Combo gift item

Combo gift item Always mind it- success is not just about what you accomplish in your life, it’s about what you inspire others to do.

আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক 😭🤲
06/02/2025

আল্লাহ তাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করুক 😭🤲

03/02/2025

তিন বছর আগে এই দুই পার্সেল দিয়ে পেজের জার্নি প্রথম শুরু🥰 কোনো কিছু না ভেবে শুরু করে দিয়েছিলাম। আর এখন ভাবি কি করে শুরু করা যায়😥

পেজ নিয়ে ২০২২-২৩ এ ভালোই কামাইছিলাম, টাকা জমায়া ফেলছিলাম একটা মোটামুটি অঙ্ক। তারপর শুরু হইলো অলসতা। ব্যাবসার ট্যাকা শ্যা...
29/01/2025

পেজ নিয়ে ২০২২-২৩ এ ভালোই কামাইছিলাম, টাকা জমায়া ফেলছিলাম একটা মোটামুটি অঙ্ক। তারপর শুরু হইলো অলসতা। ব্যাবসার ট্যাকা শ্যাষ করে শুরু করলাম সেমিস্টারের ওয়েভারের টাকায় রাজার হালে থাকা। কিন্তু আমি তো শুধরানোর মানুষ না, প্রথম মাস রাজার হালে চলি, আর পরের ছয় মাস ফকির-সন্ন্যাসীর মতো টানাটানি করে কাটাই😫😫 তার ওপর বইয়ের পোকা হয়ে এত্তোগুলা বই কিনে এখন পুরাই দেউলিয়া!🥺

এখন বসে বসে শুধু মনে হয়— "ওরেএএ পেজ আমার, তুমিই আমার টাকা, তুমিই আমার অলসতার কারণ, তুমিই আবার কামব্যাকের একমাত্র ভরসা!"😐😐

কিন্তু এই অভাবে পড়ে যদি আবার পেজ নিয়ে লটরপটর শুরু করি, পেজবাসী কি আমাকে মাইন্যা নিবে আদোও? নাকি বলবে— "এই বেডি, টাকার দরকার পড়লেই খালি ফিরস?" 😭

#বইছবি #অলসতা #ট্যাকা

যে মানুষটার কাছে আপনাকে দেওয়ার মতো এক ঘন্টা সময় নেই, সেই মানুষটা গোটা একটা জীবন আপনার সাথে কাটাবে এই আশা করেন কিভাবে?  এ...
06/12/2024

যে মানুষটার কাছে আপনাকে দেওয়ার মতো এক ঘন্টা সময় নেই, সেই মানুষটা গোটা একটা জীবন আপনার সাথে কাটাবে এই আশা করেন কিভাবে?

এজন্যই বোধহয় কেউ একজন বলেছিলো বোকারাই প্রেমে পরে!😩😩

আমাদের মাঝে ভালোবাসা বলতে আর কিছু নাই, যা আছে তা হলো অভ্যাসের দোহাই আর ভালোবাসা নামক শব্দটার অযুহাত  😼😼 এখন আর খারাপ লাগ...
05/12/2024

আমাদের মাঝে ভালোবাসা বলতে আর কিছু নাই,
যা আছে তা হলো অভ্যাসের দোহাই আর ভালোবাসা নামক শব্দটার অযুহাত 😼😼
এখন আর খারাপ লাগা বলতে কিছু নাই, আছে শুধু আফসোস এর দীর্ঘশ্বাস 🤕

আমি কর্মচারীকেও পাচ্ছি না, ব্যাবসিককেও পাচ্ছি না। অগত্যা আমিই ব্যাবসা শুরু করলাম। ওগোওও কোথায় তুমিইইইই🤦‍♀️🤦‍♀️ হেয়ার হেয়...
04/12/2024

আমি কর্মচারীকেও পাচ্ছি না, ব্যাবসিককেও পাচ্ছি না। অগত্যা আমিই ব্যাবসা শুরু করলাম। ওগোওও কোথায় তুমিইইইই🤦‍♀️🤦‍♀️ হেয়ার হেয়ার কাম হেয়ার, কাম কাম 😑😑

আমার একটা বান্ধবী একটা স্টুডেন্টকে পড়ায়। তো সে গল্প করতে করতে বলছিলো যে, সে তার স্টুডেন্টকে ১৫ দিন ধরে Article, Verb, Te...
03/12/2024

আমার একটা বান্ধবী একটা স্টুডেন্টকে পড়ায়। তো সে গল্প করতে করতে বলছিলো যে, সে তার স্টুডেন্টকে ১৫ দিন ধরে Article, Verb, Tense পড়াচ্ছে।

হঠাৎ করে তার স্টুডেন্ট বলছে যে, অনেক দিন তো হলো এই গুলা পড়ছি, ইংরেজি ২য় পত্র কবে পড়াবেন ম্যাম?🙂

তো ওর এই কাহিনী শুনে আমার কিছু কিছু কিউট কাস্টমার আপুদের কথা মনে পড়ে গেলো। ১৫-২০ টা শার্ট এর কম্বো দেখানোর পর আপু জিজ্ঞেস করে, আপু শার্টের কম্বো নাই?? ও পাঞ্জাবি খুব একটা পড়ে না😑😑

আই এম বোওওররডড ফর নাইনটি নাইন প্রবলেমস😩😩😩😩©️
02/12/2024

আই এম বোওওররডড ফর নাইনটি নাইন প্রবলেমস😩😩😩😩
©️

Page Follower : 12kReact : 7,8,10বাকি গুলা রেল স্টেশনে পিঠা বেঁচে, রিকশা চালায়, বাসাবাড়িতে কাজ করে, ভিক্ষা করে! তাই রিয়ে...
01/12/2024

Page Follower : 12k
React : 7,8,10

বাকি গুলা রেল স্টেশনে পিঠা বেঁচে, রিকশা চালায়, বাসাবাড়িতে কাজ করে, ভিক্ষা করে! তাই রিয়েক্ট দিতে টাইম পায় না! 🤨🤨

কথা....একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে। যে সম্পর...
29/11/2024

কথা....
একমাত্র মন খুলে কথা বলতে পারার ব্যাপারটা একজন মানুষকে পুরোপুরি মানসিক এবং শারীরিক ভাবে সুস্থ রাখতে পারে।

যে সম্পর্কে হিসেব করে কথা বলতে হয়, যার সাথে নিয়ম করে কথা হয় না, সেই সম্পর্কে ভালো থাকা যায় না! কথা নির্দ্বিধায় কিংবা নির্ভয়ে কাউকে বলতে পারার মতো সুন্দর অনুভূতি পৃথিবীতে মনে হয় আর হয় না।

একজন মনোযোগী শ্রোতা যেমন সকল যন্ত্রণা থেকে মুক্তি দিতে পারে। জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে যদি একজন মনোযোগী মানুষ পাওয়া যায়, তবে নিজের চাইতে মনে হয় সুখী আর কেউ হতে পারে না।

যে মানুষটা আমার সব কথা খুব মনোযোগ দিয়ে শোনে, এবং আমাকে বোঝার চেষ্টা করে, সেই মানুষটাকে কখনো দুঃখ দিতেও ইচ্ছে করে না। বরং সেই মানুষটার সান্নিধ্যে থাকলে মন ভালো থাকে, নিজেকে কখনো একা মনে হবে না।

সম্পর্ক Toxic ঠিক তখনই হয়, যখন কেউ কারো কথা শোনার প্রয়োজন মনে করে না! যখন কথা না ফুরালেও সময় অনায়াসে ফুরিয়ে যায়। আর এই কথা শোনার জন্য প্রয়োজন হয় সময়ের। প্রিয়জনকে এই সময়টুকু দিতে যারা কৃপণতা করে, তাদের সাথে কোনো সম্পর্কেই ভালো থাকা যায় না! সে হোক ফ্রেন্ডশিপ বা রিলেশনশিপ বা আদারশিপ।

কথা বলার প্রবল ইচ্ছে থাকার পরেও যখন বোবার মতো হয়ে বাঁচতে হচ্ছে , তখন এটাই বুঝেছি যে সেই সম্পর্ক আমাকে কেবল মানসিক যন্ত্রণায় দিচ্ছে! চাইনা আমার দীর্ঘশ্বাস কখনো কারোও ওপর অভিশাপ হয়ে লেগে কাউকে সারাজীবন বোবার মতো হয়ে বাঁচতে হয়! কথা বলতে পারার ক্ষমতা নিয়ে জন্মেও বোবার মতো হয়ে সম্পর্ক জিড়িয়ে রাখার যন্ত্রণা একটু বেশিই হয়।🌼

জীবনে এমন অনেক কিছুই থাকে যা আমরা হয়তো পছন্দ করি না, কিন্তু পরিস্থিতির চাপে বা জীবনের বাস্তবতার কারণে তা মেনে নিতে হয়, ম...
28/11/2024

জীবনে এমন অনেক কিছুই থাকে যা আমরা হয়তো পছন্দ করি না, কিন্তু পরিস্থিতির চাপে বা জীবনের বাস্তবতার কারণে তা মেনে নিতে হয়, মানিয়ে নিতে হয়। প্রত্যেক মানুষের জীবনে এই চ্যালেঞ্জগুলো আসে। কখনো কাজ, কখনো সম্পর্ক, আবার কখনো পুরো পরিবেশ নিয়ে। 😣

অপছন্দের কাজ করতে গিয়ে প্রথমে স্বাভাবিকভাবে মনে হতেই পারে, “কেন আমাকে এটা করতে হচ্ছে?” কিন্তু সময়ের সাথে সাথে আমরা বুঝতে পারি যে, অনেক সময় এই মানিয়ে নেওয়ার মধ্যেই লুকিয়ে থাকে আমাদের শক্তি আর ধৈর্যের আসল পরীক্ষা। 😇

তবে মানিয়ে নেওয়ার মানে এই নয় যে, নিজের পছন্দ-অপছন্দ হারিয়ে ফেলতে হবে। বরং, এটা শেখায় কিভাবে অপছন্দের মধ্যেও নিজের জন্য আনন্দের পথ তৈরি করতে হয়। কখনো সেটা হতে পারে নতুন কিছু শেখার মাধ্যমে, কখনো পরিস্থিতিকে অন্যভাবে দেখার দৃষ্টিভঙ্গি তৈরি করার মাধ্যমে।🤷‍♀️

আমাদের জীবনের সব কিছুই আমাদের ইচ্ছেমতো হবে না, কিন্তু সেটা থেকে কীভাবে ভালো কিছু বের করে আনা যায়, সেটাই আসল বুদ্ধিমত্তা।💁‍♀️

Address

Rajshahi
20023

Telephone

+8801819257775

Website

Alerts

Be the first to know and let us send you an email when Combo gift item posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share