27/01/2024
Knowledge ❗
আল্লাহ তায়ালা নবী রাসূল পাঠিয়েছেন আমাদের গাইড করার জন্য। কোন পথে চলতে হবে তা শেখানোর জন্য। নবীদের অন্যতম প্রধান একটি কাজ হলো মানবতাকে পথ প্রদর্শন করা।
এমন দিকগুলোর গাইডেন্স যেখানে মানুষ নিজের বুদ্ধি দিয়ে পৌঁছতে পারবে না। আল্লাহ তায়ালা এই জীবনের খুঁটিনাটি শেখানোর জন্য নবী রাসূল পাঠান না। তা তিনি আমাদের জ্ঞান বুদ্ধির নিকট ছেড়ে দিয়েছেন।
যাও তোমাদের টেকনোলজি নির্মাণ করো, যাও আরো বড় টাওয়ার নির্মাণ করো, যাও চাঁদে যাও, পারলে মঙ্গলে যাও এবং ফিরে আসো—এগুলো বুদ্ধির কাজ। এ জন্যই কোনো নবী ইঞ্জিনিয়ারিং শেখানোর জন্য আসেন নি। কোনো নবীই আংশিক ডিফারেনশিয়াল সমীকরণ শেখানোর জন্য আসেননি। যাও যে সমীকরণ শিখতে চাও শেখো।
কোনো ধরণের ব্যতিক্রম ছাড়াই সকল নবীই এমন এক জ্ঞান শিক্ষা দিতে এসেছেন, যে জ্ঞানে কেউই নিশ্চিতভাবে পৌঁছতে পারবে না। এমন এক জ্ঞান শিক্ষা দিতে এসেছেন যা ইঞ্জিনিয়ারিং এর জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। মেডিসিনের জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। যে কোনো বস্তুগত জ্ঞানের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ।
🔺আর সে জ্ঞানটি হলো— এই পৃথিবীতে কেন আমরা বেঁচে আছি?
🔺সে জ্ঞানটি হলো— কে আমাদের সৃষ্টি করেছেন?
🔺সে জ্ঞানটি হলো— আমাদের জীবনের উদ্দেশ্য কী এবং আমাদের মৃত্যুর পরে কী হবে?
এ জ্ঞান পৃথিবীর সকল জ্ঞানের চেয়ে অগণিত গুণে বেশি গুরুত্বপূর্ণ। আর এ জ্ঞান ঐশ্বরিক সাহায্য ছাড়া আহরণ করা সম্ভব নয়। এ জ্ঞান আমাদের বুদ্ধির উপায় এবং প্রক্রিয়ার মাধ্যমে আহরণ করা সম্ভব নয়।
সহায়তাহীন মনুষ্য বুদ্ধি কোনোদিনও আমাদেরকে এ জ্ঞান দিতে সক্ষম হবে না যে— কেন আমাদের এ পৃথিবীতে পাঠানো হয়েছে। কে আমাদের সৃষ্টি করেছেন। আমাদের অস্তিত্বের উদ্দেশ্য কী। কিভাবে আমাদের জীবন যাপন করা উচিত। এবং মৃত্যুর পরে আমাদের কী হবে।
যেহেতু আল্লাহ হলেন নূর, হা-দি (পথ প্রদর্শক), কারীম (উদার), রহমান, রহিম। তিনি আমাদের সৃষ্টি করেই ছেড়ে দেননি। আল্লাহ এমন একজন মহান সত্ত্বা হওয়ার কারণে তিনি আমাদের জন্য নবী রাসূল পাঠিয়েছেন। যেন তাঁরা আমাদেরকে জীবন চলার সঠিক রাস্তা দেখিয়ে দিতে পারে।
যেমন আল্লাহ তায়ালা বলেছেন—"এভাবে আমার নির্দেশের মূল শিক্ষাকে তোমার কাছে আমি ওহি যোগে প্রেরণ করেছি। তুমি জানতে না কিতাব কী, ঈমান কী, কিন্তু আমি একে (অর্থাৎ ওহি যোগে প্রেরিত কুরআনকে) করেছি আলো, যার সাহায্যে আমার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছে আমি সঠিক পথে পরিচালিত করি। তুমি নিশ্চিতই (মানুষদেরকে) সঠিক পথের দিকে নির্দেশ করছ।"
সূরা আশ শুরা, সূরা নং ৪২, আয়াত ৫২-৫৩
"সেই আল্লাহর পথ, যিনি আসমানসমূহ ও যমীনে যা কিছু আছে তার মালিক।
সাবধান!সব বিষয়ই আল্লাহর কাছে ফিরে যাবে।
Six Dirham