03/04/2026
বিকাশ এজেন্টের এর কাছে গিয়েছিলাম ৫ হাজার টাকা ক্যাশ আউট করার জন্য। এজেন্ট আমাকে বলল,
"আপনি চাইলে ক্যাশ আউট না করে আমার পার্সোনাল বিকাশে টাকা দিতে পারেন।"
আমি বললাম, "তাতে কোনো লাভ হবে?"
বলল, "হ্যাঁ, লাভ হবে।"
আমি ৫ হাজার টাকা লোকটির পার্সোনাল বিকাশে দিয়ে দিলাম। সে বললো, "খরচ দিলেন না!"
আমি জিজ্ঞেস করলাম, "খরচ কত?"
সে বলল, "১০০ টাকা।"
আমি বললাম, "ক্যাশ আউট করলে তো আমার ৯০ টাকা খরচ হতো। আপনি বলেছিলেন লাভ হবে। এখন তো দেখি লস হল।"
লোকটির উত্তর, "আমার তো লাভ হইছে।"
কথা আর দীর্ঘায়িত না করে নগদ ১০০ টাকা দিয়ে ৫ হাজার টাকা নিয়ে কেটে পড়লাম।
চিন্তা করে দেখলাম লোকটা মনে হয় নোয়াখাইল্লা।
[কেউ ভুল বুঝবেন না, আমি মজা করেছি ভাই ]