ShaliK

ShaliK ইসলামিক বইগুলো সহজে পাঠকের কাছে পৌঁছ?

25/04/2026

Nice Recitation ❤️

25/04/2026

মরতেই হবে যখন শহীদিমরণ দিও আমাকে 🌼


17/09/2021

১৫০০ সাল থেকে ১৮০০ সাল এই ৩০০ বছর দাসব্যবসা ছিল ইউরোপের অন্যতম লাভের ব্যবসা। Bank of England, Lloyds of London, Barclays Bank এরা সবাই দাসব্যবসার বিনিয়োগকারী। যেমন ধরেন, ব্রিটেনের Royal Africa Company প্রতিটা ট্রিপে ৩৮% লাভ করত ১৬৮০ সালের দিকে, আফ্রিকা থেকে একটা দাস ৩ পাউন্ডে কিনে আমেরিকায় বেচতো ২০ পাউন্ডে। ১৬৩০-১৮০৭ এই সময়ে ব্রিটিশ দাসব্যবসায়ীরা ১২ মিলিয়ন পাউন্ড লাভ করে শুধু দাস বেচে। মুনাফা ১৮০০ সালের ঠিক আগে আগে ১০% এ নেমে আসে। কিন্তু এই ১০%-ও কম না। কম না এই কারণে যে, ৭০% দাস নিযুক্ত হত ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে চিনিশিল্পে, আর চিনিশিল্পে প্রচুর শ্রম লাগে, যা পুরোটাই ছিল দাস নির্ভর। ১৭৬০ সালে শুধু ওয়েস্ট ইন্ডিজ-টু-ইংল্যান্ড (ফ্রান্স-স্পেন-পর্তুগাল-ডেনমার্ক-হল্যান্ড বাদে) রপ্তানি ছিল ৩ মিলিয়ন পাউন্ড (আজকের ২৫০ মিলিয়ন), যা পুরোটাই দাসদের উৎপাদন। কলোনিগুলো থেকে যা রপ্তানি হত, তার ৭৫% ছিল দাসশ্রম। কিন্তু ... কী হলো এরপর?

১৮০৩ সালে ডেনমার্ক দাস'ব্যবসা'কে অবৈধ করে।
১৮০৭-০৮ এ আমেরিকা ও বৃটেন নিজ দেশে দাস আমদানিকে অপরাধ সাব্যস্ত করে।
ডাচরা ১৮১৪ সালে
পর্তুগাল, স্পেন ও ফ্রান্স ১৮২০ এর মধ্যে

সালগুলো লক্ষ্য করুন। ৩০০ বছর ধরে চলা আমেরিকা-ইউরোপের অন্যতম লাভের ব্যবসাটা ১৭ বছরের মধ্যে তারা গুটিয়ে দিয়েছে। এখানে একটা প্রশ্ন থেকে যায়। হঠাৎ ১৮০০ এর পর কেন ধুমধাড়াক্কা বিলোপ করে দেয়া হল? যেসব দেশ দাসব্যবসা থেকে সবচেয়ে বেশি লাভবান হত, তারা সবাই উনিশ শতকের প্রথম ২০ বছরেই কেন ব্যবসা বন্ধ করে দিল? কী এমন ঘটল যে, পুরোপুরি দাসপ্রথা-নির্ভর অর্থনীতি যাদের তারাই হঠাৎ করে দাসপ্রথাবিরোধী (abolitionist) হয়ে গেল? চলুন দেখা যাক, পণ্ডিতরা কী বলেন...

রেফারেন্স: ত্রিনিদাদের জাতির পিতা ড. এরিক উইলিয়ামস, 'ক্যাপিটালিজম এন্ড স্লেভারি'।

বই: যুদ্ধ, মনস্তত্ব ও দক্ষিণহস্ত মালিকানা
শুদ্ধি প্রকাশনী
প্রকাশিতব্য: নভেম্বর ইনশাআল্লাহ
লেখক: ড: শামসুল আরেফীন শক্তি
Shamsul Arefin Shakti

17/09/2021
13/09/2021

গতবছরের পোস্ট...( Shamsul Arefin Shakti )
ভাবনারা জেগে থাকুক।

চিটাগাঙে এক মসজিদ দেখলাম, সভাপতির বয়স ৩৫/৩৮... বয়েসী মানুষদের সব জায়গা থেকেই উপদেষ্টা রেখে রিপ্লেস করা দরকার। কেবল বুদ্ধি, দুআ আর নির্দেশনা ছাড়া একটা বয়সের পর মানুষের আর কিছু দেবার থাকে না। সব প্রতিষ্ঠান প্রধানের জায়গা থেকে অবসরে যাওয়া উচিত একটা বয়সের পর।

আরেক মসজিদে ৪৫/৪২ বছর বয়েসী সভাপতির সাথে কথা হচ্ছিল। বেশ উদ্যমী। দোতলায় বয়স্কদের কুরআন শেখা, তিনতলায় বড়সড় পাঠাগার (বই নেয়া যাবে না, ওখানেই রেখে যাবে পড়ে), সপ্তাহে ১/২ দিন তাফসীর, প্রায়ই মুসল্লীদের আপ্যায়ন। আরও কী কী পরিকল্পনা যেন শোনালেন। স্বপ্নবাজ মানুষ। আসলে যৌবন মানেই স্বপ্ন। যৌবনের আলাদা একটা ধার আছে।

'নূরানী কু্রআন শিক্ষা কোর্স'টা কিছু মাদরাসাভিত্তিক না রেখে মসজিদভিত্তিক হওয়া দরকার। শহরে-মফস্বলে এমন কোনো ইমাম সাহেব নেই, যিনি নূরানী পড়ে আসেননি, যিনি পড়াতে পারবেন না। মাদরাসার পিছনে একজন আলিম ঠিক যেভাবে মেহনত করেন, মসজিদেও ছাত্রের জন্য ইমাম-মুয়াজ্জিন মেহনত করবেন। বেতনও সেভাবে হবে। ইমাম সাহেবের জন্য আরও সহজ, জনসংযোগের জন্য তার মওকা মুহতামিম সাহেবের চেয়ে অনেক বেশি। পার্থক্য এটাই, মাদরাসার বিল্ডিংয়ের জন্য আলাদা মেহনত লাগে, এখানে লাগবে না।

আর মসজিদের নূরানী কোর্সের স্পেশালিটি হবে এখানে এডাল্টরাও বসবে। বা এডাল্টদের জন্য এশার পর একই ক্লাস হবে। এভাবে নূরানী শেষ হলে আস্তে আস্তে এবতেদায়ী পর্যন্তও ভাবা যেতে পারে। মসজিদে।
আসলে ৩ তলা, ৫ তলা সব বিল্ডিং ২৪ ঘণ্টার ভিতর ২০/২২ ঘণ্টাই বেকার পড়ে থাকে, আনপ্রোডাক্টিভ। বিষয়টা মেনে নিতে পারছি না। সভাপতি-সম্পাদক জায়গাগুলোয় দীন-উৎসাহী যুবকদের কীভাবে আনা যায়?

প্রচ্ছদ প্রকাশনের প্রকাশিত ৩২টি বই১. যুবদাতুল বায়ান (সূরা ফাতিহার তাফসির)ড. আহমদ আলীমুদ্রিত মূল্য : ২৮০৳পৃষ্ঠা সংখ্যা : ...
13/09/2021

প্রচ্ছদ প্রকাশনের প্রকাশিত ৩২টি বই
১. যুবদাতুল বায়ান (সূরা ফাতিহার তাফসির)
ড. আহমদ আলী
মুদ্রিত মূল্য : ২৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ২৫৬
২. প্রিয় নবি প্রিয় প্রতিচ্ছবি
খুররম মুরাদ
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
মুদ্রিত মূল্য : ১৫০
পৃষ্ঠা সংখ্যা : ৮০
৩. লস্ট ইসলামিক হিস্ট্রি
(ইসলামের হারানো ইতিহাস)
ফিরাস আল খতিব
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
হার্ডকাভার মুদ্রিত মূল্য : ৩৬০৳
পেপারব্যাক মুদ্রিত মূল্য : ২৬০৳
পৃষ্ঠা সংখ্যা : ২৮৮
৪. ইসলামের ব্যাপকতা
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : তারিক মাহমুদ
মুদ্রিত মূল্য : ১৯০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৩৬
৫. ইসলামিক ম্যানারস
শায়খ আবদুল ফাত্তাহ আবু গুদ্দাহ
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
মুদ্রিত মূল্য : ২০০৳
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
৬. উমর ইবনে আবদুল আজিজ
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : এনামুল হাসান
মুদ্রিত মূল্য : ৮৬৳
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
৭. প্রেসিডেন্ট মুরসি : আরব বসন্ত থেকে শাহাদাত
সংকলন
মুদ্রিত মূল্য : ১৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ১০৪
৮. ফ্রম এমটিভি টু মক্কা
ক্রিস্টিয়ানা বেকার
অনুবাদ : রোকন উদ্দিন খান
মুদ্রিত মূল্য : ৫০০৳
পৃষ্ঠা সংখ্যা : ৫০৪
৯. খাদিজা বিনতে খুয়াইলিদ রা.
ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ
মুদ্রিত মূল্য : ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা : ৮০
১০. আয়িশা বিনতে আবু বকর রা.
ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
মুদ্রিত মূল্য : ১৭০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৩৬
১১. সেনাপতি : খালিদ বিন ওয়ালিদ রা.
ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ
মুদ্রিত মূল্য : ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা : ৮০
১২. মুয়াজজিন : সাইয়িদুনা বিলাল ইবনে রাবাহ
বাপ্পা আজিজুল
মুদ্রিত মূল্য : ১৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ৬৪
১৩. অর্থনৈতিক সমস্যা সমাধানে যাকাতের ভূমিকা
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : প্রফেসর ড. মাহফুজুর রহমান
মুদ্রিত মূল্য : ২৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৫২
১৪. এইম ফর দ্য স্টারস
ড. তারিক রমাদান, ইয়াসির ক্বাদি, নোমান আলী খান, ইসমাইল মেনক
অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ
মুদ্রিত মূল্য : ২৬০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৬৮
১৫. ইসলামে রাষ্ট্র ও সরকার পরিচালনার মূলনীতি
আল্লামা মুহাম্মাদ আসাদ
অনুবাদ : অধ্যাপক শাহেদ আলী
মূদ্রিত মূল্য : ২০০৳
পৃষ্ঠা সংখ্যা : ১২৮
১৬. কারফিউড নাইট
বাশারাত পীর
অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু
মুদ্রিত মূল্য : ৩৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ২৭২
১৭. পাবলিক ম্যাটারস
ড. সালমান আল আওদাহ
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
মুদ্রিত মূল্য : ২৭০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৮৪
১৮. উম্মুল মুমিনিন
ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : আলী আহমাদ মাবরুর ও মোহাম্মদ সাইফুল্লাহ
মুদ্রিত মূল্য : ৪৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ৩৬৮
১৯. গণতন্ত্র : ইসলামী দৃষ্টিকোণ
ড. আহমদ আলী
মুদ্রিত মূল্য : ১৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ৮৮
২০. আলিম ও স্বৈরশাসক
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : আবুল হাসান
মুদ্রিত মূল্য : ৯৬৳
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
২১. অমুসলিম দাওয়াহ
আবুল হাসান আলী নদভী
খুররম জাহ মুরাদ
অনুবাদ : মোসলেহ ফারাদী
মুদ্রিত মূল্য : ৯৬৳
পৃষ্ঠা সংখ্যা : ৫৬
২২. ইসলাম ও শিল্পকলা
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : ড. মাহফুজুর রহমান
মুদ্রিত মূল্য : ১৯০৳
পৃষ্ঠা সংখ্যা : ১১২
২৩. কারবালা ইমাম মাহদি দাজ্জাল গজওয়ায়ে হিন্দ
ড. ইয়াসির ক্বাদি
অনুবাদ : আলী আহমাদ মাবরুর
মুদ্রিত মূল্য : ২৭০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৬০
২৪. মানুষ : মর্যাদা ও সৃষ্টির উদ্দেশ্য
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : মু. সাজ্জাদ হুসাইন খাঁন
মুদ্রিত মূল্য : ৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ৫৬
২৫. লাভ এন্ড রেসপেক্ট (দাম্পত্য সুখের অজানা রহস্য)
ড. এমারসন এগারিচেস
অনুবাদ : রোকন উদ্দিন খান
মুদ্রিত মূল্য : ৩২০৳
পৃষ্ঠা সংখ্যা : ২২৪
২৬. হোয়াট আই বিলিভ (আত্মোপলব্ধির দার্শনিক বয়ান)
ড. তারিক রমাদান
অনুবাদ : মোহাম্মদ সাইফুল্লাহ
মুদ্রিত মূল্য : ২০০৳
পৃষ্ঠা সংখ্যা : ১১২
২৭. ছোটদের মহানবি
মীর মশাররফ হোসেন
মুদ্রিত মূল্য : ১৫০৳
পৃষ্ঠা সংখ্যা : ৪৮
২৮. মুসলিম সংস্কৃতি ও বাঙালি মুসলমান
ফাহমিদ-উর-রহমান
মুদ্রিত মূল্য : ২৪০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৩৬
২৯. দ্য ব্যালট অর দ্য বুলেট
(ম্যালকম এক্সের বক্তৃতা সংকলন ও সংক্ষিপ্ত জীবনী)
অনুবাদ : সাইফুল্লাহ, জাওয়াদ, সানাউল্লাহ
মুদ্রিত মূল্য : ২৪০৳
পৃষ্ঠা সংখ্যা : ১৪৪
৩০. আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল
সংকলক : মুহাম্মদ আবু সুফিয়ান
মুদ্রিত মূল্য : ৪৮০৳
পৃষ্ঠা সংখ্যা : ৪৩২
৩১. শারহু উসুলিল ইশরিন
(ইমাম হাসান আল বান্নার বিশ মূলনীতির ব্যাখ্যা)
ড. আবদুল কারিম যাইদান
অনুবাদ : মু. সাজ্জাদ হোসাইন খান
মুদ্রিত মূল্য : ১৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ৮০
৩২. তাকফির : কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি
ড. ইউসুফ আল কারযাভী
অনুবাদ : এনামুল হাসান
মুদ্রিত মূল্য : ১৩০৳
পৃষ্ঠা সংখ্যা : ৮০..
*মুদ্রিত মূল্যের ওপর ২৫-৩০% ছাড়ে বইগুলো আমাদের কাছে পাবেন।

 Shamsul Arefin Shakti বাসায় আমরা সবাই কোভিড পজিটিভ। আল্লাহ যদি এ যাত্রা হায়াতে রাখেন, সামনে এই কাজগুলো আসবে ইনশাআল্লাহ।...
11/09/2021


Shamsul Arefin Shakti
বাসায় আমরা সবাই কোভিড পজিটিভ। আল্লাহ যদি এ যাত্রা হায়াতে রাখেন, সামনে এই কাজগুলো আসবে ইনশাআল্লাহ।

১. যুদ্ধ, মনস্তত্ব ও দক্ষিণহস্ত মালিকানা [শুদ্ধি প্রকাশন] : অক্টোবর ইনশাআল্লাহ (আল্লাহ নিয়ে গেলে, ফাইল আসিফ আদনান ভাইয়ের কাছে যাবে। সম্পাদনা করবেন উস্তায মানযুরুল কারীম)
২. ডাবল স্ট্যান্ডার্ড ৩.০ [পাথফাইন্ডার পাবলিকেশন]: বইমেলা ইনশাআল্লাহ
৩. কষ্টিপাথর ৪: অসমীকরণ [মুহাম্মদ পাবলিকেশন]: বইমেলা ইনশাআল্লাহ (নারীবাদী দাবিগুলো নিয়ে)
৪. বিবাহিত পুরুষদের জন্য বই [এই মাসেই ইনশাআল্লাহ ]
৫. মনের মতো সালাত [সন্দীপন] : অক্টোবর ইনশাআল্লাহ

সম্পাদনা করছি:
১. হারাম সম্পর্কের ক্ষতিকর দিক নিয়ে একটা বই [দারুল ইহদা]
২. নারীবাদ নিয়ে একটা বই (অনুবাদ: ইফতেখার সিফাত) [সত্যায়ন প্রকাশনী]
৩. পাশ্চাত্যবাদ গ্রুপের পোস্টগুলো নিয়ে একটা বই (সংকলনে মাহফুজ আলামীন সাহেব) [সন্দীপন]
৪. ব্রেইনসেক্স : বইমেলা ইনশাআল্লাহ [সন্দীপন]

বোনদের Marriage Preparation কোর্সের লাস্ট ক্লাস আজ রেকর্ডিং করলাম। দু'একদিনের মাঝেই আপলোড হবে ইনশাআল্লাহ। ভালো কথাগুলোর উপর আল্লাহ আমল করার তাওফিক দিন।

অনেকের সাথে কাজ করার কথা দিয়েছিলাম। নিয়ত করেছিলাম ইনফ্যাক্ট। অনেকের সাথে ইনবক্সে কমেন্টে কথা কাটাকাটি হয়েছে। মাফ করে দিবেন ভায়েরা। আমার গুনাহের পরিমাণ অনেক। আল্লাহকে বলবেন যেন আমাকে মাফ করে দেন। মাশুক ভাইয়ের মৃত্যু অনেক কিছু শিখিয়ে গেছে। পরে হয়ত সময় পাবো না।

গত শতাব্দীর শেষ ভাগে মিশরের কারাগারে ইসলামপন্থি যুবকদের ওপর চরম নির্যাতন শুরু হয়। কুরআনের বাণী প্রচার ও নবির আদর্শ অনুসর...
28/08/2021

গত শতাব্দীর শেষ ভাগে মিশরের কারাগারে ইসলামপন্থি যুবকদের ওপর চরম নির্যাতন শুরু হয়। কুরআনের বাণী প্রচার ও নবির আদর্শ অনুসরণই ছিল তাদের একমাত্র অপরাধ। তাদের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ ছিল না।
এই নির্যাতন-নিপীড়ন ইসলামি আন্দোলনের সাথে নতুনভাবে যুক্ত হওয়া যুবকদের অনেকের চিন্তায় প্রভাব ফেলে। তারা নিপীড়ক শাসকদের কাফির আখ্যা দেওয়া শুরু করে। পরে শাসকদের সাথে যুক্ত বা শাসকদের পক্ষ থেকে সুবিধাভোগীদের কাফির আখ্যা দেয় তারা। ধীরে ধীরে কাফির আখ্যা দেওয়ার পরিধি বাড়তে থাকে। শেষে যারা এই শাসকদের প্রতিবাদ ও প্রতিরোধে অংশগ্রহণ করেনি তাদেরও কাফির আখ্যা দেওয়া শুরু হয়। ক্রমান্বয়ে অবস্থা এমন পর্যায়ে এসে দাঁড়ায় যে, তারা ছাড়া বাকি সবাই তাদের সংজ্ঞায় কাফিরের আওতায় চলে আসছে। এভাবে জুলুমের প্রতিবাদের ইতিবাচক ও জরুরি অবস্থান থেকে তারা একসময় পতিত হয় অন্যান্য সাধারণ মুসলিমদের কাফির ঘোষণার মতো মারাত্মক নেতিবাচক ভ্রান্তিতে।
এসময় কায়রো ও সানা থেকে ড. ইউসুফ আল কারযাভীর কাছে দুটি চিঠি আসে। কাফির আখ্যাদাতা যুবকদের প্রান্তিকতা নিয়ে সুস্পষ্ট বার্তা দাবি করে তারা। আরও বিভিন্ন সুধীজন, সংগঠক ও সাধারণ মুসলিমদের পক্ষ থেকেও উসতায কারযাভীর কাছে ক্রমাগত এ বিষয়ে লেখার আবেদন জানানো হয়।
এরই পরিপ্রেক্ষিতে ড. কারযাভী এই পুস্তিকাটি লেখেন। কাফির আখ্যা দেওয়ার মূলনীতি এবং এ বিষয়ে ইমামদের মতামত সংক্ষেপে বর্ণনা করেন বইটিতে। ইনশাআল্লাহ, এই ভারসাম্যপূর্ণ আলোচনা আমাদের প্রান্তিক চিন্তার ভ্রান্তি থেকে হেফাজত করবে এবং তাকফির বিষয়ে আমাদের দেবে সঠিক ও ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি।

বই :
তাকফির : কাফির ঘোষণায় বাড়াবাড়ি ও মূলনীতি
লেখক : উসতায ইউসুফ আল কারযাভী
অনুবাদ : এনামুল হাসান আযহারি
সম্পাদনা : তারিক মাহমুদ আযহারি
পৃষ্ঠা সংখ্যা : ৮০
মুদ্রিত মূল্য : ১৩০৳

বইটি পেতে ইনবক্সে মেসেজ দিন অথবা কমেন্ট করে জানাতে পারবেন।

বাংলাভাষায় ইকবাল-চর্চা ও সংকলনের কথামহান দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবাল বিশ্বময় আলোচিত কবিদের অন্যতম। একাধারে সমাজ,...
23/08/2021

বাংলাভাষায় ইকবাল-চর্চা ও সংকলনের কথা

মহান দার্শনিক কবি আল্লামা মুহাম্মদ ইকবাল বিশ্বময় আলোচিত কবিদের অন্যতম। একাধারে সমাজ, সাহিত্য, রাজনীতি ও ধর্মীয় অঙ্গনে প্রভাব বিস্তারকারী হিসেবে কাব্যজগতে তাঁর ভূমিকা অনবদ্য; এমনকি একক বললেও বিন্দুমাত্র অত্যুক্তি হবে না। কাব্যসাহিত্যের শৈল্পিক দৃষ্টিকোণ বিচারে তিনি অসাধারণ; কিন্তু কাব্যে চিন্তা, দর্শন, সমাজসংকট, মানবজীবনের গতিপথকে প্রভাবিত করার ক্ষেত্রে তিনি উপমাহীন প্রায়। তাই ইকবালকে শুধু কবি হিসেবে মূল্যায়ন করলে তাকে কিঞ্চিৎ চেনা হবে মাত্র; কারণ, তিনি বহুমাত্রিক অবস্থানে স্বমহিমায় দীপ্তিমান।

আল্লামা ইকবাল সমগ্র মানবতার, বিশেষত মুসলিম উম্মাহর সম্পদ। মুসলিম বিশ্বের প্রতিটি দেশেই ইকবালের কাব্য ও দর্শন নিয়ে অগণন চর্চা হয়। জ্ঞান-গবেষণার আঙিনায় তো বটেই, সাধারণ মানুষের মুখে মুখেও ইকবালের পঙ্ক্তি আবৃত্ত হয় প্রবাদের মতো। তাঁর কাব্যের রোশনিতে উম্মাহর হৃদয়ের ব্যথা ও কথা অনুরণন তোলে। পৃথিবীর প্রায় সব দেশের জ্ঞানাঙ্গনে ইকবাল জ্বলজ্বলে একখণ্ড হীরক।

বাংলাদেশেও ইকবাল এক অমোচনীয় নাম। কবিতার আসরে যেমন তিনি অপরিহার্য, দর্শনের ক্লাসেও তেমনই। ইলমগৃহের বাতায়নে ইকবাল দখিনা সমীরণ। আবার বাঙালি মুসলিম সংস্কৃতির অবিচ্ছেদ্য অঙ্গ ওয়াজ মাহফিলে ইকবাল ওয়ায়েজের গলায় শের। সুতরাং আল্লামা ইকবাল এদেশেও অপরিহার্য জন। এমনকি বাংলাদেশের অস্তিত্বের সাথেই তো আছে ইকবালের সম্বন্ধ। তিনিই প্রথম স্বপ্ন দেখেছিলেন উপমহাদেশের মুসলিমদের নিয়ে স্বতন্ত্র মুসলিম রাষ্ট্রের। তাঁর সেই স্বপ্নের হাত ধরেই দীর্ঘ প্রক্রিয়া পাড়ি দিয়ে বাংলাদেশ আজ স্বতন্ত্র, সার্বভৌম, স্বাধীন একটি রাষ্ট্র।

বাংলাভাষায় ইকবালচর্চার ইতিহাস অনেক পুরোনো। বলা যায়, ইকবাল নিয়ে যখন প্রথম উচ্ছ্বাসের সূচনা, তখন থেকেই তিনি বাংলায়ও স্থান করে নিয়েছেন; যদিও সেই পরিসর ছিল সীমিত। কাজী নজরুল ইসলাম যখন মধ্যগগনে, তখন ‘শিকওয়া ও জওয়াবে শিকওয়া’র অনুবাদ প্রকাশিত হয়-- ১৯২৮ সালে। কাজী নজরুল ইসলাম এর ভূমিকা লিখেন। আশরাফ আলী খান, মুহম্মদ সুলতান, ড. মুহম্মদ শহীদুল্লাহ, গোলাম মোস্তফা প্রমুখ এ সূচনার উদ্বোধক।

ইকবালকাব্য বাংলাভাষায় সবচেয়ে সমৃদ্ধ হয়ে উঠে পঞ্চাশের দশকে। এই সমৃদ্ধির মূল কুশীলব কবি ফররুখ আহমদ ও সৈয়দ আবদুল মান্নান। সৈয়দ আলী আহসান, আবুল হোসেন, তালিম হোসেন, সিকান্দার আবু জাফর, আশরাফ সিদ্দিকী, মনিরউদ্দীন ইউসুফরাও বেশ কিছু কাজ করেছেন। পরবর্তী সময়ে আবদুল মান্নান তালিব, মতিউর রহমান মল্লিক, রুহুল আমীন খানও টুকিটাকি কাজ করেছেন। তবে বাংলাভাষায় ইকবালকাব্য চর্চায় স্বর্ণোজ্জ্বল নাম দুটিই-- ফররুখ ও সৈয়দ।

বাংলাভাষায় ইকবালের চিন্তা-দর্শনের সর্বোৎকৃষ্ট ব্যাখ্যাতা বিশিষ্ট দার্শনিক ও জাতীয় অধ্যাপক দেওয়ান মোহাম্মদ আজরফ। তিনি অত্যন্ত সফলতার সাথেই এই গুরুকাজটির বড়ো অংশ সম্পন্ন করেছেন। ইকবালের রাজনৈতিক দর্শনের ব্যাখ্যায় মওলানা আবদুর রহীমের অবদান জুড়িহীন। এরপরে আবদুল মান্নান তালিব, অধ্যাপক আবু জাফর, ফাহমিদ-উর-রহমান, ড. আবদুল ওয়াহিদ, ড. আবু সাঈদ নূরুদ্দীন এই নামগুলো এক্ষেত্রে গুরুত্বপূর্ণ।

বাংলাদেশের অভ্যুদয়-পূর্বকালেই ঢাকায় ইকবাল একাডেমি প্রতিষ্ঠিত হয় অনুবাদক, লেখক মীজানুর রহমানের উদ্যোগে-- অনেকটা ঘরোয়া পরিসরে। ঢাকাকেন্দ্রিক ইকবালচর্চার প্রাতিষ্ঠানিক সূচনা এর মাধ্যমে। পরে একাডেমি কালের আবর্তে বিলুপ্ত হলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠিত হয় আল্লামা ইকবাল সংসদ। প্রতিষ্ঠাকাল থেকে এ শতকের প্রারম্ভিকা পর্যন্ত ইকবাল সংসদের ভূমিকা অসামান্য ও প্রশংসনীয়। বাংলাভাষায় ইকবালচর্চার মূল ভান্ডারটি তারা এ সময়ে গড়ে নেয়। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই প্রকাশ করে সংসদ। পাশাপাশি অনিয়মিত হলেও ‘ইকবাল সংসদ পত্রিকা’ তাদের একটি বড়ো অবদান। সময়ের আবর্তনে নদীর একূল ভাঙে তো ওকূল গড়ে। ইকবাল সংসদের অস্তিত্ব বিলীন না হলেও নিষ্প্রাণ হয়ে পড়ে সে বাস্তবতায়।

‘আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল’ সংকলনটি সেই নিষ্প্রাণ শৈত্যে বসন্তের পরশ দেওয়ার ক্ষুদ্র কিন্তু জরুরি প্রয়াস। বাংলাভাষায় আল্লামা ইকবালকে নিয়ে যত বই, স্মরণিকা, সংকলন হয়েছে-- আমরা আপ্রাণ চেষ্টা করে প্রায় সবগুলো সংগ্রহ করেছি। সেই প্রকাশনাগুলোর সারসংক্ষেপ বলা যায় এ সংকলনটিকে। তাই এ সংকলনকে মৌলিক কোনো প্রচেষ্টা বলাটা হবে বাতুলতা। এটি বাগান নয়; বরং বহু বাগান থেকে সংগৃহিত ফুলের মালা। আমাদের উদ্যোগ, পরিকল্পনা ও পরিশ্রম এ সংকলনে আছে, তবে তা কঠোর পরিশ্রম আর পরম মমতায় বাগান তৈরির মালিসদৃশ কৃতিত্ব নয়; বরং মালাগাঁথুনির বিনি সুতোর বিন্যাসের তৃপ্তি।

সংকলনটির বেশিরভাগ লেখার উৎস ‘আল্লামা ইকবাল সংসদ পত্রিকা’। সংসদ প্রকাশিত পাঁচ খণ্ডের সংকলন থেকেও বেশ কিছু লেখা নেওয়া হয়েছে। পাশাপাশি অধ্যক্ষ দেওয়ান মোহাম্মদ আজরফ, মওলানা মুহাম্মাদ আবদুর রহীম, ড. হাসান জামান, সৈয়দ আবদুল মান্নান, কবি ফররুখ আহমদ, অধ্যাপক আবু জাফর, ড. আবু সাঈদ নূরুদ্দীন, ড. আবদুল ওয়াহিদ-সহ অনেকের বই থেকে আমরা লেখা সংগ্রহ করেছি। মরহুম আলী নদভির দীর্ঘ ও গুরুত্বপূর্ণ লেখাটি নিজেদের উদ্যোগে অনুবাদ করিয়ে সংযোজন করেছি। এ সকল বইয়ের সাথে সম্পৃক্ত লেখক, অনুবাদক, সম্পাদক ও প্রকাশকদের প্রতি আমাদের অফুরান শ্রদ্ধা।

আমাদের প্রত্যাশা, ‘আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল’ ইকবালচর্চার পথচলায় একটি উল্লেখযোগ্য সংকলনের মর্যাদা পাবে-- মৌলিকত্বে না হলেও বিন্যাস ও ব্যঞ্জনায়। ইকবাল প্রসঙ্গে এ যাবৎ বাংলায় প্রকাশিত শ্রেষ্ঠ লেখাগুলোয় সন্নিবেশ করার চেষ্টা করেছি আমরা। তারপরও কলেবরের স্থূলতার কারণে কিছু গুরুত্বপূর্ণ লেখাও বাদ দিতে হয়েছে। তবে সান্ত্বনা এই-- যা যা বাদ দিতে হয়েছে, তার চেয়ে যা তুলে এনেছি তা কোনো দিক দিয়েই কম গুরুত্বপূর্ণ নয়। যথাসম্ভব স্বল্প সময়ে প্রকাশের লোভ সংবরণ করতে না পারায় কাজের গতি ছিল অস্বাভাবিক দ্রুত। সুতরাং ভুলত্রুটির সম্ভাবনা স্বাভাবিকের চেয়ে কিঞ্চিৎ বেশি। সময়ের সাথে সাথে এ সংকলন আরও ত্রুটিমুক্ত ও সমৃদ্ধ হতে থাকবে ইনশাআল্লাহ। ইকবালের কাব্যসৌন্দর্য, চিন্তার সুবাস, দর্শনের তীক্ষèতা, ঈমানের রোশনিতে আমরা রওশন হব-- এ আরজু এঁকেছি বইটির পাতায়।

('আল্লামা ইকবাল : মননে সমুজ্জ্বল' সংকলনটি বিন্যস্ত হয়েছে ৮ পর্বে। ৬৩টি লেখা সংকলিত হয়েছে এই ৮ পর্বে। পৃষ্ঠা সংখ্যা দাঁড়িয়েছে ৪৩২। বইটি প্রকাশ করেছে প্রচ্ছদ প্রকাশন - Prossod Prokashon
বুকোগ্রাফি ক্রেডিট : কবি আতিফ আবু বকর।)

 >>তরুণ প্রজন্মের সমস্যা ও উত্তরণের পথে সহায়ক একটি বই। বইয়ের নামঃপ্রজন্ম ক্ষুধা প্রাকশনীঃগার্ডিয়ান পাবলিকেশন সংকলনঃমিম্ব...
23/08/2021



>>তরুণ প্রজন্মের সমস্যা ও উত্তরণের পথে সহায়ক একটি বই।

বইয়ের নামঃপ্রজন্ম ক্ষুধা
প্রাকশনীঃগার্ডিয়ান পাবলিকেশন
সংকলনঃমিম্বার টিম
মূল্যঃ৩০০/-(ফিক্সড প্রাইস)

**ছবিতে সূচীপত্র দেখে নিতে পারবেন।
বইয়ের প্রয়োজনে ShaliK বুক শপ পেজে মেসেজ দিন।

***আত্মার ওষুধ***লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহপ্রকাশনী : সন্দীপন প্রকাশনবিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রে...
21/08/2021

***আত্মার ওষুধ***

লেখক : আল্লামা ইবনুল কায়্যিম জাওযিয়্যাহ রহ
প্রকাশনী : সন্দীপন প্রকাশন
বিষয় : ইবাদত, আত্মশুদ্ধি ও অনুপ্রেরণা
সংস্করণ : 1st published March 2021
অনুবাদক: মহিউদ্দিন রূপম
নিরীক্ষণ: মাওলানা আব্দুল্লাহ আল মাসউদ

'যে ব্যক্তি সৃষ্টির ভয়ে সৎকাজের আদেশ এবং অসৎকাজে নিষেধকরণ হতে বিরত থাকে, তার মধ্য হতে আনুগত্যের প্রভাব উঠে যায়। ফলে সে যখন নিজ সন্তান কিংবা অধীনস্থদের আদেশ করে, তারা তাকে মান্য করে না।’‘পাপের দরুন বান্দা যে দরজাই খুলতে যায়, তা বন্ধ পায়। সে যে কাজেই হাত দেয়, তা কঠিন হয়ে যায়। অন্যদিকে যে বান্দা আল্লাহকে ভয় করে, তার বিষয়াদি তিনি সহজ করে দেন। অতএব তাকওয়ার বিপরীত পথে চলা মানে ব্যক্তি নিজের কাজকে কঠিন করে ফেলল।’

এভাবে একের পর এক পাপের ক্ষতি বলে গেছেন ইমাম ইবনুল-কাইয়্যিম (রহ.) তার এই বইতে। পাপ থেকে বেঁচে থাকতে, আত্মাকে যাবতীয় রোগ বালাই থেকে সুস্থ করতে এটি ওষুধের মতো ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ।আত্মার এই অপমৃত্যু রোধে নিজেকেই সবার আগে সোচ্চার হতে হয়। নিতে হয় জরুরী ব্যবস্থা। আজ থেকে শত বছর আগে এই বিষয়ে ইমাম ইবনুল-কাইয়্যিম বইটি লেখেন। আত্মার ব্যাধি, রিজিকে সংকীর্ণতা, কাজে কর্মে বরকত হারিয়ে ফেলা, মনের কাঠিন্য, প্রেমরোগ, সমকামিতা, শয়তান এবং তার দোসরদের ঘনিষ্ঠতা—মোট কথা মুমিনের হৃদয়-রাজ্যে আসা কঠিন থেকে কঠিন বিপদ আপদ মূলে যে পাপাচার দায়ী থাকে, সেই পাপের ক্ষতি, পাপের ফাঁদ এবং এ থেকে পরিত্রাণের উপায় সবিস্তারে আলোচনা করা হয়েছে এই বইতে।

Address

Chittagong

Telephone

+8801306279884

Website

Alerts

Be the first to know and let us send you an email when ShaliK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ShaliK:

Share

Category