুঝি শান্তি, বুঝি ভালোবাসা, গুরুত্ব, বোঝার চেষ্টা করা মন। কিন্তু পৃথিবী যেন শুধু অবজ্ঞা দেয়! আশায় বাঁচি, কেউ আলোর মতো কাছে আসবে, বলবে-" তুমি একা নও... আমি আছি।

কিন্তু ততক্ষণ?
এই মুখোশের ভীড়ে আমি শুধু প্রশ্ন করি—
কাকে বলবো, আমি ভালো নেই?
কে শুনবে আমার কান্নার গল্প?
কে বুঝবে আমার নীরব ভাঙাচোরা হৃদয়?

কেউ নেই—তবু আশা করি, একদিন হয়তো কোনো সত্যিকারের মানুষ আমার এই নিঃশব্দ বেদনা স্পর্শ করবে। হাত বাড়িয়ে বলবে—" চলো, বেঁচে থাকার স্বাদ আবারও ফিরে পাই একসাথে। "

তোমাকে নিয়ে অনেক দিন কিছু লেখা হয় না। আসলে কি বলোতো তোমাকে লিখতে চাইলে আমার শব্দরা এলোমেল হয়ে যায়। কোন শব্দে আমি আমার ...
09/12/2025

তোমাকে নিয়ে অনেক দিন কিছু লেখা হয় না।

আসলে কি বলোতো তোমাকে লিখতে চাইলে আমার শব্দরা এলোমেল হয়ে যায়। কোন শব্দে আমি আমার অনুভূতি গুলো ব্যক্ত করব সত্যি বুঝতে পারিনা। তোমার কথা ভাবতেই আমার চোখ অবাধ্য হয়ে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে পুরনো দিনগুলো, যখন আমি তোমার অনেকটা আপন ছিলাম। যখন তোমার ভালোবাসায় মনে হয়েছিল দুনিয়াতে আমি জান্নাত পেয়ে গিয়েছি অথচ দেখো সময়ের ব্যবধানে তোমার আমার দূরত্ব আজ এক আলোকবর্ষ। আমি বলতে পারি না যে তুমি আমার। তোমার আমার পথ আজ ভিন্ন ভিন্ন। একটা সময়ে আমাদের গন্তব্য ছিল একই।

26/07/2025

সময়ের কথা সময়ে বলতে না পারলে মানুষ যেমন কথার স্বাদ হারায়।
তেমনি সময়ের দরকারে মানুষ মানুষকে যথাসময়ে না পেলে আগ্রহ হারিয়ে ফেলে।পরবর্তীতে ঐ মানুষটাকে পেলেও খুব একটা স্বস্তি কিংবা উদ্দীপনা জাগেনা আর।
সময়ে যা প্রয়োজন ছিলো অসময়ে তা আমাদের কাজে আসা আর না আসা একই অর্থ হয়ে দাঁড়ায়।
আমরা কথা জমাই মানুষের জন্য মানুষ।
আমরা স্নেহময় প্রেম জমাই, অপেক্ষার চাদরে বসে থাকি স্টেশনের পর স্টেশন;কিন্তু যখন অপেক্ষারাও ক্লান্ত হয়।
কাঙ্খিত উদ্দেশ্য অধরাই থেকে যায়।

30/04/2025

আঁকড়ে ধরা বোঝ,,,?
যেমন করে আঁকড়ে থাকে ঝিনুক তার মুক্তোকে। যেমন করে আকাশের বুকে আঁকড়ে থাকে মেঘ। ঐ যে অল্প অল্প করে ধরছি আর ছাড়ছি। ছাড়ছিও না আবার শক্ত করে ধরছিও না ; এমনটা নয়।

অনাদর বোঝ,,,,?
হৃদয়ে প্রেম আর আদরে টইটম্বুর, অথচ দেখার কেউ নেই। ঐ যে যেমন করে অবুঝ শিশু আদর পেলে মিশে থাকে বুকের সাথে। যেমন করে ছোট্ট পাখি পোষ মানে আদর পেলে। কেউ পাশে থাকার পরও বুকে শূন্যতা নিয়ে বেড়ানোই অনাদর।

দূরত্ব বোঝ,,,,,?
এই যে তুমি আছো, আমি আছি, শুধু আমাদের কোন কথা নেই। তুমি তোমার মতো আর আমি আমার মতো। দূরত্ব কি বলে কয়ে আসে? আমরাই ডেকে নিয়ে আসি।

অভিমান বোঝ,,,,,?
কথা বলার তীব্র আকুতি, কথা গলায় আটকে যাওয়াই হলো অভিমান। যেমন করে নিঃস্বঙ্গ পাখিটি উড়ে বেড়ায় আকাশের বুকে।

অবহেলা বোঝ,,,,,?
এই যে দিনের পর দিন অপেক্ষায় উপেক্ষা নিয়ে বসে থাকা। আসবে না, ভালোবাসবেনা জেনেও কি নিদারুণ আকুতি। এতো ভালোবাসা পেয়েও দিব্যি ভুলে থাকো, দূরে থাকো----এটিই অবহেলা।

তুমি এতো কিছু বোঝ শুধু মন বোঝ না। মনের আকুতি বোঝ না। বেখেয়ালি মনে পৃথিবী দেখো, নিজের মতো করে সব ভাবো। শুধু আমার মতো করে আমায় বোঝ না!!🖤

16/03/2025

তোমাকে ভালোবাসার পর আমি ভেবেছিলাম পৃথিবীর অন্য কোথাও বোধহয় এত সুখ নেই শত যুদ্ধের পরও যেন তোমাকে আঁকড়ে থাকতে চেয়েছিলাম।

শক্ত করে ধরতে চেয়েছিলাম তোমার ঐ হাত, আমার মনে হয়েছিল ওই হাত ছেড়ে দিলে আমি পড়ে যাব জ্বলন্ত আগ্নেয়গিরিতে নিঃস্ব হয়ে যাব আমি।

আজ এতদিন পরে মনে হলো আমি যেটাকে সুখ মনে করতাম সেটা ছিল প্রচন্ড ঝড় হওয়ার পূর্ব শীতল বাতাস আর এখন সেই ঝড় বইছে।

হয়তো সেদিনের সুখ আমি একাই উপলব্ধি করেছি তাই আজ ঝড়টাও আমার ভেতরেই কেবল বইছে।

যে হাত দুটি ধরে রাখার আমি তীব্র চেষ্টা করেছিলাম সে হাতগুলো আমাকে অজানা এক শহরের দিকে নিয়ে গেছে যেখানে কেবল হাহাকার শূন্যতা - শূন্যতা।

এই শূন্য শহরে শুধু আমি প্রবেশ করেছি যাত্রার পথে ছেড়ে দিয়েছি চেনা মুষ্টিবদ্ধ হাত।

এখন আমি দাঁড়িয়ে আছি অজস্র ঝড়ের মুখোমুখি এক বুক হাহাকার নিয়ে শূন্যতার শহরে।

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হ...
09/03/2025

জীবনে কতরকম মানুষের সাথে পরিচয় হলো। আবার কত মানুষের চেহারাটাও ভুলে গেছি। মানুষের চুপচাপ ধীরেধীরে চোখের সামনে থেকে আড়াল হওয়া দেখে এখন আর অবাক লাগে না।

যার সাথে আমার যতটুকু পথযাত্রা লেখা আছে সে ততটুকু রাস্তাই আমার সাথে হাঁটবে। মাঝপথে আলাদা রাস্তায় ঢুকে পড়লে আমি আর আশ্চর্য হই না। কারন চির বাস্তব হলো মানুষ তার পছন্দের জায়গায় ছুটে যাবেই।

কে চলে গেলো, কেন চলে গেলো এসব কারন আর খোঁজা হয়না। আমার সাথে তার এতটুকুই পথচলা ছিলো আমি এটাই বিশ্বাস করি, মেনে নেই। সবাই তার গন্তব্যস্থল খুঁজে পাক। আমি কারো শেষ গন্তব্য হব এটা জরুরী না।

লেখাটা অসম্ভব সুন্দর... খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চি...
12/02/2025

লেখাটা অসম্ভব সুন্দর...

খুব বেশি প্রেম না থাকুক। যেটুকু থাকুক সবটা যেনো সত্যি হয়। অল্পটুকু ভালোবাসা থাকুক তবে তা যেনো চিরস্থায়ী হয়। হুট করে জীবনে এসে অনেক বেশি ভালোবেসে আবার হটাৎ করে হারিয়ে না যাক। মানুষটা আসুক ধীরে কিংবা দেড়িতে। তবে থেকে যাক শেষ অব্দি। রোজ ভালোবাসুক একটু একটু করে।🖤🌸

তুমি বলেছিলে - "নিজের যত্ন নিও"কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,- "আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে।তুমি বলেছিলে - "রা...
02/01/2025

তুমি বলেছিলে - "নিজের যত্ন নিও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "আমার জন্য তোমার নিজের যত্ন নিতে হবে।

তুমি বলেছিলে - "রাত জেগোনা"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "তোমার প্রতিটি নির্ঘুম রাতে আমি সঙ্গ দেবো।"

তুমি বলেছিলে - "ঠিকমতো ঔষধ খেও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "আমার ভালো থাকার জন্য তোমার সুস্থতা প্রয়োজন।"

তুমি বলেছিলে - "স্বপ্ন পূরণ করো"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "আমি তোমার সব স্বপ্ন পূরণের সাক্ষী হতে চাই।"

তুমি বলেছিলে - "সফল হও"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "আমি তোমার ব্যর্থতাতেও পাশে থাকবো।"

তুমি বলেছিলে - "ভালো থেকো"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "তোমার ভালো থাকার দায়িত্ব আমি নিলাম।"

তুমি বলেছিলে - "সব ঠিক হয়ে যাবে"
কিন্তু আমি চেয়েছিলাম তুমি বলো,
- "চিন্তা করছো কেন? আমি আছি তো।

ভালোবাসার মানুষের থেকে যত্ন পাওয়াটা খুব জরুরি 😊

স্বপ্ন মানুষকে বাঁচতে শেখায় ❤️

" বাপের প্রিয় অতিথি "জন্ম থেকেই বাপের ঘরে প্রিয় রাজকুমারী, সেই মেয়ে টাই সুখের খোঁজে ছাড়বে বাপের বাড়ি। যাদের জন্য দেখল চো...
23/12/2024

" বাপের প্রিয় অতিথি "

জন্ম থেকেই বাপের ঘরে
প্রিয় রাজকুমারী,
সেই মেয়ে টাই সুখের খোঁজে
ছাড়বে বাপের বাড়ি।

যাদের জন্য দেখল চোখ
এই পৃথিবীর আলো,
তাদের ছেড়েই রাজকুমারী
থাকে অতি ভালো।

সারাজীবন মেয়ে থাকে
বাবার রাজকুমারী
সেই মেয়ে টাই একদিন হবে
বাপের প্রিয় অতিথি।

ইচ্ছে হলেও দেখতে পায় না
নিজের বাবাটাকে,
চোখের দেখা দেখতে হলেও
পরের অনুমতি লাগে।

যে বাড়িতে জন্ম হলো
গড়ল সুখের জীবন,
সেই বাড়িতেি বেড়াতে যায়
দু-চারদিনে কারন।

💔😅

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মান...
23/12/2024

ভালোবাসলে যত্নে রাখতে হয়, জানো তো?
গা ছাড়া ভাব নিয়ে কাউকে ধরে রাখা যায় না। যেখানে সম্মান মিলে না, আদর মিলে না, সেখানে মানুষ কস্মিনকালেও থাকতে পারে না।

যে থাকার সে এমনিতেই থাকে না, তাকে আগলে রাখতে হয়। যত্ন করে বুকের কাছে রাখতে হয়, সময় দিতে হয়, মানুষটার মন বুঝতে হয়।

প্রভুভক্ত কুকুরকে তিনবেলা ঠিকঠাক খাবার খাইয়ে তাকে অবহেলা করলে, সেও তার চিরচেনা স্থান পাল্টায়। সেখানে আমি তো মানুষ মাত্র।

অযত্নে অবহেলায় দূরে ঠেলে দেয়ার পরেও মানুষটা থেকে যাবে, এই আশা করাটা যে বড্ড বোকামী, জানো তো?

আজকাল মানুষকে সবকিছু উজার করে দিয়েও যেখানে ধরে রাখা যায় না, সেখানে অবহেলা আর অসম্মান করে কীভাবে রাখবে? বলো...?

আগ্রহ কমে গেলে, বলে দিতে হয়। মুখে না বলে আচরণে বোঝালে, মানুষ যে কষ্ট পায়! যাকে ভালো লাগে না আর, যার মুখের দিকে তাকিয়ে মায়া লাগে না আর, তাকে মুখে বলে দিতে হয়।

অন্তরে অবহেলা, ঘৃণা লুকিয়ে কাউকে “ ভালোবাসি ” বলাটা যে অন্যায়। যাকে মন দিতে পারোনি, তাকে ভালোবাসবে কী করে? বলো...?

ভালোবাসা কী আর এমনি এমনি হয়? মানুষ কী আর এমনিতেই থেকে যায়? যাকে ভালোবাসো, তাকে আগলে রাখতে হয়, বুকের কাছে যত্নে রাখতে হয়। এতটা ভালোবাসতে হয়, যতটা ভালোবাসলে কেউ কখনো ছেড়ে যাওয়ার চিন্তাও করে না কখনোই।

মানুষ যেখানে আদর, যত্ন, ভালোবাসা আর সময় পায়, সেখান থেকে সে কখনোই সরে যেতে চায় না– সরে যেতে পারে না। মানুষ সেখানে আমৃ ত্যু থেকে যায়, থেকে যেতে বাধ্য হয়।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tasmia's Stuffs posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share