Priyo Reseller

Priyo Reseller Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Priyo Reseller, Wholesale & Supply Store, Sher E Bangla Nagore, Agargaon.

24/10/2024

কুমিল্লার বিখ্যাত রসমালাই এর মতো ই
একটি হট সেলিং প্রোডাক্ট
মাথা নষ্ট ছাড়ে রিসেল করুন পকেট ভরুন (সীমিত সময়ের জন্য)
Hot selling Product Walton Trust Series
Fan Speed Regulator With Switch
রিসেলিং করতে চাইলে দেরি কেন

24/10/2024

Walton Fiona Series 4Gang 1way Switch
Reasonable price offer
Only for Today
Electric Accessories - Glossy Finish, Golden Premium Boarder

বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তার জন্য যে যার যায়গা থেকে এগিয়ে আসুন।
22/08/2024

বন্যাকবলিত এলাকার মানুষের সহায়তার জন্য যে যার যায়গা থেকে এগিয়ে আসুন।

প্রিয় উদ্যোক্তা , সম্পূর্ন জিরো ইনভেস্টে শুরু আপনার অনলাইন বিজনেস ঘরে বসেই । প্রতি মাসে আয় করুন ১৫০০০-২৫০০০ টাকা পর্যন্ত...
20/08/2024

প্রিয় উদ্যোক্তা , সম্পূর্ন জিরো ইনভেস্টে শুরু আপনার অনলাইন বিজনেস ঘরে বসেই । প্রতি মাসে আয় করুন ১৫০০০-২৫০০০ টাকা পর্যন্ত শুধু মাত্র আপনার হাতের মোবাইল ফোন ও সামান্য কিছু আইটি দক্ষতা ব্যাবহার করেই । আমরা নিয়ে এসেছি ৫০০+ ক্যাটাগরীর হাজারো প্রোডাক্টের কালেকশন যা ব্যাবসায়ের শুরুতে আপনার জন্য করা অনেক কঠিন । তাই শুরু করুন আপনার অনলাইন বিজনেস বিনা ইনভেস্টে । ডেলিভারী করুন কাস্টমারের দরজায় ।

আপনার ব্যাবসাকে আপটেড , সহজ , অটোমেটেড করতে আজই যোগ দিন আমাদের সাথে ।

আমাদের ওয়েবসাইট www.priyoreseller.com

প্রিয় উদ্যোক্তা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেল করে এখন আয় করছেন অনেকেই। তবে, ইলেক্ট্রনিক্স ও গেজেটস্‌ সেল করেও এই সময়ে আপনি...
20/08/2024

প্রিয় উদ্যোক্তা, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সেল করে এখন আয় করছেন অনেকেই। তবে, ইলেক্ট্রনিক্স ও গেজেটস্‌ সেল করেও এই সময়ে আপনি প্রফিট করতে পারেন। অনেকের ঘরেই ফোনের চার্জার, ইয়ারফোন, পাওয়ার ব্যাংক এখন প্রয়োজন হয়ে গেছে। তাই আজই সোর্স করতে পারেন ফোনের চার্জার, স্পিকার, হেডফোন ইত্যাদি গেজেটস্‌, সচল রাখতে পারেন নিজের অনলাইন ব্যবসা।
আপনি কি জানেন, আমাদের রিসেলার প্ল্যাটফর্মে রয়েছে দেশী-বিদেশী ইলেক্ট্রনিক্স ও গেজেটস্‌-এর এক বিশাল কালেকশন? পছন্দের প্রোডাক্ট অর্ডার করুন হোলসেল রেটে, ডেলিভার করুন কাস্টমারের ঘরের দরজায়।

বিস্তারিত জানতে ভিজিট করুন www.priyoreseller.com

🤨এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।সে...
09/05/2024

🤨এক কোম্পানীতে ছিলো এক পিপড়া। সে প্রতিদিন ৯টায় অফিসে ঢুকতো। তারপর কারো সঙ্গে সময় নষ্ট না করে সঙ্গে সঙ্গে কাজে বসে যেত।
সে যে পরিমাণ কাজ করত, তাতে কোম্পানির উৎপাদন হতো প্রচুর এবং এর ফলে সে আনন্দের সঙ্গেই জীবন নির্বাহ করত।
ওই অফিসের সিইও সিংহ অবাক হয়ে দেখত, এই পিঁপড়াটি কোনো ধরনের সুপারভিশন ছাড়াই প্রচুর কাজ করছে। সিংহ ভাবল, পিঁপড়াকে যদি কারও সুপারভিশনে দেওয়া হয়, তাহলে সে আরও বেশি কাজ করতে পারবে।
কয়েক দিনের মধ্যেই সিংহ একটি তেলাপোকাকে পিঁপড়ার সুপারভাইজার হিসেবে নিয়োগ দিল। সুপারভাইজার হিসেবে এই তেলাপোকাটির ছিল দীর্ঘদিনের অভিজ্ঞতা, আর সে দুর্দান্ত রিপোর্ট লিখতে পারত।
তেলাপোকাটি প্রথমেই সিদ্ধান্ত নিল, এই অফিসে একটি অ্যাটেনডেন্স সিস্টেম থাকা উচিত।
কয়েক দিনের মধ্যেই তেলাপোকার মনে হলো, তার একজন সেক্রেটারি দরকার, যে তাকে রিপোর্ট লিখতে সাহায্য করবে। … সে একটা মাকড়সাকে নিয়োগ দিল এই কাজে যে সব ফোনকল মনিটর করবে, আর নথিপত্র রাখবে।
সিংহ খুব আনন্দ নিয়ে দেখল যে তেলাপোকা তাকে প্রতিদিনের কাজের হিসাব দিচ্ছে আর সেগুলো বিশ্লেষণ করছে গ্রাফের মাধ্যমে। ফলে খুব সহজেই উৎপাদনের ধারা সম্পর্কে ধারণা নেওয়া যাচ্ছে এবং সিংহ সেগুলো বোর্ড মিটিংয়ে ‘প্রেজেন্টেশন’ আকারে পেশ করে বাহবা পাচ্ছে।
কিছুদিনের মধ্যেই তেলাপোকার একটি কম্পিউটার ও লেজার প্রিন্টার প্রয়োজন হলো এবং এগুলো দেখভালের জন্য আইটি ডিপার্টমেন্ট গঠন করল। আইটি বিশেষজ্ঞ হিসেবে নিয়োগ পেল মাছি।
আমাদের কর্মী পিঁপড়া, যে প্রতিদিন অফিসে এসে প্রচুর কাজ করে মনের সুখে গান গাইতে গাইতে বাসায় ফিরত, তাকে এখন প্রচুর পেপার ওয়ার্ক করতে হয়, সপ্তাহের চার দিনই নানা মিটিংয়ে হাজিরা দিতে হয়।
নিত্যদিন এসব ঝামেলার কারণে কাজে ব্যাঘাত ঘটায় উৎপাদন কমতে লাগল, আর সে বিরক্ত হতে লাগল।
সিংহ সিদ্ধান্ত নিল, পিঁপড়া যে বিভাগে কাজ করে, সেটাকে একটা আলাদা ডিপার্টমেন্ট ঘোষণা করে সেটার একজন ডিপার্টমেন্ট প্রধান নিয়োগ দেওয়ার এটাই উপযুক্ত সময়।
সিংহ ঝিঁঝিপোকাকে ওই ডিপার্টমেন্টের প্রধান হিসেবে নিয়োগ দিল। ঝিঁঝিপোকা প্রথম দিন এসেই তার রুমের জন্য একটা আরামদায়ক কার্পেট ও চেয়ারের অর্ডার দিল।
কয়েক দিনের মধ্যেই অফিসের জন্য স্ট্র্যাটেজিক প্ল্যান তৈরি করতে ঝিঁঝি পোকার একটি কম্পিউটার ও ব্যক্তিগত সহকারীর প্রয়োজন হলো। কম্পিউটার নতুন কেনা হলেও ব্যক্তিগত সহকারী হিসেবে ঝিঁঝিপোকা নিয়োগ দিল তার পুরোনো অফিসের একজনকে।
পিঁপড়া যেখানে কাজ করে, সেখানে আগে ছিল চমৎকার একটা পরিবেশ। এখন সেখানে কেউ কথা বলে না, হাসে না। সবাই খুব মনমরা হয়ে কাজ করে।
ঝিঁঝিপোকা পরিস্থিতি উন্নয়নে সিংহকে বোঝাল, ‘অফিসে কাজের পরিবেশ’ শীর্ষক একটা স্টাডি খুব জরুরি হয়ে পড়েছে।
পর্যালোচনা করে সিংহ দেখতে পেল, পিঁপড়ার বিভাগে উৎপাদন আগের তুলনায় অনেক কমে গেছে।
কাজেই সিংহ কয়েক দিনের মধ্যেই স্বনামখ্যাত কনসালট্যান্ট পেঁচাকে অডিট রিপোর্ট এবং উৎপাদন বাড়ানোর উপায় বাতলে দেওয়ার জন্য নিয়োগ দিল।
পেঁচা তিন মাস পিঁপড়ার ডিপার্টমেন্ট মনিটর করল, সবার সঙ্গে ওয়ান টু ওয়ান কথা বলল। তারপর বেশ মোটাসোটা একটা রিপোর্ট পেশ করল সিংহের কাছে। ওই রিপোর্টের সারমর্ম হলো, এই অফিসে প্রয়োজনের তুলনায় কর্মী বেশি। কর্মী ছাঁটাই করা হোক।
পরের সপ্তাহেই বেশ কয়েকজন কর্মী ছাঁটাই করা হলো। বলুন তো, কে সর্বপ্রথম চাকরি হারাল?
ওই হতভাগ্য পিঁপড়া। কারণ, পেঁচার রিপোর্টে লেখা ছিল, ‘এই কর্মীর মোটিভেশনের ব্যাপক অভাব রয়েছে এবং সর্বদাই নেতিবাচক আচরণ করছে, যা অফিসের কর্মপরিবেশ নষ্ট করছে।

06/02/2024

ডেলিভারি ম্যান : ভাই আপনি কই?
আমি : মোড়ে খাম্বাটার পাশেই আছি।
ডেলিভারি ম্যান: দেখেন, একটু সামনেই লাল শার্ট পড়া রোগা-পটকা নে'শা'খো'র এর মতন দেখতে এক লোক দাঁড়িয়ে আছে! ওনার ঠিক বাম পাশে এসে দাঁড়ান!
আমি : হা'রা'ম'জা'দা, ওইটাই আমি!🙂

22/01/2024

একদিন একটি নদীর কিনারায় একজন বুড়ো দাদা তার নাতির সাথে বসে গল্প করছে। দাদা, তার নাতিকে জীবন সম্পর্কে কিছু শেখাচ্ছে।
দাদা বলতেছিল যে আমার ভিতর একটা যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ দুটো নেকড়ের মধ্যে খুবই মারাত্মকভাবে চলছে। একটা নেকড়ে খুব খারাপ যার মধ্যে অহংকার, অহমিকা, মিথ্যা, লালসা, লোভ এবং হিংসা দিয়ে ভর্তি এবং দ্বিতীয়টি খুব ভালো যার মধ্যে শান্তি, সত্যি, ভালোবাসা, মানবতা, মূল্যবোধ এবং উদারতা দিয়ে ভর্তি। এই যুদ্ধটা প্রত্যেকটা মানুষের ভিতরে চলতে থাকে।
তখন নাতিটি কিছুই বুঝতে পারতেছে না এবং দাদাকে জিজ্ঞাসা করল, যে দাদা এর মধ্যে কে জিততে পারে? দাদা হেসে হেসে আস্তে করে বলল, যে নেকড়েটিকে তুমি খাওয়াবে।
দেখেন বস! আপনার মন যে সমস্ত বিষয়গুলোকে ভোগ করে সেগুলোই আপনাকে নিয়ন্ত্রণ করে। আপনার এটেনশন যেই নেকড়েকে দিবেন সেটাই আস্তে আস্তে শক্তিশালী হতে থাকবে এবং সেই জিতবে। এখন পছন্দ সম্পূর্ণ আপনার হাতে, আপনি কাকে খাওয়াচ্ছেন?
পরীক্ষার জন্য; একদিন সারাদিন টেলিভিশনের নিউজ দেখুন এবং আরেকদিন কোন একটি আত্মউন্নয়নমূলক বই পড়ুন, আপনি পুরোপুরি বাস্তবতা বুঝতে পারবেন যে আপনার ভিতরে কোন নেকড়েটি এই মারাত্মক যুদ্ধে জয়লাভ করবে।
👉 এই গল্প থেকে শিক্ষণীয় বিষয় হলো; আপনি ইতিবাচক এবং নেতিবাচক যেখানেই ফোকাস করুন না কেন? সেই জায়গাটি আস্তে আস্তে বড় হতে থাকবে।

স্লিপিং পার্টনার 🤎🤎🤎IBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক ম...
19/01/2024

স্লিপিং পার্টনার 🤎🤎🤎

IBA গ্রাজুয়েট এক ব্যবসায়ীর সাথে HSC সাইন্সে পড়ুয়া এক ছাত্রীর বিয়ে ঠিক হলো। অ্যারেঞ্জড ম্যারেজ। এক মাস পরে বিয়ে।
ফোনে, ম্যাসেঞ্জারে নিয়মিত কথা হয় তাদের। বিয়ের এক সপ্তাহ আগে কথা প্রসঙ্গে মেয়েটা কৌতূহলী হয়ে হবু বরকে জিজ্ঞাসা করল-
- “আচ্ছা, তোমার ফ্যামিলি তো মধ্যবিত্ত। তুমি এত অল্প বয়সে এই যে এতো বড় বিজনেস দাড় করালে, মূলধন কোথায় পেলে?”
- “শুনো তাহলে। তোমাকে বিয়ে যখন করবো, কিছুই গোপন করবো না। তোমাদের বাসায় তোমাকে দেখতে যাবার সময় আমাদের সাথে ফর্সা করে একটা মেয়ে ছিল। মনে আছে তোমার?”
- “হ্যাঁ, তোমার আপু নাকি উনি?”
- “আরেহ্ না, তার নাম সাদিয়া। ঢাকার এক শিল্পপতির মেয়ে। ছাত্র অবস্থায় একটা আন্তঃবিশ্ববিদ্যালয় কনফারেন্সে গিয়ে তার সাথে আমার পরিচয় হয়। আমার বিজনেস প্ল্যান ওর সাথে শেয়ার করার পর সে সন্তুষ্ট হয়। নিয়মিত যোগাযোগের এক পর্যায়ে আমার উপর আস্থা রেখে সে আমার স্লিপিং পার্টনার হয়ে যায়। এরপর আমার মূলধন নিয়ে আর ভাবা লাগেনি। আমার আরো তিনজন স্লিপিং পার্টনার আছে। তবে সাদিয়া সবচেয়ে বেশি এফোর্ট দিয়েছে।”
- (রেগেমেগে) “শালা লুইচ্চা, জানোয়ার, ক্যারেক্টারলেস! আমার বেস্ট ফ্রেন্ড শাহেদের কাছে আগেই শুনেছি ভার্সিটির ছেলেরা এতো এতো মেয়ের সাথে ঘুমায়। আজ হাতেনাতে প্রমাণ পেলাম। থ্যাংকস গড। তোর মতো লুইচ্চার সাথে ফুলের মতো নিষ্পাপ এই আমার বিয়ে? না, কিছুতেই হতে পারে না। লুইচ্চা কোথাকার! ফোন রাখ!” (এই বলে মেয়েটা ফোন কেটে দিল)
🥰শিক্ষা:- যত বড় বিদ্বানই হন না কেন, অন্যের জ্ঞানের লেভেল না বুঝে তার কাছে ফর্মাল ওয়েতে সবকিছু প্রকাশ করতে যাবেন না। অবুঝ মানুষ ভালোভাবে না বুঝেই রিয়্যাক্ট করে থাকে।
☘️বি: দ্র:- স্লিপিং পার্টনার অর্থ ব্যবসায়ের নিষ্ক্রিয় অংশীদার। অর্থাৎ সে টাকা ইনভেস্ট করবে, কিন্তু আড়ালেই থেকে যাবে। কাজকর্ম যা করার আপনাকেই করতে হবে আর চুক্তি অনুযায়ী লাভের একটা নির্দিষ্ট অংশ তাকে দিতে হবে ©©

Address

Sher E Bangla Nagore
Agargaon
1207

Opening Hours

09:00 - 22:00

Telephone

+8801766343090

Alerts

Be the first to know and let us send you an email when Priyo Reseller posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Priyo Reseller:

Share