14/05/2022
জিরো শপ ফেসবুকভিত্তিক একটি অনলাইন শপ।গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের ৬ জন বন্ধু মিলে আমরা আমাদের এই শপটির কার্যক্রম পরিচালনা করতে যাচ্ছি। আমাদের টিমের সদস্যরা শুধুমাত্র গাইবান্ধা ও রংপুর সরাসরি অবস্থান করার কারণে আমরা গাইবান্ধা ও রংপুর শহরে সরাসরি আমাদের শপের কার্যক্রম পরিচালনা করবো এবং অন্য শহরগুলোতে কুরিয়ারের মাধ্যমে আপাতত কার্যক্রম পরিচালিত হবে।
আমাদের শপের প্রধান ৩ টি টার্ম হলোঃ
১• Delivery: গাইবান্ধা ও রংপুরে সরাসরি কার্যক্রম পরিচালনার স্বার্থে গাইবান্ধা ও রংপুর শহরে আমাদের টিমের নিজস্ব লোক দ্বারা অর্ডার পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে কিংবা এর চেয়েও অধিক কম সময়ে পণ্যটি ডেলিভারি করা হবে। এক্ষেত্রে ডেলিভারি চার্জ হবে শুধুমাত্র ১৫ টাকা। কাস্টমার চাইলে বিকাশ, নগদ, রকেট, উপায় ও ট্যাপের মাধ্যমে এডভান্স পেমেন্ট করতে পারবে অথবা পণ্যটি হাতে পাওয়ার পরে পেমেন্ট করতে পারবে।
২•Order Tracking: অর্ডার দেওয়ার পরে অর্ডারের সর্বশেষ অবস্থা কাস্টমার সহজেই জানতে পারবে। পণ্যটি ডেলিভারির সময়ে কাস্টমার মেসেঞ্জার বা WhatsApp এর সাহায্য আমাদের ডেলিভারি ম্যানের লাইভ লোকেশন ট্রাক(track) করতে পারবে। ফলে কাস্টমার ও ডেলিভারি ম্যান সহজেই পণ্যটি হস্তান্তর করতে পারবে।
৩• Trail/ Checking: অনলাইন শপগুলোতে সাধারণত পণ্যটির ট্রায়াল সুবিধা দেয়া হয় না কিংবা পণ্যটি ঠিক মতো বা সঠিক পণ্যটি এসেছে কি না তা আনবক্সিং-এর পূর্বে জানা যায় না। ফলে অনলাইন শপগুলোর দুর্বলতা থেকে যায়। কিন্তু জিরো শপ কাস্টমারকে দিবে চেকিং সুবিধা ও পোশাকের ক্ষেত্রে ট্রায়াল সুবিধা এবং পোশাকের পণ্যটি পছন্দ না হলে তাৎক্ষণিকভাবে সরাসরি পণ্যটি রিটার্ন করতে পারবে।
পোডাক্ট ক্যাটাগরি বিবরণঃ
১• ষ্টেশনারীঃ স্টেশনারী ক্যাটাগরিতে আমাদের কালেকশনে আছে ফাউনটেন পেন, স্পেশাল পেন, নোটবুক, ডায়েরী, স্টিকি নোট ইত্যাদি । এই ক্যাটাগরির প্রতিটি পণ্য ইউনিক করার চেষ্টা করা হবে।
২•পুরাতন বইঃ আমাদের শপে অনেক জনপ্রিয় বইয়ের পুরাতন কপির কালেকশন থাকবে। প্রতিটি বইয়ের দাম ৫০- ১০০ টাকা হবে।
৩•নতুন বই(বাই&সেল)ঃ এই ক্যাটাগরিতেও আমাদের বই থাকবে। তবে নতুন বই। বিভিন্ন সময়ের আলোচিত-সমালোচিত ও জনপ্রিয় বইসমূহ। নতুন বই কিনে কাস্টমার চাইলে পুনরায় আমাদের কাছে বইটি বিক্রি করতে পারবে। এক্ষেত্রে তাকে বইয়ের মূল দামের ৬০/৭০% মূল্য পরিশোধ করা হবে। তবে বইটি কোনো ছেঁড়া বা দাগানো থাকলে জিরো শপ বইটি কিনবে না। জিরো শপের কাছে বই বিক্রি করলে নিজস্ব লোক গিয়ে বইটির মূল্য পরিশোধ করে বইটি সংগ্রহ করবে।
৪•জুয়েলারিঃ জুয়েলারি ক্যাটাগরিতে আছে মেয়েদের বিভিন্ন অলংকার - চুড়ি, ব্রেসলেট, কানের দুল, মালা, পায়েল ইত্যাদি ইত্যাদি। আমাদের অধিকাংশ জুয়েলারি অন্য শপের থেকে collaboration এর মাধ্যমে বিক্রয় করা হবে।
৫•গিফটঃ বিভিন্ন গিফট আইটেম, মিনিয়েচার, শোপিচ গিফট ক্যাটাগরিতে পাওয়া যাবে। এছাড়াও গিফট কার্ড ও মিস্ট্রি বক্সও এই ক্যাটাগরিতে রয়েছে।
৭. পোশাকঃ ছেলেদের টি-শার্ট এই ক্যাটাগরিতে বেশি প্রাধান্য পেয়েছে। এছাড়াও প্যান্ট ও শার্টও পাওয়া যাবে। পরবর্তীতে মেয়েদের শাড়ি সংযোজনের পরিকল্পনা রয়েছে; বিশেষত নীল শাড়ি।