02/10/2019
||অদৃশ্য মানব||
আকিদাতুত ত্বহাবিয়্যাহ এর ব্যাখ্যায় লিখা আছে,
“কিছু শয়তানকে মানুষ ডাকে অদৃশ্য মানব। কিছু মানুষ তাদের সাথে কথা বলে। তারা কিছু অলৌকিক কাজ করে দেখায়, যা দেখে মানুষ তাদের আল্লাহ্র বিশেষ বান্দা মনে করে। তাদের কেউ কেউ মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদের সাহায্য করে। কেউ বলে যে রাসূল (ﷺ) তাদেরকে আদেশ দিয়েছেন মুশরিকদের পাশাপাশি মুসলিমদেরও হত্যা করতে, কারণ তারা পাপাচারী।”
তারপর তিনি বলেন,
“শয়তানের ওয়ালী আর আল্লাহ্র ওয়ালীর মাঝে পার্থক্য করতে না পারাটাই মূল সমস্যা। এই অদৃশ্য মানবদের কাজকর্মের সাথে কুরআন ও সুন্নাহর বক্তব্যের তুলনা করতে হবে। এই দুটি উৎসের সাথে যেসব কথা মিলবে সেগুলো ঠিক, যেগুলো মিলবে না সেগুলো ভুল। কুরআন ও সুন্নাহর সাথে যার কাজকর্মের মিল নেই, সে আকাশে উড়ুক আর পানির উপর দিয়ে হাঁটুক—সে মুমিন নয় বা আল্লাহ্র খাস বান্দা নয়।” (শারহুল আকিদাতুত ত্বহাবিয়্যাহ, পৃ ৫৭১-৭২)
প্রতিটি মানুষেরই অন্তত একটি মানদণ্ড থাকতে হবে, যা ব্যবহার করে সে আল্লাহ্র গোলাম আর শয়তানের গোলামদের মাঝে পার্থক্য করতে পারে। নাহলে সে নিজেই পথভ্রষ্ট হয়ে যাবে। সেই মানদণ্ড হলো আল্লাহ্র কিতাব ও নবিজি (ﷺ)-এর সুন্নাহ। ব্যক্তি যদি এগুলো মেনে চলে, তাহলে ভালো। আর যদি সে এগুলোর বিপরীত করে, তাহলে সে মুর্দাকে জিন্দা করে দেখালেও সে সঠিক পথে নেই। ইবনু তাইমিয়াহ (রহঃ) বলেছেন,
“যে খোদায়ী ব্যবস্থা আর শয়তানি ব্যবস্থার মাঝে পার্থক্য করতে জানে না, তার সামনে সত্য প্রতিভাত হবে মিথ্যা রূপে। যাকে আল্লাহ্ অন্তরের নূর দেননি, ঈমানের হাকিকাত দেননি, কুরআনের অনুসরণ দেননি, সে দুই ব্যবস্থার মাঝে গুলিয়ে ফেলবে। এ কারণেই মানুষ ইয়েমেনের মুসাইলামা এবং অন্যান্য মিথ্যা নবুওয়াত দাবিকারীদের ব্যাপারে বিভ্রান্ত হয়েছে।”[জামিউর রাসাইল, পৃ ১৯৭ ]
আল্লাহ্র দাস ও শয়তানদের দাসদের মাঝে স্পষ্ট পার্থক্য বর্ণনা করে ইবনু তাইমিয়াহ একটি গুরুত্বপূর্ণ কিতাব রচনা করেছেন। বইটি অধ্যয়ন করলে এসব বিষয় পাঠকের কাছে স্পষ্ট হবে। বইটির নাম 'আল-ফুরকান বাইনা আউলিয়াউর রাহমান ওয়া আউলিয়াউশ শাইত্বান।'
বইঃজিন ও শয়তানের জগত
মুদ্রিত মূল্যঃ২৪০
বিক্রয় মূল্যঃ২১০⬛ মোবাইল নাম্বারে কল করে অর্ডার করুন অথবা
⬛ ইনবক্সে অর্ডার করুন
◼সারাদেশে কুরিয়ারের মাধ্যমে বই/প্রডাক্ট পাঠানো হয়
◼কুরিয়ার চার্জ ৬০ ৳
◼এডভান্স পেমেন্ট প্রযোজ্য
◼পাবনা শহরের ভিতরে ক্যাশ অন ডেলিভারি ফ্রী(অক্টোবর মাস)
যোগাযোগ -আব্দুল্লাহ বিন আলাউদ্দিন
✆ 01734 026676
অথবা সরাসরি চলে আসুন।বায়তুস সালাত জামে মসজিদ,সিটি ডায়াগনস্টিক সেন্টারের পাশে,সদর হাসপাতাল রোড,শালগাড়িয়া,পাবনা।