27/06/2020
করোনা এ মহামারিতে সমগ্র পৃথিবী তথা পৃথিবীর সকল মানব সমাজ আজ এক কঠিন পরিস্থিতির সম্মুক্ষীণ। অনেকের ইনকামের পথ দীর্ঘমেয়াদে বন্ধ হয়ে গিয়েছে। কারও কারও ইনকাম থাকলেও তা অনেকাংশে লাঘব পেয়েছে। কিন্তু জিবনের তাগিদে আমাদেরকে অনেক কিছুই করতে হচ্ছে। কারণ, জিবনটা যে জানেনা পৃথিবী আজ এক ভয়াল থাবার সম্মুক্ষীণ বেচে যে থাকতে হবেই। তাইতো আমরা অবিরত খুজে চলেছি বেচে থাকার জন্য একটু ঠাই।
ঢাকার মতো একটা মেগা শহরে যেখানে রাস্তায় বেরুলেই অগণিত মানুষ আর মানুষ, যে যে যার যার মতো মেতে ছিলো তাদের নিজস্ব কাজ নিয়ে। হরেক রকম মানুষের হরেক রকম পেশা। সেখানে ঢাকাকে আজ অনেকাংশেই ফাকা মনে হয়। একটি সারণিতে দেখা গেলো ইতিমধ্যেই ঢাকা ছেড়েছেন ৫০ হাজার পরিবার, আমার মতে এই সংখ্যাটা আর একটু বেশি হবে। পরশুদিন একটি নিউজ মিডিয়ায় দেখতে পেলাম পিতার বয়সি এক লোকের কান্না বিজরিত আহাজারি, তার কথাটা ছিলো এমন যে, ৫০ বছর ধরে ঢাকায় থাকছি অথচ আজও এই শহরটা আমাদের হলো না। জীবনের তাগিদে চলে যেতে হচ্ছে আজ গ্রামে।
আসলেই কি এই শহরটা আমাদের হয়েছে?
হয়নি, শুধু দিনে দিনে ভালোবাসাটাই বেড়েছে, অন্য কোনো সম্পর্ক আদৌ হয়নি। যদি হয়েই থাকতো তাহলে দুই, তিন মাস বাসা ভাড়া না দিতে পারার জন্য আমাদেরকে রাস্তায় থাকতে হতো না, গ্রামে চলে যেতে হতো না।
শহরের সমৃদ্ধ বাড়িওয়ালাগণের প্রতি অনুরোধ আমরা কি একসাথে বাচতে পারিনা,, করোনার এই মহামারিতে কয়েকটাদিন কি আমাদেরকে একটু আশ্রয় দিয়ে রাখা যায়না।
প্লিজ এই মুহুর্তে আমরা সকলে একটু লয়াল হই। ভালোবাসার শহরে সকলেই মিলে বেচে থাকি। শহরটা সুস্থ হয়ে উঠলেই না হয় আমরা যে যে যার যার মতো করে আবার শুরু করবো।