Maktabatul Bayan

Maktabatul Bayan কুরআন-সুন্নাহর মাঝেই নিরাপত্তা

3 unknown Facts about 'বান্দার ডাকে আল্লাহর সাড়া'১)কিতাবটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রতিটি দুআ ও যিকর প্রেক্ষাপট-সহকা...
23/04/2026

3 unknown Facts about 'বান্দার ডাকে আল্লাহর সাড়া'

১)কিতাবটির একটি বিশেষ দিক হলো, এখানে প্রতিটি দুআ ও যিকর প্রেক্ষাপট-সহকারে অনুবাদ করা হয়েছে। প্রিয় নবি (সাঃ) কখন, কেন ও কোন বিষয়কে সামনে রেখে সাহাবায়ে কেরামদের দুআটি বলার নির্দেশ দিয়েছিলেন, সেই সোনালি মুহূর্তগুলোর এক বাস্তব চিত্র 'আমাদের সামনে ফুটে উঠবে। যার ফলে দুআগুলো বলার সময় আমরা অন্যরকম এক শক্তি অনুভব করব ইন শা আল্লাহ।

২)দুআ কবুলের সময়, স্থান, শর্ত ও দু'আ কবুল না হওয়ার কারণ এবং যিকর, ওযীফা, রুকইয়া ইত্যাদি বিষয়ের বিশদ বর্ণনা উল্লেখ করা হয়েছে; যার কারণে বইটি পুরো বিশ্বে একটি পূর্ণাঙ্গ দুআর বই হিসেবে পরিচিতি লাভ করেছে।

৩)বইটি মুসলিম উম্মাহর কাছে এতটাই সমাদৃত হয়েছে যে, এ যাবৎ বিশ্বের প্রায় ৪০টি ভাষায়। অনুবাদ করা হয়েছে।

স্যোশাল মিডিয়ার কোনো ইস্যুতে মেজাজ তিরিক্ষি হয়ে চটে ওঠা, আর সেই তিক্ততায় পারিবারিক ও সামাজিক পরিসরে মন্দ আচরণের দুর্গন্ধ...
22/04/2026

স্যোশাল মিডিয়ার কোনো ইস্যুতে মেজাজ তিরিক্ষি হয়ে চটে ওঠা, আর সেই তিক্ততায় পারিবারিক ও সামাজিক পরিসরে মন্দ আচরণের দুর্গন্ধ ছড়িয়ে দেওয়া যদি আপনার চারপাশের রূঢ় বাস্তবতা হয়—তবে আপনার সেই প্রিয় ভাই বা বন্ধুকে উপহার দিন ১১০০ বছর আগের কালজয়ী গ্রন্থের অনুবাদ 'সুন্দর আখলাক'।
চরম আখলাকি সংকটের এই যুগে ইমাম তাবারানি রহিমাহুল্লাহর ১১০০ বছর আগের বই অত্যন্ত প্রাসঙ্গিক। বরং এখন আগের তুলনায় আরও বেশি প্রাসঙ্গিক। সেই বিবেচনায় 'মাকারিমুল আখলাক' বইয়ের ঝরঝরে বাংলা অনুবাদ ও সহজ ব্যাখ্যা প্রস্তুত করেছেন, দেশের প্রখ্যাত আলিম শাইখ জিয়াউর রহমান মুন্সি হাফিযাহুল্লাহ। অনুবাদের নাম ' সুন্দর আখলাক'।
সুন্দর আচরণ যেন প্রবহমান ঝরনার স্বচ্ছ ধারা, যা গড়ে তোলে ইতিবাচক ব্যক্তিত্ব। একই সাথে বিমোহিত করে সবাইকে। সুন্দর আখলাকের কারণে ব্যক্তি নিজে যেমন উপকৃত হয়, তেমনি উপকৃত হয় হাজারো মানুষ। গোটা সমাজে তৈরি হয় ভারসাম্য। সহজ কিন্তু চমৎকার এই কাজগুলো প্রতিটি পরিবার ও সমাজে ফিরিয়ে আনে স্বস্তি। অপরদিকে, মানুষের মন্দ চরিত্র পচা-ডোবার মতো, যা আশেপাশে ছড়াতে থাকে দুর্গন্ধ।
সত্যিকার অর্থে, ব্যক্তিত্বের সৌন্দর্যই মানুষের প্রকৃত সৌন্দর্য। ক্ষমাশীলতা, অপরকে সাহায্য ও সম্মান করা, উদারতা ও সুন্দর আচরণ-সহ এমন কিছু গুণ রয়েছে, যেগুলো অর্জন করতে না-পারলে মানবজীবনের সার্থকতা থাকে না। হারাতে হয় পার্সোনালিটি। মূল্যবান এই গুণগুলো নিয়ে চমৎকার একটি সংকলন—সুন্দর আখলাক। হাজারো ধরনের অস্থিরতা আর অসুস্থ প্রতিযোগিতার ভিড়ে ইমাম তাবারানির এই বইটি আপনার পথচলাকে সহজ করে তুলবে। এ-বইতে আরও পাওয়া যাবে, ব্যক্তিজীবনে সত্যিকারের জয়-পরাজয় নির্ধারণের একটি সূক্ষ্ম মানদণ্ড—যা আপনাকে সহযোগিতা করবে একটি প্রশান্ত-জীবন খুঁজে পেতে।
প্রায় ১১০০ বছর আগেকার কালজয়ী এক কিতাব—সুন্দর আখলাক।
রাসূল (সা.)-এর অমূল্য বাণীগুলোকে রঙিন কালিতে হাইলাইট করায়, নবিজির কথামালায় বিশেষ ফোকাস দেওয়ার পাশাপাশি হাদীসগুলো আত্মস্থ করা সহজ হবে।
যেসকল জায়গায় হাদীসের প্রকৃত মর্ম উদ্ধার পাঠকের জন্য কিছুটা কঠিন হতে পারে, সেসকল স্থানে প্রাসঙ্গিক আয়াত-হাদীস বা ইমামদের কথামালার আলোকে সহজ ভাষায় ব্যাখ্যা জুড়ে দেওয়া হয়েছে।
নববি রুচিবোধে নিজেকে সাজাতে ব্যাপক ভূমিকা রাখবে মোটিভেশনাল ধাঁচের এই বইটি।

21/04/2026
08/04/2026

#কুরআন_ভাবনা_থ্রেড_কমেন্টে
.
আজ সারাদিনে কুরআনের যেই আয়াত পড়েছেন বা দেখেছেন। সেই আয়াতের শিক্ষা বা সেই আয়াত নিয়ে আপনার ভাবনা এই পোস্টের কমেন্টে জানান।

চলুন, ফিরে যাই কুরআনের কাছে।
08/04/2026

চলুন, ফিরে যাই কুরআনের কাছে।

মহাবিশ্বের অধিপতির নাজিলকৃত সূরা আদিয়াতের এই আয়াত নিয়ে আপনার ভাবনা, তাদাব্বুর কমেন্টে  জানাবেন।   .পুরো সূরার সব আয়াতের ...
03/04/2026

মহাবিশ্বের অধিপতির নাজিলকৃত সূরা আদিয়াতের এই আয়াত নিয়ে আপনার ভাবনা, তাদাব্বুর কমেন্টে জানাবেন।
.
পুরো সূরার সব আয়াতের অর্থ পূর্বের এক পোস্টে রয়েছে, সেখান থেকে পুরোটাও দেখে নিতে পারেন।

Address

11, 11/1, Islami Tower, Banglabazar
Dhaka
1100

Opening Hours

Monday 09:30 - 20:00
Tuesday 09:30 - 20:00
Wednesday 09:30 - 20:00
Thursday 09:30 - 20:00
Saturday 09:30 - 20:00
Sunday 09:30 - 20:00

Telephone

+8801700743464

Alerts

Be the first to know and let us send you an email when Maktabatul Bayan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maktabatul Bayan:

Share