Horit

Horit Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Horit, Book shop, Sydney.

ভণ্ড পীর । উসমান সেমবেন | আফ্রিকার নির্বাচিত গল্প | হরিৎ প্রকাশন এমন আরও অডিও গল্প শুনতে হরিৎ প্রকাশনের ইউটিউব চ্যানেলটি...
17/03/2025

ভণ্ড পীর । উসমান সেমবেন | আফ্রিকার নির্বাচিত গল্প | হরিৎ প্রকাশন

এমন আরও অডিও গল্প শুনতে হরিৎ প্রকাশনের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।

Prokashon presents audio recordings of the short story Bhondo Pir from Africar Nirbachito Golpo. P...

হরিৎ প্রকাশন থেকে শীঘ্রই আসছে বিনি ও ছোট্ট চিনচিনের গল্প। ফেইসবুক পাতার মাধ্যমে মার্চের ১৬ তারিখ পর্যন্ত সমগ্র দেশ থেকে ...
12/03/2025

হরিৎ প্রকাশন থেকে শীঘ্রই আসছে বিনি ও ছোট্ট চিনচিনের গল্প।
ফেইসবুক পাতার মাধ্যমে মার্চের ১৬ তারিখ পর্যন্ত সমগ্র দেশ থেকে বইটি প্রি-অর্ডার করা যাবে ৩০% ছাড়ে। ছাড়কৃত মূল্য ১৬০টাকা।
সাথে যুক্ত হবে কুরিয়ার চার্জ।
আজই অর্ডার করুন।
#ছোটদেরবই #নতুনবই

যারা পুঁথিনাথ ও হরিৎ এর ফেসবুক পেইজে "আফ্রিকার নির্বাচিত গল্প", "টুকুন ও জলদানব", "রাজকন্যার নাচ" বইগুলো প্রিঅর্ডার করেছ...
06/03/2025

যারা পুঁথিনাথ ও হরিৎ এর ফেসবুক পেইজে "আফ্রিকার নির্বাচিত গল্প", "টুকুন ও জলদানব", "রাজকন্যার নাচ" বইগুলো প্রিঅর্ডার করেছিলেন, তাদের অনেকেই ইতিমধ্যে বইগুলো হাতে পেয়েছেন। আমাদের উপর আস্থা রাখার জন্য ও ধৈর্য ধরার জন্য আপনাদের ধন্যবাদ।

যারা এখনো বইগুলো পান নি, আশা করছি তারা দু'এক দিনের মধ্যেই বইগুলো পেয়ে যাবেন। আমরা দ্রুততম সময়ে বইগুলো আপনাদের কাছে পৌঁছানোর চেষ্টায় আছি।

হরিৎ প্রকাশিত দুইটি শিশুতোষ বই। "রাজকন্যার নাচ" এবং "টুকুন ও জলদানব"।বই দুইটি একত্রে অর্ডার করলেই পাচ্ছেন ২০% মূল্যছাড়ে...
06/03/2025

হরিৎ প্রকাশিত দুইটি শিশুতোষ বই।
"রাজকন্যার নাচ" এবং "টুকুন ও জলদানব"।
বই দুইটি একত্রে অর্ডার করলেই পাচ্ছেন ২০% মূল্যছাড়ে মাত্র ৩৭০ টাকায়।
সাথে যুক্ত হবে ডেলিভারি চার্জ।

স্কুলপড়ুয়া টুকুন ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে চাচীর কাছে শোনে জলদানবের কথা। দাদুর সাথে নৌকা করে নদীতে ঘুরতে গিয়ে জলদানবের সাক্ষাৎও পায়…
👉 টুকুন ও জলদানব
রচনা: রাকিব ইসলাম
প্রচ্ছদ ও অলংকরণ: অপূর্ব দাস শুভ্র

গল্পকথার রাজকন্যাদের কি অনেক দূরের কেউ মনে হয়? "রাজকন্যার নাচ" বইয়ের তিন রাজকন্যাদের কিন্তু কেমন চেনাজানা বলেই বোধ হয়…
👉 রাজকন্যার নাচ
রচনা: রাকিব ইসলাম
প্রচ্ছদ ও অলংকরণ: রাফিউজ্জামান রিদম

@

#বাংলাবই #গল্পেরবই #ছোটোদেরবই #নতুনবই #ছোটদেরবই #বইমেলা #বাচ্চাদেরবই #বই

স্কুলপড়ুয়া টুকুন ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে চাচীর কাছে শোনে জলদানবের কথা। দাদুর সাথে নৌকা করে নদীতে ঘুরতে গিয়ে জলদা...
03/03/2025

স্কুলপড়ুয়া টুকুন ছুটিতে গ্রামের বাড়ি বেড়াতে গিয়ে চাচীর কাছে শোনে জলদানবের কথা। দাদুর সাথে নৌকা করে নদীতে ঘুরতে গিয়ে জলদানবের সাক্ষাৎও পায়। রোমাঞ্চকর এক অনুভূতি! টুকুন দাদুর কাছে এও জানতে পারে যে এই জলদানবেরা মানুষদের সাথে পেরে উঠছে না। দিন দিন সংখ্যায় কমে যাচ্ছে। অথচ ওরা আদতে দানব নয়, বরং মানুষের বন্ধু, নদীরও বন্ধু। কিন্তু ছোট্ট টুকুন একা কিইবা করতে পারে এই বিলুপ্তপ্রায় জলবন্ধুদের জন্য?

গল্পের বাকিটুকু জানতে সংগ্রহ করুন হরিৎ প্রকাশন থেকে শীঘ্রই প্রকাশিতব্য "টুকুন ও জলদানব" বইটি। রাকিব ইসলামের লেখা গল্পটির আধার হিসেবে দেখা মিলবে অপূর্ব দাস শুভ্রর অলংকরণে নদীবিধৌত বরিশালের দৃশ্যপট। লেখক তার শৈশবস্মৃতি থেকেই পটভূমির অনুপ্রেরণা নিয়েছেন।

#বাচ্চাদেরবই #গল্পেরবই #বাংলাবই #বইমেলা #বই #পরিবেশ #শিশুতোষ #প্রকৃতি

বিপুল প্রাকৃতিক সম্পদে সস্মৃদ্ধ আফ্রিকা যুগে যুগে নির্যাতন, দাসব্যবসা, বর্ণবাদ এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে...
01/03/2025

বিপুল প্রাকৃতিক সম্পদে সস্মৃদ্ধ আফ্রিকা যুগে যুগে নির্যাতন, দাসব্যবসা, বর্ণবাদ এবং ঔপনিবেশিক শক্তির বিরুদ্ধে লড়াই করেছে। ঔপনিবেশিক প্রভুরা নিজেদের মতো করে ভাগ-বাটোয়ারা করেছে আফ্রিকার মানচিত্র। বিংশ শতকে উপনিবেশবাদের অবসান হলেও, এই মহাদেশের মানুষের সংগ্রামের গল্প থেমে থাকেনি; নতুন যুগের চ্যালেঞ্জ আর আত্মপরিচয় প্রতিষ্ঠায় লিখে গেছে নতুন উপাখ্যান।

সুবিশাল এই মহাদেশের মানুষদের আনন্দ, বেদনা, আর লড়াইয়ের আখ্যান তুলে ধরা ২০টি ছোটগল্পের সংকলন মলাটবদ্ধ হয়েছে চিনুয়া আচেবে এবং লিন ইনেস-এর সম্পাদনায়। প্রতিটি গল্পে ফুটে উঠেছে আফ্রিকার বৈচিত্র্যময় সংস্কৃতি, উপনিবেশবাদের প্রভাব, স্বাধীনতার সংগ্রাম, এবং মানুষের অন্তর্দ্বন্দ্ব। এই সংকলন পাঠককে এক অনন্য ভ্রমণে নিয়ে যাবে। পাঠক অনুভব করবেন আফ্রিকার হৃদস্পন্দন।

👉 চিনুয়া আচেবে ও লিন ইনেস সম্পাদিত আফ্রিকার নির্বাচিত গল্প
ভাষান্তর: আহসানুল করিম, প্রকৃতি প্রযুক্তি, এবং স্বাক্ষর শতাব্দ
প্রচ্ছদ: পূর্ণতা সন্ধি
১৫% ছাড়ে মূল্য: ৩৬০ টাকা
*সাথে যুক্ত হবে ডেলিভারি চার্জ

#ছোটগল্প #আফ্রিকারগল্প #সংকলন #চিনুয়াআচেবে #বাংলাবই #অনুবাদ #বইমেলা #অনলাইনবই #বই

হরিৎ প্রকাশন থেকে প্রকাশিত তিনটি বই একুশে গ্রন্থমেলায় প্রতিকথা প্রকাশনের স্টলে (২৯৫-২৯৬ নং) পাওয়া যাচ্ছে। ২৫% ছাড়ে আজ...
20/02/2025

হরিৎ প্রকাশন থেকে প্রকাশিত তিনটি বই একুশে গ্রন্থমেলায় প্রতিকথা প্রকাশনের স্টলে (২৯৫-২৯৬ নং) পাওয়া যাচ্ছে। ২৫% ছাড়ে আজই সংগ্রহ করুন।

👉 টুকুন ও জলদানব (শিশুতোষ, +৫)
রচনা: রাকিব ইসলাম
প্রচ্ছদ ও অলংকরণ: অপূর্ব দাস শুভ্র
২৫% ছাড়ে মূল্য: ১৭০ টাকা

👉 রাজকন্যার নাচ (শিশুতোষ, +৭)
রচনা: রাকিব ইসলাম
প্রচ্ছদ ও অলংকরণ: রাফিউজ্জামান রিদম
২৫% ছাড়ে মূল্য: ১৭০ টাকা

👉 চিনুয়া আচেবে ও লিন ইনেস সম্পাদিত আফ্রিকার নির্বাচিত গল্প
ভাষান্তর: আহসানুল করিম, প্রকৃতি প্রযুক্তি, এবং স্বাক্ষর শতাব্দ
প্রচ্ছদ: পূর্ণতা সন্ধি
২৫% ছাড়ে মূল্য: ৩১৮ টাকা

আমাদের পেইজের মাধ্যমে অনলাইন অর্ডার করলে সাথে যুক্ত হবে ডেলিভারি চার্জ।

#বাংলাবই #গল্পেরবই #ছোটোদেরবই #নতুনবই #ছোটদেরবই #বইমেলা #বাচ্চাদেরবই #বই

একুশে বইমেলায় প্রতিকথা প্রকাশন (স্টল নম্বর ২৯৫-২৯৬) থেকে 'আফ্রিকার নির্বাচিত গল্প' বইটি সংগ্রহ করে একজন পাঠক ছবিটি পাঠাল...
20/02/2025

একুশে বইমেলায় প্রতিকথা প্রকাশন (স্টল নম্বর ২৯৫-২৯৬) থেকে 'আফ্রিকার নির্বাচিত গল্প' বইটি সংগ্রহ করে একজন পাঠক ছবিটি পাঠালেন। পাঠককে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনারাও বইটি মেলা থেকে বা আমাদের পেইজে অর্ডার করার মাধ্যমে সংগ্রহ করতে পারবেন।

#বাংলাবই #বইমেলা #নতুনবই #অনুবাদ

Address

Sydney, NSW

Website

Alerts

Be the first to know and let us send you an email when Horit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category