17/11/2025
প্রোডাক্ট দেখে কাস্টমাররা মেসেঞ্জারে দাম জিজ্ঞেস করতে আসে।
দাম বলি, তারপর আর কাস্টমারের আগ্রহ থাকেনা , এর সমাধান কি?
কিভাবে রিপ্লে দিলে কাস্টমারের আগ্রহ বাড়বে, কনভার্ট হওয়ার চাঞ্চ বাড়বে?
এটা অনেক ব্যবসায়ীর common pain point!
মানুষ দাম জিজ্ঞাসা করে, দাম জানার পর আর রেসপন্স করেনা। মানে তারা আগ্রহ হারিয়ে ফেলে বা আপনাকে বিশ্বাস করতে পারছেনা। সমস্যাটা আসলে দাম নয়, আপনি ভ্যালু "value" বোঝাতে না পারলে এমন হওয়াটা স্বাভাবিক ।
তবে এটার সমাধান রয়েছে দাম বলার কৌশল আর ফলো-আপের কৌশলে।
চলুন দেখি কীভাবে কৌশল গুলা এক্সেকিউট করে কনভার্সন বাড়ানো যায়
১. দাম বলার আগে কাস্টমারকে engage করুন
সরাসরি “দাম ১২৯০ টাকা” না বলে, প্রথমে একটু কথোপকথন শুরু করুন।
উদাহরণ:
“ভাইয়া/আপু, এটা নিজের জন্য নিচ্ছেন নাকি গিফট দিতে?”
অথবা
“আপনি কোন রঙটা পছন্দ করেন? এই মডেলে আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে।”
এভাবে প্রশ্ন করলে ক্রেতা আপনার সাথে যুক্ত হতে শুরু করে।
তখন দাম বলা হয়ে যায় কথোপকথনের অংশ - “end of chat” নয়।
ফলে আরও আলাপের সুযোগ তৈরি হয়, কনভার্সনের সম্ভাবনাও বাড়ে।
২. দাম বলার সময় Value attach করুন:
দাম বলেন ঠিকাছে , তবে প্রোডাক্টের কিছু স্পেশাল ফিচার মেনশন করে দিবেন দাম লেখার মেসেজ এর সাথে। যেন মানুষ বুঝে, “এই দামটা কেন যুক্তিযুক্ত।”
উদাহরণ:
“এই কাপড়টি ১০০% কটন, ঘাম ধরবে না, রঙ যাবে না। দাম ১২৯০ টাকা।”
অথবা
“এইটা আমাদের প্রিমিয়াম ভার্সন, একবার নিলে অন্তত ২-৩ বছর ব্যবহার করা যায়।”
অথবা
“আমাদের নতুন কাস্টমারদের জন্য আজ ফ্রি হোম ডেলিভারি দিচ্ছি। দাম ১২৯০ টাকা।”
এভাবে লিখলে “Value + Offer” কাস্টমাররা ইন্টারেস্টস ফিল করে । তাদের এমন মনে হয় যে, এই ডিলটা আমার জন্য ভালো। আমি শুধু কিছু কিনছি না, বরং আরও কিছু পাচ্ছি।
৩. ফলো-আপ রিপ্লে দিন
যদি কাস্টমার দাম শুনে চুপ করে যায়, ১–২ ঘন্টা পর একটা “soft follow-up” মেসেজ দিন।
“আপনি চাইলে আজই নিতে পারেন, কাল থেকে আমাদের নতুন স্টক আসছে। নতুন স্টক এ একটু ডিজাইন চেঞ্জ হবে।”
অথবা
“আপনার জন্য আজ ফ্রি ডেলিভারিটা apply করতে পারি। সাথে ৭ দিনের রিপ্লেসমেন্টের সুযোগ"।
এই এক লাইনেই বিশ্বাস অনেক গুণ বেড়ে যায় ।
এভাবে একটা gentle push দিলে অনেক কাস্টোমাররাই আগ্রহী হয়, কনভার্ট হয়।
৪. কনভারসেশন এ "Trust " তৈরী করুন:
প্রতিবার রিপ্লে শেষে এমন কিছু যোগ করুন যা কাস্টমারের মনে আস্থা তৈরি করে।
যেমন:
“আমাদের অনেক রেগুলার কাস্টমার এইটা নিচ্ছেন, সবাই খুশি।”
অথবা
“আমাদের পেজে কাস্টমার ফিডব্যাকগুলো দেখলে বুঝবেন, আমরা সবসময় কোয়ালিটি নিশ্চিত করি।”
এতে কাস্টমাররা কনফিডেন্স পায় ,মনে করে, “এই পেজটা ভরসাযোগ্য।”
মনে রাখবেন:
কাস্টমাররা সবসময় দাম বোঝে না, তারা যদি অনুভব করতে পারে আপনি কোয়ালিটি ও ভ্যালু দুইটাই দিচ্ছেন, তাহলে তারা প্রোডাক্ট কিনবেই।
এই টিপসগুলো নিয়মিত প্র্যাকটিস করুন, আসা করি দাম শুনেই হারিয়ে যাওয়া কাস্টমাররা এবার “Take my order” লিখে ফেলবে।
এপ্লাই করেই দেখুন, ম্যাজিকের মতো কনভার্সন বেড়ে যাবে।
এরকম আরো টিপস পেতে আমার সাথেই থাকুন।
কিভাবে ভালো কনটেন্ট তৈরি করবেন, মার্কেটিং করবেন, ব্র্যান্ডিং করবেন, কনটেন্ট মার্কেটিং করবেন, তার জণ্য Inbox Koron..